উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
:
নড়াইল ডিবি পুলিশের অভিযান নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫) যশোর জেলার অভয়নগর থানাধীন গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আখতার গাজীর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৩০ মার্চ) নড়াইল সদর থানাধীন সিংগাসোলপুর ইউনিয়নের সোলপুর বিধানের মোড়ে বাবলু রায়ের ফিডের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য নব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Blog
-

নড়াইলে ইয়াবাসহ অভয়নগরের টনি গ্রেফতার
-

লালমনিরহাটে ফেব্রুয়ারী/২৪ইং শ্রেষ্ঠ থানা,আদিতমারী
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে ফেব্রুয়ারী/২৪ইং শ্রেষ্ঠ থানা,আদিতমারী। এরই স্বীকৃতি হিসেবে এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ। গত২৭ই মার্চ ২০২৪)ইং তারিখে মাসের মাসিক অপরাধ সভা লালমনিরহাট জেলার পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয় । গত ১২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে আদিতমারী থানায় ওসি মাহমুদ উন নবী , যোগদানের পর থেকে এ প্রজন্ত আদিতমারী থানা শ্রেষ্ঠ হয়েছেন জেলায় ১বার , লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ফেব্রুয়ারী/২৪ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, আদিতমারী থানাকে নির্বাচিত করেন।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট,। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই রিজার্ভ অফিসার সহ অন্যান্য পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ আদিতমারী থানা হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি মাহমুদ উন নবী বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।আদিতমারী থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই থানার সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।আদিতমারী থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে আদিতমারী থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
হাসমত উল্লাহ ।।
-

মুন্সীগঞ্জে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ
লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মু্ন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন
এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধুরা।৩০শে মার্চ ২০২৪ শনিবার সকাল ১০ ঘটিকায় মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচ মুন্সিগঞ্জ এর উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী সহ ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এস.এস.সি ২০১১ এবং এইচ.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধুরা সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।
খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন আমাদের কে জানান , চিনি ১ কেজি ,তেল ১ লিটার ,এংকর ডাল ১ কেজি ,বুট ১ কেজি,সেমাই ১ প্যাকেট ,পোলাউর চাল ১ কেজি ,আলু ১ কেজি,মুরি হাফ কেজি,পেয়াজ হাফ কেজি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবার।
তিনি আরো বলেন, এসএস সি ব্যাচ ২০১১ & এইচ এইচ এস সি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে মুন্সীগঞ্জের ৬ উপজেলার শতাধিক মানুষের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ করা হয়।এই ব্যাচ ৪ বছর যাবৎ ৬ টি উপজেলায় এক যোগে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ, ইদ বস্ত্র বিতরণ, রক্ত দান,রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন,অসুস্থ্য রুগীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ সহ আরও মানবিক কাজ করে আসছে।
-

সেনবাগে মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের ঢাকা ইলেকট্রনিক্স হতে মার্সেল ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা বিজয়ী ঝর্ণা বেগমের হাতে চেক হস্তান্তর করলেন কোম্পানির কর্ণধাররা।৩০ মার্চ শনিবার দুপুরে উপজেলার সেবারহাট শের ইয় বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিব চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্র নায়ক আমিন খাঁন ও ইমন।রিয়াদ মিয়াজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস্ ইনচার্জ (সাউথ) নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুল্লাহ শামীম,৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ইউপি সদস্য জহিরুল ইসলাম আল মাসুদ,নজরুল ইসলাম চৌধুরী, সেবার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ দাগনভুঞা উপজেলার প্রতাপপুরের বাসিন্দা মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে আনুষ্ঠানিক ভাবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে দুপুর ১২টায় মার্সেল ফ্রিজের ব্যাপক প্রচারণার লক্ষ্যে কোম্পানির শতাধিক লোকজন নিয়ে বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। -

কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত আরো একজনের মৃত্যু
কালকিনি প্রতিনিধি/মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত হারুণ ঢালী নামে আরো একজন মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এ ঘটনায় মোদাচ্ছের শিকদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নিহত হারুন ঢালী কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকার সত্তার ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের ইউনুস সরদারের বাড়ীতে বসে কয়েক যুবক হাতবোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয়। আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। গ্রেফতার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালেই ভর্তি হয়নি। পরে আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সন্ধ্যায় হারুণ ঢালী মারা যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, একজন ঘঠনার দিন মারা গেছে। বাকি একজন মারা গেছে বলে শুনেছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। -

ডাসারের ধ্বজী মাদ্রাসায় সৈয়দ কামরুল হাসান পপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহান কালকিনি ও ডাসার প্রতিনিধি/
মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির অর্থায়নে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তারিখ গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির অর্থায়নে এলাকার যুব সমাজের উদ্যোগে ১ হাজার এর অধিক মুসল্লিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মাতুব্বার।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার সরদার,যুগ্ন সাধারন সম্পাদক সায়েম মাতুব্বার খোকন,বাদশা সরদার,জানে আলম মাতুব্বার, ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসারাফ হাওলাদার,সাধারণ সম্পাদক মোহাম্মাদ সরকার,পান্না খন্দকার সহ ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আবদুল্লাহ, সহকারী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শিবলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক সহ শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী।
-

হীড বাংলাদেশের উদ্যােগে পটিয়ায় ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
পটিয়া প্রতিনিধি।। এনজিও সংস্থা হীড বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যােগে ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
৩০ মার্চ (শনিবার) সকালে পটিয়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশের আয়োজনে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এস এসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ উপবৃত্তি প্রদান করা হয়।হীড বাংলাদেশের নিবার্হী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি।
এসময় চট্টগ্রাম অঞ্চল ও আঞ্চলিক হিসাবরক্ষক অসিত কুন্দার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হীড বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র দত্ত, শাখা ব্যবস্থাপক তারেক রহমান চৌধুরী, নির্মল সুশীল, মোঃ বেলাল হোসেন, মোঃ হায়দার আলী, রবীন্দ্রনাথ রায়, হুমায়ুন কবির আব্দুস সালাম প্রমূখ। -

উজিরপুর শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়টির নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
বরিশালের উজিরপুর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে সন্ধ্যা নদীর কোলঘেষে ২০১৯ সালে নির্মিত হয় শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়।সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো উপজেলা জুরে বিদ্যালয়টির বেশ সুনাম ও সুখ্যাতি ছরিয়ে পরে।
২৯ মার্চ বিদ্যালয়টির নামকরণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেনের স্বাক্ষরিত অনুমতি পত্র প্রদান করেন। সুত্রে জানা যায়, ২৮ জানুয়ারী ২০২৪ তারিখে একটি আবেদনের প্রেক্ষিতে ৯ মার্চ ২০২৪ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে এর ট্রাস্টি সভায় উপস্থাপন করা হলে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয় নামে নামকরনের অনুমতি দেয়া হয়। এবং উক্ত অনুমতি পত্রের অনুলিপি ২৯ মার্চ ডাকযোগে বরিশাল জেলা প্রশাসক ও শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন- আমাদের মুল লক্ষ্য হল-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুখী-সমৃদ্ধ সোনার বাংলার জন্য প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ ও নৈতিক শক্তিতে বলীয়ান সুশিক্ষিত নাগরিক তৈরী করা।জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স সরঞ্জাম ও প্রযুক্তি জ্ঞান আহরণ ও ব্যবহার করে বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পরিচালনা করা। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার পরিচর্যাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদেরকে পোশাক-পরিচ্ছদ, কর্মানুশীলন ও আচরণিক ক্ষেত্রে চরিত্রবান, মানবিক গুণাবলী সমৃদ্ধ সুনাগরিক হিসেবে তৈরী করা। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের যুগোপযোগী আদর্শ দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম পালন বাধ্যতামূলক সহ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, সামাজিক কর্মকান্ডে মনোনিবেশ এবং ন্যায়-নীতিতে অটল থাকার প্রত্যয় গঠনে মানবিক শিক্ষায় শিক্ষিত করা। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং তাদের নেতৃত্বের গুণাবলীর বিকাশ সাধন করা, জ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষাকে যথাযথ গুরুত্ব প্রদান করা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শরীর চর্চার প্রয়োজনীয় ব্যবস্থা করা, গ্রামের সাধারণ ও গরীব প্রতিটি ঘরে ঘরে শিক্ষার সম্প্রসারণ এবং বিশেষ করে স্বল্প ব্যয়ে ও বিনা বেতনে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করা। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ পরিচালনার মাধ্যমে নতুন তথ্য প্রযুক্তিতে ১০০% শ্রেণী পাঠদান নিশ্চিত করা।
শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নামের অনুমতি পাওয়ায় বিষয় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারী বলেন উজিরপুরবাসী দীর্ঘদিনের প্রানের দাবী ছিল একটি মাধ্যমিক বিদ্যালয় যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং বেশ সুনাম কুড়িয়ে নিয়েছে।আর আজকের সবচেয়ে আনন্দের বিষয়টি হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর মাধ্যমে নামকরনের অনুমতি পাওয়া। উজিরপুর বাসী উক্ত ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে উজিরপুর বাসীর দাবী খুব শিঘ্রই বিদ্যালয়টি যেন জাতীয় করন করা হয়।
-

সেনবাগে মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের ঢাকা ইলেকট্রনিক্স হতে মার্সেল ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা বিজয়ী ঝর্ণা বেগমের হাতে চেক হস্তান্তর করলেন কোম্পানির কর্ণধাররা।৩০ মার্চ শনিবার দুপুরে উপজেলার সেবারহাট শের ইয় বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিব চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্র নায়ক আমিন খাঁন ও ইমন।রিয়াদ মিয়াজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস্ ইনচার্জ (সাউথ) নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুল্লাহ শামীম,৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ইউপি সদস্য জহিরুল ইসলাম আল মাসুদ,নজরুল ইসলাম চৌধুরী, সেবার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ দাগনভুঞা উপজেলার প্রতাপপুরের বাসিন্দা মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে আনুষ্ঠানিক ভাবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে দুপুর ১২টায় মার্সেল ফ্রিজের ব্যাপক প্রচারণার লক্ষ্যে কোম্পানির শতাধিক লোকজন নিয়ে বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। -

ময়মনসিংহ সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহ :
ময়মনসিংহ সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির যৌথ উদ্দ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ১৯ শে রমজান
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্টপুর ডি এস কামিল মাদ্রাসায় এই ইফতার মাহফিল হয়।ইফতার মাহফিল পুর্ববর্তী আলোচনায় ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ডিএল কামিল মাদ্রাসার অধ্যাক্ষ ড.মোঃ ইদ্রিস খান তার বক্তব্যে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নেতৃবৃন্দ আগামি দিনে দেশের সাংবাদিক সমাজে বিরাট ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন-, ময়মনসিংহ সাংবাদিক তৃণমুল সাংবাদিক সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সদস্যদের নেতৃত্বে ময়মনসিংহের জনগন খুঁজে পাবে তাদের ন্যায্য অধিকার এবং সংবাদ কর্মীরা ফিরে পাবে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি সুন্দর পরিবেশ।মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাংবাদিকদের এক্য গড়ে তুলে ন্যায় নীতিতে জনগণের অধিকার বাস্তবায়নের ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান (ভুগী)- বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তৃনমূল কল্যান সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম (লাভলু), সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল হাসান, জয়বার্তা সম্পাদক ও প্রকাশক জয়নাল আবেদীন, সাপ্তাহিক পশর এর সম্পাদক আব্দুল হামিদ (ইমরান),বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি খালেদ মাহমুদ, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি আরিফ রববানী,আজকের খবর পত্রিকার বার্তা সম্পাদক জহির রায়হান স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।