Blog

  • সাতবাড়ীয়ায় ডাকাতির ঘটনায় থানায় মামলা

    সাতবাড়ীয়ায় ডাকাতির ঘটনায় থানায় মামলা

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েলের বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, মামলার ভিত্তিতে ডাকাতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার সাতবাড়ীয়া গ্রামে জুয়েলের বাড়ীতে ডাকাতির এ ঘটনা ঘটে। জানাযায়, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে জুয়েল ও বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারিতে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৮ ভরি রৌপ্য অলংকার এবং নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় চারঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস সহ স্থানীয় ব্যক্তি গন।

    সবশেষ, বিশেষ মোনাজাত করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • চলাচলের রাস্তা বন্ধ করায় থানায় অভিযোগ ,মানুষের ভোগান্তি

    চলাচলের রাস্তা বন্ধ করায় থানায় অভিযোগ ,মানুষের ভোগান্তি

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধঃ

    রংপুরের তারাগঞ্জে দীর্ঘদিনের ব্যবহারের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে খেরেন বৈশ্যর ও তার ছেলের নামে । কুর্শা ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের ওই রাস্তাটি বন্ধ করায় গ্রামের সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও হয়েছে । এঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, মাছুয়াপাড়া গ্রামের শ্রী খেরেন বৈশ্য ও তার ছেলে শ্রী নরি বৈশ্য বৃহস্পতিবার ২১ (মার্চ) দুপুর আনুমানিক ১টায় মাছুয়া পাড়ায় অবস্হিত দীর্ঘ দিনের চলাচলের রাস্তাটি টিন ও লোহার দরজা দিয়ে আটকিয়ে দেয় । এতে বন্ধ হয়ে যায় ওই রাস্তাটি। এলাকাবাসীর বাঁধা প্রদানেও তারা ওই রাস্তা খুলে দেয়নি ।

    থানায় অভিযোগকারী শ্রী গোবিন্দ রায় বলেন, আমি জনস্বার্থে থানায় একটি অভিযোগ করেছি । মাছুয়া পাড়ার এই রাস্তাটি আমাদের বাপ-দাদার আমলের । সেই যুগ থেকে হাজার হাজার মানুষ চলাচল করছে । আমরা অন্তত ৩০০ টি পরিবার প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যাবহার করি । খেরেন বৈশ্য চাচা ও তার ছেলে শ্রী নরি বৈশ্য গায়ের জোড়ে এত দিনের পুরাতন চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় । আমরা এলাকাবাসী বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করে দেয় । এক পর্যায়ে মারমুখো আচরণ শুরু করে দেয় । তাৎক্ষণিক ওয়ার্ড ইউপি সদস্য ও চেয়ারম্যান কে বিষয়টি জানাই। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করি । তারাগঞ্জ থানা পুলিশ এসে সার্বিক দিক তদন্ত করে বিষয়টি অমানবিক হওয়ায় দ্রুত ওই টিন ও লোহার দরজা সরিয়ে দেয় । কিন্তু পুলিশ যাওয়ার পরেই আবারো রাস্তায় ইট বিছিয়ে দেয় যাতে কোন মানুষ , সাইকেল , মোটরসাইকেল যেতে আসতে না পারে । শুক্রবারও একই অবস্থা হয়ে আছে । ওরা এখন ওই রাস্তায় চট বিছিয়ে ও চেয়ার-বেঞ্চ বসিয়ে আড্ডা দিচ্ছে , ঘুমাচ্ছে । আবার বড় বড় বস্তায় ইট বালু ঢুকিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে ওই রাস্তায় যাতায়াত একেবারে অসম্ভব হয়ে গেছে ।

    রাস্তাটি নতুন নাকি পুরাতন সে ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসীর অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এগিয়ে আসেন । তারা জানায় , এই রাস্তাটি ২০-৩০ বছর আগের । এই রাস্তার ওপর নির্ভর করে অনেকেই জমিজমা কিনেছে ও ঘরবাড়ি করেছে । খেরেন ও তার ছেলে শ্রী নরি সম্প্রতি তাদের পাশের বাড়িটিও কিনে নেয় । ফলে একই মালিকের দুই বাড়ির মাঝে পরে যায় রাস্তাটি । এরই সুযোগ কাজে লাগিয়ে প্রায়ই রাস্তাটি বন্ধ করতে চায় । বৃহস্পতিবার করেও দেয় বন্ধ । পুলিশ খুলে দিলেও এখনও রাস্তায় ইটের বস্তা খামাল করে রাখা আছে । ফলে কেউ পারাপার হতে পারছেনা শান্তিতে ।

    রাস্তা বন্ধের ব্যাপারে খেরেন বৈশ্য ও তার ছেলে শ্রী নরি বৈশ্যর কাছে জানতে চাইলে তারা জানান , আমরা রাস্তা বন্ধ করি নাই । আমাদের কেনা জমিতে আমাদের যা ইচ্ছে করব । আর কোনো মন্তব্য করতে রাজী হননি। এমনকি গণমাধ্যমে কোনো বক্তব্য দেবেন না বলেও জানান।

    কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ জানান , রাস্তা বন্ধের ঘটনাটি শোনামাত্র ঘটনাস্থলে যাই। সেখানে আপাতত প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়েছে ।

    কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান, উভয় পক্ষকে নিয়ে শনিবার বসে সমাধান করা হবে । এছাড়াও উভয়পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে বলা হয়েছে ।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রশাসন গিয়ে রাস্তা উন্মুক্ত করে দিয়েছে । অভিযোগের বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার

    ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে,
    এসআই (নিঃ) শুভ মন্ডল এবং এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ২১/০৩/২৪ ইং তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে মোঃ মোক্তার হোসেন (৪৫), পিতা-কুরবান আলী, মাতা-আয়েশা, সাং-চর চান্দহর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- রাজাশন, কামাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।

    উক্ত আসামীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে,সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।

    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয় বলে জানান, ঢাকা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি বলেন, এধরণের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।

  • ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি,মাদারীপুর ঃ

    মাদারীপুরের কালকিনিতে সেচ্ছাসেবী সংগঠন ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেচ্ছাসেবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ মার্চ) উপজেলার ভুরঘাটা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আফজাল হোসেন সহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

    ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি লিয়াদুল হক লিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রায়হানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্ঠা একুশে টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক রকিবুজ্জামান,শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বিএম রাজীব হোসেন,সাধারণ সম্পাদক সজীব হোসেন,গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ইমরান হোসেন,স্বপ্ন-চূড়া তরুন সংঘের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম সানি,উদ্দীপ্ত তরুন প্রজন্ম সংঘের সভাপতি মোঃ হাবিবুর রহমান,কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সাবেক কোষাধক্ষ বি এম জীবন,স্বাস্থ্য সহকারী মনির হোসেন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

    এছাড়াও ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম রফি,যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার জিহাদ,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক শিকদার,সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মাহমুদ,দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম লিমন,সমাজ সেবা সম্পাদক সরদার সাদিক,সদস্য আবু সাঈদ,জাহিদ মিয়া,আসিফ ইসলাম,তৌহিদুর রহমান তপু,মহিউদ্দিন শাকিত,জহির খান,আকাশ,বাবু বেপারী,রিফাত,ওবায়দুল খান প্রমুখ।

  • সদরের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে  আরেকবার সুযোগ দিন: আশরাফ হোসাইন

    সদরের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে আরেকবার সুযোগ দিন: আশরাফ হোসাইন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা তরুণ রাজনীতিবিধ আলহাজ্ব আশরাফ হোসাইন
    বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান। ময়মনসিংহ সদরের উন্নয়নে যা যা করা দরকার সবই করবো। আপনাদের ভোটেই আরেকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চাই। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিন। আমার লক্ষ্য একটাই—সদরবাসীর উন্নয়ন।

    বৃহস্পতিবার (২১শে মার্চ) বিকালে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়, হাট-বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এই প্রার্থী। দুপুরে পরানগঞ্জ বাজারে গেলে তাকে ঘিরে ধরেন শত শত জনতা। রাস্তার দুই পাশে এই নেতাকে দেখতে ভিড় জমান নারী ও শিশুরা। পথে পথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সালাম দিয়ে কুশল বিনিময় করে দোয়া চান তিনি।

    জনপ্রতিনিধি হয়ে গত পাঁচ বছর আপনাদের সেবা করেছি উল্লেখ করে আশরাফ হোসাইন বলেন, ‘হয়তো যে পরিমাণ কাজ করার কথা ছিল,তা করতে পারিনি। করোনার কারণে দুই বছর কাজের সুযোগ পাইনি। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি বলেন-আগামী মে মাসে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দিবেনা আওয়ামী লীগ, স্বতন্ত্র পদে বরাদ্দকৃত প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি আমাকে আবারও নির্বাচিত করেন। তিনি বলেন-আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি। আবারও নির্বাচিত হলে-গত পাঁচ বছরের চেয়ে উন্নয়নকাজের পরিধি বাড়বে। আরও বেশি উন্নয়নকাজ করার চেষ্টা করবো।

    আওয়ামী লীগের এ নেতা বলেন, আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে যাবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে এগিয়ে নিতে আমাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    গণসংযোগ ও নির্বাচনি পথসভায় আশরাফ হোসাইন এর সঙ্গে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে আশরাফ হোসাইন বলেন, নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে পুনরায় সমর্থন দিয়ে নির্বাচিত করে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন।

    আশরাফ হোসাইন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র জীবনে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

  • তালতলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ নেতা সিদ্দিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন

    তালতলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ নেতা সিদ্দিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন

    নাঈম ইসলাম বিশেষ প্রতিনিধি।।

    বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সিদ্দিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটায় তালতলী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন বেপারী, তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহবায়ক কামাল মোল্লা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, শ্রমিক লীগ সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, কড়রইবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রেজাউল সরদার, সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ নীরবতা পালন করা হয়।

  • ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন মিজাবে রহমত

    ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন মিজাবে রহমত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।এর আগে তিনি ময়মনসিংহর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও পরে জেলার তারাকান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি পেয়ে এবার তিনি কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করার অপেক্ষায়।

    গত বুধবার (২১মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেবনাথ বাপ্পী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিজাবে রহমত এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    ৩৩ ব্যাচ (বিসিএস) এর এই কর্মকর্তা গত ২০২১ সালে তারাকান্দা উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করে তার সততা , কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে তারাকান্দার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন।
    বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে সক্রিয় রাখার মাধ্যমে সফলতার সাথে ২ বছর পূর্ণ করে হাসি ফুটিয়েছেন উপজেলাবাসীর মুখে।
    বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ব্যাপক সুনাম অর্জন ও তারাকান্দা উপজেলার সাধারণ মানুষের নজর কেড়ে নিয়ে জনগণের সঙ্গে প্রশাসনের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেন। মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ইউএনওদের বদলী করা হলে তাকে শেরপুর সদর উপজেলায় বদলী করা হয়।

    ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন মিজাবে রহমত।

    করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে গত প্রায় ৩ বছরে ইউএনও হিসাবে দায়িত্ব পালন করে তিনি প্রাণপণে চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে।

  • রামপালে শীলা ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি, ঘর-দোকানপাটের টিন ছিদ্র হয়ে জালি জালি অবস্থা

    রামপালে শীলা ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি, ঘর-দোকানপাটের টিন ছিদ্র হয়ে জালি জালি অবস্থা

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    বাগেরহাটের রামপালে আকস্মিক শীলা বৃষ্টিতে কাঁচা ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ শীলা বৃষ্টিতে রামপাল সদর, ভাগা ও পেড়িখালীসহ বিভিন্ন এলাকায় কাঁচা ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশাল আকৃতির শীলায় টিনের ঘরের চাল ও বেড়ায় বড় বড় ছিদ্র হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে টিনের ঘর ও ঘরের মামামালের ক্ষতিতে শতাধিক বাড়ীঘর বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। সে সকল ঘরের লোকজন আশপাশসহ আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। এছাড়া শীলায় আম, তরমুজসহ বিভিন্ন ফসল ও মাছের ঘেরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

    রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বর মোস্তফা রুবেল আহমেদ বলেন, শীলা বৃষ্টিতে বাজারের সকল টিনের দোকান ও আশপাশের টিনের সকল ঘরেরই ক্ষতি হয়েছে। এ সময় রাস্তা ও বাড়ীঘরে শীলার বিশাল স্তুপ জমে এবং বৃষ্টিতে তা তুষারপাতের মতো ভাসতে থাকে। এর আগে এমন শীলা বৃষ্টি আর কখনও দেখিনি।

    রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, রামপালে শীলা বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে পেড়িখালী ইউনিয়নে। এছাড়া রামপাল সদর ও ভাগাসহ বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ী এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাতে ক্ষয়ক্ষতি ভাল দেখা ও খোঁজ খবর নেয়া সম্ভব হচ্ছেনা। শুক্রবার সকালে ক্ষতির সংখ্যা ও পরিমাণ জানা যাবে। এতে কম নয়, বেশই ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এমন শীলা বৃষ্টি আগে কখন দেখেনি এ এলাকার মানুষ। বিশাল এ শীলা ঝড়-বৃষ্টির সময় ভয়ে লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়েন। দ্রুতই ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদাণ করা প্রয়োজন বলেও জানান তিনি।

  • তারাকান্দায় যানজট দুর্ভোগ নিরসনে রাস্তায় ওসি ওয়াজেদ আলী

    তারাকান্দায় যানজট দুর্ভোগ নিরসনে রাস্তায় ওসি ওয়াজেদ আলী

    আরিফ রববানী,ময়মনসিংহ
    ময়মনসিংহের তারাকান্দা অসহনীয় যানজট। ফলে প্রতিদিন নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে এখন আর কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। তারাকান্দার গণমানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে তারাকান্দা বাজারের যানযট নিরসনেে তারাকান্দা পুলিশকে সাথে নিয়ে রাস্তায় নেমেছেন অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।

    মানুষের দুর্ভোগ লাগবে চলাচলের সুবিধা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তার উপর জনশৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার নির্দেশনায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

    বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ তারিখে দুপুর থেকে থানার প্রধান এলাক তারাকান্দা বাজার এলাকার রাস্তা অবমুক্ত যানজট নিরসন করতে ফুটপাত হকার উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেন। জনশৃংঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    ওসি ওয়াজেদ জানান- তারাকান্দা উপজেলার প্রধান কেন্দ্র তারাকান্দা বাজার।এই বাজার দিয়েই শেরপুর, হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সকল জায়গাতে যানজট নিত্য নৈমত্তিকি ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই যানযট নিরসনে তারাকান্দা পুলিশ সবসময় মাঠে থাকবে।