Blog

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড.শফিকুল ইসলাম কচি, কবি লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, লিনজা আক্তার মিথিলা, র্তষা বিশ্বাস, গৌতম ভদ্র, পুষ্পিতা শীল জ্যতি, দিবাশিস সাধু প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

    পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। জানা যায়,শুক্রবার দুপুরে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আক্তার হোসেনের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলের সাথে গোপনে বাল্য বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের অভিভাবকের নিকট হতে মুচলেকা নেন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার সদস্য সাইফুল ইসলাম, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক এবং কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর হিরন্ময় ব্যানার্জী উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় চলতি মৌসুমে  তরমুজের বাম্পার ফলন হয়েছে

    পাইকগাছায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ১৪৪৫ হেক্টর জমিতে ৫৫ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে। এসব তরমুজের বাজারমূল্য ৭৭ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদিত এসব তরমুজ উচ্চমূল্যে বিক্রি করতে পেরে খুশি কৃষক। গত বছরের বৃষ্টিতে তরমুজ চাষের ক্ষতি পুষিয়ে এবার লাভবান চাষিরা। তরমুজের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
    উপকূল এলাকার চারপাশে লবণপানি, বেড়ীবাধের মধ্যে মিষ্টি পানির আঁধার তৈরি করে পাইকগাছার দেলুটি,গড়ুইখালী ও চাদখালী ইউনিয়ানে তরমুজ চাষে হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর তরমুজের আবাদ হয়েছে ১ হাজার ৪ শত ৪৫ হেক্টর জমিতে।হেক্টর প্রতি ফলন ৩৮ থেকে৪২ টন।মোট ফলন ৫৪ হাজার ৯১০টন।যার বাজার মূল্য ৭৬ কোটি ৮৭ লক্ষ ৪০ হাজার টাকার বেশী হবে। পাইকগাছায় ১০টি ইউনিয়ন মধ্য ৩টি ইউনিয়নে তরমুজ চাষ হয়। এর মধ্যে গড়ুইখালী, দেলুটি ও চাদখালীতে তরমুজ চাষ হয়। সবচেয়ে বেশি আবাদ হয়েছে দেলুটি ইউনিয়নে।উপকূরের লবণ পানির এলাকায় গড়ুইখালী ইউনিয়নের ঘোষখালী নদী ও দেলুটি ইউনিয়নের ডিহিবুড়া খাল খননে বৃষ্টির (মিষ্টি) পানি সংরক্ষণ করে তরমুজের চাষ করা হয়েছে।
    সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠ তরমুজ ক্ষেত। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তরমুজ।আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ক্ষেত থেকে তরমুজ তুলে জড়ো করে রেখেছেন বিক্রির জন্য। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা তরমুজ কিনতে ক্ষেতে গিয়ে চাষিদের সঙ্গে দরদাম করে ক্ষেতে কিনে নিচ্ছেন। এই তরমুজ ক্ষেত থেকে ট্রলি বোঝাই করে ট্রাক ও কার্গ ভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। শ্রমিকরা ক্ষেত থেকে তরমুজ তুলে ট্রলিতে করে এনে ট্রাক ও কার্গ লোড করছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষেত থেকে তুলে বাজারজাত করার জন্য ব্যস্ত চাষি ও ব্যাপারীরা। বাজার দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। কেউ খেত হিসাবে তরমুজ বিক্রি করছেন আবার কেউবা পাইকারি বাজারে তরমুজ বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকেরা। ইতিমধ্যে ৬০ শতাংশ তরমুজ খেত বিক্রি হয়ে গেছে। ৪০ শতাংশ তরমুজ কৃষকের খেতে রয়েছে।প্রতিদিন পাইকগাছা ও পাশের আমাদি থেকে ২ থেকে ৩ শত ট্রাক তরমুজ ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে ব্যাবসাহীরা।
    স্থানীয় কৃষকেরা জানান, বিগত বছরে তরমুজ চাষে আর্থিকভাবে লোকসান হলেও এবার লাভের মুখ দেখছেন চাষিরা।তবে অনাবৃস্টির কারণে পানি দিতে অধিক টাকা খরচ হয়েছে। দেলুটি ইউনিয়নের লোচন সরকার বলেন, আমি ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। আমার বিঘা প্রতি ১৫ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা তরমুজ ৬০ থেকে ৭০ হাজার টাকা বিক্রি হবে বলে আশা করছি। গড়ুইখালী ইউনিয়নের কানাখালী গ্রামের বিজন কুমার মণ্ডল বলেন, আমি চার বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আমার জমিতে খরচ বাদে দেড় লাখ টাকা লাভ থাকবে বলে আশা করছি।
    এ বিষয়ে পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে।তবে মিষ্টি পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তরমুজ চাষে কিছুটা সমস্যা হয়েছে। এসব এলাকায় খাল খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করতে পারলে তরমুজের চাষ আরও বাড়ানো যেত। এখন পর্যন্ত বাজারে তরমুজের দাম সন্তোষজনক।ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ক্ষেতের ৬০ ভাগ তরমুজ বিক্রি হয়ে গেছে। এ বছর বাম্পার ফলন হওয়ায় আগামীতে তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

  • গোদাগাড়ীতে  হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

    গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী আওয়ীমীলীগ নেতাসহ দুইজন আটক হয়েছে।

    পুলিশ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সেতারাপুর গ্রাম থেকে মামলার প্রধান আসামী ও ওয়ার্ড আওয়ীমী লীগের সাবেক সভাপতি আজিজুল হক (৬২) ও গোদাগাড়ী উপজেলা সাগুয়ানঘুন্টি গ্রামের কামরুজ্জামান ছেলে মনিরুর ইসলাম (৪৫) কে আটক করে।

    ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে রুহুল আমিন নিহত হয়। ২০জন আসামী করে মামলা হয়। পুলিশ এ মামলায় ৫ জন আটক করল।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার (ওসি) আব্দুল মতিন বলেন, বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান

    নড়াইলে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান।
    নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ছয় জন পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার
    (১৮ এপ্রিল) পদোন্নতি প্রাপ্তরা হলেন ১। নায়েক/৯৪ মোঃ কবির হোসেন ২। নায়েক/৩৬ মোঃ নাজমুল হক ৩। নায়েক/৯১ মোঃ রুহুল আমিন ৪। নায়েক/১৯ মোঃ ফরহাদ আলী ৫। নায়েক/৩৯ জোবায়ের হোসেন ৬। নায়েক/৪৩ সুমন কুমার সকলেই এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার মহোদয় প্রথমেই পদোন্নতিপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সকলকেই পদোন্নতিপ্রাপ্ত নতুন র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজা দুইজন গ্রেফতার

    নড়াইলে বিপুল পরিমাণ গাঁজা দুইজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার।। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নড়াইল জেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের সবুজ মোল্লার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করে।

    পুলিশ সূত্রে জানা যায় গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা ও মোঃ হাফিজুর রহমান কে গ্রেফতার করেন।
    এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ১২ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
    এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
    নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • ফুলবাড়ীয়া নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হ*ত্যা করলো ছেলে

    ফুলবাড়ীয়া নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হ*ত্যা করলো ছেলে

    মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি:
    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে নেশার টাকার জন্য পিতা আব্দুল কাদের ব্যাপারীকে নির্মমভাবে ছুরি দিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ ছেলে আরিফ। ঘটনাটি (১৮ এপ্রিল) বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে ঘটে।
    নিহতের ভাগিনা রিয়াদুল ইসলাম শাহিন জানান, আরিফ নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার বাবা-মা কে গায়ে হাত তুলতো বিভিন্ন ভাবে হেনস্তা করতো। ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে নেশার টাকা জোগাড় করতো। এমনকি নেশা টাকা জন্য বিভিন্ন বাসা বাড়ীতেও চুরি করতেন আরিফ।
    গতকাল (১৮ এপ্রিল) রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে নেশার টাকার জন্য বাবা মাতার উপর ক্ষিপ্ত হয়েছিল ঘাতক আরিফ । কিন্তু মাদকের জন্য টাকা নেওয়ার বিষয়টি টের পায় বাবা। এতে ছেলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে বাবা। এ নিয়ে পরিবারে কলহের শুরু হয়। এক পর্যায়ে নিজ বাড়িতে থাকা ছুরি দিয়ে আরিফ তার বাবার ঘাড়ে, পেটে ও শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত করে । পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুল কাদেরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের পর থেকেই আরিফ গা ডাকা দিয়েছে ।ফুলবাড়ীয়া বিভিন্ন জায়গায় মাদক বিক্রেতাদের উৎপাদন দিন দিন বেড়েই চলছে এখনি নিয়ন্ত্রন না করলে ভবিষ্যতে আরও খারাপ হবে বলে অভিজ্ঞ মহল করেন।
    ফুলবাড়ীয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, খুনিকে গ্রেফতার করার জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে।

  • জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবীতে বরিশালে ইয়ুথ ফোরামের সড়ক অবরোধ

    জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবীতে বরিশালে ইয়ুথ ফোরামের সড়ক অবরোধ

    খাইরুল ইসলাম মুন্না

    উন্নয়ন সংগঠন ভিএসও ও বরিশাল জেলা ইয়ূথ ফোরামের আয়োজনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সাথে সংহতি জানিয়ে ত্রিশ গোডাউন বদ্ধভূমি থেকে কীর্তনখোলা নদীর পাড় ধরে নিয়ে সড়ক অবরোধ করে বরিশালের প্রায় অর্ধশতাধিক যুব।
    আয়োজনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, বিসিসি প্যানেল মেয়র কোহিনূর বেগম, উন্নয়ন সংগঠক মো: রফিক , শালিণ্য স্বেছাসেবী সামাজিক সংগঠনের শিশু বিষয়ক সমন্বয়ক জোছনা বেগম, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি ও ইয়ূথ ফোরাম বরিশাল বিভাগের সভাপতি কিশোর চন্দ্র বালা।

    এসময় যুবদের পক্ষে জেলা রোভার স্কাউটসের দুজন সিনিয়র রোভারমেট প্রতিনিধি অভিজিত দাস ও মেহেদী হাসান, নারী উদ্যোক্তা রোজা শরীফ ও প্রজ্ঞা ফাউন্ডেশনের নির্বাহী সুভাশীষ দাস, ইয়ূথ ফোরামের সহ-সভাপতি সৌরভ দাস তাদের বক্তব্যে বলেন- উন্নত দেশসমূহের বিলাসী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে কারন পৃথিবী একটাই আমরা সবাই মানুষ একি আলো-বাতাসে লালিত হই তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদেরি এর দায় নিতে হবে।
    জল ও বায়ুর প্রতিনিয়ত দূষণের ফলাফল কতটা ভয়াবহ রূপ ধারণ করছে তা ইতোমধ্যে দৃশ্যমান। অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে এখনি সচেতন পদক্ষেপ গ্রহণ না করলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শূন্য। উন্নত বিশে^র দেশগুলো প্যারিস চুক্তির শর্ত না মেনে অতিরিক্ত কার্বন নিঃস্বরণ করছে সাথে গ্রীন হাউজ ইফেক্ট ও বন উজার করার মত আত্মঘাতী ঘটনাগুলো বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারন হিসেবে পরিনত হয়েছে। উত্তপ্ত পৃথিবীতে বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ফলে নদীতে লবনাক্ততা ছড়িয়ে পরছে। মিঠা পানির জলজ জীবন যেমন হুমকির মুখে তেমনি চর্ম রোগ সহ নানান সংক্রমন ব্যাধিরও সম্ভাবনা লক্ষ্যনীয়। ক্ষতিকর গ্যাস ও অতিরিক্ত কার্বন বাতাসে মিশে রায়ুমন্ডলের ক্ষতির করছে ফলে প্রাকৃতিক দূর্যোগ সহ নানান মহামারীও ইতোমধ্যে দেখা দিয়েছে। অনাবৃষ্টি ও খরা, সুপেয় পানির সংকট , ভূর্গস্থ পানির স্তর আরো নিচে নেমে যাওয়ায় কৃষি সহ প্রাণির জীবন ধারণের অতিব প্রয়োজনীয় খাদ্য ও পানির সংকট ক্রমাগত ভয়াবহ রুপ ধারণ করছে।
    ব্যক্তিপর্যায়ে সচেতনার যেমন বিকল্প নেই তেমনি বিশ্ব নেতাদের থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়েও থাকতে হবে সোচ্চার । বিশ্বের উচ্চ আয়ের দেশ সমূহ সবচাইতে বেশি কার্বন নিঃস্বরণ করছে । এক গবেষণায় বলা হয়েছে প্রায় ৪০% কার্বণ নি:স্বরণ করে ইউরোপিয়ান ইউনিয়ন এরপর প্রায় ২২% যুক্তরাষ্ট্র এছাড়া চীন, রাশিয়া, ইউরেশিয়া, জাপান, ভারত ও অন্যান্য দেশ সমূহ ১-৯% পর্যন্ত কার্বন নিঃস্বরণ করছে।
    প্যারিস চুক্তি অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখতে হবে এবং শতাব্দির শেষের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা হবে , অথচ যুক্তরাজ্যের মেট অফিসের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে পৃতিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসে উন্নিত হবার সম্ভাবনা ৬৬% ।
    বাংলাদেশ তথা উপকূলীয় অঞ্চল হিসেবে বরিশালের নদীতে লবনাক্ততা, নদী ভাঙ্গন, ডায়রিয়া ও চর্ম রোগের প্রাদুর্ভাব, কৃষি জমিতে একবারের বেশি ফসল না ফলা, সুপেয় পানির স্তর নিচে নেমে যাওয়া সহ নানান সংকট দেখা দিয়েছে। উপরন্তু সড়ক নির্মান সহ নানান উন্নয়ন প্রকল্পের কারনে কাটা হচ্ছে শতবর্ষী নানান প্রজাতির গাছ।
    জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল একটি বা দুটি দিকে প্রভাব ফেলবে এমন নয় পুরো সৃষ্টির প্রায় সকল ক্ষেত্র- জীবন, জীবিকা, উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভ‚-প্রকৃতি এমনকি সৌর জগতে পৃথিবীর অবস্থানকেও প্রভাবিত করতে পারে। সার্বিক বিবেচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয়ভাবে বৃক্ষরোপণ, নিরাপদ বজ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহারে সচেতনতা, নদী দূষণ রোধ, বন উজার বন্ধ করা, উন্নয়ন কর্মকান্ডে সবুজায়ন নীতি প্রনয়ন করা । বৈশ্বিকভাবে উন্নত রাষ্ট্রগুলোকে কাবর্ন নি:স্বরণে নিবৃত্ত করা ও ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ নিন্মআয়ের/স্বল্পন্নোত দেশগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে উৎসাহী করতে জাতিসংঘ সহ সকল দাতা সংস্থার দৃষ্টি আকর্ষণের জন্য সম্মিলিত আওয়াজ তুলতেই হবে- “WE DO NOT HAVE TIME”.

  • ফুলবাড়ীয়া ৮ ঘন্টার ব্যবধানে দুই হত্যাকান্ড

    ফুলবাড়ীয়া ৮ ঘন্টার ব্যবধানে দুই হত্যাকান্ড

    ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ
    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে নেশার টাকার জন্য পিতা আব্দুল কাদের ব্যাপারীকে নির্মমভাবে ছুরি দিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ ছেলে আরিফ একই ইউনিয়ন কালাকান্দা গ্রামে মাসুদ নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১৮ এপ্রিল) রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে নেশার টাকার জন্য বাবা মাতার উপর ক্ষিপ্ত হয়েছিল ঘাতক আরিফ । কিন্তু মাদকের জন্য টাকা নেওয়ার বিষয়টি টের পায় বাবা। এতে ছেলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করে বাবা। এ নিয়ে পরিবারে কলহের শুরু হয়। এক পযার্য়ে নিজ বাড়িতে থাকা ছুরি দিয়ে আরিফ তার বাবার ঘাড়ে, পেটে ও শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত করে । পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুল কাদেরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় মাসুদের। মাসুদ পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে একটা বালিশ, কাথা ও কম্বল নিয়ে যান বাড়ির উত্তর পাশে করবস্থানে। রাত ১টার দিকে এলাকার দোকান থেকে দুই প্যাকেট চানাচুর ও বিস্কুট কেনেন মাসুদ। এরপর আবার কবরস্থানে গিয়ে ঘুমান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ধানক্ষেত কাজ করতে গেলে সেখানে শুয়ে থাকতে দেখেন মাসুদকে। কাছাকাছি গিয়ে দেখে পায় মাসুদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের ডাক চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
    ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে আইনী প্রক্রিয়া চলবে ।

  • সিঙ্গিনালাতে বলিখেলায় সুমন চাকমা চ্যাম্পিয়ন

    সিঙ্গিনালাতে বলিখেলায় সুমন চাকমা চ্যাম্পিয়ন

    রিপন ওঝা,মহালছড়ি

    মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের শাপলা সংঘ ক্লাবের উদ্যোগে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহামুনি পাড়া কৃতি সন্তান আমেরিকার প্রবাসী ড.মংসানু মারমা (বাথোয়াই) বিজ্ঞানীর আর্থিক সহায়তা আজ বলি খেলায় অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত বলি খেলায় প্রধান অতিথি হিসেবে মহালছড়ি জোন অদম্য সাতান্ন ক্যাপ্টেন মোঃ আব্দুল আহাদ শাহ এবং খাগড়াছড়ির রেদাক মারমাকে হারিয়ে সুমন চাকমা চ্যাম্পিয়ন হয়।

    এসময়ে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথুই মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানা হতে এএসআই মোঃ নূর মোহাম্মদ, সমাজসেবক ও
    ক্রীড়ানুরাগী সমর চাকমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংরে মারমা ও সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত যে, তিনি আমেরিকার প্রবাসী ড. মংসানু মারমা (বাথোয়াই) নিউক্লিওটাইড কেমিস্ট্রি এন্ড মিলটেনি বায়োটেক এবং বিভাগীয় প্রধান। আজকের বলি খেলায় বিশাল জনসমাগম এবং মানুষের ঢল দেখে অত্যান্ত খুশি হয়েছে।

    উক্ত বলিখেলার শুভ উদ্বোধন করেন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মংসুইপ্রু চৌধুরী।

    এ বিষয়ে শাপলা সংঘ ক্লাবের সভাপতি আনুমং মারমা বলেন সার্বিক সহায়তায় সিঙ্গিনালা মহামুনি পাড়া শাপলা সংঘ এবং মুরুব্বি সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বলি খেলা সমাপ্তি করতে সক্ষম হয়েছে। সবাইকে শাপলা সংঘ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান।