Blog

  • উজিরপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদারের মৃত্যু আবুল হাসানাত আব্দুল্লাহ সহ বিভিন্ন মহলের শোক

    উজিরপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদারের মৃত্যু আবুল হাসানাত আব্দুল্লাহ সহ বিভিন্ন মহলের শোক

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের মেঝ ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদার ০৩ এপ্রিল রাত সোয়া ১ টায় বড়াকোঠাস্থ নিজ বাড়িতে মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর । ঐ দিন মঙ্গলবার জোহর নামাজ শেষে বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস , গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারিছুর রহমান , আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে আশিক আব্দুল্লাহ , নিহতের ভাই উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন , মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ ,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা ,

    বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী হাওলাদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনিক দায়িত্ব পালন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন । সালাম প্রদান করেন মডেল থানার এস আই মোঃ ওসমান গনি সহ সঙ্গীয় ফোর্স।

  • ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

    ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে, সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে ০২/০৪/২৪ইং তারিখ রাতে আসামী ১। মোঃ আকাশ মিয়া (২০), পিতা-মৃত লাল মিয়া, সাং-বক্তারপুর, তিন রাস্তার মোড়, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রবিউল ইসলাম (৩৩), পিতা-মোঃ বিপ্লব ইসলাম, সাং-ওমরপুর, পোড়াবাড়ী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা দের সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

    উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।

  • কুড়িগ্রামের কচাকাটা থানার প্রায় তিন লক্ষাধিক দরিদ্র পিড়িত মানুষ উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

    কুড়িগ্রামের কচাকাটা থানার প্রায় তিন লক্ষাধিক দরিদ্র পিড়িত মানুষ উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

    মোঃ ফিরোজ মিয়া, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

    কুড়িগ্রামে একটি উপজেলার অভাবে প্রায় তিন লক্ষাধিক মানুষ আইনি সুবিধা জুটলেও উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দরিদ্র পিড়িত কচাকাটা থানার নাগরিকরা। গ্রামকে শহরে পরিণিত করতে উপজেলা আইন শিথিল করে নতুন উপজেলা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের।

    উত্তরের জনপদ ১৬টি নদ-নদী এবং সীমান্ত বেষ্ঠিত জেলা কুড়িগ্রাম প্রায় ২২ লাখ মানুষের এ জেলায় পুনাঙ্গ উপজেলা ৯টির সাথে ১১টি থানা এর মধ্যে অন্যতম দুর্গম কচাকাটা থানা। জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং নাগেশ্বরী উপজেলা থেকে অনন্ত ৮০কিলোমিটর দূরে অবস্থান এই জনপদের। তিন দিকে ভারতের সীমান্ত বেষ্টিত তাই চরাঞ্চল দুর্গম।

    ভুরুঙ্গামারী উপজেলার ১টি এবং নাগেশ্বরী উপজেলার ৬টি ইউনিয়ন এই থানার অধিনে। দুটি উপজেলার আওতায় থাকায় নাগরিকসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কচাকাটা থানা বাসী। তাই প্রাশাসনিক পূর্ণ বিন্যাসের দাবি স্থানীয়দের।

    কচাকাটায় উপজেলা না থাকায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নাগরিকরা। নতুন উপজেলা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের। উপজেলা উন্নতি হলেও কর্মসংন্থান এবং শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ বাড়বে কচাকাটাবাসীর। এ ছাড়া গ্রামীন অর্থনীতির উন্নয়ন তরান্নিত হলে বাড়বে রাজস্ব আয়।

  • টাঙ্গাইলের কালিহাতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক হারুনের মৃত্যু

    টাঙ্গাইলের কালিহাতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক হারুনের মৃত্যু

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল থেকেঃ

    উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, কালিহাতী প্রেসক্লাবের সদস্য, জয়যাত্রা টেলিভিশনের টাঙ্গাইল উত্তর প্রতিনিধি ও কালিহাতি উপজেলার দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি হারুনুর রশীদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মত্যুকালে স্ত্রী, তিনি ৬ বছরের ১ ছেলে, তিন বছরের ১ মেয়ে, বাবা-মা, বোনসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব রেখে গেছেন।
    রাতে তারাবি নামাজের পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার তার গ্রামের বাড়ি কুড়িঘুরিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
    সাংবাদিক হারুনের মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্ল্যা, এলেঙ্গার পৌরসভার মেয়র নুরে আলম সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবির জুয়েলসহ টাঙ্গাইল জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন বলেন, গত (২৫ মার্চ) হারুনুর রশীদ (৩৫) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে কিছুটা সুস্থতা হওয়ার পর তাকে ছুটি দিয়ে দেয়া হয় হাসপাতাল থেকে। বাড়িতে আসার পর আবার অসুস্থ হয়ে পড়লে গত রবিবার (৩১ মার্চ) তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। হারুনের মরদেহ মঙ্গলবার বিকেলে বাড়িতে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে তারাবি নামাজ শেষে তার গ্রামের বাড়িতে জানানা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের অন্তর্গত সেরাজাবাদ গ্ৰামে কৃতি সন্তান হালদার গ্রুপের চেয়ারম্যান ও মু্ন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাব্বির হাসান সাগর হালদার যশলং ইউনিয়নে হতদরিদ্র ৫ থেকে ৬শত পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণ করেন।

    হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার হালদার পরিবারের জন্ম গ্ৰহন করেন।

    গত ১লা এপ্রিল রোজ সোমবার ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণে শেষ তিনি বাগিয়া বাজার ব্যবসায়ীদের সঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন ।

    পরিশেষে সাব্বির হাসান সাগর হালদার দিঘীরপাড় ফাঁড়ির চৌকিস পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ-আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে
    কিছুক্ষণ আলাপ আলোচনা করেন।

  • গৌরনদীতে গভীররাতে বোমা বি*স্ফোরণ ও হ*ত্যার হু*মকি

    গৌরনদীতে গভীররাতে বোমা বি*স্ফোরণ ও হ*ত্যার হু*মকি

    বিশেষ প্রতিনিধি ঃ গৌরনদীতে গভীররাতে বোমা বিষ্ফোরন ও হত্যার হুমকির ঘটনায় থানায় মামলার প্রস্হস্তি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের কায়ছার বালির পুত্র চন্নুবালির বসত বাড়িতে।

    চুন্নু জানায় সম্প্রতি একই ইউনিয়নের আধুনা গ্রামের ইউপি সদস্য হারুন আকন ও একই ইউনিয়নের মহিষা গ্রামের গফুর মোল্লার পুত্র নাসির মোল্লা ৪৫ তার পুত্র নিস্কন মোল্লা ২২, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনি মোল্লা ২৮,বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোর্শেদ ওরফে অস্ত্র মোর্শেদ তার দল বল নিয়ে সরিকল বন্দরে নির্মানাধীন ভবনের সামনে এসে চাঁদা দাবি করেন।

    তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারনে তাকে ( চন্নুকে) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতন্ক সৃষ্টি করে তার নির্মানাধীন বাড়ি তৈরির মালামাল সামগ্রী লুটপাট সহ কুপিয়ে তছনচ করে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেন ইউপি সদস্য হারুন, রনি নাসির সহ তার সাঙ্গিয় সন্ত্রাসী বাহিনির লোকজন।

    এ ব্যাপারে গৌরনদী থানায় ইউপি সদস্য হারুন,ইউপি সদস্য রনি নাসির মোল্লা তার পুত্র নিস্কন সহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় বাদি হয়ে চাঁদাবাজি সহ বিষ্পোরক আইনে মামলা দায়ের করেন চন্নু বালী। যার জিআর মামলা নং- – ০২/৫৪
    তাং – ০১/০৩/২৪ ইং

    চন্নু অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হারুন পূর্বের মামলায় জামিন না পেয়ে ক্ষুদ্ব হযে আত্মগোপনে থেকে ৩ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে তার দলবল নিয়ে আধুনা গ্রামের চন্নুর বসত বাড়িতে এসে মামলা উত্তোলনের নামে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মামলা উত্তোলন করা না হলে চুন্নু সহ তার স্ব-পরিবারদের হত্যার হুমকি দেন হারুন ও তার সঙ্গিয় সন্ত্রাসী লোকজন।

    বোমের শদ্ব টের পেয়ে ত্রিপল নাইনে ফোন দেন বাড়ির লোকজন। এবং পুলিশের উপস্হিতি টের পেয়ে হারুন তার লোকজন নিয়ে দ্রুত পালিয়ে যান।।

    এমন অভিযোগ করে চন্নু বলেন,তার দায়ের করা মামলায় আসামিরা জামিন না পেয়ে আত্মগোপন থেকে গুপ্ত হামলা চালিয়ে তাকে যে কোন সময় হত্যা করে লাশ গুম করতে পারেন। তাই তার দায়ের করা মামলার আসামী হারুন সহ ১২ জন ও অজ্ঞাতদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলের হস্তক্ষেপ ও সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী চন্নু ও তার পরিবারে লোকজন।।

  • জোড়জিগা বাজারে আগুন – ৫টি দোকান পুড়ে ছাঁই

    জোড়জিগা বাজারে আগুন – ৫টি দোকান পুড়ে ছাঁই

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২ এপ্রিল,২০২৪, রাত অনুমান ২ টার সময় ডিমলা উপজেলার জোড়জিগা বাজারে বিদ্যুৎ সংঘর্ষে আগুন লেগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
    ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ ২০ হাজার টাকা প্রায় ।
    এলাকা বাসী জানান রাত ২ টার সময় সর্ব প্রথম আলামিন মেশিনারিজ দোকানে বিদ্যুৎ সংঘর্ষে আগুন লেগে বাজারের আশেপাশের দোকানে ছড়িয়ে পরে।
    এতে বাজারের মোট ৫ টি দোকান পুড়ে ছাই হয়।
    দোকানের মধ্যে জসীম কৃষি ঘর (দুলু) সার বীজ ও কীটনাশক ঔষধ ক্ষতির পরিমাণ ৩০ লাখ, মাহাবুব রহমান(আলামিন) মেশিনারিজ এন্ড ওয়েল্ডিং এর দোকান, ক্ষতির পরিমাণ ৮ লাখ ৫০ হাজার, খয়রাত স্টোর ( দুলাল) এর মোদির দোকান ক্ষতির পরিমাণ ৬ লাখ ৫০ হাজার, সাদেকুল ইসলাম এর কসমেটিক দোকান ক্ষতির পরিমাণ ৬লাখ ৫০ হাজার।
    এর পর মাছ ব্যবসায়ীর সংরক্ষিত মালামাল ঘর ক্ষতির পরিমাণ ২ লাখ ৬০ হাজার, মনতাজ আলী ধান,ভুট্টা ব্যবসায়ী ঘর ক্ষতির পরিমাণ ১৫ হাজার, আব্দুর রসিদ বসত ঘরে ক্ষতির পরিমাণ ৭০ হাজার।
    সবচেয়ে বেশি ক্ষতির পরিমান কীটনাশক ব্যবসায়ী জসীম কৃষি ঘর (দুলু) এর দোকান।
    মালামাল ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ।
    ৫ টি দোকানে মোট ক্ষতির পরিমাণ ৫৫ লাখ ২০ হাজার টাকা।
    আবার ফলমূল, খুরমা চানাচুর এর দোকান ক্ষতির পরিমাণ ২৫ হাজার।
    আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেন ডিমলা উপজেলা ফায়ার সার্ভিস।
    আগুনে পুড়িয়ে যাওয়া দোকানদারের পরিবারের আহাজারি আর আর্তনাদ এলাকায় মর্মান্তিক বেদনাদায়কের ছায়া নেমেছে।

  • উজিরপুরে ভুয়া ডিএসবি পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

    উজিরপুরে ভুয়া ডিএসবি পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

    জুনায়েদ খান সিয়াম,
    নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বিদেশগামীদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য ডিএসবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ।

    মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার সামনে ঘটনাটি যানাযানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও একাধিক অভিযোগ সুত্রে জানা যায়, পুরো উপজেলা জুরে ভুয়া ডিএসবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নানা ভাবে মানুষকে তদন্তের নামে হয়রানী করে আসছে। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট গ্রামের রুস্তম আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৫) গত ২৯ মার্চ বরিশাল পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২ এপ্রিল মঙ্গলবার সকালে পাসপোর্ট আবেদনকারীকে উজিরপুরের ডিএসবি কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফাই করতে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্টের আবেদন কপি, প্রত্যায়ন পত্র, সার্টিফিকেট সহ নানা প্রমানপত্র ডিএসবি কর্মকর্তা পরিচয় দানকারীর ০১৭৬৬৭২৮৮১৭ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলে। আবেদনকারীর হোয়াটসঅ্যাপ না থাকায় সে দিতে ব্যার্থ হন। তখন তাকে সন্ধায় থানার সামনে আসতে বলে ভুয়া ডিএসবি কর্মকর্তা। সন্ধায় থানার সামনের চা দোকানে আবেদনকারী রবিউল ৫ ঘন্টা অপেক্ষা করলেও সেই ডিএসবি কর্মকর্তা আসেননি। এমনকি তার ফোনে একাধিক বার ফোন করার পরে রিসিভ করে বলেন আজ একটু ঝামেলায় আছি পরে তদন্ত করবো। বিষয়টি সন্দেহজনক মনে হলে রবিউল কর্মকর্তার নাম জিঙ্গেসা করলে সে বলেন আমার নাম জেনে কি করবি? নাম জানার দরকার নাই। পাসপোর্ট ভেরিফাই হলেই হল। রবিউল প্রতারকের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে থানার সামনে থাকা লোকজনের সাথে বিষয়টি আলোচনা করে।

    ডিএসবি কর্মকর্তা পরিচয় দানকারী ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে উজিরপুর থানার ডিএসবি কর্মকর্তা এস আই মোঃ হানিফ কে ফোন করা হলে তিনি বলেন, ভেরিফাই এর জন্য ফোন করা এই ০১৭৬৬৭২৮৮১৭ নম্বর ব্যবহার করা কোনো ডিএসবি কর্মকর্তা বা সদস্য উজিরপুর উপজেলায় কর্মরত নেই। বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

    ভুয়া ডিএসবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বানারীপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে রক্ষা করতে গিয়ে বখাটেদের নির্যাতনে হাত ভেঙ্গেছে মায়ের

    বানারীপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে রক্ষা করতে গিয়ে বখাটেদের নির্যাতনে হাত ভেঙ্গেছে মায়ের

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় তিন বখাটের ধারাবাহিক অসভ্যতায় অতিষ্ঠ প্রতিবন্ধী মেয়ে ও ছেলের বউ সহ স্কুল শিক্ষার্থীর মা নাছিমা বেগম। এমন ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য বানারীপাড়া থানায় অভিযোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের হুমায়ুন খানের স্ত্রী নাছিমা বেগম ২ মেয়ে ও এক ছেলের বউ নিয়ে তাদের বাড়িতে বসবাস করেন। নাছিমা বেগম বলেন ব্যাবসা পরিচালনার জন্য তার স্বামী ও ছেলে থাকেন কক্সবাজারে। এ সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার মালেক মিস্ত্রীর ছেলে মামুন ও তার সহযোগী রিয়াজ ও বাদশা নামের ওই তিন যুবক তাদের বিভিন্ন সময়ে কুপ্রস্তাব সহ অশ্নীল ভাষায় কথাবার্তা বলতো। এমন ঘটনার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ রাতে ওই বখাটেরা নাছিমার ঘরে ইট ছুড়ে মারে এসময় নাছিমা এর প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয় বখাটেরা। এ ঘটনায় এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটেছে। অভিযোগের বিষয়ে জানতে এলাকায় গেলে অভিযুক্ত বখাটেদের এলাকায় পাওয়া যায়নি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আআই এফই সি ব্যাংক খাগড়াছড়ি শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

    আআই এফই সি ব্যাংক খাগড়াছড়ি শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

    মোঃ শহীদ উল্যাহ।
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

    অদ্য ২ এপ্রিল ২০২৪ আইএফ আইসি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ব্যাংক হল রুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংক ব্যবস্হাপক জনাব শাহ মনির এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি মেয়র জনাব নির্মুলেন্দু চৌধুরী উপস্হিত ছিলেন। এছাড়াও মাদ্রাসা ছাত্র,রোজাদার ব্যক্তিবর্গ ছাড়া ও দিঘিনালা উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব দ্বীনময় রোয়াজা, জেলা পরিষদ এর নির্বাহীকর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, শিল্পী আবুল কাশেম, সপ্তসুর সঙ্গীত একাডেমিরপরিচালক জনাব অশ্রুবড়ুয়া রুপক, কবি গীতিকার ও খাগড়াছড়ি কালচারাল লাইজিয়ামের সভাপতি জনাব ইউসুফ আদনান, জনাব নিটুল মনি চাকমা,, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সুধীজন অংশ গ্রহণ করেন। শাখা ব্যবস্হাপক জনাব শাহ মনির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।