Blog

  • নড়াইলে বিকাশে ভুলক্রমে অন্যত্র চলে যাওয়া টাকা ফেরত পেল ভুক্তভোগী

    নড়াইলে বিকাশে ভুলক্রমে অন্যত্র চলে যাওয়া টাকা ফেরত পেল ভুক্তভোগী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত (১ফেব্রুয়ারি) তারিখে নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গার মৃত আমানত হোসেন মোল্যার ছেলে মোঃ রাজু আহমেদ মোল্লা (২৮) বিকাশে টাকা পাঠাতে যেয়ে ভুলবশতঃ ডিজিট ভুল করে অন্য নাম্বারে ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচ শত) টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে যে, টাকা পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় চলে গেছে। অতঃপর জেলা সিসিআইসি শাখার একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর থানা হতে উক্ত টাকা উদ্ধার করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৩১ মার্চ) উদ্ধারকৃত ১,০০, ৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি মহোদয় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে টাকা তুলে দেন। এ সময় বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “টাকা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। পুলিশ তার টাকা উদ্ধার করে দিয়ে প্রকৃত বন্ধুর প্রতিদান দিয়েছে।” তিনি পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহ্ দারা খান, পুলিশ পরিদর্শক (নিঃ), সিসিআইসি; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা নড়াইল সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

  • তালতলীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে টাকা – স্বর্ণালংকার চুরি, ২ জন হাসপাতালে

    তালতলীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে টাকা – স্বর্ণালংকার চুরি, ২ জন হাসপাতালে

    বিশেষ প্রতিনিধি।।

    বরগুনার তালতলীতে একটি বাড়িতে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টাকা – স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে চোর চক্র। সোমবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকার বাচ্ছু হাওলাদার ও তার স্ত্রী সেলিনা আক্তার ইভা দুইজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে। এদের মধ্যে বাচ্চু হাওলাদার আশঙ্কা জনক অবস্থায় আছেন।

    হাসপাতালে ভর্তি রোগীর স্বজনেরা জানান, গতকাল রবিবার সন্ধ্যারাতে নয়াপাড়া এলাকায় বাচু হালাদার এর বাড়িতে ভাতের সাথে ঘুমের ঔষধ দিয়ে রাখে চোর চক্র। ভাত খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে চোর চক্র তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর আজ দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায়।

    স্থানীয় শিক্ষিকা নাসরিন আক্তার বলেন, সকাল ৯ টা থেকে  তাদের আমরা ডাকাডাকি করি প্রতিদিন দরজা খোলা থাকে কিন্তু আজকে দরজা বন্ধ কিন্তু কোন সাড়াশব্দ পাচ্ছিনা এরপরে আমাদের মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমরা বাড়ির পিছনে গিয়ে দেখি একটা রুমের জানালা ভাঙ্গা। এছাড়াও ঘরের মধ্যে ঢুকে দেখি সমস্ত দরজা খোলা আর তারা অচেতন অবস্থায় আছেন। বাড়ির মালামাল সব এলোমেলো ছিলো।

    ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, চেতনা নাশক ঔষধ খাইয়ে তাদের অচেতন করে ঘরের ভিতরে মালামাল স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা এবং রোগীদের অবস্থা খুবই আশঙ্কা জনক।

    বাচ্চু হাওলাদার ও তার স্ত্রী সেলিনা আক্তার ইভা গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাটি শুনে ওখানে টিম পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • ঈদগাহ মাঠ নির্মাণে অর্থ সহায়তা করলেন এমপি শিবলী সাদিক

    ঈদগাহ মাঠ নির্মাণে অর্থ সহায়তা করলেন এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুরে ঈদগাহ মাঠ এঁর ঢালাই কাজের শুভ উদ্বোধন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

    সোমবার দুপুরে পৌর শহরের শান্তিনগর ঈদগাহ মাঠের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক।

    এসময় সংসদ সদস্য শিবলী সাদিক ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য কমিটির সভাপতি, সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    শান্তিনগর ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলী, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক মাস্টার, প্রভাষক সেলিম রানা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা আলহাজ্ব মতিউর রহমান, সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নূর ইসলাম, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংসদ সদস্যর সফরসঙ্গী, ঈদগাহ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্

    আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতার ছোট নাতি আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। রবিবার রাতে নেতা-কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আবদুল্লাহর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে নতুন করে শুরু হলো আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক নতুন মেরুকরণ। নতুন প্রজন্মের “আইডল ম্যান” হিসেবে পরিচিত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতার খবরে আনন্দ-উচ্ছাসে ভাসছে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। ৩১ মার্চ রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ছোট ছেলে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিশ্চিত করে সোমবার সকালে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন- বিষয়টি দলের সিদ্ধান্ত। তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের লোকজনকে তার প্রার্থীতা হওয়া বা না হওয়া নিশ্চিত করবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত জানান, সেরনিবাত আশিক আবদুল্লাহর প্রার্থীতার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন- দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করবেন। সে লক্ষে দল সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

  • খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পাঞ্জাবি বিতরণ

    খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পাঞ্জাবি বিতরণ

    বিশেষ প্রতিনিধিঃ

    বরগুনার তালতলীতে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের মাঝে সোমবার বিকাল ৫ঃটা সময় ঈদ উপহার বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন খাঁন ফাউন্ডেশন তালতলী শাখার সভাপতি আব্দুল জলিল খাঁন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন , মোঃ রহমান প্রমুখ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, বাজার কমিটির সদস্য মোঃআফজাল মাওলানা হোসাইন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, তালতলী মদিনা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল বিন ইউসুফ।

    সংগঠনের সভাপতি আব্দুল জলিল খাঁন বলেন, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর রমজানে আমাদের কিছু বিশেষ আয়োজন থাকে, এটা তারই অংশ। ভবিষ্যতে অত্র শাখার কার্যক্রম আরো বেগবান করা হবে।

  • ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২ শত ১৭ পুলিশ সদস্য

    ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২ শত ১৭ পুলিশ সদস্য

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসা এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় । এ সময় ২১৭ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

    সোমবার (১ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সে আর্থিক অনুদান প্রদান করেন বর্তমানে বাংলাদেশ পুলিশের আইকন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব।

    এ সময় ডিএমপি কমিশনার হাবিব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি পরিবার। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ কবির এ নীতির উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এই আর্থিক সহায়তা চলমান থাকবে।

    হাবিব তিনি বলেন, ডিএমপির অসুস্থ সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ ও রোগ মুক্তি কামনা করছি। জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যারা আহত হয়েছেন তারা আমাদের সহকর্মী, তাদের সুস্থ করার জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আমাদের পারস্পরিক বন্ধন সম্পর্ক যেন অটুট থাকে, আরও বেশি মজবুত হয় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন। এজন্য কারো চিকিৎসার প্রয়োজন হলে ডিএমপির ব্যবস্থাপনায় সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রয়োজনে আমি নিজেই কথা বলবো।

    উক্ত উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

    নিরেন দাস,জয়পুরহাট

  • নলছিটিতে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১লা এপ্রিল )একুশ রমজান নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় সামসুন্নাহার ফাউন্ডেশন,রেড ক্রিসেন্ট,বিডি ক্লিন,প্রানের টানে রক্ত দান, তারুন্যের নলছিটি, প্রথম আলো বন্ধু সভা,শাবাব ফাউন্ডেশন,ব্লাড ফাউন্ডেশন সিদ্ধকাঠী,ইশা ব্লাড ফাউন্ডেশন, ধ্রুবতারা ও নলছিটি পরিবার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন শাহাদাৎ আলম এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মারজান ,মিল্লাত খান,খালেদ সাইফুল্লাহ,ইমরান খান, নাঈম মল্লিক প্রমুখ।

    ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সংগঠন ও সেচ্ছাসেবীদের জন্য মঙ্গল কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি পুরান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।

  • বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে  চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী।

    কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো: আদনান আলম খাঁন বাবুকে দেখতে চেয়ে ওই উপজেলার চায়ের দোকান সহ সর্ব মহলে আলোচনা ঝড় ও জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যস্হময় সময় পারিদিচ্ছেন এলাকার লোকজন।

    বাবু বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা এবং অবসর প্রাপ্ত জনতা ব্যাংকের ডিজিএম আলহাজ্ব মো :নুরুল আলম খাঁন ফিরোজের পুত্র বাবু ও ডাঃ রাজ্জাক আলী খানের নাতি। তিনি বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ঐতিহ্যবাহি খান পরিবারে জন্নগ্রহন করেন।

    তিনি শৈসব কাল থেকেই ছিলেন নম্র ভদ্র বিনয়ী। এবং মানুষের মাঝে পরোপকার করাটাকে বুঝতেন পরম ধর্ম। তারি ধারাবাহিকতায় গ্রামের মানুষের মাঝে তার সাধ্য ও সমর্থ অনুযায়ি বিভিন্ন সময়ে মানুষের মাঝে দান অনুদান সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সহজ সরল মনের মানুষ বাবু।

    শিশুকাল থেকেই মেধাবী ছিলেন বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়ার কাজ শেষ করেন।

    জন সেবাকেই তার জীবনে পরম ধর্ম মনে করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের দিকে হাত বাড়িয়ে মানুষের সেবার মধ্য দিয়ে বাকি জীবন কাটাবেন বলে এমনই আশা ব্যাক্ত করেন এলাকার খেটে খাওয়া মানুষ।

    তিন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে অসহায় ও সাধারণ নিপিড়ীত মানুষের পাশে থেকে নিরালোশ কাজ করে যাবেন বলে মনে করেন ওই এলাকার সাধারন মানুষ সহ খেটে খাওয়া সর্ব স্হতের লোকজন। তিনি ওই এলাকার মানুষের শেষ ভরসা হবেন বলে মনে করেন এলাকার হাজারো মানুষ।

    করনা কালীন দুর্যোগ মোকাবিলায় খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কঠিন ভুমিকা রেখে যাওয়া ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় তার সাধ্য ও সামর্থ অনুযায়ি শীত বস্র বিতরণ সহ নানান সমস্যায় সাধারণ মানুষের পাশে থেকে নিরালোস ভাবে কাজ করে গেছেন বাবু।

    তাকে নিয়ে ওই এলাকার মানুষের মাঝে হাজারো স্বপ্ন। তাই তাকে (বাবু) উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে শেষ ভরসা এবং
    উপজেলার চেয়ারম্যান হিসেবে তার বিকল্প অন্য কাউকে চিন্তে করেননা তারা।

  • সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউঃ আঃ লীগের সাঃ সম্পাদক মতিউর রহমান

    সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউঃ আঃ লীগের সাঃ সম্পাদক মতিউর রহমান

    হেলাল শেখঃ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মতিউর রহমান মতিন।

    আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আমার পক্ষ থেকে সাবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

    হাজী মতিউর রহমান মতিন বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি”। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, হিংসা ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত

    চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা ও মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফুন নাহার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম আহমদ, রাজশাহী জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল-ওয়াদুদ।

    এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুরের ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া, তৃতীয় লিঙ্গের সংগঠনের প্রতিনিধি নুসরাত জাহান রাধা সহ রাজশাহী জেলার সকল প্রকল্প কর্মকর্তা গণ ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

    সবশেষে, গণশুনানি অনুষ্ঠানে উপকার ভোগী, জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন, চিহ্নিত সমস্যা গুলো সমাধানের জন্য আশ্বস্ত করেন ও উপজেলা পরিষদ চত্ত্বরে একটি বনজ গাছ লাগান যুগ্ম-সচিব লুৎফুন নাহার।

    মোঃ মোজাম্মেল হক

    চারঘাট, রাজশাহী।