Blog

  • উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের ইফতার

    উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের ইফতার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।
    জানা গেছে, গত ৫ এপ্রিল শুক্রবার
    তানোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভদ্রখন্ড গ্রামে মৃত মোন্জাজ মন্ডলের বাড়িতে পারিবারিক ইফতার মাহফিল আয়োজন করা হয়। এদিন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও এমপি প্রার্থী জননেতা গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক, কামারগাঁ ইউপির দু’বারের সাবেক চেয়ারম্যান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক, মন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, তানোর পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি রাজিব সরকার হিরো ও যুবলীগ নেতা সোহেল রানাপ্রমুখ।এদিকে গোলাম রাব্বানীর উপস্থিতিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পারিবারিক ইফতার মাহফিল জনসভায় রুপান্তরিত হযেছে। নির্বাচনের মাঠে গোলাম রাব্বানি যে একটি ব্র্যান্ড এর মধ্যদিয়ে সেটা আবারো প্রমান হযেছে। ফলে উপজেলা নির্বাচনে জয়-পরাজয়ে
    গোলাম রাব্বানীর সমর্থন মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে।
    সম্প্রতি গত ২২ মার্চ শুক্রবার তানোর পৌরসভার কালিগঞ্জহাট, মাসিন্দা হালদারপাড়া, কাশিম বাজার ও আকচা মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ করেন আব্দুল্লাহ আল মামুন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আকুন্ঠ সমর্থন বিজয়ী হবার পথে মামুন ও তার কর্মী-সমর্থকদের আশাবাদি করে তুলেছে।এদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্ত্ত তারা তাদের কথা বলতে পারবেন, তাদের কথাও শোনবেন এমন একটা জায়গা তৈরী করতে চান। আওয়ামী লীগের আদর্শিক, পরিক্ষিত, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা মামুনের বিজয় নিশ্চিত করতে একট্টা।
    ওদিকে বিএনপি প্রার্থী না দেয়ায় তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে বড় ভুমিকা রাখবে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

  • সমাজসেবক রহমান সিদ্দিক এর  অসহায় পরিবারদের মাঝে  ঈদ বস্তু উপহার বিতরণ

    সমাজসেবক রহমান সিদ্দিক এর অসহায় পরিবারদের মাঝে ঈদ বস্তু উপহার বিতরণ

    সুমন খান:

    রাজধানীর ভাষানটেক বিশিষ্ট রাজনীতিবিদ ও সেবক ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকের পক্ষ থেকে ১৫ ও ৯৫ নং ওয়ার্ডের সাধারণ ও মেহনতীয় মানুষের গরিবের বন্ধু ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আস্থা ভাজন ও ভালোবাসা নিয়ে তার পথচলা। ৫ হাজার সহস্রাধিক নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন।

    সাম্প্রতিক কোভিড-১৯ এ বিপর্যস্ত মানুষের যখন অসহায় হয়ে পড়েছে তখন পাশে দাঁড়িয়ে শুরু থেকেই তিনি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তবে তার এই মহৎ সেবার ব্যতিক্রমী দিকটি হলো তিনি এসবই করছেন নীরবে-নিভৃতে।

    এলাকার মানুষ বলছে, দিনরাত যখনই সময় পাচ্ছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক খোঁজ নিচ্ছেন গরিব-দুঃখী-মেহনতি মানুষের। এতে করে অসংখ্য অসহায় মানুষের মুখে কষ্ট লাঘব হচ্ছে। পরিবার নিয়ে খেয়েপুরে বেঁচে থাকতে পারছেন তারা।

    শনিবার সকালে মাটিকাটা বাজার পর দুই শিফটে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্রের মধ্যে ছিল থ্রি-পিস, লুঙ্গি ও শাড়ি কাপড়।

    দেড় হাজারের বেশি পরিবারের মাঝে ঈদসামগ্রী এবং ছয়শ’র বেশী মানুষকে ঈদের পোষাক বিতরণ করেন কাউন্সিলর। খাদ্যদ্রব্যের মধ্যে ৫ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি তেল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর। পোষাকের মধ্যে লুঙ্গী, শাড়ি ও থ্রি পিছ বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন

    প্রধান অতিথি মহিলা কাউন্সিল শিলা আপা, ভাষানটেক, ক্যান্টনমেন্ট থানা , বিশেষ অতিথি ,আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, মাটিকাটা ইউনিট আওয়ামী লীগ সেক্রেটারি ওয়াজ উদ্দিন সমু , ভাষানটেক থানা সাবেক ছাত্রলীগ নেতা পলাশ আহমেদ, মাটিকাটা ইউনিট আওয়ামী লীগের অন্যতম নেতা নিজাম আহমেদ, ক্যান্টনমেন্ট থানা ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবলী যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান কবির সাজু, আলামিন কন্সট্রাকশন আতিক রহমানের জামাই মোঃ মানিক, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম , মাটিকাটা ইউনিট অন্যতম নেতা আওয়ামী লীগের জহির রহমান, বড় এলাকার গণ্যমান্য ব্যক্তি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    ঈদের আগ মূহুর্তে উপহার পেয়ে খুশি বৃদ্ধা কামরুন নাহার, আছিয়া, শেফালি, আজিজ মিয়া। তারা বলেন, ঈদ বস্ত্র পেয়ে আমরা খুশি। আমাদের পরিবারে খুশির বার্তা নিয়ে এসেছে এই উপহার। ঈদ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান তারা।

    সিদ্দিকুর রহমান সিদ্দিকে সে বলেন, ঈদ বস্ত্র যাকাতের টাকা থেকে দিচ্ছি না। এটা আমার এলাকার সাধারণ জনগণের জন্য ঈদ উপহার ও ঈদ শুভেচ্ছা বিনিময়।প্রতি বছরই আমরা রোজায় ও ঈদে ত্রাণসামগ্রী বিতরণ করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার নিম্ন আয়ের মানুষের জন্য রোজা ও ঈদ উদযাপন অনেক কষ্টের হয়ে পড়েছে। আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করে যাচ্ছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এক আওয়ামী লীগ নেতা বলেন,
    নীরব পরোপকারী আর প্রচারবিমুখ ব্যক্তি তিনি। একজন প্রশস্ত হৃদয়ের পুরুষ। তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাসী পুরোদস্তুর একজন বঙ্গবন্ধুর সৈনিক। অসহায় দরিদ্র মানুষের প্রতি দরদবোধ ও ত্যাগ তার জীবনের এক বড় দিক।
    অসহায় মানুষের প্রতি তার এই কর্মকান্ডের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখে নিজেকে অসহায় মানুসের জন্য নিবেদিন করে রেখেছি। দীর্ঘদিনই তাদের পাশে থাকার চেষ্টা করেছি পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ।

  • তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল শনিবার উপজেলা সংলগ্ন তুহিন সুপার মার্কেটে অবস্থিত মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়। তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাঈদ সাজু এবং দোয়া পরিচালনা করেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন তানোর মডেল প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজ,তানোর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী চন্দন কুমার সূত্রধর, তানোর উদ্দীপক কোর্চিং সেন্টারের পরিচালক নূর মোহাম্মদ রাজা, ও গোলাম মোস্তফা প্রমূখ।

  • র‌্যাব-১২ অভিযানে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ অভিযানে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জের পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া থানা এলাকা হতে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ০২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ আলট্রাকেয়ার ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টারের সামনে বগুড়া হতে সিরাজগঞ্জগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন কোনাবাড়ি মধুসূদন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেশবগঞ্জ বাজার হতে নলসোন্দাগামী রাস্তার উপর” পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫.৪৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মাধব চন্দ্র দাস (২০), পিতা-মানিক চন্দ্র দাস, সাং- পূর্ব নদাবাস, থানা-হাতিবান্ধা, ২। মোঃ হাসিনুর রহমান (২৩), পিতা-শাহ আলম, সাং-মৌজা শাখাদি পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, উভয়ের জেলা-লালমনিরহাট এবং ৩। মোঃ মুনসুর আলম (৩৯), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-আমডাঙ্গা অলিপুর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ,

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এবং উল্লাপাড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    তথ্যদিন –
    মোঃ উসমান গণি

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

  • নড়াইলে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

    নড়াইলে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার। নড়াইলে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৫ এপ্রিল) নড়াইল সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে এসআই (নিঃ) নরোত্তম বিশ্বাস ও এএসআই (নিঃ) সাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন উজিরপুর কাড়ার বিল বটতলায় অবস্থানকালে জানতে পারেন যে, নড়াইল পৌরসভার অন্তর্গত ৭নং ওয়ার্ডের মাছিমদিয়া ধোপাখোলা মোড়ে লোহাগড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বের মৃত রায়হান মোল্যার উচু ভিটা জমির আম বাগানের মধ্যে কতিপয় ডাকাত একত্রিত হয়ে এলাকায় ডাকাতির জন্য প্রস্ততি গ্রহণ করছে। উক্ত সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়ে অবহিত করেন। সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ২.১৫ মিনিটের সময় উল্লিখিত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাত ২.২০ মিনিটের সময় পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থল মাছিমদিয়া মৃত রায়হান মোল্যা’র উচু ভিটা জমির আম বাগানের পূর্ব পার্শ্বের ধোপাখোলা মোড় থেকে লোহাগড়াগামী মহাসড়কের নিকট পৌঁছা মাত্র বাগানের মধ্যে থেকে অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাত দৌড়ে মহাসড়কের উপর অপেক্ষমান একটি ট্রাকের উপর উঠে পড়লে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাক চালিয়ে লোহাগড়ার দিকে চলে যায়। উক্ত সময় পুলিশের হাক ডাক ও বাঁশির শব্দে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে সংগীয় অফিসার, ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় মৃত রায়হান মোল্যা’র উচু ভিটা জমির আম বাগানের মধ্য থেকে ডাকাতি কাজে ব্যবহৃত আলামত সহ চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো মো.রকি (২৬), পিতা- মো. আব্দুস সালাম, সাং- হরিয়ান (পূর্ব পাড়া), থানা-কাটাখালী, জেলা-রাজশাহী মো. আব্দুর রহমান স্বপন ওরফে স্বপন (২১), পিতা- মো.বেলাল হোসেন, সাং-পূর্ব দরবারপুর (আম্বর আলী সওদাগার বাড়ী), থানা- ফুলগাজী, জেলা- ফেনী মো.ইকবাল (৩৩), পিতা- আবুল ওরফে আবুল কালাম, সাং-বারোয়াজারী (কাশিপুর), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা; মো.আনিছ মিয়া (১৯), পিতা- মৃত মিজানুর রহমান, সাং-মাধবদী (খালপাড়া), থানা-মাধবদী, জেলা-নরসিংদী, এ/পি-টঙ্গী স্টেশন রোড, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।
    এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত (ক) একটি কাঠের হাতলযুক্ত রামদা, যা কাঠের বাট সহ লম্বা ৩৩ ইঞ্চি, যার কাঠের বাট ১১ ইঞ্চি এবং লোহার অংশ ২২ ইঞ্চি, একটি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, যা কাঠের বাট সহ ১৪ ইঞ্চি লম্বা, যার লোহার অংশে দুইটি ছিদ্র আছে, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, লাল টেপ দ্বারা মোড়ানো একটি কাঠের লাঠি, যা ২৩ ইঞ্চি লম্বা, (ঙ) একটি স্টীলের পাইপ, যা ২৩ ইঞ্চি লম্বা, সাদা রংয়ের মোটা সুতার রশি, যা ১২ ফুট লম্বা আলামত উদ্ধার করা হয়।
    আসামিদের পিসিপিআর পর্যালোচনায় আসামিরা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে একত্রিত হয়ে এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল।উল্লিখিত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা ৮/৯ জন আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের সার্বিক দিক নির্দেশনায় আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের জান মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • বুড়িচং প্রেস ক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

    বুড়িচং প্রেস ক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    বুড়িচং প্রেস ক্লাব, গভঃ রেজিস্ট্রেশন নং ৪০৮ এর উদ্যোগে শনিবার ৬ই এপ্রিল বুড়িচং বাজারের পানসি রেস্টুরেন্ট কনফারেন্স রুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি, সাখাওয়াত হাফিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও ইফতার অনুষ্ঠান শুরু হয়।
    আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির রনি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেওয়াজ আলী সরদার,আজকের পত্রিকার উপ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, থানা ছাত্র লীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সি. সহসভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সহসভাপতি দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি,আহসানুজ্জামান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এ (আইপি) আলে ইমরান, অর্থ সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এন সি জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাসান মাস্টার,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মেঘনা টিভি আবু ইউসুফ ভূইয়া, নির্বাহী সদস্য,মুক্ত খবরের প্রতিনিধি ফয়েজ আহমেদ মাষ্টার, দৈনিক ভোরের কথার প্রতিনিধি আশিকুল ইসলাম রাসেল,দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি, জাফর সাদেক, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি লোকমান খান, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, দৈনিক ঢাকার প্রতিনিধি নজরুল ইসলাম লিটন, নওরোজ প্রতিনিধি আব্দুল ওহাব, অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধ আব্দুল মান্নান, দৈনিক বিজয় প্রতিনিধি জহিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি কুমিল্লার কাগজের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন ,সাংবাদিক কামাল হোসেন, চট্রলা কন্ঠের জেলা প্রতিনিধি রোমালী জাহান রিমা,দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি আবুল হাসানাত সজিব, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি আফসানা মিম,কুমিল্লা ডাক প্রতিনিধি ফয়েজ আহমেদ ভূইয়া, দৈনিক বিজয়ের আলো আবুল বাসার সোহেল, ব্যবসায়ী আক্তার হোসেন আকাশ, মোজাম্মেল হক লিটন, একুশে বাংলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম প্রমূখ।

  • পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

    পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই আলোচিত সভাপতি আরশাদ আলী বিশ্বাস কে দীর্ঘ ৯ মাস পর অপসরণ করলো শিক্ষা বোর্ড। পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩ এপ্রিল বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। মো. আরশাদ আলী বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে সে সময় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আদালতে মামলা হয় ।

  • পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্মশান কালি মন্দির” উদ্বোধন ও ধর্মীয় অুনষ্ঠান অনুষ্ঠিত

    পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্মশান কালি মন্দির” উদ্বোধন ও ধর্মীয় অুনষ্ঠান অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    পাইকগাছা পৌরসভার সরল শীলপাড়াস্থ নবনির্মিত “সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির” এর উদ্বোধন, ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা ও শুক্রবার রাতে ধর্মীয় অুনষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পূজা কমিটির সভাপতি দিপংকর শীল এর সভাপতিত্বে সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দিরটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক তাপস শীল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সাবেক সেক্রেটারি সুবাস চন্দ্র মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দিপক মন্ডল, পূজা উদযাপন পরিষদের মৃত্যুঞ্জয় সরদার, কোষাধ্যক্ষ শুভংকর শীল, উপদেষ্টা নিরাপদ শীল, স্বপন শীল, জয়দেব শীল, অমিত শীল, উজ্জ্বল শীল, অমিও শীল, সুফল শীল, গুরুদাস শীল, বিকাশ শীল, সাগর শীল, অরণ্য শীল, গৌরাঙ্গ ব্যানার্জী, নিত্য মূখার্জী, পূণ্য শীল, হৃদয় শীল, উত্তম শীল, দিবাকর শীল, অশোক শীল, পূজা শীল, প্রবীর শীল, দিপংকর শীল, বিশ্ব শীল, সমারেশ শীল, সাধক শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পৌরসভার সরল শীলপাডা সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির কমিটির উদ্যোগে ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা উদযাপিত হচ্ছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    ইমদাদুল হক , পাইকগাছা (খুলনা)
    পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হরিঢালী ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে স্বল্পমূল্যে হরিঢালী ইউনিয়নের কার্ড ধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এরপর কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ে শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ এরফান আলী মোড়ল এর সভাপতিত্বে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের পৃষ্টপোষকতায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশন এর মাধ্যমে এলাকার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, সহকারী অধ্যাপক স্বপন কান্তি ঘোষ, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস ও ইউপি সদস্য রাজিয়া সুলতানা। পরে অতিথিবৃন্দ কপিলমুনি হাসপাতাল, কপিলমুনি বাজারস্থ পুণ্যভ‚মি বারুনী মেলা ঘাট পরিদর্শন করেন।

  • কালীগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিল,মোটরসাইকেলসহ গ্রেফতার ১

    কালীগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিল,মোটরসাইকেলসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল,একটি রেজিঃ বিহীন মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার।গত (৫ই এপ্রিল)২০২৪ইং শুক্রবার লালমনিরহাট জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে  থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডের জনৈক মোঃ জালাল উদ্দীন এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে চাপারহাট হইতে উত্তর জাওরানীগামী কাচা রাস্তার উপর একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল  চালক ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক করেন। মোটরসাইকেলের পিছনের ব্যাক্তি দৌড়াইয়া পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি তল্লাশী করলে ডান পার্শ্বে শকাফ এর হুকের সাথে আটকানো সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতর লাল রংয়ের নেটের ভিতর হইতে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম@বাবু (২২),পিতা- মৃত দুলাল মিয়া,সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা,জেলা- লালমনিরহাট। ঘটনা সাথে জড়িত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল একটি মোটরসাইকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ