Blog

  • নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর

    নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর।
    শুধু ‘‘রবি’’ নামধারীদেরই কেন ব্রহ্মাণ্ডজুড়ে সৃষ্টির মশাল বহন করতে হয়? অজানা এর উত্তর। জানা শুধু ১৯২০ সালের আজকের দিন বেনারসে ধরায় এসেছিলেন রবীন্দ্র শংকর চৌধুরী নামে ভারতের সেতার গুরু। এই রবি শঙ্কর একক কৃতিত্বে বিশ্বে পরিচিত করেছেন ভারতের শাস্ত্রীয় সঙ্গীত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, তার পৈত্রিক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইলের কালিয়ায়।
    খ্যাতির সপ্তমে পৌঁছেও জন্মের এই ঠিঁকুজি জানা ছিল রবির। ১৯৭১ সালে হানাদার সামরিক জান্তা আক্রান্ত দেশটির জন্য তিনি জর্জ হ্যারিসন ও তার বন্ধুদের সঙ্গে মিলে আয়োজন করেছিলেন সাড়া জাগানো ‘‘কনসার্ট ফর বাংলাদেশ’’।
    প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকর ছিলেন রবির বড় ভাই। আট বছর বয়স থেকে তিনি একই সঙ্গে সেতার বাজানো ও নাচ শিখতে থাকেন। শৈশবেই বড় ভাইয়ের নাচের দলের সঙ্গে একক নৃত্যশিল্পী ও সেতার বাদক হয়ে চষে বেড়িয়েছেন ভারত ও ইউরোপের বিভিন্ন শহর।

    এভাবে ১৮ বছরে পা রাখেন রবি। শেখার নেশা তখন তার তীব্র। চলে আসেন ভারতের মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি গুরু ওস্তাদ আলাউদ্দীন খাঁর কাছে। তিনি সেতারের দীক্ষা নিতে থাকেন বাবা আলাউদ্দীনের কাছ থেকে। একই সময় সম্পর্ক গড়ে ওঠে সরোদ মায়েস্ত্রো ওস্তাদ আলী আকবর খানের সঙ্গেও। এই জুটি পরবর্তীতে বিশ্ব মাতিয়েছেন সেতার-সরোদের যুগলবন্দীতে। গুরুগৃহে রবি শংকরের শিক্ষাগ্রহণ পর্ব ছিল ১৯৩৮ হতে ১৯৪৪ সাল পর্যন্ত।
    ৪০-এর দশকের মাঝামাঝি থেকে রবি শংকর সেতার বাদক থেকে সঙ্গীত পরিচালক রূপে পরিচিত হতে থাকেন। তিনি কবি আল্লামা ইকবালের ‘‘সারে জাঁহাসে আচ্ছা’’ কবিতায় সুরারোপ করেন। ব্যাপকভাবে নন্দিত হয় তা। এরপর তিনি সঙ্গীত পরিচালনা করেন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপু ট্রিলজির (পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার)। তিনি সক্রিয় ছিলেন অল ইন্ডিয়া রেডিও’র সঙ্গীত পরিচালক হিসেবেও।
    নিজে বাজিয়ে ও কম্পোজিশনে তারকা রবি শংকর কীর্তিগুণেই হয়েছেন। কিন্তু তিনি প্রাণান্ত ছিলেন বাদ্যযন্ত্র সেতার ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিস্তারে। একটির পর একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ করা যায়- বৈদ্য বৃন্দ চেম্বার অর্কেস্ট্রা, কিন্নর স্কুল অব মিউজিক বম্বে এবং কিন্নর স্কুল অব মিউজিক, লস অ্যাঞ্জেলস।
    ১৯৬৬ সালে বিটলস্ তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে পরিচয় হয় রবির। এ জুটির কাজে তুমুল নিরীক্ষা চলে জ্যাজ এর সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে। আমাদের আক্রান্ত মাতৃভূমির জন্য ‘‘কনসার্ট ফর বাংলাদেশ’’ এর মতো ঐতিহাসিক আয়োজনে এ জুটি নিজেদের সর্বস্ব নিংড়ে দেয়। কনসার্টের আয় থেকে সহায়তা করা হয় তখনের শরণার্থী বাঙালিদের।
    মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও সেতার পরিবেশন করেছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব জয়ী পণ্ডিত রবি শঙ্কর। তার কন্যা নোরাহ জোনস ও আনুস্কা শংকর হাঁটছেন বাবার দেখানো সঙ্গীত পথে।
    ২০১২ সালের ১১ ডিসেম্বর মঙ্গলবার ৯২ বছর বয়সে থেমে যায় রবির সব সুর। অনন্তলোকে পাড়ি জমান তিনি। রবি শঙ্কর ছিলেন দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী। তার বিপুল সৃষ্টি কাছে না ফিরে উপায় থাকে না। জনযুদ্ধরত জাতির সহযোদ্ধা হওয়ার জন্যও রবির প্রতি ঋণ অশোধ্য। সুরে সুরে তিনি বাঁচবেন। ‘‘বাংলা ধুন’’-এ বারবার ফিরে আসবেন। পাঁজরের হাড়ের মতো সেতারের তারকে ভালোবাসা এ কীর্তিমানের জন্মবার্ষিকীতে অনন্ত শ্রদ্ধা।

  • ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন

    ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন

    আবুল বয়ান,ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে অবসর প্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হক আর নেই। ইন্নালিল্লাহে…. রাজেউন। ৫ এপ্রিল সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর, তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে এবং ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
    মৃতের ভাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল জানান, তার বড় ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য চকবদন গ্রামের মৃত শফিকুর রহমান মাস্টারের ছেলে ওবায়দুল হক শুক্রবার ইফতারের পূর্বে বুকে ব্যথা অনুভব করেন এবং তার পরপরই আকস্মিক মৃত্যুবরণ করেন। ৬ এপ্রিল বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান।

  • ভাবখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

    ভাবখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ৩৩৬০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    রবিবার সকাল ১০ টায় সময় উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায়
    পরিষদ চত্বরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৩৬০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল।

    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দায়িত্বরত টেক অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান , ইউনিয়ন পরিষদ সচিব বিকাশ সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন, আজিজুল হক ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন- ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। এটি একটি মানবিক উদ্যেগ আর শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্রী বলেই তিনি প্রতিটি দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।

  • ঝিকরগাছায় সেবা’র চার শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    ঝিকরগাছায় সেবা’র চার শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা সংগঠনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা সহ চারশতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ২৭ রমজান, ০৭ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলা মোড়স্থ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত উপন্যাসিক হোসেন উদ্দীন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলি রেজা বকুল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভুইঁয়া, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নুর জালাল, সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, সেবা সংগঠনের উপদেষ্টা মীর বাবরজান বরুণ, মীর ফারুক আহম্মেদ, আকরাম খান, হাজী সোলাইমান, সাদা মনের মানুষ সায়েদ আলী, আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুহিত, ইঞ্জিনিয়ার তানভির সোবহান ইমন, এসকে ক্লিনিকের কর্ণধার ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, ঝিকরগাছা প্রেসক্লাব’র সহ সভাপতি আতাউর রহমান জসি, সেবা সংগঠন এর সহ সভাপতি আলীশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন চাঁদ, সদস্য আশিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি মুন্না, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ ও সেবা সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

  • ডাসার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

    ডাসার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুর জেলার ডাসার উপজেলার প্রথম শ্রেণীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠিত “ডাসার উপজেলা প্রেসক্লাব ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
    আজ ৭ এপ্রিল রবিবার ২৭ রমযান ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক ও “প্রতিদিনের সংবাদ ” পত্রিকার কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কাজী নাফিস ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক ও মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি রতন-দে,কোষাধ্যক্ষ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ নাজমুল হাসান, সদস্য মোঃ সিরাজুল ইসলাম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামান,সাধারন সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।

  • ডাসারে ট্রলার মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    ডাসারে ট্রলার মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের ডাসারে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর(৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
    রোববার(৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
    নিহতের ছোট ভাই দুলাল মাতুব্বর জানান,আমার বড় ভাই শহিদুল বাড়ীতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করতে গেলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়।এসময় আমাদের প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে তার চিৎকারে আমার বড় ভাইয়ের স্ত্রী ছুটে এসে মেইন সুইজ বন্ধ করেন।আমার ভাইকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

    এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।

  • জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা নয়ন

    জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা নয়ন

    ময়মনসিংহ প্রতিবেদক:

    ময়মনসিংহ ত্রিশাল উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হতে চান ত্রিশাল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিধ ইব্রাহিম খলিল নয়ন । যিনি তার মহান কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। উপজেলার রামপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল নয়ন। যার পরিবারের সকলেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। জনসেবামোলক কাজ দেখেই যার বেড়ে উঠা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্রিশালবাসীর সেবার মান বৃদ্ধি করতে চান ইব্রাহিম খলিল নয়ন। তিনি বলেছেন, ‌প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন। এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবনযাত্রা। তাই এই ছোট্ট জীবনে স্বপ্ন দেখি নতুন দিনের। নতুন ভোরের। তিনি বলেন, আমি ত্রিশাল উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, ত্রিশাল উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ ত্রিশাল উপজেলা গড়তে চাই, ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।সেই লক্ষ নিয়েই তিনি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে গণসংযোগ করে যাচ্ছেন।

    ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ইব্রাহিম খলিল নয়ন। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা ইব্রাহিম খলিল নয়ন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম খলিল নয়ন তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।

    সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছেন। ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট ত্রিশাল উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। সেই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ইব্রাহিম খলিল নয়ন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করেছি। তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। পরিশেষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চাই।

  • লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক এম এ মালেকের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী

    লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক এম এ মালেকের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী

    নাজিম উদ্দিন রানা:

    লক্ষীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীণ সাংবাদিক,সংগঠক ও শিক্ষানুরাগী এম এ মালেকের মৃত্যু দিবস আগামী ৯ এপ্রিল। এদিন তাঁর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাঁর মাগফেরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আহবান করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

    প্রয়াত এম এ মালেক ও তাঁর সহকর্মীদের থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। এছাড়া জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি, চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মহুরম এম এ মালেকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী মঙ্গলবা ৯ই এপ্রিল। তিনি মৃত্যু কালীন সময় পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের পাতার পত্রিকার ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। লক্ষ্মীপুর জেলা বাসীর কাছে তিনি ছিলেন সাদা মাঠা হাসি খুশী একজন প্রিয় মানুষ ও সাংবাদিকতার জগতের কিংবদন্তী কলম সৈনিক তিনি লক্ষীপুর বাসীর প্রাণের স্পন্দন সাংবাদিকদের আশ্রম নামে খ্যাতি অর্জন করেছেন ।সাংবাদিকতা জগতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কিংবদন্তি কলম সৈনিক ছিলেন। অতি সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিতেন তিনি। উনার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৯ই এপ্রিল রোজ মঙ্গলবার ইফতার ও দোয়া মহুরমের নিজ গ্রাম লক্ষীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের হাজী চুন্নী মিয়া হাওলাদার জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হবে। মহুরমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা সবাই আমন্ত্রিত । তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ,বাংলাদেশ আপডেট পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানার পিতা।

    মরহুম এম এ মালেকের শিক্ষা ও সাংবাদিকতার জীবনীঃ প্রবীণ সাংবাদিক এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাধারণ সম্পাদক ছিলেন। সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের হাজী চুনু মিঞা হাওলাদার বাড়ীর সভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি সমসেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। তার পরে লক্ষ্মীপুর মডেল হাইস্কুলে অধ্যয়ন কালে দৈনিক আজাদ পত্রিকায় তার সাংবাদিকতার হাতে খড়ি। পরবর্তীতে চৌমুহনী এস এ কলেজে অধ্যয়নকালীন সময়ে দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলা, দৈনিক কিষাণে, দৈনিক দেশ বাংলায় লেখালেখি করেন এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আল চিশত ও দৈনিক লক্ষ্মীপুর কন্ঠে দীর্ঘদিন সম্পাদনের দায়িত্ব পালন করেন। ষাট দশকের তুখোড় ছাত্র নেতা হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করেন। মরহুম মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা টিটি কলেজ থেকে বিএড সমাপ্ত করেন। দীর্ঘ ১৫বছর সিলেটের ছাতক এবং সাভারের দোসাইদ একে হাইস্কুলে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক ছিলেন। বিএড অধ্যায়ন কালীন সময়ে ১৯৭৫-৭৬ সালে টিটি কলেজের ছাত্র সংসদ এর নির্বাচিত জিএস ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণ করেছিলেন।

  • সুজানগর স্বজন সমাবেশের উদ্যোগে আজান ও কেরাত প্রতিযোগিতা

    সুজানগর স্বজন সমাবেশের উদ্যোগে আজান ও কেরাত প্রতিযোগিতা

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুদ্ধ উচ্চারণ ও সুললিত কন্ঠে আজান ও কেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার মানিকদির হাফিজিয়া মাদ্রাসা, চলনা জরিমন নেছা হাফিজিয়া মাদ্রাসা,আবুল কাশেম আজীরণ নেছা হাফিজিয়া মাদ্রাসা, ভবানীপুর জামিয়াতুল ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসা ও দারুস সালাম হিরা ইসলামিয়া মাদ্রাসা নুরুদ্দিনপুরসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা আল আমিন ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন। অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সমাজ সেবক আব্দুল আলিম যতিন, হাফেজ হাসিবুল ইসলাম, নির্মাতা টিভির চেয়ারম্যান রাজু আহমেদ,স্বজন সমাবেশের সদস্য আলামিন শেখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজান ও কেরাত প্রতিযোগিতায় দারুস সালাম হিরা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী নাইমুল ইসলাম প্রথম স্থান, মানিকদির হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আরমান দ্বিতীয় স্থান ও দারুস সালাম হিরা ইসলামিয়া মাদ্রাসারর ছাত্র সালমান ফারসী তৃতীয় স্থান অধিকার করে।এছাড়া স্কুল শাখা ক্যাটাগরিতে আবিদ জামান আরাফ প্রথম স্থান অধিকার করে। বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, ও মাওলানা আল আমিন। শেষে যুগান্তরের স্বপ্নদ্রস্ট্রা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

    সুজানগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ ‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন,শেখ হাসিনার দর্শন’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টায় বের হওয়া র‌্যালিতে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল আলিম যতিন ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি