Blog

  • সুজানগরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    সুজানগরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী মনিরুল ইসলাম,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বে , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা

    সুজানগরে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা

    এম এ আলিম রিপনঃ এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে পাবনার সুজানগর পৌর বাজারের শ্রী সুবোধ চন্দ্র নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও মুদি দোকানে ঔষধ বিক্রয় করায় মেসার্স সৌমিক ঔষধের দোকান মালিক জালাল উদ্দিন শেখ কে ২০ হাজার টাকা,ইচ্ছামত দামে তরমুজ বিক্রি করায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং এরাদ নামে অপর ব্যবসায়ীকে ২ হাজার টাকা,মাংসের দোকানে মূল্য তালিকা না রাখায় হাশেম গোস্ত ভান্ডারকে ২ হাজার টাকা,ইচ্ছামত খেজুরের দাম রাখা এবং অন্যান্য ফল বেশি দামে বিক্রি করা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করার অপরাধে শামসুল ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকালে সুজানগর পৌর বাজার এলাকায় এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক,পাবনার নির্দেশনায় পরিচালিত এই বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বরিশাল -০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্ক পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভায় হাসপাতালে ডাক্তার স্বল্পতা, পরিত্যক্ত ভবন স্থাপন, বর্তমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নিতকরনের জন্য প্রস্তাব নেয়া হয়। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ড, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ। আলোচনার পূর্বে প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন প্রদর্শন করা হয়।#

    এস মিজানুল ইসলাম ।।

  • সুন্দরগঞ্জে সাংবাদিক জাহিদের পিতার ইন্তেকাল

    সুন্দরগঞ্জে সাংবাদিক জাহিদের পিতার ইন্তেকাল

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক জাহিদ কামাল জাহিদের পিতা পল্লী চিকিৎসক মমতাজ আলী(৭৮) রবিবার দিবাগত-রাত ১২টার সময় ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহে ওয়া…….রাজেউন।)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
    সোমবার বাদ জোহর বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, মরহুমের বড়ছেলে প্রমূখ।
    পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত নামাজে জানাযায় উপজেলার সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ অংশ গ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

  • মোংলায় নিরাপদ পানি বিষয়ে ব্র‍্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ক্লাইমেট একশন গ্রুপের স্টল প্রদর্শন

    মোংলায় নিরাপদ পানি বিষয়ে ব্র‍্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ক্লাইমেট একশন গ্রুপের স্টল প্রদর্শন

    মোংলা প্রতিনিধি।
    পরিবেশের সাথে মানিয়ে নিতে ব্র্যাক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জলবায়ুসহিষ্ণু ও নিরাপদ পানি সংরক্ষন তার ই ধারাবাহিকতায় মোংলার চাঁদপাই মেছেরসাহ্ (র:) দরবার শরিফে বাৎসরিক উরস মেলায় জলবায়ু সহিষ্ণু নিরাপদ পানি প্রযুক্তি প্রদর্শন শুরু হয়েছে।
    মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের হযরত মেছেরসাহ্ (রঃ) এর প্রাঙ্গনে আয়োজিত মেলায় আগামী ১৪ মার্চ থেকে শুরু হয় এ প্রদর্শনী। মেলায় আয়োজিত এ প্রদর্শনীতে এসে নিজেদের অনুভূতি জানান ব্র্যাকের সুবিধাভোগীরা।
    তারা বলেন, মোংলা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় লবণ পানির জন্য মানুষ পানিবাহিতসহ বিভিন্ন কঠিন রোগে রোগাক্রান্ত হচ্ছে। নারীরা জরায়ু সংক্রান্ত রোগে ভুগছে, রেহাই পাচ্ছে না শিশুরাও। তাই এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ কিছুটা হলেও সুফল ভোগ করবে। খাবার ও সংসারের কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে।

    জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক এর সহযোগীতায় এবং ক্লাইমেট অ্যাকশন গ্রুপ এর আয়োজনে মেলায় চলছে এ প্রদর্শনী। এ স্টলে আয়োজিত এ প্রদর্শনীতে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার এর একটি ব্যয়সাশ্রয়ী সমাধান। ব্র্যাক ২০১৯ সাল থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। বৃষ্টির পানি বিশুদ্ধ ও নিরাপদভাবে সংরক্ষণ করতে আধুনিক মানের ফিল্টারও যুক্ত করা হয় পানির ট্যাংকের সাথে। এই ফিল্টারে তৈরি পুনঃ ব্যবহারযোগ্য ছাঁকনি ব্যবহার করা হয় যা অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াকেও আটকাতে সক্ষম। যাদের টিনের চালের ঘর নেই তাদের জন্য রয়েছে বাঁশের খুঁটির ওপরে ত্রিপলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণের স্থানীয় ব্যবস্থাপনা, ইত্যাদি। ক্লাইমেট আ্যাকশন গ্রুপ এর উপজেলার চাঁদপাই জোন এর সভাপতি শেখ আফজাল হোসেন, এবং সাধারণ সম্পাদক মো: শাহ আলম জানান, এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ আরো জানতে পারবে পানি ব্যাবহারের সহজ পদ্ধতি। তাছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়ে খুশি উপকূলীয় এ এলাকার সাধারণ মানুষ। দিন যতই বাড়ছে সুন্দরবনসহ মোংলা উপকূলীয় এলাকায় ততই লবণাক্ততার হার বৃদ্ধি পাচ্ছে। ফলে মিষ্টি পানির অভাবে দিনকে দিন দিশেহারা হয়ে পড়েছে মোংলা উপজেলার সাধারণ মানুষ। তাই সঠিক ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ, খাওয়া ও সাংসারিক কাজে ব্যবহারে জন্য এ প্রদর্শনী।

  • সুন্দরগঞ্জে ১৭ জন দুরারোগ্য রোগিকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দিলেন এমপি নাহিদ নিগার

    সুন্দরগঞ্জে ১৭ জন দুরারোগ্য রোগিকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দিলেন এমপি নাহিদ নিগার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত ভাবে হৃদরোগ ও থ্যালাসিমিয়ার রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
    সোমবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খাঁন প্রমুখ।

    পরে বিভিন্ন রোগে আক্রান্ত ১৭ জন দুরারোগ্য রোগীর হাতে একে একে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এতে মোট সাড়ে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

  • জেলার শ্রেষ্ট ওসি হলেন কোতোয়ালি মডেল থানার মাইন উদ্দিন

    জেলার শ্রেষ্ট ওসি হলেন কোতোয়ালি মডেল থানার মাইন উদ্দিন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) হলেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন।

    সোমবার (১৮মার্চ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করে তার হাতে শ্রেষ্ঠত্বের পদক তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।

    জানা যায়, জেলার কোতোয়ালি থানা অফিসার
    ইনচার্জ মোঃ মাইন উদ্দিনের পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ওসি মো মাইন উদ্দিন এর আগে জেলার ত্রিশাল থানায় কর্মরত ছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে কোতোয়ালি মডেল থানায় বদলী করা হয়।

    কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর তেকে সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    এক প্রতিক্রিয়ায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

  • নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

    নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার( ১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় ।

    জরিমানা প্রাপ্তরা হলেন,নলছিটি পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার ও পৌর সড়কে অবস্থিত ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখতে নিষেধ করা হয়। এরপরেও যারা এই কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এরপর কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন। মোবাইল কোর্ট থাকাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই বাড়তি দামে পন্য বিক্রির অভিযোগ করেন একাধিক ভোক্তা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

  • উজিরপুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

    উজিরপুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

    জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    মাটি কাটা বাধা দিলে জমির মালিকের পায়ের আঙ্গুল ভেঙ্গে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় হামলার প্রতিবাদ করলে গুরুতর আহত হন তার স্ত্রী।

    আহত দের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনার উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    স্থানীয়, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৮মার্চ সোমবার সকাল ৯ টায় উত্তর ধামুরা গ্রামের সালাম সরকারের পুত্র আরিফ সরদার (২০) , সবজে আলী সরদার পুত্র সালাম সরদার(৪৫) ও তার ভাই কালাম সরকার (৪০) এ নেতৃত্বে মৃত আফছের আলী সরদারের পুত্র পিকআপ চালক গোলাম মোস্তফার(৫০) শেচকৃত পুকুর থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে এতে গোলাম মোস্তফা বাধা প্রদান করলে প্রতিপক্ষের বখাটে আরিফ এর নেতৃত্বে, আব্দুস সালাম সরদার কালাম সরদার সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে পিকআপ চালাকের পায়ের আঙ্গুল ভেঙে দেয়।এ সময় হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন নাসিমা আক্তার বেবি (৩৫) ।
    এ বিষয়ে অভিযুক্ত সালাম সরদার জানান, আমি আমার জায়গায় মাটিকাটা শুরু করি, গোলাম মোস্তফা এসে আমার মাটিকাটায় বাধা দিয়ে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এ সময় সে পড়েগিয়ে তার পায়ের আঙুল ভেঙেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানা, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

    রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকরি প্রধানদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ থেকে ২০ মার্চ তিন দিন ব্যপি রাজশাহী সরকারি টি.টি কলেজের অডিটারিয়ামে সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওয়াধীন ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিমের অধীনে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণ ও সহকারী প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটারিং ও মেন্টরিং বিষয়ক ৩ দিন ব্যপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

    রাজশাহী জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার
    মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে
    উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খান।

    রাজশাহীর এ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলার সকল উপজেলার ৪টি ব্যাচে ১হাজার ৩ শ ৩৬জন প্রতিষ্ঠান প্রধানগণ, সহকারি প্রধানগন অংশ গ্রহন করবেন। ৩ দিনব্যপি রাজশাহী টিটি কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্কুল, কলেজ, মাদ্রসার প্রধান প্রধান, সহকারি প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ ও নতুন করিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দোশ্য বলে জানান, মাষ্টার ট্রেনারগন।

    এর আগে জেলার সকল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক, শিক্ষকদের নতুন করিকুলামের উপর প্রশিক্ষন দেয়া হয়। ৬ষ্ঠ ও ৭ম. ৮ ম. ও ৯ম. শ্রেনিতে নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা হয়েছে এবং সে অনুযায়ী পাঠদান কার্যক্রম চলছে।

    রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, ১হাজার ৩ শ ৩৬ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণ প্রশিক্ষণ সফলভাবে শেষ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। সকল শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা বই ও টিজি নিয়ে পাঠদান করাতে হবে। বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ে উপজেলায় এ কারিকুলামের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং, মেন্টরিং জোরদার করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগজ, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক শিক্ষিকাগণকে সোকজ দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব- শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তাই এব্যপারে সর্তক থাকতে হবে।

    এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে করেন গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,
    আলকাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামানসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী