Blog

  • উজিরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

    উজিরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জরিয়ে বিদ্যুৎ পৃষ্টে একজন নিহত হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২৫ মার্চ বেলা ১২.৩০ টায় উপজেলার রৈভদ্রদী গ্রামের নিজ পুকুর সেচের জন্য সেচ পাম্প স্থাপন করেন রতন সিকদারের পুত্র হাফিজ সিকদার (২৭) এ সময় তার শরীরে বৈদ্যুতিক তার জরিয়ে যায়। তৎক্ষনাৎ তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৭ বছরের যুবক হাফিজ সিকদারের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কলেজ ব্যাগে মিললো ২কেজি ৩০০ গ্রাম গাঁজা- আটক ১

    কলেজ ব্যাগে মিললো ২কেজি ৩০০ গ্রাম গাঁজা- আটক ১

    বিশেষ প্রতিনিধিঃ

    বরগুনার তালতলী উপজেলা ঠংপাড়া এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল (৩৫) নামের ১ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার ২৪ মার্চ রাতে তাকে আটক করা হয়। আটক শহীদুল ওই এলাকার দেনছের আলীর ছেলে।

    জেলা ডিবি পুলিশের এসআই জ্ঞান কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুলের বাড়িতে গাজা আছে। এ সময় তার বাড়িতে অভিযান চালালে বাড়ির পিছনে একটি কালো পলিথিনে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হবে।

    তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুলকে সোমবার ২৫ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হবে।

  • সুজানগরে নারী শিক্ষিকাকে পিটিয়ে জ*খম করল পুরুষ শিক্ষক

    সুজানগরে নারী শিক্ষিকাকে পিটিয়ে জ*খম করল পুরুষ শিক্ষক

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বিদ্যালয়ের অফিস রুমেই মোছাঃ মনোয়ারা খাতুন নামে এক শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মো. শফিকুল ইসলাম(শফি সরদারের) বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত ওই নারী শিক্ষিকা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে রবিবার ২৪ মার্চ সকাল ১০ টার দিকে। আহত শিক্ষিকা উপজেলার চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং সে উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধাকোঠা গ্রামের আব্দুল মান্নান বিশ^াসের মেয়ে। আর অভিযুক্ত শিক্ষক মো. শফিকুল ইসলাম(শফি সরদার) একই বিদ্যালয়ের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিষয়ের সহকারী শিক্ষক । সে উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে। আহত শিক্ষিকা মনোয়ারা খাতুন কান্নাজড়িত কন্ঠে জানান, আমি অবিবাহিত হওয়ায় প্রায়ই বিভিন্নভাবে উত্যক্ত করার পাশাপাশি আমাকে নিয়ে বাজে কথা বলে থাকে শিক্ষক শফিকুল ইসলাম । আমি এর প্রতিবাদ করায় এবং রবিবার এদিন সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে আমার নির্ধারিত চেয়ারে শফিকুল বসে থাকায় আমি তাকে উঠে তার নির্ধারিত চেয়ারে বসতে বলায় প্রথমে আমাকে অশ্লীন ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে বিদ্যালয়ের অফিস কক্ষেই আমাকে পিটিয়ে গুরুতর জখম করে শিক্ষক শফিকুল। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি এর আইনগত কঠোর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক শফিকুল নিজেকে নির্দোষ দাবি করেন। সুজানগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারজানা জানান, শিক্ষিকা মনোয়ারার মাথা আঘাতে ফেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মনসুর আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় আহত শিক্ষিকা মনোয়ারা খাতুন বাদী হয়ে একই বিদ্যালয়ের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিষয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম(শফি সরদার) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের ভিত্তিতে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • রংপুর মহানগরীতে ১৫টি প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর মহানগরীতে ১৫টি প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুর মহানগরীতে ১৫টি প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে।

    অদ্য ২৪.০৩.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

    ১. মেসার্স এলকাড ল্যাবরেটরি, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর – সফট ড্রিংকস পাউডার
    ২. মেসার্স হাড়ি মিষ্টি, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর- পণ্য- দই।
    ৩. মেসার্স মহুয়া ব্রেড এন্ড কনফেকশনারি, প্রেসক্লাব সংলগ্ন, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই।
    ৪. মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই, চান্দকুঠি, সাহেবগঞ্জ, মহানগর, রংপুর পণ্য- চানাচুর
    ৫. মেসার্স মা লাচ্ছা সেমাই, চান্দকুঠি, সাহেবগঞ্জ, মহানগর, রংপুর পণ্য- লাচ্ছা সেমাই
    ৬. মেসার্স আসল স্বাদ বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর বেকারী, পণ্য- বেকারী পণ্য
    ৭. মেসার্স সানজিদা বেকারি, বকসা, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- বেকারী পণ্য
    ৮. মেসার্স নিউ মা বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- বেকারী পণ্য
    ৯. মেসার্স শাকিলা বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই
    ১০. মেসার্স পুষ্টি বেকারি, বকসা, ময়নাকুঠি, মহানগর, রংপুর পণ্য- বেকারী পণ্য
    ১১. মেসার্স ছামীম আকবরিয়া বেকারী, বেণুঘাট, চওড়াহাট, সদর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই
    ১২. মেসার্স রানা বেকারি, বেণুঘাট, চওড়াহাট, সদর, রংপুর, পণ্য- বেকারী পণ্য
    ১৩. মেসার্স সোনালী বেকারি, জলছত্র, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই
    ১৪. মেসার্স ভাই ভাই ফুড প্রোডাক্ট, ওমরকুঠি, মহানগর, রংপুর, পণ্য- চানাচুর
    ১৫. মেসার্স আপন তামান্না ফুড প্রোডাক্টস, ওমরকুঠি, মহানগর, রংপুর, পণ্য- চানাচুর
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন।
    বিএসটিআই হতে গুনগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঃ

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী প্রতিপাদ্য বিষয়ের উপর রোববার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। ভাষা ও সাহিত্য, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি গ্রæপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। বিচারক প্যানেলে ছিলেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক অমর কৃষ্ণ বাওয়ালী, প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বৈরাগী, প্রভাষক হাবিবুর রহমান ও শিক্ষক আমির আলী সরদার।

  • পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ

    পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয় ভিত্তিক ৬ দিন ব্যাপি বাংলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে মানিকতলাস্থ উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন। বক্তব্য রাখেন, প্রশিক্ষক রাবেয়া সুলতানা, সাজেদা সুলতানা ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু। ১৯-২৪ মার্চ অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ৩০ জন শিক্ষককে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ এ আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক শফিয়ার রহমান, আব্দুল আলীম, নূরুজ্জামান, আবু সাবাহ, তাপস কুমার মন্ডল, প্রভাষক কুসুম কলি সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন ও শিক্ষার্থী তিশা।

  • আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জি দোকানে

    আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জি দোকানে

    ইমদাদুল হক, ,পাইকগাছা (খুলনা)।।

    খুলনার পাইকগাছায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যস্ত সময় পার করছে দর্জির দোকানের কারিগরেরা। নতুন কাপড় তৈরি করতে দর্জি দোকানে ভিড় করছে নানা বয়সি মানুষ। আর বেশি ইনকামের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দর্জি কারিগররা।
    ইতিমধ্যে ১২ রমজান শেষ হয়েছে। কাটার মাস্টারের কাঁচি চলছে নতুন কাপড়ের ওপর। সেই কাপড় চলে যাচ্ছে কারখানার কারিগরের হাতে। কারিগরেরা দিনরাত পরিশ্রম করে তৈরী করছেন নতুন পোশাক। বিরামহীন ভাবে চলছে সেলাই যন্ত্রের খটখট শব্দ।
    পাইকগাছার বেশকিছু দরজি দোকান ঘুরে দেখা গেছে নারীদের থ্রিপিস, ওয়ান-পিস, শিশুদের ফ্রক, গ্রাউন, পুরুষদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। উপজেলার অধিকাংশ দর্জি দোকান সকাল ৮টায় খোলা হচ্ছে। কাজ চলছে গভীর রাত এমনকি সারারাত পর্যন্ত।
    জানা গেছে, দর্জির দোকানে ডিজাইন অনুযায়ী প্রতি পিস প্যান্ট সেলাই হচ্ছে ৪০০-৫০০ টাকা, শার্ট ৩০০-৩৫০ টাকা, মেয়েদের লেহেঙ্গা ৮০০-৯০০ টাকা, থ্রি পিস প্রকারভেদ অনুযায়ী ২৫০-৪০০ টাকা, ব্লাউজ পেটিকোট ২০০-৩০০ টাকা, বাচ্চাদের পোশাক ডিজাইনের ওপর নির্ভর করে নেওয়া হয় মজুরি
    দর্জির দোকানে আসা পৌরসভার সরল গ্রামের তপু রায়হান বলেন, ‘রমজানের প্রায় ২ সপ্তাহ হতে যাচ্ছে, আর কিছু দিন পরেই ঈদুল ফিতর। হাতে আর তেমন সময় নেই। বাজারের তৈরি পাঞ্জাবি পছন্দ হয় না। তাই টেইলার্সে পাঞ্জাবি বানাতে এসেছি।
    উপজেলার চেচুয়া গ্রামের পাপিয়া আক্তার বলেন, ‘ঈদ সামনে রেখে থ্রিপিস সেলাই করতে দরজির দোকানে এসেছি। ঈদের বাকি আর ১৭ দিন । এখন সেলাই করতে না দিলে ঈদের আগে কাপড় দিতে পারবে না। কারণ, ঈদের মুখোমুখি অনেক ভিড় থাকে দোকানে।
    পৌরসভা সদরের কপোতাক্ষ মার্কেটের শরিফ টেইলার্সের লেডিস মাস্টার কাত্তিক চন্দ্র বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবার ঈদের মার্কেট বেশ জমজমাট। তাই আমাদের ব্যস্ততাও বেড়েছে বেশ । আমাদের আয়ের একটা বড় অংশ পাই ঈদ ঘিরে পোশাক তৈরি করে। কিছুদিন পর ঈদ। কয়েক বছর পর ঈদে এবার মানুষ অনেক কাপড় তৈরি করতে দিচ্ছে। আশা করছি, এবার ঈদ আমাদের ভালোই কাটবে।
    সোনালী মার্কেটের আপন টেইলার্সের কাটিং মাস্টার ফয়সাল আহমেদ বলেন গত কয়েক বছর না এবার অর্ডার ভালো পাচ্ছি বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবার অর্ডার ভালো পাচ্ছি। কাজের চাপে অচিরেই অর্ডার নেওয়া বন্ধ করব। প্রতিদিন অনেক কাপড়ের অর্ডার পাচ্ছি। দিনে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে। আশা করছি, গত কয়েক বছরের চেয়ে এবার আমরা পরিবার নিয়ে ঈদ ভালোই কাটাব।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৩ মার্চ ২০২৪ খ্রিঃ রাত্রী ০২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায়” একটি অভিযান পরিচালনা করে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ আবু সাঈদ (৩৮), পিতা-ফজলার রহমান, সাং-আমিনপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া।

    ৩। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

    তথ্য দিন –

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • গোদাগাড়ীতে সিসিবিভিও’র আয়োজনে   পশু, পাখি  পালনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে সিসিবিভিও’র আয়োজনে পশু, পাখি পালনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় প্রাথমিক পর্যায়ের ১০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ২০ জন সদস্যের অংশগ্রহণে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

    আজ ২৪ মার্চ, ২০২৪ তারিখ রোজ রবিবার সিসিবিভিও শাখা কার্যালয় কাঁকনহাট প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী হাঁস-মুরগী ও গবাদী পশু পালন বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহন করা হয়।

    এ প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাড়ীহাট যুব প্রশিক্ষণ কেন্দের উর্দ্ধতন প্রশিক্ষক মু: আসাদুজ্জামান ও সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম । প্রশিক্ষণের আলোচ্য সূচি ছিল গবাদি পশু-পাখি পালনের আধুনিক পদ্ধতি, গবাদি পশু-পাখির বিভিন্ন রোগ ও তার প্রতিকার, গবাদি পশু-পাখি পালনে বিভিন্ন সমস্যার প্রশ্নোত্তর এবং গবাদি পশু-পাখি পালনের উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের উপায় । প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।