Blog

  • নাগরপুরে ৩৪ বছর পর বন্ধুদেরকে বরণ 

    নাগরপুরে ৩৪ বছর পর বন্ধুদেরকে বরণ 

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৩৪ বছর পর কিছু বন্ধুদের বরণ করে নেওয়া হয়। ১৯৯০ সনে এসএসসি ব্যাচের ধামরাইয়ের চার বন্ধুকে বরণ করে নেওয়া হয়েছে। 

    সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নাগরপুরের ‘৯০ বন্ধুদের আহব্বানে সাড়া দিয়ে সুদুর ধামরাই হতে বন্ধুগণ নাগরপুরে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গত ৮ মার্চ বন্ধু সম্মিলনে তাদের সাথে পরিচয় পর্বের পর হতে নিয়মিত যোগাযোগ। এ সময় আগত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহ শিক্ষক মো. মোকসেদ আলী, সি. শিক্ষক মনজুর মিয়া, ফার্মাসিষ্ট ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, প্রফেসর আবদুস সালাম, শওকত আলী মাষ্টার, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, প্রভাষক কামরুন্নাহার লাইলি। পরে নাগরপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে পর বেলতৌলের বন্ধু আনোয়ার হোসেনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে ‘৯০ এর ২৫ জন বন্ধু সারা দিয়ে তার বাড়িতে, কবিতা আবৃত্তি, গান, কৌতুক অভিনয় সহ দিনব্যাপী জমজমাট আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আলী আক্তার, সেনা সার্জেন্ট(অব.) নজরুল ইসলাম, ডা. শিউলি, মাষ্টার সোলাইমান, রজব আলী, আনোয়ার মাষ্টার প্রমুখ।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • মসজিদ নির্মাণে নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    মসজিদ নির্মাণে নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    সোমবার উপজেলার জোতবানি ইউনিয়নের ধনসা পূর্বপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদের উন্নয়নকল্পে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকের হাতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    ধনসা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে, এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলাী মন্ডল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • মোরেলগঞ্জের সিজারের সময় গৃহবধূর মৃত্যু,বেঁচে আছে নবজাতক

    মোরেলগঞ্জের সিজারের সময় গৃহবধূর মৃত্যু,বেঁচে আছে নবজাতক

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাট মোরেলগঞ্জে রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  সিজারিয়ান অপারেশন করতে গিয়ে মোসা খুকু (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

     সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে, নিহত নারীর  স্বামীর নাম আবু সুফিয়ান।ঘটনাস্থলে গিয়ে জানা যায় মোরেলগঞ্জ রাইসা ক্লিনিকের ডাক্তার  রাহুল দেব বিশ্বাস এর তত্ত্বাবধানে সিজারের সময় একটি কন্যা সন্তানের জন্ম হলেও অপচিকিৎসায় খুকু বেগম মৃত্যুবরণ করেন। নিহতের নবজাতক সুস্থ রয়েছে।

    ঘটনার পরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্বামীর কাছ থেকে মুচলেকা নিয়ে ওই নারীর লাশ ক্লিনিক থেকে বের করে দেয়। মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

    ভুল সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে  ক্ষোভ বিরাজ করছে।

    এ বিষয়ে রাইসা ক্লিনিকের ডাক্তার রাহুল এর কাছে জানতে চাইলে মিনি ভীষণ ব্যস্ত আছেন বলে মোবাইল কেটে দেন। 

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন,সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর খবর পেয়ে ওই ক্লিনিকে পুলিশ পাঠিয়েছি,তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্হা নিবো।

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

    এম এ আলিম রিপন ঃ মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পাবনার সুজানগরে বাংলা ১৪৩১ নতুন বছরকে বরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়। পরে এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, গণমাধ্যম কর্মীদের মধ্যে মোহাম্মদ আলী, এম মনিরুজ্জামান, এম এ আলিম রিপন, পদ্মা সংগীত একাডেমিক পরিচালক জয়ন্ত কুমার কুন্ডু, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, পহেলা বৈশাখ বাঙালিকে এক কাতারে এনে দাঁড় করায়। সকল পরিচয় ভুলে আমরা নিজস্ব জাতি সত্তায় উজ্জীবিত হই। এই বর্ষবরণ আমাদের মাঝে ঐক্যের ভিতকে আরও মজবুত করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

    নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    ।নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারী সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও হাফেয নাসির উদ্দিন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
    আহতদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগ (৩০) এর সাথে অপর পক্ষ ইমরুল শেখের ছেলে নাবিল (২২) এর ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা সবাইকে থামিয়ে দেয়।
    এ ঘটনার জের ধরে আজ সকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাসির উদ্দিনের পক্ষের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠানের আয়োজন চলছিলো। এসময় শেখ ফরিদ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
    প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ পুলিশ এসে থামাতে সক্ষম হয়। এতে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
    আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮), সাকিবুল খান (৩৫), ফারজানা (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১), জসিম শেখ (৩৩) সহ আরে অনেকে।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন পক্ষই এখন কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী বাবস্থা নেয়া হবে।

  • তানোরে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন

    তানোরে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন

    আলিফ হোসেন,তানোরঃ
    সারা দেশের মতো রাজশাহী তানোর উপজেলায় ১লা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন করা হয়েছে। গত রবিবার নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে সব অশুভ আর অসুন্দরকে পেছনে ফেলে বছর ঘুরে আবারো ফিরে এসেছে পহেলা বৈশাখ।
    জানা গেছে, ১লা বৈশাখ-১৪৩১ বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসন নানা কর্মসুচি গ্রহন করেন। এদিন দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। এছাড়াও বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কবিতা আবৃতি আয়োজন করা হয়েছে।#

  • চারঘাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

    চারঘাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়েছে।

    দিবসের কর্মসূচি মোতাবেক সকাল সাড়ে ৮ টায় মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এই শোভাযাত্রা শেষ হয়।

    চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু নেতৃত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাটি খেলা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও চারঘাট পৌর মেয়র একরামুল হক।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার দীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, সরদহ সরকারি কলেজর শিক্ষক মাজদার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ব্রজহরি দাস, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

    সবশেষে পদ্মা বড়াল থিয়েটারের উদ্দ্যোগে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গোদাগাড়ীতে বাংলা নববর্ষ  পালিত

    গোদাগাড়ীতে বাংলা নববর্ষ পালিত

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পাপ পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

    রাজশাহীর গোদাগাড়ীতে পহেলা বৈশাখ পলিত হয়েছে। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে, মঙ্গলসভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পান্তা, রুইমাছ, কাঁচামরিচ, বিভিন্ন ভর্তা, মুড়ি,মুড়কী, চিড়া, লাড়ুর ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আাব্দুর রশিদ প্রমূখ।

    গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, অধ্যক্ষ বরজাহান আলী পিন্ট প্রমূখ।

    আলোচনা সভার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সাথে সাথে দিবসটি উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালন করেন, গোদাগাড়ী সরকারী কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম বহুমূখি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, দিগরাম উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, প্রেমতলী বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, কুইজ, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচ পালন করে বলে জানা গেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • বাবুগঞ্জে যৌতুকের দায়ে নির্যাতনের শিকার এক নারী

    বাবুগঞ্জে যৌতুকের দায়ে নির্যাতনের শিকার এক নারী

    কে এম সোয়েব।।
    বাবুগঞ্জে স্বামীর যৌতুকের দায়ে নির্যাতনের শিকার হয়ে স্বামীর সংসার ছেরে অসহায় পিতার ঘাড়ে চরে বসছেন এক কন্যা সন্তানের জননী তাচলিমা বেগম -২১.
    তাচলিমা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের অসহায় পিতা শাজাহান খলিফার কন্যা। তিনি গত ৫ বছর পুর্বে পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার শেখের বখাটে পুত্র রাজিব ২৫ এর প্রেমের প্রস্তাবে রাজি হয়ে তিন লক্ষ টাকা দেন মহর মহরানা ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
    বিবাহর পর স্বামীর সংসারে কিছুদিন ভাল ভাবেই সংসার করছিলেন তাচলিমা।
    বছর যেতে না যেতেই যৌতুকের জন্য অমানুষিক নির্যাত করতেন তাচলিমাকে যৌতুক লোভি স্বামী রাজিব। অমানবিক নির্যাতন সহ্য করতে না পের পেরে তার ৪ বছরের শিশু কন্যা সন্তানকে নিয়ে নিজ পিত্রালয় ফিরে আসেন তাচলিমা। উপায়ন্তর না পেয়ে গত ১৬ এপ্রিল ২০১৯ নাড়ি ও শিশু নির্যাতন দমন আইনে রাজিবকে আসামি করে বাবুগঞ্জ থানায় তাচলিমা বাদি হয়ে মামলা দায়ের করেন যার জি আর মামলা নং -৩৩/ ১৯। মামলার পরে বাবুগঞ্জ থানা পুলিশ রাজিবকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

    জেল থেকে বের হয়ে স্ত্রী তাচলিমা সহ তার পরিবারকে হত্যার জন্য নানান সড়যন্ত্র চালান বখাটে রাজিব শেখ।

    লম্পট ও যৌতুক লোভি স্বামিকে আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলের শাস্তি দাবি জানিয়েছেন তাচলিমা ও তার পরিবারের লোকজন।

  • কুমিল্লায় ঈদপরবর্তী ঘটনায় দুই মোটরসাইকেলসহ ৪ চোর গ্রেফতার

    কুমিল্লায় ঈদপরবর্তী ঘটনায় দুই মোটরসাইকেলসহ ৪ চোর গ্রেফতার

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে ভিডিও ও তথ্য চিত্রে,
    কুমিল্লা সদর দক্ষিন এলাকায় চোরাইকৃত মোটর সাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর দক্ষিন মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া।

    রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার থানার একটি চৌকস অভিযানিক দল পূর্ব থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কৌশলে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ সদস্য কে আটক করে।

    জানা যায়, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার এর নির্দেশনায় সামাজিক অপরাধ নির্মূলে জেলার সকল স্থানে পুলিশ অভিযান, গোয়েন্দা নজরদারি সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এমনি বিভিন্ন অপরাধের মধ্যে মোটরসাইকেল চুরির ঘটনা সদর দক্ষিণ উপজেলায় ঈদ পরবর্তী ঘটনার একটি অন্যতম অপরাধ। এ চক্রকে ধরতে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়ার নেতৃত্বে চলছে বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে চার সক্রিয় চোর চক্রকে আটক করতে সক্ষম হয়।

    আটকৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের ধনমুড়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে লিটন (২৬), একই এলাকার আবদুল বারেকের ছেলে আবুল কাশেম (২৮), সানন্দা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, গাবলতলী গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে সুমন(৩৫)।কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় আরও অজ্ঞাত ৩/৪ জন এর বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হয়।

    এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া জানান ডাকাতি এবং মোটর সাইকেল চোর চক্রকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।কুমিল্লা এলাকায় এদের হোতাদের সনাক্তের জন্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।