Blog

  • খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল সম্পূর্ণ

    খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল সম্পূর্ণ

    নুরুল ইসলাম( টুকু)
    খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

    খাগড়াছড়ি পার্বত্য জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক সংগঠন সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩০ তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলার অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও সভাপতি স্বপন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এতে স্বাগত রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম( বার), পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট বিধান কানুনগো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সভাপতি তপন কান্তি দে,সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী,রাঙ্গামাটি জেলার সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীলসহ সনাতন সমাজের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন,সনাতনী শক্তিকে এগিয়ে নিতে যুব সমাজের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।মানুষের কল্যাণে কাজ করতে হবে।এবং
    ভালো ভাবে পড়াশোনা কর‍তে হবে। ভালো মানুষ হয়ে উঠতে হবে।

    আআয়োজিত অনুষ্ঠানটিতে শুরুতে সংগঠন এর দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত কন্ঠে গীতা শিক্ষার্থীদের গীতা পাঠ ও সনাতন ছাত্র যুব পরিষদের মুল সঙ্গীত পরিবেশন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    জানা যায়, মানুষের কল্যাণে দীর্ঘ ৩০ বছর যাবৎকাল ধরে দরিদ্র শিক্ষার্থীদের বই ও আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।

  • নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যােগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

    নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যােগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    ৫ ই এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার বাদ জুম্মা নবীনগর উপজেলার ভিটি বিশাড়া দঃপাড়া যমুনা ব্রীজ সংলগ্ন অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের কার্যালয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।

    অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠন একটি আত্ব মানবতার সংগঠন, এটির কাজ হলো অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করা সংগঠনে মুল উদ্দেশ্য। এই অভির ওয়ারিশ গোত্রের যুবকরা প্রবাসে থেকে কোথায়ও জনসাধারণের জন্য রাস্তার পাশে টিউবওয়েল স্থাপন,আবার অনাহারে দিনাতিপাত মানুষ গুলোর মুখে খাবার তুলে দেওয়া, মসজিদ নির্মানে অগ্রণীভুমিকা রাখা,হতদরিদ্র দের চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবত।তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মা বাদ ভিটি বিশাড়ার হতদরিদ্র দের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অভির গোত্রের ইসলামী চিন্তা বিদ মাও মোঃ আবুল হাসান,ও একই গোত্রের সন্তান,
    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন, সমাজ সেবক মোঃ খসরু মিয়া,সমাজ সেবক মোঃ রফিকুল ইসলামসহ গোত্রের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন এই রকম ভাবে সমমাজে বিত্তবান রা যদি এগিয়ে এসে দরিদ্র দের পাশে দাড়াতো তাহলে সমাজে দরিদ্র হ্রাসপেত।আমরা আশা করবো অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের মতো আরো একাধিক সংগঠন সৃষ্টি হোক।

  • ময়মনসিংহ ডিবির অভিযানে  হেরোইনসহ গ্রেফতার-৪

    ময়মনসিংহ ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেফতার-৪

     
    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের অপরাধ নির্মুলে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন জেলা গোয়েন্দা সংস্থা( ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক,ছিনতাই,চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার পাগলা  থানাধীন মুখী মাজার মোড়স্থ পাকা রাস্তার পাশ থেকে   মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন পাগলা উপজেলার রাইলনা পুর্বপাড়া মুখী চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৩৬), মুখী ব্রীজপাড়,এলাকার মৃত নাসির উদ্দীনের পুত্র
    মোঃ মামুন মিয়া (৩৪), মুখী নদীরপাড় এলাকার আবুল কালামের পুত্র মোঃ সিদ্দিক (২৮), বাইলনা পূর্বপাড়া,এলাকার সুলতান মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৩০), । এসময় তাদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্বার করেছে গোয়েন্দা পুলিশ।

    পুলিশ জানিয়েছে- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৬) এর বিরুদ্ধে ০৩টি, আসামী মোঃ মামুন মিয়া (৩৪) এর বিরুদ্ধে ০৩টি, আসামী মোঃ সিদ্দিক (২৮) এর বিরুদ্ধে ০১টি ও আসামী মোঃ সোহাগ মিয়া (৩০) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

    উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • উত্তর ইসলামপুর যুব ঐক্য মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

    উত্তর ইসলামপুর যুব ঐক্য মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মু্ন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ এপ্রিল সদর পৌর মার্কেট দোতলায় সংগঠনের নিজ কার্যালয় থেকে ঈদ উল ফিতর উপলক্ষে যুব ঐক্য , মুন্সীগঞ্জ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে দুই দিন ব্যাপী ( বৃহস্পতিবার ও শুক্রবার)
    ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০০ পরিবারের মাঝে পোলাওচাল, সেমাই দুইপদ, চিনি, নডুস,দুধ, তৈল,পিয়াজ,মুসুর ডাইল,আলু,এবং মুরগি।

    এ সময় উপস্থিত ছিলেন, উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন, সদস্য সচিব আবুল হাসেম বাবু, কোষাধ্যক্ষ রবিউল আউল রাবু ,সহ সংগঠনের সদস‍্য ব‍ৃন্দ।

    উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন,আমাদের কে জানান মানুষের বিপদ-আপদে সুখে -দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।তাই আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকম করে যাচ্ছি।সে ধারাবাহিকতায় আজকের এ ঈদ সামগ্রী বিতরন।এ ছাড়া আমাকে সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের সকল সদস্য।আমি সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞপন করছি।

  • সুন্দরগঞ্জে পুলিশের অব্যাহত অভিযানে ৮ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে পুলিশের অব্যাহত অভিযানে ৮ জুয়ারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছেন।

    বৃহস্পতিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারি ১। মোঃ দুখু মিয়া (৩২), পিতা- মোঃ আবুল কাশেম, সাং-গোহাট কামারজানি, থানা-গাইবান্ধা সদর, ২। মোঃ আশরাফুল ইসলাম (৩০), পিতা- মোঃ ইসমাইল হোসেন, ৩। মোঃ শাহজাহান মিয়া (৩০), পিতা- মোঃ আঃ জলিল, উভয় সাং-পূর্ব দুলাল, ৪। মোঃ আমজাদ হোসেন (৪৬), পিতা- মৃতঃ গোলজার হোসেন, ৫। স্বপন চন্দ্র সরকার (৩১), পিতা- শ্রী বিনোদ চন্দ্র বর্মন, ৬। মোঃ শাহিদুল মিয়া (৩৩), পিতা- মোঃ হায়দার আলী, সকলের সাং-সীচা, ৭। মোঃ শাখাওয়াত হোসেন (২৯), পিতা- মোঃ আঃ জলিল, ৮। মোঃ সেলিম মিয়া (২৮), পিতা- মৃত আয়নাল হক, উভয় সাং-পূর্ব দুলাল, সকলের থানা-সুন্দরগঞ্জ, , জেলা-গাইবান্ধাগণকে সুন্দরগঞ্জদের জুয়া খেলারত অবস্থায় জুয়ার আলামতসহ গ্রেফতার করেন।
    পরে শুক্রবার গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর সাথে মুঠোফোনে কথা হলে উনারা উভয়ে জানান পুলিশি অভিযান আরও জোরালো করা হবে। পাশাপাশি বিরতিহীন ভাবে অভিযান চলবে।

  • মধুপুর কুড়ালিয়া(বাগবাড়ি)জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মধুপুর কুড়ালিয়া(বাগবাড়ি)জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া (বাগবাড়ী) জামে মসজিদে সাংবাদিক বাবুল রানা ও ভাতিজা ফয়সাল আহমেদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ৫ এপ্রিল
    এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিলের আয়োজক বাবুল রানা, উক্ত মসজিদের সভাপতি মো. লিটন মিয়া, সাধারণ সম্পাদক ও আয়োজক ফয়সাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ, মসজিদ কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আরিফ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
    সার্বিক সহযোগিতায় ছিলেন, মো. সোলাইমান, শরিফ আহমেদ সহ আরও অনেকে।

  • পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র  বিতরণ করেন  পুলিশ সুপার মুক্তা ধর

    পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর

    মিঠুন সাহা, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি :

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার)

    শুক্রবার (৫ মার্চ) ২০২৪, শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পানছড়ি থানা মিলনায়তনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

    উপকার ভোগীরা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ কর্তৃক ঈদ বস্ত্র পেয়ে খুশি হোন এবং জেলা পুলিশ সুপারের এই সহযোগিতা মূলক কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা জানান।

    ঈদ বস্ত্র বিতরণের পর আগত অতিথিগন ,স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন, থানা পুলিশ ও অসহায়দের একত্রে বসে দোয়া ও মোনাজাত শেষে সকলেই ইফতার করেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, মাটিরাঙ্গা পুলিশ সার্কেল অফিসার আবু সালে মোঃ জাফর, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, থানা অফিসার্সগণ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ,প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

  • বাবুগঞ্জে কিশোরী ধ*র্ষন-ধ*র্ষক গ্রেফতার।

    বাবুগঞ্জে কিশোরী ধ*র্ষন-ধ*র্ষক গ্রেফতার।

    কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জ কিশোরী ধর্ষিতার ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে উপজেলার কেদারপুর ইউনিয়নের টেংরাখালি গ্রামের হতদরিদ্র এক কিশোরীর বেলায়।

    ওই কিশোরী জানায় ২ এপ্রিল মঙ্গলবার রাত দের টার দিকে তার (কিশোরীর) ঘড়ের দরজা সু- কৌশলে খুলে একই গ্রামের আবুবকর হাওলাদারের বখাটে পুত্র এক সন্তানের জনক নুরেআলম হাওলাদার ২৮ তার ঘড়ে প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে দ্রুত ঘড় থেকে ছটকে পরে ধর্ষক নুরেআলম।

    বিষযটি জানাজানি হলে ধর্ষিতা ও তার পরিবারের লোকজন থানায় মামলার প্রস্হতিতি নেন। এ কথা ধর্ষক ও তার পরিবারে লোকজন জানতে পেরে ধর্ষিতাকে মারধর করেন ও তার পরিবারদের মেরে ফেলার হুমকি দেন ধর্ষক ও তার পরিবারের লোকজন।

    এ খবরে ৫ এপ্রিল শুক্রবার দুপুরে সরজমিনে ধর্ষিতার বাড়িতে উপস্থিত হয় সংবাদ কর্মিরা। ঘটনানার বিষয় বস্তুু ধর্ষিতা ও তার পরিবারের লোকজনের কাছ থেকে জেনে সংবাদ কর্মি বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমানকে অবহিত করেন।

    পরক্ষনে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিৎ চন্দ্র শীল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষক নুরে আলমকে গ্রেফতার করেন এবং ধর্ষিতাকেও সাথে করে নিয়ে আসেন ও বাবুগঞ্জ থানায় প্রেরন করেন।

    এ বিষয় মামলার প্রস্হতিতির কথা জানিয়েছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সঞ্জিৎ চন্দ্র শীল।

  • কাল‌কি‌নি‌ রমযানপু‌রে শ‌হিদুল ইসলা‌মের ঈদ শুভেচ্ছা বি‌নিময়

    কাল‌কি‌নি‌ রমযানপু‌রে শ‌হিদুল ইসলা‌মের ঈদ শুভেচ্ছা বি‌নিময়

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালকিনি উপজেলা রমজানপুর ইউনিয়নের ৭শত প‌রিবা‌রের ম‌ধ্যে ঈদ সামগ্রী‌ ও শাড়ী লুঙ্গী বিতরন ক‌রে‌ছেন
    উপজেলার রমজানপুর ইউনিয়নের কৃতি সন্তান সা‌বেক মাদারীপ‌রের ঝাউ‌দী ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোঃ শ‌হিদুল ইসলাম।‌তি‌নি আজ শুক্রবার রমযানপু‌রের প্রায় ৮শত প‌রিবা‌রের ম‌ধ্যে এ সামগ্রী বিতরন ক‌রেন।তি‌নি রমযানপুর বাসী‌কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানি‌য়ে‌ছেন ।

  • সকলের সহযোগিতায় সুস্থ, সচল ও অত্যাধুনিক ওয়ার্ড  গড়তে চাই-  কাউন্সিলর ইফতু

    সকলের সহযোগিতায় সুস্থ, সচল ও অত্যাধুনিক ওয়ার্ড গড়তে চাই- কাউন্সিলর ইফতু

    ময়মনসিংহ সিটি করপোরেশন এর ২১নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তরুণ রাজনীতিবিধ ইশতিয়াক আহমেদ ইফতু বলেছেন, সকলের আন্তরিক সহযোগিতায় ২১নং ওয়ার্ডকে সুস্থ, সচল ও অত্যাধুনিক এলাকা গড়ে তুলতে চাই।

    বৃহস্পতিবার ( ৪এপ্রিল) গণভবনে শপথ গ্রহণের পর বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    ইশতিয়াক আহমেদ ইফতু শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
    সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় ওয়ার্ডের সাধারন ভোটারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

    মসিক এর ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাঁর দায়িত্বভার গ্রহণের পর ওয়ার্ডবাসীর কল্যাণে গৃহীত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

    এসময় তিনি মসিক এর ২১নং ওয়ার্ড এলাকায় একাধিক পার্ক, খেলার মাঠ, সাইকেল লেন, পাবলিক টয়লেট, ড্রেন ও রাস্তা ঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করেন।

    তিনি জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ পাইপলাইন স্থাপন এবং বিভিন্ন খাল উদ্ধারপূর্বক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় বিশেষ মশক নিধন কার্যক্রম তুলে ধরেন।

    ওয়ার্ডবাসীর বাসীর জন্য দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে সবার ওয়ার্ড এ্যাপস চালুর বিষয়েও উল্লেখ করে ইশতিয়াক আহমেদ ইফতু।

    কাউন্সিলর ইফতু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সিটি কর্পোরেশন ময়মনসিংহের ২১নং ওয়ার্ডকে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও অত্যাধুনিক এলাকায় রূপান্তরিত করার লক্ষ্যে আগামী দিনগুলোতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।