Blog

  • রংপুর মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    রংপুর মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুর মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে সেমাই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা
    গত ২০.০৩.২০২৪ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, রংপুর ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগে অবস্থিত মেসার্স আফনান ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে করে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৭৫,০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ তাকী তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব প্রান্তজিত সরকার।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ইমাম ও মুয়াজ্জিনরা পেলেন সুজানগর পৌরসভার ঈদ উপহার

    ইমাম ও মুয়াজ্জিনরা পেলেন সুজানগর পৌরসভার ঈদ উপহার

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুর রহিম,পাশু সরদার, আব্দুল হাই, জায়দুল হক, সুজানগর উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ,হাসপাতাল জামে মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানসহ সুজানগর পৌরসভার অন্তর্গত ৪৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সুজানগর পৌরসভার পক্ষ্য থেকে এই উপহার প্রদান করা হয়।এর আগে সুজানগর পৌরসভার উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগর পৌরসভার উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা

    সুজানগর পৌরসভার উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুর রহিম,পাশু সরদার, আব্দুল হাই, জায়দুল হক, সুজানগর উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ,হাসপাতাল জামে মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানসহ সুজানগর পৌরসভার অন্তর্গত ৪৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন। শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সুজানগর পৌরসভার পক্ষ্য থেকে উপহার প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে উপজেলার ভগতিতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই গ্রামের হঠাৎ পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের মোশাররফ হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা। এ ঘটনায় মহেশপুর থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহের চার উপজেলায় সাব-রেজিষ্ট্রার নেই জনভোগান্তি চরমে

    ঝিনাইদহের চার উপজেলায় সাব-রেজিষ্ট্রার নেই জনভোগান্তি চরমে

    আতিকুল ইসলাম টুটুল।
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের ৬ উপজেলায় সাবরেজিষ্ট্রার আছে মাত্র দুইজন। এই দুইজন সাবরেজিষ্ট্রার সামলাচ্ছেন গোটা জেলা। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দাতা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন। আগে যেখানে প্রতিমাসে ৫ হাজার দলিল হতো, এখন হচ্ছে দুই হাজার। সাবরেজিষ্ট্রার না থাকায় জনভোগান্তি চরম পর্যায়ে পৌচেছে। শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আওতায় ২৮৯ টি গ্রামে প্রায় ৪ লাখ মানুষের বসবাস করেন। এই উপজেলার সাব-রেজিষ্ট্রার বদলি হওয়ার কারণে বিভিন্ন গ্রামের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ২০ থেকে ২৫ কিলোমিটার দুর থেকে এসেও ফিরে যেতে হচ্ছে মানুষকে। প্রায় চার মাস সাব রেজিস্ট্রার না থাকার কারণে জমি রেজিস্ট্রি হচ্ছে না ঠিক মত। একই অবস্থায় জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার। ওই তিন উপজেলাতেও সাব-রেজিস্টার না থাকার কারণে সেখানেও ঠিক মত জমি রেজিস্ট্রি হচ্ছে না। ২ জন সাব-রেজিস্টারকে পালাক্রমে ৬ উপজেলার দ্বায়িত্ব দেওয়া হলেও তারা যাচ্ছেন না ঠিক মত। গেলেও কোন মাসে একবার আবার কোন মাসে একবারও যাচ্ছে না। ফলে চরম দুর্ভোগে সেবাপ্রত্যাশীরাা। রেজিস্ট্রি না হওয়ায় শত শত জমি ক্রেতা-বিক্রেতা ও জরুরি কাজে দলিল উত্তোলনকারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি সরকার প্রতি মাসে দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এদিকে রমজান মাসে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সরকারি অফিস চলার কথা থাকলেও নিয়ম মানছেন না হরিণাকুন্ডরু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম। নিজের ইচ্ছেমত তিনি অফিসে যান, চলেন নিজের খেয়াল খুশিমত। জেলায় সাব রেজিষ্টার সংকটের মৃহৃর্তে হরিণাকুন্ডরু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলামকে মহেশপুর উপজেলার অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়েছে। সেই হিসেবে গত মঙ্গলবার মহেশপুর উপজেলায় জমি রেজিস্ট্রির দ্বায়িত্ব পান তিনি। সেবা প্রত্যাশীদের অভিযোগ সকাল ৯ টার সময় অফিস চালু হওয়ার কথা থাকলেও তিনি মহেশপুরে গেছেন বেলা ১১ টায়। অফিসে পৌছে মাত্র দুই ঘন্টা অফিস করে আবার তিনি বাড়ি চলে আসেন। অথচ ঘটনার দিন অফিসের সামনে অন্তত দেড়’শ দলিল ক্রেতা-বিক্রেতা অপেক্ষা করছিলেন। তাদের রেজিষ্ট্রির কাজ সমাধান না করেই তিনি বাড়ির পথ ধরেন। মহেশপুর উপজেলার বাউলী গ্রামে হাসান আলী বলেন, তিনি তিন সপ্তাহ ধরে অপেক্ষা করছেন জমি রেজিষ্ট্রির জন্য। গত মঙ্গলবার তার জমি রেজিষ্ট্রির দিন ছিল। অফিসে এসে দেখি সাব-রেজিস্ট্রার আসেনি। আবার পরে শুনলাম তিনি এসে কিছুক্ষন পরে চলে গেছেন। ষাটোর্ধ বৃদ্ধা কহিনুর খাতুন বলেন, তিনি দুই সপ্তাহ ধরে ঘুরছেন। রোজায় থেকে সকাল থেকে অপেক্ষা করেন। ঘটনার দিন সাব-রেজিষ্ট্রিার দলিল রেজিস্ট্রি না করেই কর্মস্থল ত্যাগ করলেন। মহেশপুরের বেশির ভাগ দলিল লেখক বলেন, সাব রেজিস্ট্রার মেহেদী আল ইসলামের আচার ব্যবহার খুব খারাপ। তিনি ইচ্ছা মত অফিস করেন। যখন ইচ্ছে আসেন। যখন ইচ্ছে চলে যান। অভিযোগের ব্যাপারে মেহেদী আল ইসলাম বলেন, ওই দিন আমি ৮০টা দলিল করে এসেছি। দাতা গ্রহীতারা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। এ কারণে নিরাপত্তার কারণে আমি চলে এসেছি। তিনি বলেন, আমি যদি রাত ১২ টা পর্যন্ত ওই অফিস করি তারপরও দলিল শেষ হবে না। নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে জেলা রেজিষ্ট্রার সাব্বির আহম্মেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। হয়তো দ্রুত সমাধান হবে।

  • একটি ফুট ব্রীজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার

    একটি ফুট ব্রীজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :

    একটি ফুট ব্রিজের অভাবে কৃষকের দূর্ভোগ থামছে না। যোগাযোগ খাতকে রাষ্টীয়ভাবে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এবং কৃষি থেকে সর্বাধিক জিডিপি আহরণ হলেও কৃষি পণ্য পরিবহনের সংশ্লিষ্ট এলাকার কৃষকগণ সুবিধা বঞ্চিত-অবহেলিত। উপজেলার নেউটা, সেননগর ও আশপাশের গ্রামের সুবিধা বঞ্চিত কৃষকরা বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। আমজনতা, অসহায় কৃষকরা জনস্বার্থে ক্ষুদ্র একটি ফুট ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। নেউটা গ্রামের কৃষক শাহাদাত হোসেন জানান, খরা মৌসুমে ঝুকি মুক্ত হলেও বর্ষাকালে তারুণ্যে ভরা নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় কৃষকদের অর্থায়নে ও সহযোগিতায় সম্মিলিতভাবে ১নং ধামইরহাট ইউনিয়নের অধীন ওই স্থানটিতে বাঁশের সাঁকো নির্মাণ করলেও প্রতিবছর এটি মেরামতের জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হয়। তাও সেটি দীর্ঘস্থায়ী হয় না, বর্ষাকালে স্রোতের দাপটে ছিন্ন-ভিন্ন হয়ে যায় সাঁকো। বর্ষাকালে পারাপারের সময় বানের স্রোতে কখনও কখনও কৃষিপণ্য ভেসে যায়। ফলে ঝুঁকি আর দূর্ভোগ মিলে একাকার হয়ে যায়। নদীর ওপারে হাল চাষের জন্য পাওয়ার ট্রলি প্রায় ৫-৬ কিলোমিটার ঘুরিয়ে নদীর অপর প্রান্তে আনতে হয়। তাতে ব্যয় বৃদ্ধি এবং সময়ের অপচয় দুটোই হয়। ফলে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলেই জনস্বার্থে একটি ফুট ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ দূর করা সম্ভব বলে এলাকাবাসী মনে করেন।
    স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম জানান, বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা করে বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হবে।

    আবুল বয়ান।।।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারকে
    মঙ্গলবার (১৯ মার্চ’) চুরি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রাজু শেখকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু শেখ নড়াইলের লোহাগড়া থানার শিয়রবর গ্রামের মোঃ ফুল মিয়া ওরফে পাচু শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহফুর রহমান এএসআই (নিঃ) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের আলোচনা সভা

    পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের আলোচনা সভা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে আলোচনা সভা হয়েছে ।
    বুধবার দুপুরে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ সভা করা হয়।
    পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে ও ইএসডিও’র ইকোনমিক ডেভেলপমেন্ট কর্মকর্তা রওশন জামান চৌধুরী স ালনায় সভায় বক্তব্য দেন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুল সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু, মুনছুর আহম্মেদ, বাদল হোসেন, আবু তারেক বাঁধন, আদিবাসী প্রতিনিধি শুভ হেমরন, টুডু মারডি ও ললিত প্রমুখ।
    এ সময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠেয় দু’টি সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এলাকার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি মো. ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পিআইও ইমরুল কায়েস, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ডিজিএম ছিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কেএম আরিফুজ্জামান তুহিন, আ. মান্নান গাজী, আ. কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আ.ছালাম কেরু, প্রভাষক মোমিন উদ্দীন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহীদুল ইসলাম, সুরাইয়া বানু, শেখ আনিছুর রহমান মুক্ত, কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পঞ্চগড়ে মোবাইল কোর্টে দুই ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা

    পঞ্চগড়ে মোবাইল কোর্টে দুই ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানকালে অবৈধভাবে চালিত দুই ইটভাটার কাছ থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

    জানা যায়, মেসার্স বি*বি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা ও মেসার্স পিডিপি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক আদায় করা হয়।

    অভিযানকালে জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দেবীগঞ্জ এর একদল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

    পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।