Blog

  • কুষ্টিয়া পিবিআইতে প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

    কুষ্টিয়া পিবিআইতে প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে আশা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে পুলিশ সঙ্গে জনগণের সম্পর্কের আরো উন্নতি হবে।

    কুষ্টিয়া পিবিআই কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ‘প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’ শিরোনামে ওয়ার্কশপ শুরু হয়। কুষ্টিয়া পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুজ্জামান। তিনি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েনের সভাপতি। ভিডিও ও এডিটিং বিষয়ে আলোচনা করেন একাত্তর টিভির ক্যামেরা পারসন কোহিনুর ইসলাম। কীভাবে প্রেস রিলিজ ও ভিডিও তৈরি করলে মিডিয়ার জন্য উপযোগী হবে তা তুলে ধরেন তারা।
    ওয়ার্কশপে অংশ নেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পিবিআইয়ের ৪ জন ইন্সপেক্টর সহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা।
    ওয়ার্কশপে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন- মামলার তদন্তে পুলিশের সাফল্যগাথা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে অপরাধপ্রবণতা কমে আসবে। এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে পিবিআইয়ের সম্পর্কের উন্নতি হবে বলেও আশা করেন তিনি।

  • জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শনে সুইডেনের রাজকন্যা

    জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শনে সুইডেনের রাজকন্যা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।

    জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া আজ (মঙ্গলবার) সকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানি গ্রামের যজ্ঞমন্দির এলাকায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের আওতায় নির্মিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম পরিদর্শন করেন।
    ক্রাউন প্রিন্সেস এসময় স্থাপিত হওয়া ওয়াটার হারভেস্টিং সিস্টেম থেকে স্থানীয় মানুষদের লবণমুক্ত সুপেয় পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপকারভোগীদের সাথে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।
    মতবিনিময়কালে উপকারভোগীরা দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যার কারণে অতীতে পানযোগ্য পানির সংকটের কথা তুলে ধরেন।
    তারা জানান, আগে গ্রামীণ উৎস হতে পরিবারের পানযোগ্য পানি সংগ্রহের জন্য নারীদের বাড়ি থেকে দূরে যেতে হতো আবার অনেক সময় লবণমুক্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়তো। এখন নতুন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হওয়ার পরে সহজেই লবণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। পরে ক্রাউন প্রিন্সেস একই ইউনিয়নের শিকারিপাড়া এলাকায় লজিক প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল জীবিকায়নের অংশ হিসেবে ভেড়া পালন, মৎস্য চাষ এবং জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির মধু বিপণন কার্যক্রম পরিদর্শন করেন।
    পরে তিনি কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে ডিজিটাল সেন্টার হতে সেবাগ্রহীতারা কিভাবে সেবা পান তার সম্যক ধারণা লাভ করেন এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল সেন্টারের সুবিধা-সেবাসমূহ নিয়ে পটগানের পরিবেশনা উপভোগ করেন। এরপরে কয়রা উপজেলা সদরে বাংলাদেশ ডাক অধিদপ্তরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস উদ্বোধন করেন ক্রাউন প্রিন্সেস। উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে কয়রা ত্যাগ করেন।
    ক্রাউন প্রিন্সেসের সফরকালে সুইডেনের Minister for International Development Cooperation and Foreign Trade Mr. Johan Forssell, বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর সাথে ছিলেন।
    এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা খুবই আনন্দিত যে প্রধানমন্ত্রী শেখ হসিনার ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরনের জন্য যে কার্যক্রমগুলো হাতে নেয়া হয়েছে সুইডেনের ক্রাউন প্রিন্সেস সেগুলোর মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন ও স্মার্ট ডাক সার্ভিস পয়েন্ট পোস্ট অফিস উদ্বোধন করলেন।
    সরকার দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন, তিনশত ১৯টি পৌরসভা ও সকল সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার চালু করেছে। এসকল সেন্টার থেকে প্রতি মাসে প্রায় এককোটি মানুষ সেবা গ্রহণ করছেন। যার মাধ্যমে আমরা ডিজিটাল সরকার ব্যবস্থা প্রণয়নের পথে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী সারাদেশের আট হাজার ডাকঘরকে মেইল ডেলিভারি সেন্টার থেকে সার্ভিস ডেলিভারি সেন্টারে রূপান্তর করতে চান। তারই অংশ হিসেবে আমরা আজ একটি ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস হিসেবে উদ্বোধন করলাম।
    এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভিকেএসএ পাঞ্জুগাজী গিলাবাড়ি ইউনাইটেড একাডেমি মাঠের অস্থায়ী হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ২৫শে মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ২৫শে মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৯শে মার্চ-২০২৪ ইং তারিখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,বীর মুক্তি যোদ্ধা মোঃহাফিজুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুল্লাহ,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি ,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃহাবিবুর রহমান নান্নু,১নং ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃহিটলার হক,২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা,৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

    উক্ত সভায় বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।এ সভায় উক্ত প্রোগ্রামের বিভিন্ন কর্মসুচী ও সকল শহীদের শ্রদ্ধাঞ্জলি অর্পন বিষয়ে আলোচনা হয়।

  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিচ ইয়াবা ১৩০ গ্রাম গাজা ১৫ পিচ ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার ৪

    ঠাকুরগাঁওয়ে ২৫ পিচ ইয়াবা ১৩০ গ্রাম গাজা ১৫ পিচ ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার ৪

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দিক নির্দেশনায় গত ১৮ই মার্চ ২০২৪ ভূল্লী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১৮নং শুখানপুকুরী ইউপির অন্তর্গত লাউথুতি গ্রামস্থ নাওয়ানী পুকুর বাজারস্থ জনৈক ফরিদ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ইদ্ধারসহ আসামি শুভজিৎ চন্দ্র বর্মন(২৮),পিতাঃমৃত রজত কুমার বর্মন,গ্রাম- লাউথুতি (হরেনপাড়া),উপজেলা/থানাঃভুল্লী, জেলা ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।এবং এবিষয়ে ভুল্লী থানায় মাদকদ্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।রুহিয়া থানা পুলিশের অভিযানে ০১নং রুহিয়া ইউপির অন্তর্গত রুহিয়া সালেহিয়া মাদ্রাসা জামে মসজিদ গেইট এর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ১৩০ গ্রাম গাঁজ উদ্ধারসহ আসামি মোঃ আনিছুর রহমান (৪৮),পিতা-মৃত দবির উদ্দীন গ্রামঃকুজিশহর (পূর্বপাড়া)থানা- রুহিয়া জেলা ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।পীরগঞ্জ থানা পুলিশে অভিযানে পীরগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড এর অন্তর্গত রঘুনাথপুর মৌজাস্থ পীরগঞ্জ হতে বোচাগঞ্জ গামী পাকা রাস্তা সংলগ্ন কলেজ বাজারস্থ শহীদ মিনারের সামন থেকে ১৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ ইমরান হাসান(২৫)পিতাঃমোঃ মফিজুল ইসলাম,গ্রামঃরঘুনাথপুর( কলেজ বাজার),থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।রাণীশংকৈল থানা পুলিশের অভিযান কর্তৃক ২ নং নেকমরদ ইউপির চন্দনচহট গ্রামের জনৈক মোঃরবিউল ইসলামের বসতবাড়ির সামনে পানুয়াপাড়া হতে চন্দনচহটগামী কাঁচা রাস্তার উপর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ আব্দুল মমিন (৪০), পিতা মোঃ মজিবর সাং-চন্দনচহট থানা- রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় ও পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এবং ঠাকুরগাঁও সদর থানার ৬টি পীরগঞ্জ থানার ৩টি বালিয়াডাঙ্গী থানার ১টি হরিপুর থানার ৭ টি সহ মোট ১৭টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

  • আশুলিয়ায় বাসা বাড়িতে গ্যাসের হাজার হাজার অবৈধ চুলা, সরকারের কোটি কোটি টাকা লোকসান

    আশুলিয়ায় বাসা বাড়িতে গ্যাসের হাজার হাজার অবৈধ চুলা, সরকারের কোটি কোটি টাকা লোকসান

    হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়াসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ও বাসা বাড়িতে হাজার হাজার বাড়তি চুলার, সংশ্লিষ্ট কর্মকর্তা রহস্যজনক কারণে নিরব ভূমিকা, এর কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।

    মঙ্গলবার জানা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়া দি রোজ গার্মেন্টস এর পশ্চিম পাশে নবাব আলীর বাড়িতে গত বৃহস্পতিবার অতিরিক্ত চুলা ও বকেয়া বিল এর কারণে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, সে বিল পরিশোধ না করে গত শুক্রবার অবৈধ ভাবে তিতাসের ঠিকাদার ইয়াছিন এর ভাই রাসেলের মাধ্যমে, সেনেটারী মিস্ত্রি মাসুমকে দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইজার লাগানোর সময় ক্যামেরাবন্দি হয়। উক্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মঙ্গলবার ওই বাড়ির আশপাশের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অতিরিক্ত চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

    এর আগে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সাবেক যুবলীগ নেতা জামান মন্ডল দালাল কর্তৃক ১০-১৫টি বাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তার বক্তব্য নিতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সরকারি সম্পদ তিতাস গ্যাস চোরদের গলাবাজি বাড়ছে, চোরের মায়ের বড় গলাবাজি দেখে অবাক সচেতন মহল, এদিকে তিতাস গ্যাস সেক্টরে অনিয়ম দুর্নীতিতে সাভার আশুলিয়া থেকে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।

    উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অন্যদিকে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা সাভার ও আশুলিয়ার অফিসের একজন অন্যজনকে দায় দিয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে।

  • সাভারে ডিবি পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার

    সাভারে ডিবি পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মঙ্গলবার ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই (নিঃ) মোঃ ফজলুল হক এর একটি চৌকষ টিম গত ১৮/০৩/২৪ ইং তারিখ রাত ১০ টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোড়পুল এলাকা হইতে আসামী ১। মোঃ আল আমিন (২২), পিতা-আলী আশরাফ, মাতা-জোসনা বেগম, সাং-পৈয়াবাড়ী,পোঃ-আজিজনগর, ইউপি-এলাহাবাদ, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ২। মোঃ মাসুদ (২৫), পিতা-মৃত আয়নাল হোসেন, মাতা-তাহমিনা আক্তার, সাং-আশরা (কেরানীবাড়ী), পোঃ- চান্দিনা,থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ৩। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মৃত হামিদুর রহমান, মাতা-কোহিনুর বেগম, সাং- মাগুড়া দক্ষিন পাড়া, থানা-নওঁগা, জেলা-নওঁগাদের নিকট হইতে একটি পিক-আপের মধ্যে রক্ষিত অবস্থায় সর্বমোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।

    উক্ত আসামীদের গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবত তারা সাভার আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করিয়া ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে, এই জব্দকৃত ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা কুমিল্লা হইতে সরবরাহ করিয়া নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলিয়া স্বীকার করে।

    উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) নিশ্চিত করেন।

  • মধুপুরে ৩ দিন ব্যাপি ট্রেনিং অব সেকেন্ডারী স্কুল টিচার্স অন এ্যাডোলসেন্ট হেলথ্ অনুষ্ঠিত

    মধুপুরে ৩ দিন ব্যাপি ট্রেনিং অব সেকেন্ডারী স্কুল টিচার্স অন এ্যাডোলসেন্ট হেলথ্ অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম এর ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৯মার্চ) সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মধুপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে কিশোর কিশোরীদের কৈশোরকালিন স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
    উক্ত প্রশিক্ষনের প্রথম দিনে আলোচনা করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ ফাতেমা-তুজ-জহুরা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ বিশ্বজিত চন্দ্র দাস। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন প্রশিক্ষণে উপস্হিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান জানান, কৈশোর ও বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলেে মেয়েদের শরীরে ও মনে পরিবর্তন শুরু হয় এবং যৌবনের লক্ষন সমুহ প্রকাশ পেতে শুরু করে। বিশ্বস্বাস্থ্য সংস্হা সংজ্ঞা অনুযায়ী ১০ হতে ১৯ বৎসর বয়সটাই হল কৈশোরকাল। এ সময়টাতে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় এসব বিষয় নিয়েই শিক্ষকদের মাঝে বিষদ আলোচনা করা হয়। যাতে শিক্ষকগন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করতে পারেন। তিনি আরও জানান, এ প্রশিক্ষণ তিনদিন ব্যাপী চলমান থাকবে।

  • মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক সহ আটক ২

    মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক সহ আটক ২

    খাগড়াছড়ি প্রতিনিধি

    সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন(২৫) ও মোমিনুল ইসলাম(১৮) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

    আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন এবং পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম।

    জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে চোলাচালানের মাধ্যমে এ ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা গ্রেফতার ৩

    নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা গ্রেফতার ৩

    মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারী মাওলানা মোহম্মদ আলী কলেজের অনার্স (সম্মান) ৩য় বর্ষের ছাত্র জাহিদ খান ঝলক (২৪) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
    সোমবার রাত সারে ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের শামিনুর খানের ছেলে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতেই ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জিহাদ ও রানাকে মানিকগঞ্জের দৌলতপুর থেকে নাগরপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম ও সালাহ্ উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরে ইমনকে সলিমাবাদের নিজ বাড়ি থেকে ইন্সেপেক্টর তদন্তের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তারাবিহ নামাজ পড়ার জন্য জাহিদ খান ঝলক বাড়ির পাশের মসজিদে যায়। তারাবি নামাজ আংশিক পড়ে সে বাড়ি ফিরছিল। এ সময় পথিমধ্যে পূর্বে থেকে ওৎ পেতে থাকা রানা, জিহাদ ও ইমনসহ আরো ১০/১২ জন মিলে তাকে উপুর্যপুরি কুপিয়ে ফেলে রাখে। নিহত ঝলকের ভাই পিয়াল হাসান পলক জানান, তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বের হলে নারী ও শিশুদের চিৎকারের শব্দ শুনতে পাই। পরে ঘটনাস্থলে পৌছে দেখি আমার ভাই ঝলককে সন্ত্রসীরা কুপিয়ে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে গেছে। এসময় প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগীতায় ঘটনা স্থল থেকে ঝলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাগরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান ইমা বলেন, ছাত্রলীগ নেতা ঝলক হাসপালে পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়।
    নাগরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান জাহিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে । হত্যা মামলায় জিহাদ, ইমনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহাড়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নিহত ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমি ছাত্র নেতা ছিল। সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
    এ ব্যাপারে নাগরপুর থানায় নিহতের পিতা শামিনুর খান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত রেখে হত্যা মামলা রুজু করেন। হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জনকে আটক করে থানা পুলিশ। আটকৃতরা হল সলিমাবাদ গ্রামের রফিকুল ইসলামের দুই ছেলে রানা (২২), জিহাদ (১৯) ও একই গ্রামের জহের আলীর ছেলে ইমন (১৯)।

    নাগরপুর,টাঙ্গাইল।।

  • সুজানগরের দরিদ্র কৃষকেরা পেল বিনামূল্যে স্প্রে মেশিন

    সুজানগরের দরিদ্র কৃষকেরা পেল বিনামূল্যে স্প্রে মেশিন

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বে , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দরিদ্র মানুষদের মাঝে টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি