Blog

  • পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন-রেজাউদ্দৌলা রিফাত

    পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন-রেজাউদ্দৌলা রিফাত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    সলিয়া বাকপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন তরুণ যুবক সমাজসেবক মোঃ রেজাউদ্দৌলা রিফাত। তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • বেতাগীতে  শিশুদের নিয়ে মেহেদি উৎসব

    বেতাগীতে শিশুদের নিয়ে মেহেদি উৎসব

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল ফিতর। ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও। তবুও বঞ্চিত থেকে যায় সমাজের অসহায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা। সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে তাদের নিয়ে মেহেদি উৎসব করেছেন বরগুনার স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সদস্যরা।
    মঙ্গলবার (৯এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বেতাগী সদর ইউনিয়ন পরিষদের এলাকায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি যুব সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না। পরে সংগঠনের নারী সদস্যরা প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদির আল্পনায় রাঙিয়ে দেন। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।

    কল্পনা আক্তার (৮) নামে এক শিশুর বলে, ‘আপারা আঙ্গর হাতে মেহেদি লাগাইয়া দিছে। এমনে কইরা আঙ্গরে কেউই মেহেদি দেয় নাই আগে। হাতে মেহেদি দিয়া ঈদের আগেই আঙ্গর ঈদের আনন্দ লাগতাছে।’

    মেহেদি উৎসবে অংশ নেওয়া তাকওয়া তারিন নুপুর নামের এক তরুণী বলেন, ঈদে সাধারণত ছোট ভাই-বোনদের হাতে মেহেদি দিয়ে আমরা আনন্দ পাই। তবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি রাঙিয়ে দিতে পেরে আরও অনেক ভালো লাগছে।

    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ সভাপতি ইশরাত জাহান লিমা বলেন, ঈদ সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

    সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। এতে করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মলিন মুখেও নির্মল হাসি ফুটেছে। ঈদকে ঘিরে এভাবেই নিজ নিজ উদ্যোগে অন্যান্যরাও যদি অসহায়, দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে তাহলে সকলের ঈদ হবে আনন্দময়।

    উৎসবে আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, মাহি বরহান সিয়াম, বিন্তি, সুমাইয়া আক্তার, শিফা, রিয়া মনি, আদিবা, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- তালুকদার মো.ইউনুস 

    পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- তালুকদার মো.ইউনুস 

    বিশেষ প্রতিনিধি:

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  তালুকদার মো.ইউনুস ।

    মঙ্গলবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    শুভেচ্ছা বার্তায় তালুকদার মো. ইউনুস আরও জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই দিনে যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।

    মহান আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- ক্যাপ্টেন মোয়াজ্জেম

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- ক্যাপ্টেন মোয়াজ্জেম

    বিশেষ প্রতিনিধি:

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন।

    মঙ্গলবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    শুভেচ্ছা বার্তায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন আরও জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই দিনে যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।

    মহান আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • সুজানগরে শপথ নিলেন নবনির্বাচিত দুই ইউপি সদস্য

    সুজানগরে শপথ নিলেন নবনির্বাচিত দুই ইউপি সদস্য

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাধারণ আসনের উপ নির্বাচনে নির্বাচিত সদস্য মো. জাহাঙ্গীর আলম এবং সাগরকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাধারণ আসনের উপ নির্বাচনে নির্বাচিত সদস্য আলমগীর হোসেন এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর উপজেলা পরিষদ সভা কক্ষে নব নির্বাচিত দুই ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করান সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন এবং সরকারের সকল কাজে সহায়তা করার আহবান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগর পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ

    সুজানগর পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ

    এম এ আলিম রিপন ঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা । এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন,জাকির হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আব্দুর রহিম,আব্দুল হাই,জায়দুল হক জনি, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন, স্যানিটারি ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, এবারে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুজানগর পৌরসভার ৪৬২১ জন অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ঝিনাইদহের গ্রামে গ্রামে পানি সংকট প্রকট বেশির ভাগ নলকুপে পানি উঠছে না

    ঝিনাইদহের গ্রামে গ্রামে পানি সংকট প্রকট বেশির ভাগ নলকুপে পানি উঠছে না

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সদর উপজেলার বংকিরা গ্রামে ১৫ বছর আগে জনস্বাস্থ্য বিভাগের গভীর নলকুপ স্থাপন করেন গৃহবধু লিলিমা বেগম। নলকুপে ঠিকঠাক ভালোই পানি উঠছিল। ফাল্গুনের শেষ দিক থেকে আষাঢ় মাস পর্যন্ত এই ৩/৪ বছর তার নলকুপে পানি উঠছে না। অগত্য টিউবওয়েলের পাইপের মধ্যে দেড় ইঞ্চি পাইপ দিয়ে এখন পানি তুলছেন। ওই গ্রামের হায়দার আলী জোয়ারদার জানান, তার নলকুপেও এখন আর পানি উঠছে না। ঝিনাইদহ পৌর এলাকার নতুন কোর্টপাড়ার মাঠে ধান চাষ তদারকী করেন কৃষক আজিজার রহমান ও মহিউদ্দীন। দুই মাস আগেও তার সেচ পাম্পে পর্যাপ্ত পানি উঠতো। দিন যতই যাচ্ছে পাম্পে পানির পরিমান কম উঠছে। দিনের বেলায় কম ও রাত ১১টার পর পানি বেশি উঠছে বলে তিনি জানান। ভারি বৃষ্টি না হলে কৃষক মহিউদ্দীনের মতো ঝিনাইদহের হাজারো কৃষকের কপালে চিন্তার ভাজ পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে ফারাক্কা ও অনাবৃষ্টির প্রভাবে ঝিনাইদহে প্রায় ৫০ হাজার টিউবওয়েলে কম পানি উঠছে। ইতিমধ্যে পানির স্তর ২০ থেকে ৩০ ফুট নিচে নেমে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় কৃষকের পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টদের দাবি, অনাবৃষ্টি ও ফারাক্কার প্রভাবে ভুগর্ভস্থ’র পানির স্ত নেমে গেছে। তথ্যনিয়ে জানা গেছে, চলতি শুষ্ক মৌসুমে জেলার বেশিরভাগ বিল-ঝিল, জলাশয় ও পুকুর-নদীর পানি শুকিয়ে গেছে। বিশেষ করে জেলার উপর দিয়ে প্রবাহিত ১০ নদী ও ২টি নদের প্রায় ৮০ শতাংশ পানি শুকিয়ে গেছে। এসব নদীর তলদেশে কৃষকরা এখন ধানচাষ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছয় উপজেলায় প্রায় অর্ধ লক্ষাধীক নলকূপে পানি কম উঠছে। নলকুপ শ্রমিকরা বলছেন, সাধারণত ২০ থেকে ৩০ ফুট মাটির নিচে পানির স্তর পাওয়া যেতো। কিন্তু এখন নলকূপ স্থাপন করতে গিয়ে ৩০ থেকে ৩৫ ফুট নিচেও পানির লেয়ার মিলছে না। জেলা কৃষি উন্নয়ন করপোরেশন বলছে, তাদের অনুমতি নিয়ে জেলায় ১৭০টির মতো গভীর এবং ৭ হাজার ৯২১টি অগভীর নলকূপ রয়েছে। তবে তাদের অনুমতি ছাড়া ব্যক্তি উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় আরও কয়েক হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপ থেকে নিয়ম না মেনে যত্রতত্র পানি উত্তোলন করায় পানির স্তর নেমে যাচ্ছে। যার প্রভাব পড়ছে বাসা বাড়ির অগভীর নলকূপে। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বৃষ্টি না হওয়ায় পানির উৎসগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে। এদিকে জেলার মধ্যে শৈলকুপাতেই রয়েছে ৩৭ হাজার ৫০০ নলকূপ। যার ভেতরে এই মুহূর্তে বেশিরভাগ নলকূপে পানি কম উঠছে। এরমধ্যে অনেক টিউবওয়েল পানি না ওঠায় অকেজো হয়ে পড়েছে। অথচ উপজেলায় সরকারি নলকূপ রয়েছে মাত্র ১৫০০টি। ঝিনাইদহ জনস্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, জেলাজুড়ে কত হাজার বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে নলকূপ রয়েছে তা আমাদের পরিসংখ্যানে নেই। তবে সরকারিভাবে জেলায় ১৭ হাজার গভীর ও ১৮ হাজার অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপে পানির স্বাভাবিক অবস্থা আছে বলে তিনি দাবী করলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। তিনি জানান, ডিজাইন মাফিক নলকূপ স্থাপনের আইন পাস হলেও কেউ তা মানছে না। প্রকৌশলীদের পরামর্শ নিয়ে নলকূপ স্থাপন করলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে বলে তিনি মনে করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই’র উদ্বোধন করেন এসপি মেহেদী হাসান

    নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই’র উদ্বোধন করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এসপি মেহেদী হাসান।
    নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল জেলার মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মুন্নাফ ছতাকি এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানা; মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার প্রথম স্ত্রীর সন্তান এসএম তানভীরুল ইসলাম একটি করে শুভেচ্ছা বার্তা ও একটি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন এবং মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার দ্বিতীয় স্ত্রী মোছাঃ রেনু একটি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন। রবিবার (৭ এপ্রিল) পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মৃত পুলিশ সদস্যদের পরিবারবর্গের সকলের মঙ্গল কামনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
    এসময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে
    নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার প্রথমে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও মসজিদের সভাপতির সাথে দোতলার ছাদে মিশ্রণ ঢেলে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম কর্তৃক পরিচালিত মোনাজাতে অংশগ্রহণ করেন। পুলিশ লাইনস জামে মসজিদের নিচতলায় নামাজে জায়গা সংকুলান না হওয়ায় দীর্ঘদিন ধরেই নড়াইল জেলা পুলিশ এবং পুলিশ লাইনস্ কেন্দ্রিক এলাকার মানুষের স্বপ্ন ছিল মসজিদটি দোতলা করার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দোতলার ছাদ ঢালাই এর কাজ প্রথম রোজার দিনে শুরু হয়। আজ সাতাশ তম রোজার দিনে ছাদ ঢালাই কাজ করা হলো। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস্ জামে মসজিদ; আলহাজ্ব মোঃ নূর জালাল মোল্যা, সাবেক শিক্ষা অফিসার; জনাব বিলাল হুসাইন, পেশ ইমাম, পুলিশ লাইনস্ জামে মসজিদ; মীর শরিফুল হক, ডিআইও-০১; মোঃ শহিদুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর; মোঃ হাসানুজ্জামান, টিআই-১; মোঃ আবুল হোসেন, আর আই, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ২২.৩৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৪৬৫ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ স্বপন মিয়া (৫২), পিতা- ডাঃ রওশন আলী, সাং- দেউশপাড়া, ২। মোঃ আবু তাহের (৪৫), পিতা- মৃত আঃ মালেক, সাং-কলপাবাস (সিদ্দিক মিয়ার বাড়ি), উভয় থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, ৩। মোঃ ইব্রাহিম মিয়া (৩৬), পিতা- মৃত জিনু মিয়া, সাং- উজানীসার, থানা-বি বাড়িয়া সদর, জেলা-বি বাড়িয়া।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

  • ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ মেইনবাস স্ট্যান্ডে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টা দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলেন দ্বিতীয়। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।