Blog

  • নড়াইলে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস

    নড়াইলে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা গোয়েন্দা শাখা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস। রবিবার (২১ এপ্রিল) মাসিক কল্যাণ সভায়। জেলা পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান’র দিকনির্দেশনায়। অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) স্যারের তত্ত্বাবধানে, টিম ইনচার্জ এস আই ফারুক স্যারের নেতৃত্বে এ এস আই মাফুজুর রহমান,কং সুপিয়ান, সুব্রত, ফয়সাল দের আপ্রাণ চেষ্টায় মার্চ/২০২৪ মাসের, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এসআই আনিস ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অরদিকে
    কনস্টেবল/নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন শনিবার (২০ এপ্রিল নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাতদিন মেয়াদী কনস্টেবল/নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়। অদ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের
    মাধ্যমে দক্ষতা অর্জন করতে
    হবে। সাতদিনের প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মহোদয় নিজে মূল্যায়ন পরীক্ষা নিবেন। প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ট্রেনিং সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার ভবিষ্যতে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ভিডিও ক্লিপস সংযোজন করে প্রশিক্ষণকে আরো আনন্দময় করা যায় তার ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
    এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন ১২ জনের মনোনায়ন পত্র দাখিল

    কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন ১২ জনের মনোনায়ন পত্র দাখিল

    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

    পিরোজপুরের কাউখালীতে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনায়ন পত্র অনলাইনে আবেদন করছেন। তারা ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটারিং অফিসারে কার্যলয়ে অনলাইনে দাখিলকৃত কাগজ পত্রের একটি কপি জমা দেন। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম খান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি জে পি থেকে পদত্যাগ কারী নেতা আবু সাঈদ মিয়া । উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, সাংবাদিক মাসুম বিল্লাহ্, জাতীয় পার্টি জেপি ছাত্র সংগঠন ছাত্র সমাজের সভাপতি মোঃ শামিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি নেত্রী সীমা আক্তার, ও ফাতেমা ইয়াসমিন।উল্লোখ্য এবারে এ উপজেলা নির্বাচন ইলেক্টনিক ই ভি এম প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।

  • স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন তিন পদে ১০ জন ফর্ম জমা দিয়েছেন

    স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন তিন পদে ১০ জন ফর্ম জমা দিয়েছেন

    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে ২য় ধাপে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব প্রার্থীই অনলাইনে ফরম ফিলাপ করে হার্ড কপির তিন ফর্দ ফটো কপি সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। বিভিন্ন প্রার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ওই ফর্ম জমা দেন।

    চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম সকালে স্থানীয় তৃনা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল করে সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন। এরপর উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা ও সমাজ সেবকদের নিয়ে নির্বাচন অফিসে ফর্ম জমা দেন।

    সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো.আব্দুল হক ইন্দুরহাট সাইনিংষ্টার কিন্ডা গার্টেনের সামনে সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান করে স্বল্প সংখ্যক সমর্থকদের নিয়ে ফর্ম জমাদেন। চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় তিনি পিরোজপুরে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো.শহীদুল ইসলাম মিন্টু বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করে ফর্ম জমা দিয়েছেন। ওই পতে ঠিকাদার মো. শফিকুর রহমান সুমনও একই ভাবে শোডাউন করে ফর্ম জমা দিয়েছেন। এ পদে আরো ফর্ম জমা দিয়েছেন রাজিব সেন, শিশির কর্মকার, মো.সোহাগ মিয়া।

    নারী ভাইস চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে ফর্ম জমা দিয়েছেন। ফর্ম জমা করেছেন দৈহারী ইউনিয়নের নারী নেত্রী তুলি মন্ডল।

    বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রির্টাানিং অফিসার সৈয়দ শফিকুল হক জানান আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই,৩০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার ,২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।আর ২১ মে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৮৩৫ জন। কেন্দ্র ৮৯ টি ।

  • ধামইরহাট সীমান্তে বিজেপি- বিএসএফ ফ্রেন্ডশিপ মিটিং প্রীতি খেলা অনুষ্ঠিত

    ধামইরহাট সীমান্তে বিজেপি- বিএসএফ ফ্রেন্ডশিপ মিটিং প্রীতি খেলা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামাইরহাট সীমান্তে বিজিবি বিএসএফ ফ্রেন্ডশিপ মিটিং এবং প্রীতি খেলা খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা অধিনায়ক হামিদ উদ্দিন এম এস পিএসসি এর আয়োজনে ২০এপ্রিল সকাল দশটায় উমার ইউনিয়নের খয়েরবাড়ী মাঠে এ আয়োজন করা হয়। ফ্রেন্ডশিপ মিটিংয়ে ১৩৭ ভুলকিপুর ব্যাটালিয়ন কমান্ডার এর নেতৃত্বে বিএসএফ অফিসারগণ এবং গ্রামবাসী অংশগ্রহণ করেন, বাংলাদেশ পক্ষে বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক হামিদ উদ্দিনের নেতৃত্বে অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং গ্রামবাসী সীমান্ত সুরক্ষা নিয়ে কথা বলেন। সীমান্তে কালোবাজারি বন্ধে ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং গ্রামবাসী চোরাচালান বন্ধে বিজিবিকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। বিএসএফ এবং বিজিবি মাদকসহ যাবতীয় চোরাচালান বন্ধে কঠোর ভূমিকা রাখবেন বলে ঐক্যমত পোষণ করেন। ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার সুখবীর ডঙ্গার। তাঁর সঙ্গে ছিলেন এডজুটেন্ট অভয় দাস , অফিসার জিতেন্দর সিং, অফিসার প্রণব পান্ডে, দিলীপ কুমার চৌধুরী সহ আরো অফিসার, সিপাহী, শিশু ছাত্র ও গ্রামবাসী। বাংলাদেশের পক্ষে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার হামিদ উদ্দিন এমএস পিএসসি এর নেতৃত্বে স্টাফ অফিসার শাহ আলম, সুলতান খান, বিওপি কমান্ডার তপন কুমার, বিওপি কমান্ডার শামসুল আলম, অফিস স্টাফ মতিউর রহমান, আব্দুল জলিল পিকে,হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোতালেব হোসেন, রজব আলী, মিরাজ হোসেন, আবু তাহের, এনামুল হক সহ আরো অফিসার এবং সিপাহীবৃন্দ, গ্রামবাসী এবং শিশু শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। ফ্রেন্ডশিপ মিটিং শেষে শিশুদের মাঝে মোরগ লড়াই, প্লেটে গুটি নিয়ে ভারসাম্য দৌড়, বিজিবি- বিএসএফের মাঝে দড়ি টানাটানি, ঝুড়িতে বল নিক্ষেপ, ব্যাটালিয়ান কমান্ডারদের বাঘের মুখে বল নিক্ষেপ ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই আয়োজনে ভারতের ১৩৭ ভুলকিপুর ব্যাটালিয়ান কমান্ডার সুখবীর ডঙ্গার অভিভূত হন এবং বাংলাদেশ এর পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক কে অভিনন্দন জানান।

    আবুল বয়ান ।

  • ভ্যান চালক ও পথচারীদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন মেয়র সেলিম জাহাঙ্গীর

    ভ্যান চালক ও পথচারীদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন মেয়র সেলিম জাহাঙ্গীর

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু উষ্ণতা দিতে পাইকগাছার পৌর সদরে ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারকে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর পরিবারের সদস্যবৃন্দ। রবিবার দুপুরের পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর চৌরাস্তা মোড়ে এসকল উপকরণ বিতরণ করা হয়,এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, কবিতা গাইন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশস্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ আয়োজন। এদিকে এই ভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাইকগাছা পৌরসভার সকল স্তরের মানুষ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় তিব্র গরমে তৃষ্ণা মেটাতে ফুটপথের  শরবতে ভরসা ; বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    পাইকগাছায় তিব্র গরমে তৃষ্ণা মেটাতে ফুটপথের শরবতে ভরসা ; বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    বৈশাখ মাসে তিব্র টানা তাপদাহ চলছে।খুলনায় তাপমাত্রা ৪১ ডিগ্রি উপরে উঠছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। ঘর থেকে বের হলেই গরমে ঘেমে নাজেহাল। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠান্ডা শরবত ও জুস কিনে পান করেন অনেক মানুষ। সাময়িক প্রশান্তি আর তৃষ্ণা মেটাতে তাই মানুষ ঝুঁকছে রাস্তার শরবত-ফলে। অস্বস্তিকর গরমে রাস্তার পাশের অস্থায় কিংবা ভ্রাম্যমাণ পানীয় ও কাটা ফলের দোকানগুলোতে ভিড় চোখে পড়ার মতো।
    পাইকগাছার পৌর বাজারে চোখে পড়বে ব্যস্ত সড়কের মোড়ে, মার্কেটের সামনে, রাস্তার পাশে দাঁড়ানো লেবু পানি, আখের রস, বেলের শরবত, আম-পেয়ারা , তরমুজ, শসা, ডাবসহ নানা প্রকারের লোভনীয় ফল-ফলাদি। গরম বেশি পড়লে বেড়ে যায় এসব খাবারের চাহিদা।
    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে করে শরবত বিক্রি করছেন হকাররা। ভ্যানের ওপর একটি ফিল্টারে পানি ও বরফ মিশিয়ে রাখা হয়েছে। সঙ্গে রয়েছে লেবু , ড্রিংক পাউডার, বিট লবন, তোকমা ও বরফ কুচি। শুধু লেবুর শরবত বিক্রি হচ্ছে ৫ টাকায় আর ড্রিংক পাউডার দিয়ে তৈরি শরবত বিক্রি হচ্ছে ১০ টাকায়। লেবুর শরবত বিক্রেতারা জানান, খবার পানি দিয়ে লেবুর শরবত তৈরি করা হয়। লেবুর শরবতের সাথে বিট লবন ও চিনি মিশিয়ে দেওয়া হয়। তবে যেসব বরফ দেওয়া হয়, সেগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন মাছের আড়ত থেকে। মাছ সংরক্ষণের জন্য আড়তদাররা এসব বরফ তৈরি করেন। আর লেবু বিভিন্ন জায়গা থেকে পাইকারি দামে কেনা হয়। অন্যদিকে আখের রসেও দেওয়া হচ্ছে মাছ সংরক্ষণের জন্য তৈরি করা বরফ। আর পানি দিয়ে ধোয়া হচ্ছে আখগুলো। দোকানিরা বলছেন, গরমের কারণে সব ধরনের শরবত-জুসের চাহিদা বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এ ধরনের শরবত বেশি পান করেন।
    লেবুর শরবত বিক্রেতা নুর ইসলাম বলেন, প্রতিদিন ১৫০ থেকে ২০০ গ্লাস শরবত বিক্রি হয়। বেশি বিক্রি হলে লাভও হয় বেশি। শরবতের ক্রেতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভ্যানচালক, বাসের হেলপার, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষ তাদের ক্রেতা।বরফ কুচি ও বিট লবণ মেশানো লেবুর শরবতের দোকানেও গরমে অস্থির অনেকেই স্বস্তি খুঁজতে ভিড় করেছেন।
    লেবুর শরবত বিক্রেতা শহিদুল মোড়ল বলেন, এখন অনেক কাস্টমার। বেশী গরম পড়লে ভীড় বেড়ে যায়। আমার লেবুর পানি একশ ভাগ ভালো। ভালো কারখানা থেকে বরফ আনা। কোনো ক্ষতি হয় না। বিভিন্ন সূত্রমতে, রাস্তার এসব পানীয়তে যে বরফ ব্যবহার করা হয় তা মাছের আড়ৎএ ব্যবহার করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এ বরফ। এসব বরফে মেশানো থাকে কেমিক্যাল ও ইউরিয়া। ফলে ঠাণ্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডাইরিয়াসহ অন্য রোগের জীবাণু। যদিও বিক্রেতাদের দাবি, খাওয়ার বরফ যেসব কারখানায় বানানো হয়, সেখান থেকে বরফ কেনেন তারা। স্বাস্থ্যকর পরিবেশে বানানোও হয়।
    পাইকগাছা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর উদয় মষ্ডল বলেন, গরমে পানি পান করা জরুরি। রাস্তার পাশের ঠান্ডা পানীয় দেখতে খুব আকর্ষণীয় হলেও স্বাস্থ্যের জন্য তা বড় রকমের ঝুঁকির কারণ হতে পারে। এ কারণে শরবতে রং, কেমিক্যালসহ শরিরের ক্ষতিকর কোন দ্রব্য না মিশায় তার তদারকি ও স্বাস্থ্যকর পরিবেশে শরবত বানানোর জন্য উদ্বদ্ধ করা হচ্ছে বিক্রেতাদের।
    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীতিশ চন্দ্র গোলদার বলেন, পথঘাটে খাবার না খাওয়াই ভালো। রাস্তার পাশে এসব খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হয়। এগুলো খেলে ডায়রিয়া, আমাশয় ও জন্ডিসের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়াবে এ ধরনের শরবত বা পানীয়। তিনি বলেন, ক্লান্ত হয়ে ফুটপাতের দোকান থেকে এক গ্লাস ঠান্ডা পানীয় পান করলেন। কিছুদিন পর হঠাৎ খেয়াল করলেন, আপনার চোখ কিংবা প্রস্রাব হলুদ বর্ণের হয়ে গেল। সঙ্গে তীব্র বমি ও পেটে ব্যথা। এ খাবারগুলোতে বিশুদ্ধ পানিও ব্যবহার করা হয় না। আবার একই গ্লাস দিয়ে অনেকেই পান করেন। সাময়িক তৃপ্তি দিলেও এসব শরবত ও পানীয় এড়িয়ে চলা উচিত বলে মনে করেন তিনি।

  • ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

    ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ২১ এপ্রিল দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির শিশুতলা বাজারে যাত্রী ছাউনির পাশে গোল ঘরে এই লোকটি মরে পড়ে থাকায় স্থানীয়রা মহেশপুর থানা পুলিশকে খবর দেয়।
    থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরোত হাল রিপোর্ট করা সহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানালে ঝিনাইদহ থেকে পিবিআই পুলিশ ঘটনাস্থলে এসে লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় মিলাতে সক্ষম হয়। তার নাম আব্দুর রহিম শেখ (৭৪) পিতা ফয়হিম শেখ, গ্রাম ষাটঘর তেওটা, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ ঢাকা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হায়দার নান্টু ইউপি সদস্য, মহল্লার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মরহুরের লাশ মহেশপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে মহেশপুর থানার তদন্ত ওসি মোঃ ইসমাইল হোসেন জানান লাশের পরিচয় মিলেছে আমরা তার পরিবারের লোকজনকে অবগত করেছি। লাশের পরিবারের পক্ষ থেকে কেউ আসলে তাহাদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

  • র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে   ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত্রি আনুমানিক ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একডালা এলাকায়” একটি অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রাসেল (২৫), পিতা- মোঃ আঃ মান্নান@ বাশি, সাং-সাকমাল, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-১২, তারিখ ১৫ এপ্রিল ২০২৪ খ্রি., ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধারায় মামলা রুজু করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ ধৃত আসামি মোঃ রাসেল (২৫) ভিকটিমের নিজ বাড়িতে মুখ চেপে ধরে ধর্ষণ করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ এ চিকিৎসার জন্য ভর্তি করেন। উক্ত বিষয়ে ভিকটিমের বড় ভাই মোঃ কামরুজ্জামান (২৪), পিতা- মোঃ আঃ মোমিন, সাং-সাকমাল, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

  • পটিয়ার বাথুয়ায় তরুণ সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত

    পটিয়ার বাথুয়ায় তরুণ সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    গত ১৮ই এপ্রিল,বৃহস্পতিবার পটিয়া উপজেলার বাথুয়া তরুণ সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা ও বর্তমান কার্যকরী কমিটির ২০ বছর পূর্তি উপলক্ষে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,বস্ত্র বিতরণ,আলোচনা সভা,পুরস্কার বিতরণ,সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৪,বাথুয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে তরুণ সংঘের সমন্বয়ক জিকু চৌধুরীর সভাপতিত্বে ও কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাথুয়া তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ও বাথুয়া সাবিত্রী বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অমিয় রঞ্জন চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হাশেম,পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন,চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ দস্তগীরুল হক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি পুলক চৌধুরী,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উত্তম সরকার পিপলু,স্বাগত বক্তব্য রাখেন বাথুয়া তরুণ সংঘের সভাপতি সৈকত চৌধুরী,শুভেচ্ছা বক্তব্য রাখেন বাথুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক রিমন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ.পি সদস্য নিকাশ বড়ুয়া,পটিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি লিটন মজকুরি,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন,আশিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ সওদাগর,পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন চৌধুরী,সাধারণ সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ।
    অনুষ্টানে বাথুয়া তরুণ সংঘের সভাপতি সৈকত চৌধুরী বর্তমান কমিটির সুদীর্ঘ ২০ বছরের ধারাবাহিক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।বাথুয়া গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্ত্বিক পূজা অনুষ্ঠান সম্পন্ন করায় পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ‌চেয়ারম‌্যান প‌দে-৪, ভাইস চেয়ারম‌্যান প‌দে-৩,ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে-৩ ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন

    কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ‌চেয়ারম‌্যান প‌দে-৪, ভাইস চেয়ারম‌্যান প‌দে-৩,ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে-৩ ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন

    ‌মোঃ মিজানুর রহমান, কাল‌কি‌নি থে‌কে/
    মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাচ‌নে যারা ম‌নোনয়ন পত্র যারা জমা দি‌য়ে‌ছেন তারা হ‌লেন,কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারুক,
    কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,
    .যুক্তরাষ্ট্র সেচ্ছা‌সেবকলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সরদার ও
    ওআ‌মিনুল ইসলাম,

    ভাইস‌ চেয়ারম‌্যান প‌দে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন
    কাল‌কি‌নি প্রেস‌ক্লা‌বের সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম সরদার,
    কাল‌কি‌নি উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ ইকবাল হো‌সেন,
    মোঃ আসাদুজ্জামান জামাল,এবং
    ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন ,আ‌রিফা আক্তারব বি‌থী
    সা‌বেক ভাইস চেয়ারম‌্যান কাজী নাস‌রিন ও ক চায়না খানম।