Blog

  • নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে হারিয়ে যাওয়া বিশটি মোবাইল সিসিআইসি কর্তৃক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) আলী হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় মার্চ মাসে বিশটি হারানো মোবাইল উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২৫ মার্চ) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বিশটি স্মার্ট ফোন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
    এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

  • উজিরপুরে আগুনে বসতঘর পোড়া দুই পরিবার পেলো ৫০ হাজার টাকা

    উজিরপুরে আগুনে বসতঘর পোড়া দুই পরিবার পেলো ৫০ হাজার টাকা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ক দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    ২৫ মার্চ বেলা ১২.১৫ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন চেক বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ আরো অনেকে।

    উল্লেখ্য,গত ২১ মার্চ রাত ১২টার দিকে হারতা বাজারের পূর্ব পাশে রমণী মাস্টার এর বাড়িতে রাম হালদার ও প্রিয়া মন্ডলের চৌচালা টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী রাম হালদার ও প্রিয়া মন্ডলকে ২৫ হাজার টাকা করে দুজনের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

  • রংপুর জেলার পীরগাছা উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    রংপুর জেলার পীরগাছা উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুর জেলার পীরগাছা উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১২,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং পীরগাছা উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৫.০৩.২০২৪ ইং তারিখে রংপুর জেলার পীরগাছা উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে পীরগাছা বাজারে অবস্থিত (১) মেসার্স ভাই ভাই অটো চিড়া ও মুড়ির মিল এবং (২) মেসার্স বিধাতার দান অটো চিড়া ও মুড়ির মিল প্রতিষ্ঠান দুটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মুড়ি পণ্য উৎপাদন, বিক্রি-বিতরণ করায় এবং মুড়ির মোড়কে পণ্যের নাম, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০০০/- টাকা করে ১০০০০/- জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া (৩) মেসার্স রায়হান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে সরিষার তেল এর সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয় এবং (৪) মেসার্স রেজাউল ষ্টোর নামক মুদি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ২০০০/- জরিমানা করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পীরগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হক সুমন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।
    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    ২৩ মার্চ’২০২৪ (১২ রমজান) কুমিল্লা কিং ফিসার রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মহানগরী সভাপতি ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।

    শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী
    , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল,
    ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল আশরাফী, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসেন মিয়াজি,
    খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ-সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, ইসলামি যুব মজলিস কুমিল্লা মহানগরীর আহবায়ক মাওলানা ইলিয়াস বিন হাশেম।

    বন্দুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, দক্ষিন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মজুমদার, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মো: হাসান আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগরীর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল আমীন প্রমুখ।

  • বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরাম নবগঠিত কমিটির  সভাপতি কিশোর ও সম্পাদক মুন্না

    বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরাম নবগঠিত কমিটির সভাপতি কিশোর ও সম্পাদক মুন্না

    বরিশাল প্রতিনিধি

    গত২৩ মার্চ সকাল ১০ টায় বরিশাল ইয়ুথ ফোরাম এর আয়োজনে ও ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় নগরীর প্যাভিলিয়ন কনভেনশন সেন্টারে জাতীয় ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

    একই সাথে বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরাম এর নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠন কিশোর চন্দ্র বালাকে সভাপতি ও জেলা পর্যায়ে ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    বিভাগীয় এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলার সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দীন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, ভিএসও বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান। বরিশাল বিভাগের ৬ জেলার ১১ জন স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়।

  • সুন্দরগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

    সুন্দরগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মণ্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ সুমনা আক্তার, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাবলু মিয়া, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। এসময় বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতের গণহত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে শহীদ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দোয়া পরিচালনা করেন মুফতি ওমর ফারুক।

  • স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন- আইয়ুব আলী ফাহিম

    স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন- আইয়ুব আলী ফাহিম

    গাজীপুর প্রতিনিধি:

    ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. আইয়ুব আলী ফাহিম।

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে আইয়ুব আলী ফাহিম গণমাধ্যমকে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়েছে। সে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই স্বশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতার মাসে সোনার বাংলা গড়া প্রতিটি বাঙ্গালির অঙ্গিকার ও দৃঢ় প্রত্যয় থাকা উচিৎ। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

    আসুন আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিনির্মাণে এগিয়ে যাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এই শপথ নেই। এ দিবসে আমাদের অঙ্গিকার, মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার।

    আইয়ুব আলী ফাহিম আরও জানান, দেশের উন্নয়নে সবাই ভূমিকা রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। দেশের প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে ও দেশের সফলতায় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এটাই আশা রাখছি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছি। তিনি জানান, বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা দু’টি নাম। এই বাংলায় যদি বঙ্গবন্ধু’র জন্ম না হতো, তাহলে বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না। সমগ্র জাতিকে পরাধীনতার ঘানি টানতে হতো। অত্যাচারিত ও অবহেলীত হতে হতো। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তার আদর্শ নিয়ে এগিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি।

  • কুড়িগ্রামেঈ গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    কুড়িগ্রামেঈ গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪মার্চ ২০২৪খ্রিঃ দুপুর ১টা ৪০মিনিটে রংপুর র‌্যাব-১৩ সদস্যরা মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।

    রংপুর র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ রশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড় এলাকার আব্দুল মজিদ ব্যাপারীর পুত্র মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি (৪৫) কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিল সহ গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে রংপুর র্যাব-১৩ সদস্যরা আটক করে।

    রংপুর র‌্যাব ১৩-এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ রশির আহমেদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি দীর্ঘদিন থেকে নিউ বাড়ী ও এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪মার্চ ২০২৪খ্রিঃ দুপুর ১টা ৪০মিনিটে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১জন নিহত

    গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১জন নিহত

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১জন নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ০৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলুদিয়া গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৫৩) এর সাথে একই গ্রামের মৃত মসলিম ক্বারীর ছেলে গোলাম ফারুক মিয়া(২৮), জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০), মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (৩৭) এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে সোমবার (২৫/০৩/২৪ ইং) আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় আজিজল ইসলাম নিজ বাড়িতে কাজ করতে ছিলেন। এসময় গোলাম ফারুক ও তার লোকজন এসে আজিজুল ইসলামকে চিৎকার করে মারামারি করার জন্য ডাকাডাকি করিলে আজিজুল ইসলামও তার লোকজন এগিয়ে যায়। এতে প্রতিপক্ষ গোলাম ফারুকগং আজিজুলের মাথা,শরীর,পাছা ও পায়ের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে সে গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। সেই সাথে মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (৩০) ও নিহতের একমাত্র ছেলেও আহত হন। পরে স্থানীয়রা চিৎকার ও চেঁচামেচি শুনে ছুটে তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
    খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে থানা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

  • উজিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

    উজিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা লায়লা পারভীন , উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন। শিকারপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন , উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।