Blog

  • তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম জান্নাতুন খাতুন (১৭)। সে বহরইল গ্রামের জান মোহাম্মদের কন্যা। গত ২৪ মার্চ রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসি।

    স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জান্নাতুন সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। অনেক আগে থেকেই এক পরিচিত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে বকা-ঝকা করে। এমতাবস্থায় সে সকলের অগোচরে হঠাৎ করে গত রোববার বাড়ির পাশে এক গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়।

    এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন- ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে জান্নাতুন গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

  • তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আলু কুড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক আদিবাসী নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চকরতিরা (শালতলা) গ্রামের বাজুন মার্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫),কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু(২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা(২২)। গত ২৩ মার্চ রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রতনপুর এলাকার জনৈক ব্যক্তির কন্যা (২০) তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মাঠে আলু কুড়াতে যায়। আলু কুড়াতে গিয়ে সামুয়েল মার্ডীর সঙ্গে তার পরিচয় হয়। এদিকে পরিচয়ের সুত্র ধরে মোবাইল ফোনে রাত সাড়ে ৯ টার দিকে সামুয়েল মার্ডী ওই নারীকে তার পিসির বাড়ির পিছনে একটি আম বাগানে ডাকেন। সেখানে ওই নারী উপস্থিত হলে,তারা দলবদ্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই
    নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় একইদিন ভিকটিম বাদি হয়ে স্যামুয়েলসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এদিকে জেলা পুলিশ সুপারের(এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি)
    (গোদাগাড়ী সার্কেল) নির্দেশনায় তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে,বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। #

  • বানারীপাড়ায় ২৫ মার্চ গণ হত্যা দিবস পালন

    বানারীপাড়ায় ২৫ মার্চ গণ হত্যা দিবস পালন

    বানারীপাড়া প্রতিনিধি।। সোমবার ২৫ মার্চ সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলার গাভা বধ্যভূমি চত্ত্বরে গণ হত্যা দিবস-২০২৪ পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার সভাপতিত্ব করেন। দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক মন্টুলাল কুন্ড প্রমূখ।
    আলোচনা সভার পূর্বে বধ্যভূমি বেদিতে বিভিন্ন প্রতিষ্ঠান পূষ্পত্বক অর্পণ করে।#

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি কর্মকর্তাসহ বীরমুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ভারপাপ্ত কর্তকর্তা (ওসি) সুজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়ক ধীমান দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

    আবুল বয়ান।

  • আলোকসজ্জায় সেজেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ

    আলোকসজ্জায় সেজেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ

    হেলাল শেখঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধের আশপাশের পুরো এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দিবসটিকে ঘিরে লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে স্মৃতিসৌধে।

    প্রতি বছরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এমন আলোকসজ্জা করে থাকে সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

    বিশেষ করে পরিষ্কার ও পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজের জন্য কয়েক দিন আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

    মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমণ উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এইদিন মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি এবং ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

    গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।’

  • যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার

    যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় নেশা করার টাকা না পেয়ে ইটের আঘাতে বাবাকে খুন করলো ছেলে। ঘটনাটি শার্শা উপজেলার কাজির বেড় গ্রামের।

    স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছেন। তিনি মৃত দুর্লভ সর্দারের ছেলে। পুলিশ পিতার হত্যাকারী ছেলে জনিকে আটক করেছে।

    ঘাতক জনির ভাই জাহিদ জানান, গত ১৭৷ ই মার্চ রোববার তার ছোট ভাই জনি নেশা করার জন্য বাবার কাছে ১০ টি টাকা চায়, এনিয়ে পিতা পুত্র ঝগড়া লাগে। এক পর্যায়ে পিতা তার ছেলেকে লাঠি নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছেলে তার বাবার মাথায় ইট ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন।৷ এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার তাকে ঢাকায় শেফার্ড জারেন। এক সপ্তাহ হাসপাতালে রেখে বাড়ীতে নিয়ে আসার পর রবিবার রাতেই তিনি মারা যান।

    এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে ।

  • তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ

    তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।
    জানা গেছে, ২৪ মার্চ রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন, কচুয়া, কৃষ্ণপুর ও মোহাম্মদপুর মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ করেন আব্দুল্লাহ আল মামুন। এদিকে গণসংযোগে সাধারণ মানুষের স্বত্বস্ফুর্ত অংশগ্রহণ মামুনকে আশাবাদি করে তুলেছে।অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্ত্ত তারা তাদের কথা বলতে পারবেন, তাদের কথাও শোনবেন এমন একটা জায়গা তৈরী করতে চান।ওদিকে বিএনপি-জামায়াত প্রার্থী না দিলে তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

  • সুজানগরে গণহত্যা দিবস পালিত

    সুজানগরে গণহত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন। সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিশীথ কুমার বিশ^াসযায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭১-এর ২৫ মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে শিক্ষিকাকে পিটিয়ে জখম করার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

    সুজানগরে শিক্ষিকাকে পিটিয়ে জখম করার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বিদ্যালয়ের অফিস রুমে মোছাঃ মনোয়ারা খাতুন নামে এক শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মো. শফিকুল ইসলাম(শফি সরদারের) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন সোমবার যুগান্তরকে বলেন, মামলার ভিত্তিতে আসামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা সূত্রে জানাযায়, উত্যক্তের প্রতিবাদ করায় এবং বিদ্যালয়ের অফিস কক্ষে চেয়ারে বসা কে কেন্দ্র করে উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে রবিবার ২৪ মার্চ সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মনোয়ারা খাতুনকে পিটিয়ে গুরুতর জখম করে একই বিদ্যালয়ের একই বিদ্যালয়ের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। সে উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে। পরে স্থানীয়রা আহত শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক শফিকুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন ওই শিক্ষিকাই তাকে প্রথমে আঘাত করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সুখময় সরকার বলেন,থানায় মামলার পাশাপাশি ঘটনার সঠিক কারণ জানার জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।