Blog

  • দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন – আক্তার হোসেন মোল্লা

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন – আক্তার হোসেন মোল্লা

    বিশেষ প্রতিনিধি:

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা।

    তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন মোল্লা আরও জানান,বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই দিনে যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।

    মহান আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • বানারীপাড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- কিসলু

    বানারীপাড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- কিসলু

    বিশেষ প্রতিনিধি:

    বানারীপাড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়াম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু।

    তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    শুভেচ্ছা বার্তায় শরীফ উদ্দিন আহমদ কিসলু আরও জানান,বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই দিনে যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।

    মহান আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • বানারীপাড়া বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাওলাদ হোসেন সানা

    বানারীপাড়া বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাওলাদ হোসেন সানা

    নিউজ ডেস্ক।।

    বানারীপাড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসান সানা।

    তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আমি বানারীপাড়াবাসীর অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

    শুভেচ্ছা বার্তায় মাওলাদ হোসেন সানা আরও জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় একটি দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে আজ সমাগত। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, আত্মসংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন সকলের মাঝে লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আসুন একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে একসঙ্গে মিলে ভ্রাতৃত্বের বন্ধনে উৎসব উদযাপন করি। মহান আল্লাহতালা আমাদিগকে নিয়ামত ও অনুগ্রহ দান করে ধন্য করুন।

    তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা,আমি এই কামনা করি। পরিশেষে আমি দল মত জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!

  • নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহ*ত, আহত ১৫

    নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহ*ত, আহত ১৫

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫
    ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
    তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং লোকাল বাসের চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলস বাসের চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নড়াইল-যশোর মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
    নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লোকাল বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন।
    এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন জানান, দুর্ঘটনায় লোকাল বাসচালক নিহত হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।

  • উত্তরা ব্যাংক, মহিশালবাড়ী শাখার সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম হলেন এজিএম

    উত্তরা ব্যাংক, মহিশালবাড়ী শাখার সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম হলেন এজিএম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখার সাবেক ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারী মহাব্যবস্থাপক (AGM), তিনি একজন দক্ষ, কর্মঠ, উত্তরা ব্যাংকের একজন নিবেদিত প্রাণ ছিলেন। ঋনের কিস্তি উত্তোলন, ঋন প্রদান, নতুন একাউন্ট খোলা, স্টুডেন্টস একাউন্ট খোলাসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করে ছিলেন। তাই তো গোদাগাড়ীর সকল ব্যাংককে পেছনে ফেলে এগিয়ে যেতে পেরেছিল উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখা। ওই সময় উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখার গ্রাহকগণ যে সেবা পেয়েছিলেন বলে সবাই আমিনুল ইসলাম ম্যানেজারকে এক নামে চিনে তার প্রশাংসা করে, ব্যাংককে তার উদাহরণ দেন। এখন সে ব্যাংক গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অনেকে অভিযোগ করছেন। উত্তরা ব্যাংক থেকে হিসেব গুটিয়ে নিয়ে অন্য ব্যাংকে চলে যাচ্ছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

    এদিকে গোদাগাড়ীর একটি ব্যাংকের ব্যাবস্থাপক নাম প্রকাশ না করা শর্তে এ প্রতিবেদককে জানান, মহিশালবাড়ী উত্তরা ব্যাংক চলে হন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীদের টাকায়। তাদের খেলাপী ঋন, খারাপ ঋনের সংখ্যা অনেক বেশী। ওদের ওখানে শিক্ষিত, বৈধ ব্যবসায়ীদের সম্মান নেই, সম্মান আছে লুঙ্গী পড়া, ব-কলম অবৈধ টাকার মালিকদের, একজন ব্যাংক কর্মকতা হিসেবে লজ্জা পায় যখন শুনি ম্যানেজার, সেকেন্ড অফিসার
    হেরোইন ও হন্ডি ব্যবসায়ীর বাসায় ভাড়া থাকেন। বিষয়টি বুঝতে পেরে অনেকে আমাদের এখানে গ্রাহক হচ্ছেন। একই মন্তব্য করেন, গ্রাহক নাজমুল হক, মাহাতাব, শাহীন, মাসুদ আলম, এমএন রেদওয়ান, শহিদুল ইসলাম তুসারসহ অনেকে।

    উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখা ম্যানেজার হিসেবে গত ১৪ জানুয়ারী যোগদান করেছেন মেহেদী হাসান। তিনি যোগদান করে হেরোইন, হন্ডি ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। এমনি তিনি নিজেই গরুর রাখাল দিয়ে কর্মজীরন শুরু করা হন্ডি, মাদক ব্যবসায়ীর বাড়ী ভাড়া নিয়ে বসবাস করছেন।

    এ ব্যাংকের সেকেন্ড অফিসার হিসেবে সম্পতি আরঙ্গজেব দেওয়ান যোগদান করে ম্যানেজারের পথ ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক মামলার আসামী, তিন তিন টি বিয়ে করা প্রশাসনের তালিকাভুক্ত মাদক সম্রাট রাজকীয় বাড়ীতে ভাড়া নিয়ে বসবাস করছেন।

    ম্যানেজার মেহেদী হাসান ও সেকেন্ড অফিসারের মাদক, হন্ডি ব্যবসায়ীদের বাড়ী ভাড়া নেয়া এবং সখ্যতা গড়ে তোলার বিষয়টি সাধারণ বৈধ ব্যবসায়ী, শিক্ষিত মানুষ উত্তরা ব্যাংকের প্রতি বিমুখ হয়েছে পড়েছেন। অনেকে এ দুই ব্যাংক কর্মকর্তার আচারনে নাখোশ। গত ১৪ ফ্রেব্রুয়ারি এ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পূবালী ব্যাংক গোদাগাড়ী উপ-শাখায় একজন আওয়ামীনেতা, ব্যবসায়ী ১০ লাখ টাকা, দুজন শিক্ষক যথাক্রমে ১০ লাখ ও ৩ লাখ টাকা এফডিআর করেছেন। শিক্ষক সমিতি করেছেন ৩৭ লাখ টাকার এফডিআর।
    এমনি তো উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখার কর্মকর্তা আবু তাহের কর্মরত থাকা এসডিপিস, সঞ্চয়, বিভিন্ন হিসেব নম্বরে টাকা জমা দেয়ার সময় এন্টি না করে ভাউচার নষ্ট করে ১০ লাখ লাখ টাকা আত্নসাৎ করার অভিযোগে তাকে চাকুরীচ্যুত করা হয়েছে। এ নিয়ে অনেকে উত্তরা ব্যাংক বিমুখ রয়েছে। অনেকে এ ব্যাংককে গ্রামীণ বলে আখ্যায়িত করছেন।

    গত ৮ এপ্রিল রমিসা বেগম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল পড়া প্রকৌশলী মেয়ে নিয়ে উত্তরা ব্যাংক মহিশালবাড়ী শাখায় গিয়েছিলেন। স্বামী নকিমুদ্দিন শাহ গত বছর ডিসেম্বরে মারা যান। তিনি হাটপাড়ার বাড়ী মরগেজ রেখে ৫ লাখ টাকা সিসি লোন নিয়েছিলেন। ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছিলেন। ৩ লাখ ২৭ হাজার টাকা বেড়ে হয় ৩ লাখ ৩৯ হাজার টাকা। মেয়ের প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাধ্যমে কিছু টাকা ম্যানেজ করে ব্যাংক, লোন থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। ম্যানেজার মেহেদী হাসানের নিকট অনুরোধ করেছিলেন রমিসা বেগম ও তার মেয়ে। আমাদেরকে টাকা কমানোর জন্য ঢাকায় আবেদন করার সুযোগ করে দেন। কিন্তু তিনি কোন কর্নপাত করেন নি। তারা জানান, নকিমুদ্দিন মারা যাওয়ার সময় সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম আমাদের কথা দিয়েছিলেন এব্যপারে সাহায্য করবেন একথা শুনার বর্তমান ম্যানেজার খুব রাগ করেন। এসময় ব্যাংকে আসেন এক মাদক ব্যবসায়ী হোন্ডি ব্যবসায়ীর গড ফাদার ৮ লাখ টাকা জমা দেয়ার জন্য। ম্যানেজার চিয়ার থেকে উঠে দাঁড়ান তার সাথে কুশালাদি বিনিময় করে তাকে সেকেন্ড অফিসারের নিকট নিয়ে গিয়ে পরিচয় করে দেন। এদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটি মা রমিসা বেগমকে বলেন, কান্না কর না তুমি দোয়া কর একদিন বড় হয়ে তোমার মুখে হাসি ফুটাবো। বাবা নেই আমি আছি মা। এ বলে ৩ লাখ ৩৯ হাজার টাকা ম্যানেজারের মাধ্যমে পরিশোধ করে মৃত্যু বাবাকে ঋণ মুক্ত করেন। ওই সময় ব্যাংকের ক্যাশে তুমুল হৈ চৈ শুনা যায় এক গ্রাহককে ছেঁড়া টাকা দিয়েছেন এক বাউন্ডিল গ্রাহক বুঝতে না পেরে বাড়ী চলে যান। পরে ফিরে এসে ছেঁড়া টাকাগুলি পরিবর্তন করতে এলে বর্কবির্তক হৈ হুল্লা শুরু হয়। আর ম্যানেজার সেকেন্ড অফিসার মাদক ও হোন্ডি ব্যবসায়ীর গড় ফাদারের সাথে খোস গল্পে ব্যস্ত ছিল। ওই গ্রাহক ছেঁড়া টাকা পরিবর্তন না পেয়ে রাগ করে ব্যাংক ত্যাগ করেন। বিষয়টি সেদিন উপস্থিত অনেক গ্রাহক অবগত আছেন।

    এ দিকে মহিশালবাড়ী শাখার সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম তার ফেসবুক ভেরিভাই পেজে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে উত্তরা ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (AGM) হিসাবে পদোন্নতি পেলাম। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট সহ সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
    বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার জোনাল হেড স্যারদের প্রতি যাদের দিক নির্দেশনায় আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রাহকদের প্রতি যাদেরকে সেবা দিতে পেরে আজকে আমার এই পদোন্নতি। বিশেষ করে ম্যানেজার হিসেবে আমার সাবেক শাখা সিরাজগঞ্জ জেলার শুভগাছা শাখা এবং রাজশাহী জেলার মহিসালবাড়ি শাখার সকল গ্রাহকদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহিশালবাড়ি শাখার মাটি ও মানুষের সাথে আমি একাত্ম হয়ে গিয়েছিলাম। এমনকি ওই শাখার মাটি ও মানুষগুলো আজও আমাকে নেশার মতো কাছে টানে।

    উত্তরা ব্যাংকের ডিজিএম অলক কুমার সাথে দুই ব্যাংক কর্মকর্তা হেরোইন ব্যবসায়ী, হোন্ডি ব্যবসায়ীদের সাথে সখ্যতার, তাদের বাড়ী ভাগা থাকা, গ্রাহকের সাথে খারাপ আচারণের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নয়, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। এ ব্যপারে ম্যানেজার মেহেদী হাসানের সাথে মোবাইলে কয়েকবার যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল কেটে দেন।

    এ ব্যপারে সেকেন্ড অফিসার অরঙ্গজেব দেওয়ানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন এসেছি এখানে আমার এক সহকারী ওই বাসায় থাকে, সে আমাকে উঠিয়েছে। সে যে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এটা অবগত নয়।

  • ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩ গ্রামে ঈদ উদযাপন

    ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩ গ্রামে ঈদ উদযাপন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৩ গ্রামে ঈদ উদযাপনসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।বুধবার সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিলচাতাল চত্বরে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেণ মাওলানা রেজাউল ইসলাম। এছাড়াও এদিন উপজেলার নিদ্যনন্দপুর ও ভালকী গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। এছাড়াও এদিন উপজেলার নিদ্যনন্দপুর ও ভালকী গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি।ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন রাজশাহীর কাটাখালি এলাকা থেকে ঈদের নামাজ পড়তে আসা ওয়াজেদ বলেন,আমরা জানি চাঁদ উঠার উপর নির্ভর করেই রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়।
    পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে,শুধু বাংলাদেশ ছাড়া সৌদি আরবসহ সকল মুসলিম দেশে আজ ঈদ উদযাপন করা হচ্ছে, একারণে আমি গতকালই এখানে আত্মীয়ের বাসায় আসছি ঈদের নামাজ পড়তে।ঈদ জামাতের সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদের নামাজ আদায় করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।আমরা নবী কারিম রাসুল (সা:) এর সুন্নাহ অনুসরণ করার জন্যই এই ঈদ জামাতের আয়োজন করা। এছাড়া ওআইসির নিয়মটাকে মান্য করি।ঈদ জামাতের ইমাম রেজাউল ইসলাম বলেন, আমরা প্রতি বছর পৃথিবীর আকাশে প্রথম চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি।যা সৌদি আরবের সাথে মিলে যায়।তিনি বলেন, যদি কোন বিশ্বস্থ মুসলমান ভাই পৃথিবীর আকাশে নতুন চাঁদ দেখতে পাই তাহলে রোজা রাখতে হবে এবং একই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে।যেহেতু পৃথিবীর আকাশে নতুন চাঁদ দেখা গেছে এজন্য আজ ঈদ উদযাপন করা হয়েছে। হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান,উপজেলার তিনটি জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সেখানে পুলিশ মোতায়েন করেছি

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহ*ত্যা

    নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহ*ত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।###

  • বানারীপাড়ার সন্ধা নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

    বানারীপাড়ার সন্ধা নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিশেষ প্রতিনিধি।।

    বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
    ১০ই এপ্রিল বুধবার উপজেলার সন্ধ্যা নদীর জম্বুদ্বীপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার এসআই(নিঃ) মো. জাহিদ জানান।
    মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর বলে ধারণা পুলিশের। তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
    এসআই বলেন, মৃত ব্যক্তির পরনে কালো রঙের গেঞ্জি ও কোমড়ে গামছা বাধা ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
    “ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো নৌযান থেকে নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। ”
    লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই জাহিদ।
    তিনি আরো বলেন, বানারীপাড়া থানা এলাকায় নিখোঁজ রয়েছে, এখনো কোনো জিডি হয়নি; কেউ থানায় অবহিতও করেনি। তাই লাশের পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।

  • উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার

    উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মো: শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

    ১০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গত ৯ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামি শহিদুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের তাহের আলী মোল্লার ছেলে।

    উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার জানান, অভিযুক্ত শহিদুল মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘ দিন ধরে বরিশাল, ঢাকা-আরিচা মহাসড়কে দেশী-বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন।

    উল্লেখ্য, ২০১৬ সালে উজিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন। ওই সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে, বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানায়, অস্ত্র মামলায় গ্রেফতার এড়াতে শহিদুল ইসলাম পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ এপ্রিল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

  • সুন্দরগঞ্জে ছু*রিকাঘাতে নি*হত আজিজুল হত্যার ২ আসামি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ছু*রিকাঘাতে নি*হত আজিজুল হত্যার ২ আসামি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মাডার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো: কামাল হোসেন, পিপিএম এর নিদর্শনায় তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নান ও এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলুদিয়া গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে নিহত আজিজুল ইসলাম হত্যার মূল হোতা একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম(৫০)ও তার স্ত্রী রশিদা বেগম(৪৫)কে গ্রেফতার করেন। পরে তাদের যথাযথ পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    উল্লেখ্য- চলতি বছরের ২৫ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল গং আজিজুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করে।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা বাকী আসামিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনব। অভিযান অব্যাহত রয়েছে।