Blog

  • নড়াইলে ইয়াবা পকেটে ঢুকিয়ে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসেছেন জিয়া চৌধুরী

    নড়াইলে ইয়াবা পকেটে ঢুকিয়ে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসেছেন জিয়া চৌধুরী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ৫০০ ইয়াবা পিস পকেটে ঢুকিয়ে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসেছেন জিয়া।
    নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতাকে ৫০০ পিচ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী নামের এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    ভুক্তভোগী মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

    সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতা লিচু কাজী জানান, চরদৌলতপুর বাজার থেকে পাংখারচর বাড়িতে ফেরার পথে দিনু মোল্যার দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত জিয়া ডেকে বসান তাকে। পাশে বসে কৌশলে পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢুকাতে গেলে তার সাথে ধস্তাধস্তি হয়। পকেটে নীল রংয়ের জিপার যুক্ত পাঁচটি পলিব্যাগ ঢুকিয়ে জিয়া সটকে পড়েন। এ সময় পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে সন্ধায় আমাকে ছেড়ে দেওয়া হয়।
    তিনি আরও বলেন, সামাজিকভাবে হেয় করতে সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
    পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতার ইয়াবার সাথে সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে, এর সত্যতা জানতে মাঠে নামে লোহাগড়া থানা পুলিশের একটি দল। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূলপরিকল্পনাকারী অভিযুক্ত জিয়া নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে। পরে গ্রেফতার জিয়াকে আদালতে তোলা হলে, আদালত তাকে জেলহাজতে পাঠায়।

  • বুড়িচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্বরণে কুরআন খতম,দোয়া ও এতিমদের সাথে ইফতার অনুষ্ঠিত

    বুড়িচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্বরণে কুরআন খতম,দোয়া ও এতিমদের সাথে ইফতার অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তিঃ

    কুমিল্লা ও বুড়িচং সহ দেশের সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও কর্মরত অসুস্থ সংবাদ কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলার শাখার আয়োজনে কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    (২৯ মার্চ ২০২৪) শুক্রবার সাংবাদিক মরহুম নওশাদ কবির,গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন,হাবিব জালাল,মোস্তফা মজুমদার,জেহাদ হোসেন খোকন,অধ্যাপক মফিজুল ইসলাম,অধ্যাপক জালাল উদ্দিন,অধ্যাপক শফিকুল ইসলাম,মহিউদ্দিন সরকার নাঈম,মামুন সরকার ও আসাদ সহ দেশের সকল মরহুম সাংবাদিকদের স্বরণে কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের যদুপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। কুরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির উপদেষ্টা শরিফ মাহমুদ অপু।উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,যুগ্ম সম্পাদক নুরুন্নবীর যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার,সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন,দৈনিক কুমিল্লা কাগজের উপ-সম্পাদক জহির শান্ত,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরুণ,সহ-সভাপতি জুয়েল রানা মজুমদার,সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ শাহীন মিয়া,চট্রগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী ও সমাজ সেবক
    এড.আলিমুল এহসান রাসেল, প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির,ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম,যদুপুর সার্বিকগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলেক হোসেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন,প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,সাংবাদিক এন সি জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি মাহফুজ বাবু,আলমগীর হোসেন বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মোঃ সাফি,
    বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,যুগ্ম সম্পাদক এম এ হাসান,সাংবাদিক আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মুহতামিম হাফেজ মোঃ রহুল আমিন,মোনাজাত পরিচালনা করেন
    আব্দুস সালাম আজাদী।উপস্থিত ছিলে জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,যুগ্ম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন, অর্থ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গোল্ডেন,প্রচার সম্পাদক আবু জাফর মোঃ সাদেক,দপ্তর সম্পাদক জাকারিয়া সুমন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি নাজমুল হাসান রানা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ আলাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাপ্পী চন্দ্র দে, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন,সদস্য পারুল আক্তার,সদস্য আকলিমা আক্তার,সদস্য শওকত উদ্দিন,রোকসানা আক্তার মিম,রিনা আক্তার।উক্ত অনুষ্ঠানে ইফতার মাহফিলে সার্বিক সহযোগীতা করেন যদুপুর গ্রামের হুমায়ুন কবির,মোস্তাফিজুর রহমান,শাহিনুর রহমান,আমির হোসেন সহ অন্যান্যরা।

  • ময়মনসিংহে উপজেলা  চেয়ারম্যান হিসেবে আবারো আশরাফকেই চান সদরবাসী

    ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবারো আশরাফকেই চান সদরবাসী

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইনকেই ফের দেখতে চায় এলাকাবাসী। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে যদিও দলীয় মনোনয়ন দেবেনা তার পরও উপজেলার চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চেয়ারম্যান আশরাফ হোসাইনকেই জনগণ আগামী উপজেলা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আবারো এই পদে দেখতে চায়। তাই তিনিই হচ্ছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী এমন গুঞ্জনই এখন উপজেলার সাধারণ জণগনের মুখে মুখে।

    বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে তার অতীত রাজনৈতিক জীবন এবং ভবিষ্যতে এলাকার রাজনীতিতে নিজের অর্জন-পরিকল্পনার কথা জানান দিচ্ছেন চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন। অন্যদিকে,উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার মত তাকে ব্যাতিত যোগ্য প্রার্থী নেই বলে দাবি এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের।

    এ বিষয়ে সংবাদ সংগ্রহকালে জানা যায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একজন জনবান্ধব কর্মী হিসাবে জননেতা আশরাফ হোসাইনকেই ফের উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এখানকার উঠতি ভোটাররা। স্থানীয় তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের সাথে আলাপের মাধ্যমে এমন তথ্য জানা গেছে। তাদের মতে তরুণ এই আওয়ামী লীগ নেতা এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিপুল ভোটের ব্যবধানে গতবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজেকে টেনে নিয়ে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তাইতো নিজ দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণেই মনস্থির করেছেন আগামী উপজেলা নির্বাচনে আবারও প্রার্থী হয়ে হেট্রিক জয়ের।

    জানা গেছে, এবারে দলীয় প্রতীক না থাকায় জনতার প্রার্থী হিসেবে আশরাফ হোসাইন উপযুক্ত তাই আওয়ামী লীগের, সাধারণ কর্মীরা তার পক্ষেই একাট্টা হয়ে উঠেছে।

    এ বিষয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বলেন, এর আগে কোন উপজেলা চেয়ারম্যানের তেমন উন্নয়ন আমরা দেখতে পারি নাই, কিন্তু আশরাফ হোসাইন চেয়ারম্যান হবার পর আমাদের উপজেলায় নতুন নতুন রাস্তা তিনি করে দিয়েছেন । তিনি যে উপজেলার উন্নয়ন করেছেন তা দেখার মতো। আশরাফ হোসাইন আবারো চেয়ারম্যান হবার যোগ্য বলে আমরা মনে করি।

    ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল বলেন, উপজেলার সামাজিক উন্নয়ন ও রাষ্ট্রীয় নানা উন্নয়নে কাজ করেছেন তিনি। তিনি চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহনের পর এলাকার হতদরিদ্র পরিবার ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সব সময়। নানা উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন এছাড়া এলাকাবাসির যেকোনো বিপদ আপদে সব সময় সহোযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আসছেন । তিনি গরীব ও অসহায় মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। এজন্য তিনি এলাকার মানুষের কাছে একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন। মানুষের জন্য ভাল কাজ আর বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য তিনি দিনে দিনে স্থানীয় গণমানুষের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আমরা ওনাকেই আবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

    এ বিষয়ে মুঠোফোনে আশরাফ হোসাইন বলেন, আমার পিতা বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন বলে স্কুলজীবন থেকেই রাজনীতিতে জড়ানোর ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে তেমন বাধা পাইনি। কলেজ পর্যায়ে থেকে ছাত্রলীগের রাজনীতির সক্রিয় কর্মী ছিলাম। ছাত্র সংসদের নেতাও ছিলাম। এলাকার মানুষ অন্য প্রার্থীদের চেয়ে আপনাকে কেন এগিয়ে রাখবে? এমন প্রশ্নের জবাবে আশরাফ হোসাইন বলেন, এক একজন নেতার এক এক ধরনের চারিত্রিক গুণ থাকে, সেটা নিতান্তই আলাদা। এমন কিছু বিষয় আছে যেগুলো তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বিশদ ব্যাখ্যায় না গিয়ে আমি বলবো, এলাকার মানুষ চায় আমি যেন তাদের প্রতিনিধিত্ব করতে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছি। মানুষের সুখে দু:খে পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাই তারা আমাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছে।তিনি বলেন-আমি সদর উপজেলার গণমানুষের নেতা ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। তাই এই উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করি। নেতাকর্মীদের সবসময় কাছে থাকার চেষ্টা করি, তাদের নিয়মিত খোঁজ-খবর রাখি। তারা আমাকে ভালোবাসে বিধায় পুনরায় আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।

  • টেকনাফে পুলিশের অভিযানে অপহরণকারী  চক্রের দুই সদস্য গ্রেফতার

    টেকনাফে পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

    কে এম নুর মোহাম্মদ,
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার ভোরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান প্রকাশ নবীন এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে মো. ছলিম।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে একটি টিম
    ভোররাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।

    এর আগে বুধবার সকালে ১০ জনকে অপহরণ করে মুক্তিপণ দিয়ে রাতে ছাড়া পান। তাদেরকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে বলে জানা যায়।

    মুক্ত হওয়া অপহৃতরা হলেন-মোঃ আকতার হোসেন (২২), মোঃ কামাল হোসেন (১২), মোঃ আমির হোসেন (১৫), মোঃ সৈয়দ হোছন (৩০), মোঃ ফজল কাদের (৪৫), মোঃ নূর (১৩), মোঃ জুনায়েদ (১০), মোঃ সাকিল আহমেদ (১২), ফরিদ হোসেন (৩০), মোঃ ইসমাইল (২৭)।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • খেলাফত মজলিশ কুমিল্লা মহানগর কর্তক ইফতার মাহফিল অনুষ্ঠিত

    খেলাফত মজলিশ কুমিল্লা মহানগর কর্তক ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    ২৭ শে মার্চ ১৭ ই রমজান বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় একটি পাটি সেন্টারের হল রোমে কুমিল্লা মহানগর খেলাফত মজলিস কর্তৃক বদরের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়
    কোরআন তিলাওয়াত এর দ্বারা অনুষ্ঠান এ শুরু করা হয়।।
    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিশ কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আসাদুল্লাহ,
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি- নিজাম উদ্দিন কায়সার,
    ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান,
    কেন্দ্রীয় উপদেষ্টা শরাফত আলী,
    সাধারন সম্পাদক আমীর হামজা,
    কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার
    হোসেন,এছাড়াও
    উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এ.কে.এম
    এমদাদুল হক মামুন , মাওলানা কামরুজ্জামান,
    সহ সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন ও
    অব্দুস সালাম ,
    নিবাহী সদস্য ইকরামুল হক সাইদ।
    অনুষ্ঠানে বদরের বদরের যুদ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক

    টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এর ২২নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত সন্ত্রাসী হলেন, টেকনাফ উপজেলার
    উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের ব্লক-সি/১ এর বাসিন্দা মৃত-জাফর আহম্মদের ছেলে রোহিঙ্গা নজির আহম্মদ(২৮)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,বৃহস্পতিবার (২৮মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক উক্ত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আভিযানিক দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-সি/১ এর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানাবিধ অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো। ধৃত আসামী উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলেও জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপরোল্লিখিত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরগঞ্জ ওসি মাহবুবের প্রচেষ্টায়  ১০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

    সুন্দরগঞ্জ ওসি মাহবুবের প্রচেষ্টায় ১০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২টি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছেন। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা।
    শুক্রবার সকালে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক রোডে যান বাহন চেকিং করার সময় এসআই জুলিয়াস সঙ্গীয় ফোর্সি নিয়ে ২টি পালসার মটর সাইকেলকে সন্দেহ হলে থামানোর সংকেত দেন। এতে তারা না থামিয়ে উল্টো দ্রুত গতিতে পালানোর সময় পিছন দিক থেকে ধাওয়া করা হলে মটর সাইকেল রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় উপস্থিত জনতার সামনে মোটরসাইকেল ২টি তল্লাসি করে ২২কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পালসার মটর সাইকেল ২টিও জব্দ করা হয়।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, অপরাধীদের কোন ছাড় নয়। যে কোন অপরাধীকে কঠোর হস্তে দমন করা হবে।

  • নলডাঙ্গায় স্কুল ছাত্রকে কু*পিয়ে হ*ত্যা আটক ৪

    নলডাঙ্গায় স্কুল ছাত্রকে কু*পিয়ে হ*ত্যা আটক ৪

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর প্রতিনিধিঃ
    নাটোরের নলডাঙ্গায় হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
    বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনের ভিতর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া আটক সন্দেহভাজন নিহত হিমেলের বন্ধু পার্থ সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
    নিহত হিমেল উপজেলার পিপরুল (সেন্টার) গ্রামের মোঃ ফারুক সরদারের ছেলে। সে পাটুল-হাপানিয়া স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র। আটক সন্দেহভাজনরা হলো-একই এলাকার পার্থ, মেহেদি. সজুন ও শিমুল। এদের মধ্যে পার্থ ও মেহেদী নিহত হিমেলের সহপাঠি বলে জানা গেছে।
    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্থ নামে সহপাঠি এক বন্ধু মোবাইল ফোনে হিমেলকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান তার স্বজনরা। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন।
    কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে পরে তারা থানা পুলিশকে জানান। এ অবস্থায় নিখোঁজ হিমেলকে উদ্ধারে অনুসন্ধানে নামেন পুলিশ। পরে মোবাইল ফোনের সুত্র ধরে হিমেলের বন্ধু পার্থকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যমতে রাত সাড়ে ১২ টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হিমেলে অপর বন্ধু মেহেদীসহ শিমুল ও সুজন নামে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
    ওসি বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই হত্যাকান্ডের আসল কারন জানা যাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নিহত হিমেলের মাথায় আঘাত, গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে মাথায় আঘাত ও চাকু দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া তার মুখের ভিতর পলিথিন কাগজ ঢোকানো ছিল। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
    এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাইনুল ইসলাম।
    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • ময়মনসিংহ সদর উপজেলায় গণসংযোগে দাপিয়ে বেড়াচ্ছেন সাঈদ

    ময়মনসিংহ সদর উপজেলায় গণসংযোগে দাপিয়ে বেড়াচ্ছেন সাঈদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদরে চেয়ারম্যান পদে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে দাপিয়ে বেড়াচ্ছেন উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবু সাঈদ। ইতোমধ্যে উপজেলার ১১ ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।

    উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের পাদচারণায় নির্বাচনী মাঠ ততই উৎসব আমেজে পরিণত হচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আলহাজ্ব আবু সাঈদ গণসংযোগ ও মতবিনিময়ে ভোটারদের পুর্ণ সমর্থন পেতে দিনরাত উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

    ধারাবাহিকতা গণসংযোগের অংশ হিসেবে তিনি শুক্রবার (২৯মার্চ) বিকালে উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার,চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

    বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন-সদর উপজেলাকে একটি
    পর্যটন এলাকা বির্নিমাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক যে উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন তা রক্ষায় কোন বিকল্প নেই। সদরবাসী সেই উন্নয়নকে আপন করে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন সৎ জনবান্ধব ব্যক্তি হিসাবে আমার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই মাঠে থাকতে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।তিনি বলেন, আমি সদরবাসীর সেবা নিশ্চিতের পাশাপাশি একটি স্মার্ট সদর উপজেলা উপহার দিতে চাই। দিনব্যাপী নানা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দিন রাত শহরের বিভিন্ন পয়েন্ট শেষ করে তার নিজ ইউনিয়ন সিরতায় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ।

  • মুন্সীগঞ্জে মেমোরা গ্লোবাল লিমিটেডের মু্ন্সীগঞ্জ জেলা শাখা  আয়োজনে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে মেমোরা গ্লোবাল লিমিটেডের মু্ন্সীগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    লিটন মাহমুদ, মু্ন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জে মেমোরা গ্লোবাল লিমিটেডের মু্ন্সীগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

    আজ ২৯শে মার্চ রোজ শুক্রবার
    মেমোরা গ্লোবাল লিমিটেড মুন্সীগঞ্জ
    সদর উপজেলার মানিক পুর দশ তলা সংলগ্ন মা বাবার দোয়া এন্টারপ্রাইজ কায্যলয়ে আলোচনা
    ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মুন্সীগঞ্জ জেলার মেমোরা গ্লোবাল লিমিটেডের সেলস অফিসার মোঃ সুমন বেপারী সভাপতিত্বে এবং নিগার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু্ন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি
    জনাব আক্কাস আলী ।

    আলোচনা ইফতার ও দোয়া মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেমোরা গ্লোবাল লিমিটেডের ট্রেইনার
    ও টেরিটোরি সেলস অফিসার হযরত আলী মাসুদ ।

    আলোচনা ইফতার ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমোরা গ্লোবাল লিমিটেডের টিএসএম
    জীবন সাহা, মেমোরা গ্লোবাল লিমিটেডের ESO সামছুল আলম কমল , দৈনিক বাংলাদেশ সমাচারের মু্ন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিছুর রহমান রলিন ।

    উক্ত আলোচনা ইফতার ও দোয়া মাহফিলেরআরো উপস্থিত ছিলেন
    বিভিন্ন এলাকার এপলিয়েট ও লিডার বৃন্দ ।