Blog

  • সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ

    সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

    মঙ্গলবার (২রা এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ি, বলিয়াবাড়া বটতলা ও কৃষ্ণপুর বাঁধ এলাকায় পরিবেশ কর্মীরা এসব বিতরণ করেন।

    লিফলেট বিতরণকালে পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে। একটি গাছ কাটার আগে অন্তত ৫ থেকে ১০টি সমকক্ষ গাছ লাগাতে হবে। প্রকৃতিতে আজ বিরুপ প্রভাব পড়েছে। আগের মত ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যায়না। তার মানে প্রকৃতি থেকে এসব প্রাণী আজ হারিয়ে যাচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে পারছে না। ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন বন্ধ করতে হবে। কারণ একটা সময়ে হয়তো কৃষি জমির পরিমাণ কমে গেলে দেশে ধানের উৎপাদন কমে যাবে তখন বিদেশ থেকে ধান চাল আমদানি করতে হবে। ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের অভ্যাস করতে হবে। নিজের জন্য এবং আপনার আমার সন্তানদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করে যেতে হবে।

    এসময় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সহ-সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট, কাবিল উদ্দিন কাফি, স্থানীয় ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।

  • রংপুর ও দিনাজপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫,৫৫,০০০/- টাকা জরিমানা

    রংপুর ও দিনাজপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫,৫৫,০০০/- টাকা জরিমানা

    রংপুর জেলার মোবাইল কোর্টে
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ০১.০৪.২০২৪ ইং তারিখে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কেন্দ্রীয় সর্বজনীন মন্দিরের পাশে অবস্থিত মেসার্স ঘোষ স্টোর এর কারখানায় বর্ণফুল, ফুড ভিলেজ, মৌবন, নিউ ঢাকা ব্র‍্যান্ডের নকল লাচ্ছা সেমাই, এমটি পরাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক, চাকা সরিষার তেল, প্যারাসুট ও কলম্বো সুগন্ধি নারিকেল তেল, নকল মোল্লা সল্ট, বিপিএফ ইশাত ও ফাল্গুনী সুজি, পাচক মরিচ গুঁড়া, পাচক হলুদ গুঁড়া, কোয়ালিটি দধি, হরমো-ডি সঞ্জীবনী রসায়ন আয়ুর্বেদিক ঔষধ, ঝিলিক হর্স ফিলিংস হারবাল অরেঞ্জ ড্রিংকস, পাগলু সিকস এনার্জি ড্রিংকস ইত্যাদি পণ্য অবৈধভাবে উৎপাদন ও বিএসটিআইয়ের মান চিহ্নসহ বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রুহুল আমিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন।

    দিনাজপুর জেলার মোবাইল কোর্টে
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর, বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর ও উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ

    ০১) মেসার্স প্রত্যাশা এগ্রো ফুডস, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ০২) মেসার্স শিখা ফুড প্রোডাক্টস, কাজী অফিস রোড, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা ০২টি নিষ্পত্তি করা হয়।

    জনাব মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর -এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর-এর কর্মকর্তা প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরে পাবলিক লাইব্রেরীর যাত্রা শুরু

    সুজানগরে পাবলিক লাইব্রেরীর যাত্রা শুরু

    এম এ আলিম রিপন ঃ বই পাঠের মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে দেশাত্মবোধ তৈরি ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষে পাবনার সুজানগরে পাবলিক লাইব্রেরীর যাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে ভার্চুয়ালি এ লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত পাবলিক লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রধান শিক্ষক মনসুর আলী, গণমাধ্যম কর্মীদের মধ্যে মোহাম্মদ আলী,এম এ আলিম রিপন,এম মনিরুজ্জামান ও জামিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনও সুখময় সরকার জানান, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ সচেতন করতে লাইব্রেরীটি বিশেষ ভূমিকা রাখবে,পাশাপাশি নতুন প্রজন্মকে কুসংস্কার থেকে দূরে থেকে প্রকৃত শিক্ষা গ্রহণে বেশি করে বই পড়ার পরামর্শ দেন। লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু, সম্পর্কিত,নজরুল সমগ্র,সমসাময়িক বিখ্যাত লেখক এবং দেশি বেদেশি বিখ্যাত বইসহ তিন শতাধিক বই,জাতীয় এবং স্থানীয় পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে,এছাড়া লাইব্রেরীটিকে তথ্যপূর্ণ করতে সংযোজন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার,মুক্তিযুদ্ধ কর্নার ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ কর্নার বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, বই পড়ার অভ্যাস থেকে বর্তমান প্রজন্মের একটি বড় অংশ যখন ক্রমে দূরে সরে যাচ্ছে,ঠিক সে সময়ে সুজানগর উপজেলা পরিষদ চত্বরে পাবলিক লাইব্রেরী স্থাপন নিঃসন্দেহে একটি উদ্যোগ। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, লাইব্রেরীতে বসে বই বা পত্রিকা পড়তে কোন টাকা লাগবে না। তবে বই সংগ্রহ করে বাসায় নিতে হলে সদস্য হতে হবে। আজীবন সদস্য হতে ৫০০ টাকা এবং বাৎসরিক সদস্য হতে ১০০টাকা লাগবে। প্রতি রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরীটি খোলা থাকবে। সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে  প্রতিপক্ষর বাড়িতে যেয়ে মারপিট করার  অভিযোগ

    পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষর বাড়িতে যেয়ে মারপিট করার অভিযোগ

    পাইকগাছা (খুলনাি) প্রতিনিধি।।
    পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়ীতে যেয়ে মারপিট ও বাড়ী থেকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অভিযোগ কারী রবিউল ইসলাম।জানা গেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর আমিরপুর গ্রামের মৃত্যু মোক্তার হোসেন মিস্ত্রীর ছেলে মোঃ রবিউল ইসলামের সাথে একই এলাকার মৃত্যু মোন্তাজ সানার ছেলে মোঃ বাবুল সানা গংদের সাথে বিভিন্ন কারনে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে আসছে। ঘটনার দিন রবিবার দিনগত রাতে প্রতিপক্ষ বাবুল সানা গংরা রবিউল ইসলামের বাড়ীতে যেয়ে রবিউল কে ডেকে মারধর করে ও জোর পূর্বক গাড়ীতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে বাবুল গংরা পালিয়ে যায়। ইউপি সদস্য আব্দুল মোমিন বলেন,রবিউলের বাড়ির সামনে দু,পক্ষের মারামারি হয়েছে বলে আমি রবিউল মারফৎ শুনেছি।এ ঘটনায় রবিউল আইনে ব্যবস্থা নেবে বলে আমাকে জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে রবিউল ইসলাম জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় সাবেক মেয়র মরহুম মাহাবুবর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    পাইকগাছায় সাবেক মেয়র মরহুম মাহাবুবর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার সাবেক ও প্রথম মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবর রহমান এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভা কার্যালয়ে আয়োজিত স্মরণ সভা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান এর সঞ্চালনায় স্মৃতি চারণ করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, পৌরসভার মনোনীত সদস্য আজিজুল করিম, সাবেক ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সহকারী অধ্যাপক আ. হাকিম, ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন, দেবব্রত রায়, শহীদুল ইসলাম, ষোআন ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান,কাউন্সিলর কবিতা রাণী দাশ, আসমা আহম্মেদ, এস এম ইমদাদুল হক, কালাম আহম্মেদ সেলিম নেওয়াজ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, মো. ইমরান সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, কবিতা গাইন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাও. মো. সাইফুল ইসলাম।

  • সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

    সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    ১ এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। নৌকা মেরামত, মহাজনের কাছ থেকে দাদন নেওয়াসহ সব প্রস্তুতি সম্পন্ন করে বনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন মৌয়ালরা।
    তবে প্রকৃতপক্ষে ১৫ মার্চ থেকে গোটা সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয়েছে। মৌসুম ১৫ দিন এগিয়ে আনলেও পূর্ব সুন্দরবন এলাকার মৌয়ালদের তাতে আগ্রহ নেই। কারণ এই আগাম সময়ে পূর্ব সুন্দরবনের গাছে ফুল ফোটে না। এই সময়টাতে পশ্চিম সুন্দরবনের গাছে আগাম ফুল চলে আসায় সাতক্ষীরা, কয়রা এলাকার মৌয়ালরা যান মধু সংগ্রহে। মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে বনের কোনো কোনো অংশের গাছে আগাম ফুল চলে আসে।এ কারণে তিন বছর ধরে আগাম আসা ফুলের মধুটা সংগ্রহের জন্যই এই সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
    পূর্ব বন বিভাগ থেকে জানা গেছে, এ বছর ৬০০ কুইন্টাল মধু এবং ২০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মধু সংগ্রহের নিয়ম এবং বন আইনের নীতিমালা অনুসরণ করে ১ এপ্রিল থেকেই মৌয়ালদের পাস (অনুমতিপত্র) দেওয়া শুরু হবে। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, ১৫ মার্চ থেকেই মূলত মধু আহরণের মৌসুম শুরু হয়েছে। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে পূর্ব সুন্দরবনের গাছে ফুল একটু দেরিতে আসে।তাই ১ এপ্রিল থেকেই বনে যাবেন মৌয়ালরা।
    এপ্রিল থেকে জুন পর্যন্ত সুন্দরবনে মধু আহরণের মৌসুম। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ২০২২ সাল থেকে এপ্রিল ও মে মাসে মধু সংগ্রহের জন্য মৌয়ালদের পাস-পারমিট দিয়ে আসছে বন বিভাগ। এ জন্য সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন বিভাগের বিভিন্ন রেঞ্জের স্টেশন অফিসগুলোতে ১ এপ্রিল থেকে পাস-পারমিট দেওয়া শুরু হয়েছে।
    মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে খলিশা ফুলে মধু আসে। এরপর আসে গারণ ফুলের মধু। শেষে আসে কেওড়া ও ছইলা ফুলের মধু। এই তিন প্রজাতির মধুর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে খলিশার মধু। এ বছর এই অঞ্চলে সে রকম বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ায় ফুল শুকিয়ে ঝরে যায়, তাই মধু জমে কম। তার ওপর মধু চোর চক্রের উপদ্রব তো রয়েছেই। এ জন্য এই বছর মধু কম হওয়ার আশঙ্কা করছেন তারা।
    পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূরুল আলম বলেন, চলতি মৌসুমে ১ হাজার ৫০০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম পাওয়ার আশা কর‌ছে বন বিভাগ। যারা পাস-পারমিট নিয়ে বনে যাবেন, তাদের প্রতিটি নৌকায় সর্বোচ্চ ১০ জন মৌয়াল অবস্থান করতে পারবেন। একজন মৌয়াল ১৫ দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫ দিনের বেশি কোনো মৌয়াল সুন্দরবনে অবস্থান করতে পারবেন না।
    প্রতি বছর ১ এপ্রিল থেকে মধু আহরণ শুরু হয়। কিন্তু তার আগেই চুরি করে একাধিক চক্র মধু আহরণ করছে। মধু চোর প্রসঙ্গে বন কর্মকর্তা বলেন, সুন্দরবনের নদ-নদীতে মাছ ও কাঁকড়া ধরার পাস নিয়ে জেলেদের ছদ্মবেশে মধু চোর চক্র প্রবেশ করছে। মৌসুমের আগেই বনে ঢুকে চুরি করে তারা ৪০-৫০ শতাংশ মধু আহরণ করে ফেলছে। এর ফলে যে চাকে কমপক্ষে পাঁচ কেজি মধু পাওয়া যেত, এপ্রিলের আগে মধু আহরণ করলে ওই চাকে ৫০০ গ্রামের বেশি মধু পাওয়া যায় না। বন বিভাগে জনবলসংকটের কারণে চুরি ঠেকাতে পারছে না তারা।
    সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগ থেকে এ বছর সব মিলিয়ে ৩ হাজার ৮০০ কুইন্টাল মধু ও ১ হাজার ৫০ কুইন্টাল মোম পাওয়া যাবে বলে বনবিভাগ আশা করছে।
    সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বন বিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এবার বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য গ্রুপের একজন মৌয়ালকে সবসময় চারিদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মৌচাকের কিছু অংশ রেখে কাটতে বলা হয়েছে। মৌচাকের যে স্থানে ডিম থাকে সেখান থেকে কিছুটা রেখে বাকী অংশ কাটলে মৌমাছি বাড়বে ও মৌচাকের সংখ্যাও বৃদ্ধি পাবে।আর মৌয়ালরা মধুও বেশি পাবে।

  • বন্ধু সেবা সংগঠন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বন্ধু সেবা সংগঠন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে (৩১ মার্চ ২০২৪) রোববার আছাদনগর কারকন হাজী মার্কেট ভবনের ছাদ আঙ্গিনায়।

    উক্ত মাহফিলে উত্তর শ্যামপুর কারিয়ানা হাফিজিয়া নূরানী মাদ্রাসা,জিরুইন দক্ষিণ এমদাদুল হাফিজ নূরানী মাদ্রাসা, পূর্ব চন্ডিপুর হাফিজিয়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেই।
    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস আলম ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনের পথ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার জহিরুল হক মিঠুন,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো : আমিনুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বন্ধু সেবা সংগঠনের উপদেষ্টা বিল্লাল হোসেন ঠিকাদার,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরুণ,
    একুশে বাংলা সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, ব্রাহ্মণপাড়া উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি মাহফুজ আহমেদ, অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি মো: মান্নান, অপরাধ বিচিত্রার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ মিজানুর রহমান,বুড়িচং উপজেলার ডাক প্রতিদিনের মো: রেজাউল করিম, প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এনামুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুল বাসার মহিলা বিষয় সম্পাদক মোসা: হাসিনা আক্তার, প্রচার সম্পাদক গোবিন্দপথ গোস্বামী, প্রচার সম্পাদক সুমন চন্দ্র সূত্রধর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিউদ্দিন,সহ সম্পাদক ফয়জ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সাগর, নির্বাহী সদস্য সারোয়ার আলম,নির্বাহী সদস্য রাব্বি, সদস্য সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া

    পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুর রশিদ জাবেরী এ সময় কবরবাসীদের রুহের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

  • কাল‌কি‌নি‌তে বাংলা‌দেশ রোগী কল‌্যান সোসাই‌টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কাল‌কি‌নি‌তে বাংলা‌দেশ রোগী কল‌্যান সোসাই‌টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ মিজানুর রহান কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/

    মাদারীপুরের কাল‌কি‌নি‌তে বাংলা‌দেশ রুগী কল‌্যান সোসাই‌টির কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ম‌জিদবাড়ী ভুরঘাটা হো‌টেল সুয়ায় সংগঠ‌নের চেয়ারম‌্যান আবু ইউসুফ খান বাদ‌লের সভাপ‌তি‌ত্বে এ সময় উপ‌স্থিত ছি‌লেন,বাংলা‌দেশ রুগী কল‌্যান সোসাই‌টির সহসভাপ‌তি গ্রাম ডাক্তার নুরুল হক,মহাস‌চিব গ্রাম ডাক্তার আবুল কাওসার হাওলাদার,সাংগঠ‌নিক সম্পাদক গ্রাম ডাক্তার আঃ মান্নান তালুকদার,প্রকল্প বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,সাস্থ‌্য বিষয়ক সম্পাদক মিলন কুমার দাশ,সদস‌্য গ্রাম ডাক্তার শুকুর মাহমুদ সূজন,বাদল দাস,মীর ফের‌দৌস প্রমুখ।

  • জনসেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ত্রিশাল থানার ওসি তদন্ত চাঁদ মিয়া

    জনসেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ত্রিশাল থানার ওসি তদন্ত চাঁদ মিয়া

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার ( ত্রিশাল ও ফুলবাড়িয়া সার্কেল) — অফিসার ইনচার্জ কামাল উদ্দীনের নির্দেশনা মেনে থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মানুষের কল্যাণে দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) চাঁদ মিয়া। এর আগেও তিনি জেলার মুক্তাগাছা থানায় সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে মুক্তাগাছা থানার পুলিশের ভাবমূর্তি উজ্বল করেছেন সর্বসাধারণের কাছে। ত্রিশাল থানায় যোগদানের পর থেকে তিনি ইতোমধ্যেই দলমত নির্বিশেষে ত্রিশালবাসীকে সাথে নিয়ে থানা পুলিশের টিম নিয়ে অপরাধবদ্ধ ও ডাকাতি, খুন, জখম, মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসেবে সুনাম কুড়িয়ে যাচ্ছেন।

    কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ঠেকানোর জন্য মুক্তাগাছা উপজেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থানসহ মানবসেবায় ও তিনি পিছিয়ে ছিলেন না। কখনো অসহয়-এতিমদের পাশে, কখনো গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে, কখনো ছিন্নমূল মানুষের পাশে থেকে সুনাম অর্জন করেছেন। বর্তমানে পুলিশের ভাবমূর্তি ও ত্রিশাল থানার ভেতরে সব ধরনের দালালমূক্ত ঘোষণা করেছেন পুলিশের এই দক্ষ কর্মকর্তা।

    ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) চাঁদ মিয়া এলাকাবাসীর সহযোগিতা কামানা করে জানান, মাদক একটি দুরারোগ্য ব্যাধির মতো। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় ত্রিশাল থানা পুলিশও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অপরাধ পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ত্রিশাল থানা পুলিশ।

    ত্রিশাল থানাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সম্ভবনাময় তরুণ প্রজন্মকে বাঁচাতে ত্রিশাল থানার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতাসহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের সহযোগিতা থানা পুলিশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। পাশাপাশি তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের সংবাদ আমাকে জানান। আপরাধী যতই শাক্তিশালী হোক না কেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে। তথ্য দিন সেবা নিন। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

  • মোংলায় ১৭৫ মেট্রিক টন চাউল নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলনের শুরু

    মোংলায় ১৭৫ মেট্রিক টন চাউল নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলনের শুরু

    মোংলা প্রতিনিধি।

    মোংলার পশুর নদীতে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে চাল উত্তোলনের কাজ চলছে। সোমবার সকাল থেকে চাল তোলার কাজ শুরু করে বাল্কহেড মালিক পক্ষ। সোমবার সকালে ১০টি গ্রুপের প্রায় ৬০ জন ডুবুরি দিয়ে প্রাথমিকভাবে চাল উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা চাল ডুবন্ত বাল্কহেডের পাশে থাকা কয়েকটি ট্রলারে রাখা হচ্ছে এবং পরে তা কূলে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাঈনুল ইসলাম মিন্টু। রবিবার ১৭৫ মেট্রিক টন সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে যায় মোংলা ও পশুর নদীর ত্রিমোহনায়। এদিন খুলনা থেকে ছেড়ে এমভি সাফিয়া বাল্কহেডটি মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছলে এমভি শাহজাদা-৬ নামের অপর একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় বাল্কহেডটি। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌ পুলিশ।
    এদিকে ধাক্কা দেওয়ার ঘটনায় এমভি শাহজাদা-৬ কার্গো জাহাজটিকে রবিবার সন্ধ্যায় আটক করা হয়েছে বলে জানিয়েছন নৌ পুলিশ কর্মকর্তা এসআই সৈয়দ ফখরুল ইসলাম। সৈয়দ ফখরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য গতকাল রবিবার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তার ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া নামের বাল্কহেড জাহাজটি। এরপর বাল্কহেডটি দুপুরের দিকে মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছলে পেছন থেকে এমভি শাহাজাদা-৬ নামের অন্য একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে চালের বস্তাগুলো নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজটি। তবে এ সময় বাল্কহেড জাহাজে থাকা ৫ স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কূলে উঠে প্রাণে বেঁচে যান। এ ঘটনায় এমভি শাহজাদা-৬ নামের কার্গো জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে রবিবার সন্ধ্যার পর আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম।