Blog

  • আশুলিয়ার জামগড়ায় ফারজানা হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম মীর গ্রেফতার

    আশুলিয়ার জামগড়ায় ফারজানা হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম মীর গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া এলাকার চাঞ্চল্যকর শিমু আক্তার ফারজানা (৩১) হত্যা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম মীর (৩৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

    বুধবার র‍্যাব-৪ জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

    এরই ধারাবাহিকতায় ২০ মার্চ ২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগাপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার জামগড়া এলাকার চাঞ্চল্যকর শিমু আক্তার ফারজানা (৩১) হত্যা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম মীর (৩৫) জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

    গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী শহিদুল ইসলাম মীর (৩৫) এর সাথে গত ১৫ বছর পূর্বে ভিকটিম শিমু আক্তার ফারজানা (৩১) এর পারিবারিকভাবে বিবাহ হয় এবং বৈবাহিক জীবনে তাদের ০৮ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। জানা গেছে, বিবাহের পর হতে ভিকটিমের কাছে যৌতুক হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিলো। বিভিন্ন সময় ধৃত আসামীর চাহিদা মোতাবেক ভিকটিম তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার স্বামী ধৃত আসামীকে দিয়ে আসছিলো।

    এক পর্যায়ে ভিকটিম তার চাহিদা মোতাবেক যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৫ বছর পূর্বে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে উভয় আত্মীয় স্বজনের সহযোগিতায় ধৃত আসামী শহিদুল ইসলাম মীর এর সাথে ভিকটিম শিমু আক্তার ফারজানা পুনরায় সংসার করা শুরু করে। এর কিছু দিন পর হতে ধৃত আসামী শহিদুল ইসলাম মীর পুনরায় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে ও ভিকটিমকে মারধর করতো। এরই প্রেক্ষিতে গত ১৯ মার্চ ২০২৪ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময় ভিকটিমকে যৌতুকের টাকা নিয়ে তাদের মাঝে বাক বিতান্ডা সৃষ্টি হয়। বাক-বিতান্ডার এক পর্যায়ে ধৃত আসামী শহিদুল ইসলাম মীর ভিকটিমকে এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করে। এতে ভিকটিম অচেতন হয়ে পড়লে ধৃত আসামী তাৎক্ষনিক নিকটতম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    উক্ত ঘটনার সংবাদ প্রকাশ হলে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থলে গমন করে আসামী গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এবং র‌্যাব-৪ এর একটি আভিযানিক বিশেষ দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম মীর (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম শিমু আক্তার ফারজানা’কে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আজ সাংবাদিক নিরেন দাসের স্নেহের ভাগিনা ছাত্রলীগ নেতা নির্ঝর এর শুভ জন্মদিন

    আজ সাংবাদিক নিরেন দাসের স্নেহের ভাগিনা ছাত্রলীগ নেতা নির্ঝর এর শুভ জন্মদিন

    নিজস্ব প্রতিবেদক:-

    জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাংবাদিক নিরেন দাসের স্নেহের ভাগিনা,জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,যমুনা প্রতিদিন পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি,ডাঃ হায়াত মাহমুদ নির্ঝর এর ২৯ তম শুভ জন্মদিন।

    আপনারা সকলেই হায়াত মাহমুদ নির্ঝর এর শুভ জন্মদিনে তার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া ও আশির্বাদ করবেন।

  • রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন, সাংবাদিক’র সাথে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জয়ী মিথিলার সৌজন্য সাক্ষাৎ

    রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন, সাংবাদিক’র সাথে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জয়ী মিথিলার সৌজন্য সাক্ষাৎ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ইন্টারন্যাশনাল কারাতে গোল্ড মেডেলিস্ট নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটির সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট, নলছিটি থানার অফিসার ইনচার্জ এবং দৈনিক গাউছিয়া’র বার্তা সম্পাদক’র সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
    ২০ মার্চ বুধবার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী এবং দৈনিক গাউছয়া’র বার্ত সম্পাদক মিলন কান্তি দাস’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তার সাথে ছিলেন তার মা শাপলা আক্তার,পূজা উদযাপন পরিষদ সম্পাদক তপন কুমার দাস, সংবাদকর্মী অরবিন্দ পোদ্দার তপু।
    উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান মিথিলার সার্বিক সফলতা কামনা করেন। এবং আগামীদিনে তার যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা বলেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় মিথিলার কাছে তার বাস্তব অভিজ্ঞতার কথা শোনেন। মিথিলা তাকে বলেন এদেশের বেশিরভাগই মেয়েরাই নিরাপত্তাহীনতায় ভোগে। প্রতিদিনই নারীদের ওপর সহিংসতার ঘটনার কথা শোনা যায়। এ পরিস্থিতিতে নারীদের সচেতনতা বাড়ানো ও আত্মরক্ষার কৌশল শেখাটা অত্যন্ত জরুরি। সে বলে কারাতে হতে পারে নারীর সুরক্ষার একটি অন্যতম হাতিয়ার।
    তার অনুভূতির কথা শুনে নির্বাহী মেজিস্ট্রেট বলেন, তুমি একদিন মেয়েদের আইকন হবে। তোমাকে দেখে অন্য মেয়েরাও নিজেদের সুরক্ষার জন্য কারাতে শিখবে।
    তোমার আন্তর্জাতিক পর্যায়ে কারাতে গোল্ড মেডেল অর্জন নলছিটি উপজেলার মানুষদের সম্মানিত করেছে। মিথিলা তুমি একদিন বাংলাদেশের হয়ে বিশ্বজয় করে দেশের নাম উজ্জ্বল করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
    নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী বলেন তোমার অর্জন নলছিটির সম্মান অনেক বৃদ্ধি করছে। আগামী দিনে আরও সফল হও। তোমার সফলতা আমাদের গর্বিত করবে।
    দৈনিক গাউছয়া’র বার্ত সম্পাদক’র সাথে সাক্ষাতের সময় তার কারাতে শেখার কথা বলেন। মায়ের অনুপ্রেরণা আর বাবার স্বপ্ন পুরন করতেই কৃরাতে শেখা শুরু। মেয়ে হিসেবে কিছু প্রতিবন্ধকতা থাকলে মায়ের হাত ধরেই এগিয়ে চলছে। সে বলে তার সফলতার সবটুকু অবদান তার মায়ের। আগামী দিনে তার ইচ্ছের কথা জানতে চাইলে বলেন মায়ের ইচ্ছে পুরণ, অসুস্থ বাবার পাশে দাঁড়ানো, ছোট্ট ভাইটিকে মানুষ করার পাশাপাশি দেশের জন্য কিছু করা।
    খোঁজ গিয়ে জানা গেছে মিথিলা আহমেদ মৌ
    ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস্ কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও তার ঝুলিতে আছে ২টা ব্রোঞ্জ ও ৩টা সিলভার মেডেল। সে সর্বশেষ আন্তর্জাতিক শিটো-রিউ কারাতে সেমিনার ২০২৪ সমাপ্ত করেছেন।
    এখন নলছিটির এই আলোকিত সন্তানটির লক্ষ্য অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করা। সে সকলের দোয়া ও তার কামনা করেছেন।

  • কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা

    কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম কুড়িগ্রাম বিজ্ঞ আদালত কতৃক নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ কে নিয়োগের দায়িত্ব দেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সুপার গত ২জানুয়ারি ২০১৯খ্রিঃ অবসরে গেলে সহকারী সুপার মাওলানা শাহজাহান আলী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করে আসছেন। নায়কেরহাট এলাকার মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই মেতে ওঠেন নিয়োগ বাণিজ্য নিয়ে। মাদরাসার সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী পদ শূন্য থাকায় নায়কেরহাট এলাকার মোজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেনকে নিরাপত্তা কর্মী ও বাবু মিয়ার সহধর্মিনীকে আয়া পদে অতি গোপনে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সভাপতি। নিয়োগ বাণিজ্যর নামে অর্থ হাতানোর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। অতপর সভাপতি মোস্তাফিজুর রহমান মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলীকে শূন্যপদে গোপন নিয়োগ দিতে সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী গোপন নিয়োগ দিয়ে অস্বীকৃতি জানালে সভাপতি তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে গত ২৬মার্চ ২৩খ্রিঃ বিধি বহির্ভূতভাবে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী কে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান কে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়। উপায়ন্ত না পেয়ে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ সহকারী জজ আদালতে ১৫০/২৩খ্রিঃ মামলা করে এবং গত ১৬মে ২০২৩খ্রিঃ আদালত তাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালনে রায় প্রকাশ করে। এদিকে সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের রায় অমান্য করে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে শূন্য তিন পদে গোপনে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন। অবৈধ নিয়োগের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ১৪/২৪খ্রিঃ মামলা করে এবং বিজ্ঞ বিচারক গত ৭মার্চ ২৪খ্রিঃ উক্ত নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার পরেও সভাপতি মোস্তাফিজুর রহমান অতি-গোপনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম স্বাক্ষারিত গত ২৯ফ্রেবুয়ারী ২৪খ্রিঃ নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ দায়িত্ব প্রদান করেন। ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী সাক্ষাতকার নিয়োগ বোর্ড গঠনের বিরুদ্ধে গত ৫মার্চ ২৪খ্রিঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এদিকে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা সহ ভয়ভীতির অভিযোগ করেন ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী।

    নায়কেরহাট এলাকার সফিকুল ইসলাম, মনছুর, আদম আলী, ছামছুল হকসহ অনেক বলেন, মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান ক্ষমতার দাপটে মাওলানা শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত সুপার থেকে অব্যাহতি দিয়ে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন।
    ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে অতি গোপনে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। আমি গোপন নিয়োগ দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বিধিমালা অমান্য করে আমাকে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেয়। বাধ্য হয়ে সভাপতি মোস্তাফিজুর রহমানকে বিবাদী করে আদালতে মামলা করে রায় পাই। নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ এবং সভাপতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন।

    নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান জানান, সভাপতির সঙ্গে কথা বলেন। সভাপতি যেভাবে বলবে আমি সেভাবে কাজ করবো।

    নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে তো কি হয়েছে। নিয়োগ দেয়া হবে।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় দীর্ঘদিন থেকে দুই পক্ষের বিরোধ ও মামলা চলে আসছে। লিখিত অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি। আইনের উদ্ধে কেউ না। নিয়োগ হবে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) ও নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি অপাদত নিয়োগ পরীক্ষা হচ্ছে না।

    কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • উজিরপুরে গভীর রাতে দুইটি ঘরে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    উজিরপুরে গভীর রাতে দুইটি ঘরে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘড় ভস্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার রাত ২:৩০ মিনিটে বড় হাওলাদের বাড়ি সাইফুল ইসলাম রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মৃত কাদের হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার ও মৃত ইসমাইল
    হাওলাদারের পুত্র সাইফুল হাওলাদার এর দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তাঘাট না থাকার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সময় মত পৌঁছাতে ব্যর্থ হয় এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে বেশি হয়ে দাঁড়িয়েছে।

    অগ্নিকাণ্ডের ঘটনাশুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা সহ আরো অনেকে। এসময় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

  • মাদারীপু‌রের ডাসা‌রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত-পাঁচ ।। এলাকায় শোকের ছায়া

    মাদারীপু‌রের ডাসা‌রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত-পাঁচ ।। এলাকায় শোকের ছায়া

    মোঃমিজানুর রহমান, বিশেষ প্রতিনিধি।
    ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর নামকস্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাদারীপুরের ডাসার উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ডাসারে নিহতদের নিজ বাড়িতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
    পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিন গোপালপুর গ্রামের কাজী হুমায়ন কবির তার পরিবারের লোকজন নিয়ে ঢাকা থেকে মাইক্রাবাসযোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের মাইক্রোসটি গোপালগঞ্জের মুকসুদপুর নামকস্থানে পৌছলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্লোবাল পরিবহবনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এতে করে কাজী হুমায়ন কবিরের স্ত্রী কমল বানু-(৬৮), বড় বোন নাছিমা-(৬৫), মেজ বোন ছালমা-(৬০), ছোট বোন আসমা-(৫৫) ও ড্রাইভারসহ মোট পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়। এসময় কাজী হুমায়ন কবির, মো. খায়রুল আলম তাসলিম ও নাজমা নামের তিনজন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে একই পরিবারের চারজন নিহতের খবরে তাদের বাড়িতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    গ্লোবাল পরিবহনে থাকা এক যাত্রী বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। এ কারনে দুর্ঘটনা ঘটেছে।

    নিহতদের ভাইয়ের ছেলে কাজী আসাদ বলেন, আমার চাচা হুমায়ন কবিরের পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে। এমন মৃত্যু কোনভাবে মেনে নেয়া যায় না। তাদের নিহতের ঘটনায় আমাদেরেসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
    এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আমার থানা এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। এটা একটা দুঃখ জনক ঘটনা।

  • মাদারীপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মাদারীপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আরিফুর রহমান,মাদারীপুর :
    আসন্ন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসিবুর রহমান খান এর নির্বাচনী প্রচারণা গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৯শে মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের মোড়ল বাড়ি স্কুল মাঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব শাজাহান খানের পুত্র আসিবুর রহমান খানের নির্বাচনীয় প্রচারণা উপলক্ষে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাজাহান খান এমপির জামাতা টাঙ্গাইল ২ আসনের এমপি তানভীর হোসেন ছোট মনির।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান খানের সহধর্মিনী সৈয়েদা রোকেয়া বেগম , এ‍্যাড. মোঃ ওবাইদুর রহমান খান,মাদারীপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসিবুর রহমান খানসহ জেলা ও ইউনিয়নের এর বিভিন্ন স্তরে নেতা কর্মীরা।

    আরিফুর রহমান মাদারীপুর

  • সুজানগরে মাছের পোনা অবমুক্তকরণ

    সুজানগরে মাছের পোনা অবমুক্তকরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে । বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় এ মাছের পোনা অবমুক্তকরণ করা হয় । মঙ্গলবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এর আগে গত সোমবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বে বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দরিদ্র মানুষদের মাঝে টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনায়

    রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনায়

    প্রেস বিজ্ঞপ্তি
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ

    অদ্য ১৯.০৩.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

    বিএসটিআই হতে গুনগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঃ
    ১. মেসার্স আফনান ফুড প্রডাক্ট, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি),
    ২. মেসার্স প্রিয় ফুড লিমিটেড (ভিআইপি শাহাদৎ গ্রুপের একটি প্রতিষ্ঠান), আর কে রোড, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই, কাপ কেক)
    ৩. মেসার্স ফুলকলি লাচ্ছা ব্রেডড এন্ড কনফেকশনারি (পরিচালনায়- ফুড গার্ডেন), ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই)
    ৪. মেসার্স সেই স্বাদ বেকারি, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (বিস্কুট, ব্রেড, কেক)।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ, খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন,

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • ইউএনও অনিমেষ বিশ্বাস’র বদলি, রাতের আধারে ষ্টেশন ত্যাগ

    ইউএনও অনিমেষ বিশ্বাস’র বদলি, রাতের আধারে ষ্টেশন ত্যাগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব এর এক আদেশে তাকে লোহাগড়ার ইউএনও থেকে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৮মার্চ) নড়াইল জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়ে ওই দিন রাতেই অনিমেষ বিশ্বাস পরিবার পরিজন নিয়ে লোহাগড়া থেকে সরকারী গাড়িতে করে ষ্টেশন ত্যাগ করেন।
    উল্লেখ্য লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাসের অশ্লীল ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা আদায় ও দেহরক্ষী আটক শিরোনামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে তার এই বদলি হয়েছে বলে সূত্রে জানা গেছে।
    গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটস অ্যাপে কল করে বলে, একটি অশ্লীল এডাল্ট ভিডিও আছে তাদের কাছে। এর জন্য ১০ লাখ টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে বলে ভয় দেখায়। এভাবে একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে দাবীকৃত টাকা না দিলে এবং এ কথা কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভয়ে ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস হুমকিদাতার ব্যাংক একাউন্টে বিভিন্ন সময় ১০ লক্ষ টাকা দেয়। এ সময় ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস বলে, ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ওই একাউন্টে দ্রুত টাকা পাঠানো যায়। এ কথায় আকাশের প্রতি সন্দেহ হয় বিপাশার। পরবর্তিতে চাঁদাবাজরা আরো ৩ লক্ষ টাকা দাবী করলে উপায়ান্ত না পেয়ে গত ১২ মার্চ ইউএনওর স্ত্রী বাদী হয়ে আকাশের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ আকাশ বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।