Blog

  • পাইকগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

    পাইকগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে পাইকগাছা সরকারি কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক রহিমা আক্তার শম্পা, গ্রুপ সভাপতি অঞ্জলী রানী শীল, স্কাউটস লিডার প্রদীপ শীল, কমিশনার আশুতোষ কুমার মন্ডল, সহকারী কমিশনার রত্নেশ^র সরকার, ইউনিট লিডার ফাতেমা খাতুন ও শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা পৌরসভার ৫ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

    পাইকগাছা পৌরসভার ৫ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার প্রায় ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রবি শংকর মন্ডল, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, ইমদাদুল হক, রাফেজা খানম, আসমা আহম্মেদ, ইমরান সরদার ও প্রধান সহকারী জিয়াউর রহমান।

  • পাইকগাছায় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি রশীদুজ্জামান

    পাইকগাছায় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি রশীদুজ্জামান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব মুনছুর আলী গাজী, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগনেতা ডাঃ শংকর দেবনাথ, নির্মল অধিকারী, এসএম আয়ুব আলী, মঙ্গল মন্ডল, বিভূতি ভূষণ সানা, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু ও আব্দুল কুদ্দুস।

  • ঘাটাইলে মাসব্যাপী বিনামূল্যে সবার জন্য ইফতার

    ঘাটাইলে মাসব্যাপী বিনামূল্যে সবার জন্য ইফতার

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিনপুর এলাকায় মাহে রমজান উপলক্ষে অসচ্ছল ও পথচারী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে প্রবাসী ও এলাকাবাসী ।

    প্রতি দিনের মতো গতকাল ইফতারের আয়োজন করা হয়। এসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- শরবত, মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, আপেল, মাল্টাসহ আরও অনেক ফল ফলাদি এবং মাংস খিচুড়ি। এ কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভুইয়া, আয়োজক কমিটির এমদাদুল হক,মোঃ শরিফ, মোঃ আলামিন, আবদুল সালাম,মোঃ হেলাল উদ্দিন,আব্দুল বাদশা আজাদ ও অন্যান্য সদস্যরা এবং মুসল্লিরা।

  • আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী।।
    গতকাল বাদে আছর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যােগে
    ইফতার ও দোয়া মাহফিল মাওলানা আক্তারুজ্জামান সাহেবের সভাপতিত্বে পটিয়া মাদ্রাসা মসজিদে
    অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জামেয়ার মহা পরিচালক আল্লামা আবু তাহের নদভী সাহেব।বিশেষ অতিথি ছিলেন আল্লামা শামসুদ্দীন জিয়া সাহেব।বক্তব্য রাখেন মাওলানা মাহমুদউল্লাহ জমিরাবাদী,মুফতি আশেক সাহেব,মাওলানা হাবিব সাহেব,মাওলানা আবু সুফিয়ান,সাহেব,মাওলানা নুরু উদ্দীন সাহেব,ইউনুচ চৌধুরী, সাইফুল আলম,মাওলানা আজগর,হাফেজ মাওলানা রুহুল্লাবিন আবদুল্লাহ ও মাওলানা আনোয়ার সাহেব সহ আরো অনেকেই।
    এসময় বক্তারা বলেন,অএ মাদ্রাসা হতে রমজানের পরে খোলা অবদি বাহিরের যে কোন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের নিজেদের চেষ্টা ও প্রশাসন কে সহযোগিতা করার প্রত্যায় ব্যক্ত করেন

  • আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে সাংবাদিক দের সাথে থানার অফিসার ইনচার্জের ইফতার

    আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে সাংবাদিক দের সাথে থানার অফিসার ইনচার্জের ইফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর উদ্যোগে ৮ এপ্রিল ২৮ রমজান সোমবার থানা কম্পাউন্ডে থানার অফিসার ইনচার্জের রুমে অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এই ইফতারের আয়োজন করা হয়। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মনির হোসেনের পরিবেশনায় ইফতারে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের, আগৈলঝাড়া রিপোর্টাস ইউনিটির, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গনসহ অফিসার ও পুলিশ সদস্য গন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক, পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময় কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আগৈলঝাড়া বাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।

  • আশুলিয়ায় বাস ভাড়া বেশি চাওয়া নিয়ে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপারসহ ২জন নিহত

    আশুলিয়ায় বাস ভাড়া বেশি চাওয়া নিয়ে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপারসহ ২জন নিহত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বাসা ভাড়া বেশি চাওয়া নিয়ে মারধরের ঘটনা ঘটে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপার নিহত হয়েছেন।

    সোমবার (৮ এপ্রিল২০২৪ইং) রাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) এ মারধরের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ইতিহাস পরিবহনের বাস চালক সোহেল রানা বাবু (২৬) ও হেলপার হৃদয় (৩০)। বাস চালক সোহেল মিরপুরের ফুরকান হোসেনের ছেলে। অপরদিকে হেলপার হৃদয় ময়মনসিংহ ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

    পুলিশ জানিয়েছে, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের বাসের চালক ও হেলপারের সাথে যাত্রীদের ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত যাত্রী সাধারণ বাসের চালক ও হেলপারকে মারধর করে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে আহত অবস্থায় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অনেকেই অভিমত প্রকাশ করেন ইতিহাস পরিবহনসহ কিছু পরিবহনের চালক ও স্টাফদের ব্যবহার খুব খারাপ, বাস ভাড়া বেশি নেওয়ার অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, ভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে যাত্রীদের সাথে মারধরের ঘটনা ঘটেছিল, গণপিটুনিতে বাস চালক ও হেলপার নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • গোদাগাড়ীতে জামায়াতের সাংবাদিক সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান

    গোদাগাড়ীতে জামায়াতের সাংবাদিক সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান

    নিজস্ব প্রতিবেতক, রাজশাহী।। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল, বিকালে গোদাগাড়ী উপজেলার তৈমুর হোটেল সেমিনার হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পশ্চিম জেলার আমির, মাটিকাটা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহকারী সেক্রেটারী ড. ওবাইদুল্লাহ।

    আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মাটিকাটা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুল খালেক ও ভাইস চেয়ারম্যান হিসেবে একই কলেজের বাংলা বিভাগের অধ্যা. কামরুজ্জামানের ( সাবেক ভাইস চেয়ারম্যান) নাম ঘোষনা করা হয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল খালেক বলেন, আমরা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছি সত্যি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তে
    অংশ গ্রহন করে ভাল নির্বাচনের প্রত্যাশা করচ্ছি।

    ১৯৮৬ ইং সালে ৭ মের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ গ্রহন করবে তারা জাতীয় বেইমান এমন ঘোষনা দেয়ার পরদিন নির্বাচন করার ঘোষনা দিয়ে নির্বাচন করেছিলেন এবং আপনাদের নেতাদের জেল থেকে মুক্ত করার শর্তে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ ভাগাভাগির নির্বাচনে অংশ গ্রহন করছেন কি না এমন প্রশ্নের জবাবে আব্দুল খালেক ও ড. ওবাইদুল্লাহ বলেন, ওই সময় যারা ঘোষনা দিয়েছিলেন, আপনারা জানেন, তারা নির্বাচন করেছিলেন সেটাও আপনাদের জানা। জামায়াতের নেতারা সংবিধানিক অধিকারে আদালতে জামিন পেয়েছেন। এ অধিকার আমরা রাখি। কোন সমঝোতার নির্বাচনে আমরা বিশ্বাসী নয়। এধরনের নির্বাচন অতীতে করেনি, বর্তমানে করবো না। আরও উপস্থিত ছিলেন জামায়াতের গোদাগাড়ী উপজেলার আমীর হুমায়ন আলী, গোদাগাড়ী পৌরসভার জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, তানোর উপজেলা শিবিরের সভাপতি রমজান আলী প্রমূখ। এদিকে আওয়ামীলীগের একাধিক নেতা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে ব্যাপক প্রচারপ্রচারনা করছেন। জামায়াতের নেতাকর্মীগণও প্রচার প্রচারনা শুরু করেছেন। তবে বিএনপি রয়েছে নিরব। তারা এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করবেন না বলে নেতা কর্মীগন জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • অষ্টাধরে নিজস্ব তহবিল থেকে  দুস্থদের দিলেন ইউপি চেয়ারম্যান

    অষ্টাধরে নিজস্ব তহবিল থেকে দুস্থদের দিলেন ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জনপ্রতিনিধিদের সম্পর্কে সমাজে অনেক নেতিবাচক ধারণা চালু রয়েছে। দুস্থদের ভাতার টাকা ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে প্রায়ই জনপ্রতিনিধিরা সংবাদপত্রের শিরোনাম হন।

    কিন্তু দেশে বহু জনপ্রতিনিধি রয়েছেন যারা সব সময় দেশ ও জাতির ক্রান্তিকালে এগিয়ে আসেন। অভাবগ্রস্ত মানুষের কল্যাণে বিলিয়ে দেন নিজের অর্থ সম্পদ। এমন একজন জনপ্রতিনিধি হলেন-ময়মনসিংহ জেলার সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান।

    তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের চাউল বিতরণ করেছেন, যারা চাউল পাইনি তাদের নগদ অর্থ দিয়েছেন। এরপরও ইউনিয়নের কোন গরীব অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেলক্ষ্যে রবিবার দুপুরে
    অষ্টধার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৩হাজার গরীব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ৫শত টাকা করে ১২লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী ঈদ উপহার হিসেবে সর্বমোট প্রায় ১৫লক্ষ টাকা বিতরণ করেছেন।

    এ সময় অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    জাপারকান্দা আবাসন প্রকল্পের বাসিন্দা হারুন বলেন, এই দুর্যোগময় সময়ে কেউ আমাদের খবর নেই না। চেয়ারম্যান ঈদ উপলক্ষে টাকা দিয়েছে। চরশসা গ্রামের আবুল হোসেন বলেন, ‘আমাদের চেয়ারম্যান প্রতি বছরের মতো তাঁর পারিবারিক তহবিল থেকে নগদ টাকা আমার মতো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে এর আগে কখনো দেখিনি।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে জনসেবায় নেমেছি। চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমার ইউনিয়নে যা বরাদ্ধ আসো তা বিতরণের পরও কোন মানুষকে যেনো অবহেলিত না থাকতে হয় সেজন্য হতদরিদ্র মানুষের মধ্যে আমাদের পারিবারিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছি। এছাড়া এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জে পূর্বশ্রুতার জেরে সোহরাব খান (৬০) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত সোহরাব খানের ছেলে জনি খান (৪২) গুরুতর আহত হয়েছেন।

    আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহরাব খান দিঘিরপাড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।

    তিনি দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মূলচর গ্রামের ভোলা মেম্বারের ছেলে রিজভী ও তার সাথের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সোহরাব খানকে। এসময় বাবা সোহরাব খানকে বাঁচাতে জনি খান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

    নিহতের বিষয়টি শিকার করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা সোয়েব বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।