Blog

  • বেতাগীতে কেএসডিও পক্ষ থেকে দু’শত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

    বেতাগীতে কেএসডিও পক্ষ থেকে দু’শত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ‘মোরা গরিব মানুষ। মোগো ধারে ইফতার কেনা সম্ভব না। তিন জন অসুস্থ রোগীও আছে ঘরে। খাইয়া না খাইয়া রোজা থাইক্কা আবার পানি দিয়া রোজা খুলি। এহন যা ইফরাত পাইলাম তা দিয়া অনেকদিন ভালোই খাইতে পারমু। মোরা অনেক খুশি, এহন আরামে রোজা খুলতে পারমু। আসলেই মোগো অনেক উপকার হইলো।’

    শুক্রবার (২২শে মার্চ) সকাল ১১ টায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমরাখালী বাজারে সুবিধা বঞ্চিত, অসহায়, গরিব ও দুস্থ মানুষদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে ‘কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের স্থানীয় একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

    কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এ জেড এম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

    সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,
    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থারর উপদেষ্টা, মোঃ নকিব নিজাম উদ্দিন,মোঃ মিজানুর রহমান,মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, দিপ্ত টিভি বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী , সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,বর্তমান সাধারণ -সম্পাদক,মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক,মোঃআঃ রহিম , গ্রিন পিস সোসাইটি’র কার্যনিবাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না,কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থারর সহ-সম্পাদক রাজিব গাজী, সেচ্ছাসেবী মোঃ আরিফ হোসেন প্রমুখ।

    এসময় সংগঠনটির দেয়া ইফতার সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এ কথাগুলো বলেছেন ফরিদা বেগম নামের এক সুবিধা বঞ্চিত নারী। ফরিদা বেগম ছাড়াও ইফতার সামগ্রী উপহার পেয়েছেন দুই শতাধিক পরিবার।

    সংগঠনটির সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নে আমরা ৫০ সদস্যর কমিটি কাজ করে যাচ্ছি। মসজিদ, মাদ্রাসা সহ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে যাচ্ছি।

  • গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ২১ মার্চ বৃহস্পতিবার গৌরনদী বাস স্যান্ড চড়ুই ভাতী চাইনিজ রেস্তোরাঁয় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুতফুর রহমান দিপের সভাপতিত্বে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, গৌরনদী উপজেলা ছাত্র লীগ সভাপতি সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতা কর্মি গন, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমারসহ প্রেসক্লাব ও উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গন, রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমীন সহ রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসানসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক গন,আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি কে এম আজাদ রহমান, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মনির হোসেন, দৈনিক আজকের খবর পত্রিকার সম্পাদক মোঃ রাজিব ইসলাম তারীম, দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি নাসির উদ্দীনসহ অনেকে।

  • বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চোকদারের ৭ম মৃত্যুবার্ষিকী পালন

    বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চোকদারের ৭ম মৃত্যুবার্ষিকী পালন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম শামীমের শ্বশুর ও উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চোকদার এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নার্স মুক্তা খানমের পিতা। এ উপলক্ষে শোলক ইউনিয়নের শোলক গ্রামে এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চোকদার এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে আত্মীয়—স্বজন, সামাজিক ও সুশীল সমাজের লোকজন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বলে তাঁর পারিবারিক সূত্র জানান।

  • সেনবাগে সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

    সেনবাগে সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশনের উদ্দ্যোগে এলাকার হতদরিদ্র নারী পুরুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ২২ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর আবদুল হক সওদাগর বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি মোঃ বাহার মিয়া সওদাগর। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী ছালাউদ্দিন সানির অনুপ্রেরণায় ও ফিরোজ আলম রুবেল, শাখাওয়াত হোসেন সৈকত, মো: হৃদয়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপদেষ্টা গোলাম সারওয়ার, ছায়েদল হক মিয়া,আবুল কালাম আজাদ, সোলেমান বাদশা বাবলু,আবু নাছের চৌধুরী, লিটন হুজুর, জেবল হক কন্ট্রাক্টর, ও কাজী নজরুল ইসলাম মিশুসহ অনেকেই। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারকে চাউল,সয়াবিন,ট্যাংক,দুধ,শেমাই,বাদাম,ছোলাবুট, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

  • ময়মনসিংহ নগরীর যানজট দুর্ভোগ নিরসনে ওসি ও তদন্ত ওসির  নেতৃত্বে কোতোয়ালী পুলিশের অভিযান

    ময়মনসিংহ নগরীর যানজট দুর্ভোগ নিরসনে ওসি ও তদন্ত ওসির নেতৃত্বে কোতোয়ালী পুলিশের অভিযান

    আরিফ রববানী,ময়মনসিংহ
    বিভাগীয় ময়মনসিংহের ব্যাস্ততম নগরীতে অসহনীয় যানজট। ফলে প্রতিদিন নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে এখন আর কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। নগরীর গণমানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে নগরী যানযট নিরসনেে কোতোয়ালী পুলিশকে নির্দেশনা দেন ওসি মোঃ মাইন উদ্দিন।

    মানুষের দুর্ভোগ লাগবে চলাচলের সুবিধা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তার উপর জনশৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাইন উদ্দিন ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন এর যৌথ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

    বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ তারিখে দুপুর থেকে থানা ও ফাঁড়ীর অফিসার ফোর্স নিয়ে গাঙ্গিনাপার, ওল্ড পুলিশ ক্লাব রোড, ট্রাংপট্টি, বাসা বাড়ি মার্কেট , ও বড় মসজিদ এলাকার রাস্তা অবমুক্ত যানজট নিরসন করতে হকার উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেন। জনশৃংঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    উল্লেখ্য যে, এর আগে দাপুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে নগরীর গাঙ্গিনারপাড়, নতুন বাজার মোড়, স্বদেশী বাজার আমপট্টি মোড়, চড়পাড়া মোড়, ব্রীজের মোড়, জিলাস্কুল মোড়, জুবলীঘাট মোড়, রাজবাড়ি সংলগ্ন গঙ্গাদাশ গুহ রোড মোড়, টাউন হল মোড়, কাঁচিঝুলি মোড়, সানকিপাড়া বাজার রেলক্রসিং, নাসিরাবাদ স্কুল রেলক্রসিং, নতুন বাজার রেলক্রসিং, সি,কে ঘোষ রোড রেলক্রসিং, মেডিকেল কলেজ হোস্টেল গেইট রেলক্রসিং, কৃষ্টপুর-পাটগুদাম রেলক্রসিং, খাগডহর ঘুন্টি রেলক্রসিং। এই সকল জায়গাগুলোতে যানজট নিত্য নৈমত্তিকি ব্যাপার হয়ে দাড়িয়েছে।

  • নড়াইলের জয়পুর ইউনিয়ন পরিষদের চারটি কক্ষ দখল করে পরিবারসহ বসবাস করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন

    নড়াইলের জয়পুর ইউনিয়ন পরিষদের চারটি কক্ষ দখল করে পরিবারসহ বসবাস করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের জয়পুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে পরিবারসহ বসবাস করেন চেয়ারম্যান।নড়াইলের লোহাগড়ায় উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চারটি কক্ষ দখল করে গত দুই বছর যাবত বসবাস করছেন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জানা গেছে, সাইফুল ইসলাম সুমন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিন হন। সেই থেকেই তিনি পরিষদের চারটি কক্ষ দখল করে পরিবারসহ সেখানেই বসবাস করছেন।
    সুমন চেয়ারম্যানের সহধর্মিণী বলেন, নির্বাচনের পর থেকে আমরা পরিবারের ৭ জন সদস্যসহ এখানে বসবাস করি। জনগণ যাতে সবসময়ই চেয়ারম্যানকে কাছে পায় এবং চেয়ারম্যান যেন দ্রুত জনগণকে সেবা দিতে পারে সেজন্যই ইউনিয়ন পরিষদে থাকা।

    জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বলেন, সুমন চেয়ারম্যান দুই বছর ধরে বউ-বাচ্চা নিয়ে ইউনিয়ন পরিষদে থাকে, পরিষদে অনেক রুম বউ বাচ্চা নিয়ে চেয়ারম্যান থাকে তা অসুবিধা কোথায়।

    আড়িয়ারা গ্রামের সাকের খন্দকার বলেন, আমার ৭০/৭৫ বয়সে কনোদিন দেখিনি চেয়ারম্যান বউ বাচ্চাসহ ইউনিয়ন পরিষদে থাকে, এবার দেখছি এই চেয়ারম্যানকে পরিবারসহ ইউনিয়ন পরিষদে বসবাস করতে।
    জয়পুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রাসেল বলেন, আমাদের দোতলায় চারটি কক্ষ আছে, ওইগুলা কৃষি অফিস, মৎস্য অফিস, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সাস্থ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, এনারা একটা একটা করে রুম পাবে। যেনারা আগে আসবে তিনারা আগে রুম পাবে। চেয়ারম্যান কিভাবে এই রুম গুলা দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন এ বিষয়ে জানতে চাইলে, ইউপি সচিব মো: রাসেল বলেন, এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলেন।
    ইউনিয়ন পরিষদের দোতলা দখলে করে বসত-বাড়ি গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, আমি চার রুম নিয়ে থাকি না। আমার জন্য সরকারি ভাবে দুই রুম বরাদ্দ আছে সেই দুইরুম নিয়ে থাকি। বাকি দুইরুমের একটা সার্ভার রুম আর একটা বিট পুলিশ রুম।

    জয়পুর ইউনিয়নের দায়িত্বে থাকা বিট পুলিশ অফিসার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আহমেদ টিপু জানান, আমি এই ইউনিয়নে নতুন আসছি, আমাদের জন্য একটা রুম আছে গ্রাম পুলিশ ও বলছে কিন্তু কোনটা আছে সেটা আমার জানা নেই।

    এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,এ ভাবে ইউনিয়ন পরিষদে থাকার কোন নিয়ম নেই। আগামী এক সপ্তাহের মধ্য চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচার জনমনে ক্ষোভ

    উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচার জনমনে ক্ষোভ

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বিপদগামী কতিপয় নেতার মদদে গড়ে উঠা একটি সিন্ডিকেট চক্র তৎপর হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের দাযিত্বশীল নেতা এবং জনপ্রতিনিধিদের জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে তাদের চরিত্র হনন ও তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। তারা এবার গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে টার্গেট করে তার চরিত্র হননে মরিয়া হয়ে উঠেছে। এদিকে জননন্দিত আদর্শিক ও পরিক্ষিত একজন রাজনৈতিক নেতৃত্ব এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার করায় জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হযেছে।স্থানীযরা জানান, এসব অপপ্রচারকারিদের নেপথ্যে রয়েছে, রাতারাতি অঢেল বিত্তবৈভবের মালিক কতিপয় কুখ্যাৎ মাটি বাবা। তাদের ধারণা উপজেলা নির্বাচনে এবারো জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সমর্থন পাবেন। আর সেটা হলে তার বিজয় প্রায নিশ্চিত। এদিকে বিষয়টি উপলব্ধি করে মাটি বাবার নেপথ্যে মদদে তারা জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হযেছে। রাজনৈতিকভাবে জাহাঙ্গীরকে মোকাবেলা করতে ব্যর্থ তারা কুট-কৌশলের আশ্রয় নিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।জানা গেছে, এমপি ফারুক চৌধুরী ও তার অনুগতদের বিরুদ্ধে একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবত অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনে এমপি ফারুক চৌধুরীর সমর্থিত প্রার্থীর বিজয় ঠেকাতে এরা ফের সক্রিয় হয়ে উঠেছে।তারা সাধারণ ভোটারদের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে ফেরাতে চেযারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে মরিয়া হয়ে উঠেছে।

    সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমমে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জড়িয়ে মিথ্যা-ভিত্তিহীন, মনগড়াও মানহানিকর খবর প্রকাশ করা হয়েছে। এসব খবরে বলা হয়েছে, জমি দখল, অবৈধ পুকুর ভরাট, পাওনা টাকা আদায়ের নামে অর্থ আত্মসাৎ, মাদক কারবারিদের রাজনৈতিক সহযোগিতা প্রদান, রাজনৈতিক প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা পরিচালনাসহ উপজেলা পরিষদের নানা অনিয়ম। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতিতে এসে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। অগাধ সম্পত্তির মালিক বনে গেলেও অপরাধ যেনো থামছেই না তাঁর। অবৈধ পুকুর ভরাট করে প্লট আকারে বিক্রি করছেন।অন্যদিকে গোদাগাড়ী এলাকায় মাদক ব্যাবসায়ীদের কাছে মাসোয়ারা নেন তিনি। মাসোহারা না দিলে পুলিশ দিয়ে হয়রানিসহ ভয়ভীতি দেখান তিনি। চেয়ারম্যানের বাসায় ভাড়া থাকেন গোদাগাড়ী সার্কেল এএসপি৷ এটার ভয়ও তিনি বিভিন্নজনকে দেখান।চেয়ারম্যানের রাইট হ্যান্ড খ্যাত গোলাম কাওসার মাসুম তেতুলতলা এলাকায় তাঁর নামে পুকুর ভরাট পূর্বক প্লট তৈরি করে বিক্রি করছেন। এছাড়াও উপজেলার ভেজাল জমি ক্রয় ও বিক্রয় করেন।উপজেলা পরিষদের নানা অনিয়মের মাধ্যমেও তিনি অগাধ সম্পত্তির মালিক বনে গেছেন। প্রকল্পের আওতায় হওয়া কাজগুলোতে নয় ছয় করে হাতিয়ে নিয়েছেন অর্থ। উন্নয়নের প্রতিশ্রুতিতে জনগণের সেবক না হয়ে ভক্ষক হয়েছেন ইত্যাদি নানা অসত্য ও বিভ্রান্তিমুলক অভিযোগের কথা বলা হয়েছে। যা আদৌ সত্য নয়, বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।

    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, যেখানে বিগত ৫ বছরে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনিদ্রিস্ট একটি অভিযোগও কেউ করতে পারেনি, সেখানে নির্বাচনের আগে সেই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা অবশ্যই উদ্দেশ্যে প্রণোদিত। কারন তার বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগ থাকতো, তা হলে সেটা এতোদিন তারা করেনি কেন ? রাতারাতি তার বিরুদ্ধে এতো অভিযোগ করা হচ্ছে কার স্বার্থে ? এসব বিষয় অনুসন্ধান করা হলেই থলের বেড়াল বেরিয়ে আসবে ? এর নেপথ্যে কারা রয়েছে। এছাড়াও রাজনীতিতে সম্পৃক্ত হবার অনেক আগে থেকেই জাহাঙ্গীর আলম সফল ব্যবসায়ী ও বিত্তশীল। বরং কারা মাদক ব্যবসায়ী ও শূণ্য থেকে অঢেল বিত্তবৈভবের মালিক সেটা গোদাগাড়ীর মানুষের মুখে মুখে আলোচনা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এসব বিষয় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় মাদক কারবারিদের আশ্রয়দাতা কিছু প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। পরিষদে দূর্নীতির কোনো সুযোগ নাই। ইউএনও আর চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে সব কাজ হয়। #

  • নড়াইলে আগুনে পুড়ল দিনমজুরের ৩ গরু,৫ লক্ষ টাকার ক্ষতি

    নড়াইলে আগুনে পুড়ল দিনমজুরের ৩ গরু,৫ লক্ষ টাকার ক্ষতি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশিয়রবর গ্রামে গোয়ালঘরে কয়েলের আগুন লেগে ফুলমিয়া নামের এক দিনমুজুরের তিনটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরশিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
    বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি গরু ঘটনাস্থলে এবং একটা বৃহস্পতিবার সকালে মারা যায়। অন্য আরেকটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের।

    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুল মিয়া বলেন, আমার যা ছিল সব শেষ, আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর তা বিক্রি করে সংসার চালায়। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে প্রায় দীর্ঘ ১২ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে। আমি বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয়।

    এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, বুধবার রাতে গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি শুনেছি। তিনটি গরু পুড়ে গেছে। ওই পরিবারকে সহোযোগিতা করার চেষ্টা করব।

  • তানোরে উপজেলা চেয়ারম্যান  প্রার্থী মামুনের গণসংযোগ

    তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।
    জানা গেছে, গতকাল উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) দাড়দহ, জুড়ানপুর, শিলপুর ও আজিপুরগ্রামে।অন্যদিকে পরেরদিন তানোর পৌরসভার চাপড়া বাজার, গোকুল মথুরা, গোকুল মাদরাসা মোড় ও বেলপুকুরিয়া মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনা করেন।
    এদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্ত্ত তারা তাদের কথা বলতে পারবেন। এদিকে বিএনপি-জামায়াত প্রার্থী না দিলে তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

  • নড়াইলে গাঁজাসহ তিনজন গ্রেফতার

    নড়াইলে গাঁজাসহ তিনজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের লোহাগড়া থানা পুলিশ আটশত গ্রাম গাঁজাহস তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মৃত রউফ মুন্সির ছেলে, মোঃ জিয়াউর কাজী (৩৫) একই গ্রামের তবিবর কাজীর ছেলে এবং মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নড়াইল জেলার সদর থানাধীন নিধিখোলা গ্রামের আমির শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা ইউনিয়নের ইতনা চৌরাস্তা বুলবুল স্টোরের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার, এএসআই (নিঃ) মোঃ জামরুল ইসলাম, এএসআই (নিঃ) শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন,নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।