Blog

  • কক্সবাজারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ 

    কক্সবাজারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ 

    নাটোর প্রতিনিধি

    বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করেছেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

    শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজারের কলাতলী, হিমছড়ি, ইনানী বিচে এসব বিতরণ করেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা।

    লিফলেট বিতরণকালে পরিবেশ ও প্রকৃতি আন্দোলন  ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে। একটি গাছ কাটার আগে অন্তত ৫ থেকে ১০টি সমকক্ষ গাছ লাগাতে হবে। প্রকৃতিতে আজ বিরুপ প্রভাব পড়েছে। চলছে তাপদাহে প্রচন্ড গরম আবাহাওয়া  আগের মত ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যায়না। তার মানে প্রকৃতি থেকে এসব প্রাণী আজ হারিয়ে যাচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে পারছে না। ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন বন্ধ করতে হবে। কারণ একটা সময়ে হয়তো কৃষি জমির পরিমাণ কমে গেলে দেশে ধানের উৎপাদন কমে যাবে তখন বিদেশ থেকে ধান চাল আমদানি করতে হবে। ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের অভ্যাস করতে হবে। নিজের জন্য এবং আপনার আমার সন্তানদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করে যেতে হবে।

  • নড়াইলে বৈশাখের তাপমাত্রা যেন কোনভাবেই কমছে না। এমন গরম জীবনে দেখি নাই’

    নড়াইলে বৈশাখের তাপমাত্রা যেন কোনভাবেই কমছে না। এমন গরম জীবনে দেখি নাই’

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে বৈশাখের তাপমাত্রা যেন কোনভাবেই কমছে না। দেখা নেই মেঘবৃষ্টির। ভোর থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। দেশজুড়ে চলা গত কয়েকদিনের এই দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণের জেলা নড়াইলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দিশেহারা হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে এ সময় চরম বিপাকে পড়েছেন এ জেলার বোরো ধান চাষিরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সরেজমিন গিয়ে দেখা যায়, গরমের কারণে ভোর সকাল থেকে ধান কাটা শুরু করছে কেউ কেউ। কিন্ত বেলা ১০টা থেকে ১১টার পর গরমে আর মাঠে কাজ করতে পারছে না কৃষকেরা। কিছু সময় কাজ করলে হাঁপিয়ে উঠছে। ঘামে পরণের কাপড় ভিজে একাকার। কাজের মাঝে বারবার বিশ্রাম নিতে হচ্ছে। এতে কাজের গতি কমে যাচ্ছে। গরমের কারণে শ্রমিকেরও সংকট দেখা দিয়েছে। শ্রমিক পাওয়া গেলেও দিতে হচ্ছে চড়া মূল্য। তবে যেকোনো সময় বৃষ্টি শুরু হলে জমি থেকে এই পাকা ধান বাড়িতে নিতে বিড়ম্বনা এবং ক্ষতির মুখে পড়তে হবে। তাই তীব্র গরমকে সঙ্গে নিয়ে, অধিক কষ্ট করে ধান কাটছে কৃষকেরা।
    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল মোট ৫০ হাজার ১৭০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ৫০ হাজার ২৩০ হেক্টর জমিতে। ইতোমধ্যে ২০ শতাংশ জমির ধান কর্তন হয়েছে।
    সদর উপজেলার সাতঘরিয়া এলাকার কৃষক গোপাল রায় বলেন, গরমে অস্থির। কেউ শ্রম দিতে চায় না। তাই ছেলেপেলে নিয়ে ভোর ৫টায় মাঠে আসছি। সাড়ে ৯টার বেশি থাকা যাবে না। শরীরের অবস্থা খুব খারাপ। এমন গরম জীবনে কোনদিন দেখি নাই। গরমে যতদ্রুত পারি ধান বাড়ি নেওয়ার চেষ্টা করছি।
    আরেক কৃষক সন্টু সরকার বলেন, শ্রমিক পাওয়া যাচ্ছে না। নিজের জমি তাই ৬৫ বছর বয়সেও জিড়িয়ে জিড়িয়ে ধান কাটতেছি।
    বৃষ্টি হলে জমিতে পানি বেঁধে যাবে। এজন্য অতিরিক্ত গরমেও খুব কষ্ট করে কাটতিছি।
    গরমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য নিয়ে নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আসাদুজ্জামান টনি বলেন, গরমে শ্রমজীবী মানুষের সবচেয়ে বড় যে ঝুঁকি সেটি হল হিটস্ট্রোক। এজন্য প্রত্যককে অবশ্যই এক বোতল পানি কাছে রাখতে হবে। কিছুক্ষণ পরপর পানি খাবে এবং চোখেমুখে পানি দেবে। রোদ এড়াতে ছাতা বা টুপি মাথায় দিতে হবে। ডায়রিয়া এড়াতে কোনো বাসি খাবার খাওয়া যাবে না, টাটকা খাবার খেতে হবে।
    নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ বলেন, বৃষ্টিহীন পরিবেশ থাকলে কৃষকের ধান কাটা থেকে শুরু করে পরবর্তী ধাপে যেতে সহজে হয়। এজন্য এই পরিবেশকে কৃষক ইতিবাচকভাবেই নেয়। কিন্তু যেহেতু গরম বেশি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে, সকালবেলা ধান কেটে বিকেলবেলা বাড়িতে নিতে হবে। বৈরী আবহাওয়া আসার আগে দ্রুত ধান কেটে বাড়ি নিতে হবে। সেজন্য কম্বাইন হারভেস্টর ও রিপার মেশিন ব্যবহারের পরামর্শও দিচ্ছেন তারা।

  • নড়াইলে দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

    নড়াইলে দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাতদিন মেয়াদী কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র পক্ষে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়। প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষনার্থীরা মূল্যায়ন কোর্সে অংশগ্রহণ করে। মূল্যায়ন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
    অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন মহোদয় বলেন, “পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে দক্ষতা অর্জন করানো এবং আচরণগত উন্নয়ন এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে নেতিবাচক পোস্ট করার ব্যাপারে সতর্ক করেন।
    এ সময়ে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তানোরে ময়নার গণসংযোগে জনতার ঢল

    তানোরে ময়নার গণসংযোগে জনতার ঢল

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি, আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী, জননন্দিত নেতা ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার (কাপ-পিরিচ)
    প্রচার-প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে। তিনি বিপুল সংথ্যক নেতাকর্মী নিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।
    জানা গেছে, গত ২৬ এপ্রিল শুক্রবার উপজেলার তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার, চাপড়া বাজার, তালন্দ বাজার,কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ বাজার, দমদমা মোড়, নেজামপুর ও হরিপুরসহ ইউপির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, নির্মল কুমার সরকার,সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, তোফায়েল আহম্মেদ ও জাকির হোসেন জুয়েল প্রমুখ।এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের দায়িত্বশীল সাংগঠনিক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিন ময়না বক্তব্যর শুরুতেই উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে তাদের পক্ষ থেকে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি বলেন, আমি
    অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন এবং আমাকে আবারো নির্বাচিত করে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ
    হাসিনা ও তার প্রতিনিধি এমপি ফারুক
    চৌধূরীর হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন। তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে উপজেলার মানুষকে কিছু দিতে এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে
    নৌকাবিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না।
    এদিকে চেয়ারম্যান ময়নার গণসংযোগে দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের স্বঃঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে এক জন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগে সাধারণ মানুষের এমন ঢল নামে সেটা ময়নার গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা এবং কর্মী-সমর্থকেরা ময়নার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়ে এসব প্রচার- প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ করেন। অন্যদিকে নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে আব্দুল্লাহ আল-মামুনের (মোটরসাইকেল) জনসমর্থনে টান পড়ছে।
    এদিকে গোলাম রাব্বানী নির্বাচনের মাঠে আব্দুল্লাহ আল-মামুনের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। তিনি নির্বাচনে মামুনকে সমর্থন দিয়ে ভোট প্রার্থনা করলেও তার অনুগত নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। এসব নেতাকর্মীরা বলছে, এমপির সঙ্গে মতবিরোধ এবং রাজনীতিতে গোলাম রাব্বানীর আজকের এই দৈন দশার জন্য মামুন দায়ী। বিগত দিনে উপজেলা নির্বাচনে মামুন বিদ্রোহী প্রার্থী হয়ে রাব্বানীর নিশ্চিত বিজয় ঠেকিয়েছে। এমনকি
    এক সময় এমপির পক্ষ নিয়ে এই মামুন বিভিন্ন সভা-সমাবেশে গোলাম রাব্বানীকে বেঈমান, দুর্নীতিবাজ, মিরজাফর, বিশ্বাসঘাতক ইত্যাদি আঙ্খা দিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। রাব্বানীর অনুসারী নেতা ও কর্মী-সমর্থকেরা এই ঘটনা এখানো ভুলতে পারেনি। তারা বলছে, যে মামুন রাজনীতিতে রাব্বানীর সর্বনাশ করেছে, সেই মামুন আবার রাব্বানীর ঘাড়ে ভর করে উপজেলা চেয়ারম্যান হবার স্বপ্ন এটা তারা কখানোই হতে দিতে পারেন না।এদিকে রাব্বানীকে ভোটের ব্যবহার করে যদি মামুন চেয়ারম্যান হয়, তাহলে সে আবারো যে এমপির কাছে ফিরবে না তার নিশ্চয়তা কি ? এটা হলে তো রাজনীতিতে গোলাম রাব্বানীর অস্থিত্ব বিলীন হবে। এসব বিবেচনায় রাব্বানীর অনুসারীরা মামুনকে মানতে নারাজ। তাদের ভাষ্য, মামুন ব্যতিত যে কেউ আসলে তারা ভোটের মাঠে মরণ কামড় দিতে প্রস্তুত। কিন্ত্ত মামুনকে তারা কখানোই কোনো ভাবেই মানতে পারবেন না, প্রয়োজনে তারা স্বপক্ষ ত্যাগ করতে প্রস্তুত।
    খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরীকে চ্যালেঞ্জ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল-মামুন। কিন্ত্ত নির্বাচনের
    মাঠে নেমে ধীরে ধীরে জনসমর্থন হারিয়ে দিন দিন একা হয়ে পড়ছে। গোলাম রাব্বানীর অনুসারী অধিকাংশ বয়োজ্যেষ্ঠ নেতা অনেক আগেই তাকে ত্যাগ করেছে পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরাও মূখ ফিরিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল তেমন কোনো সাংগঠনিক নেতাকর্মী তার সঙ্গে নাই, এক সময় যারা ছিল তারাও তার সঙ্গ ত্যাগ শুরু করেছে। এসব বিবেচনায় উপজেলা নির্বাচনে বিজয় তো পরের কথা শক্ত প্রতিদন্দীতা করাই তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

  • বানারীপাড়ায় বসতবাড়ীতে অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু

    বানারীপাড়ায় বসতবাড়ীতে অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল): বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামের বসতঘরে আগুন লেগে আমিরুননেছা নামের শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে। তবে কিভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেনের বাড়িতে এই আগুন লাগে। উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঘরে হঠাৎই আগুন লেগে মুহুর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে বয়সী মা আমিরুন নেছাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন। কৃষক মোশাররফ হোসেনের ১২০ বছর মা ওই ঘরের মধ্যে ছিলেন। কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারে না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বসতঘরসহ বৃদ্ধা পুড়ে ছাই হয়ে যায়। এদিকে কিভাবে ওই বসত ঘরে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম জানান।#

    বানারীপাড়ায় বৃষ্টির জন্য ইস্তেগফারের

    নামাজ অনুষ্ঠিত

    বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শুক্রবার বাদ জুমা তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বানারীপাড়ায় বৃষ্টির প্রার্থনায় ইস্তেগফার নামাজ আদায় করা হয়েছে। বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত এ ইস্তিসকার নামাজে বিভিন্ন মসজিদের ইমামসহ নানা শ্রেণী-পেশার কয়েকশত মুসল্লী অংশ গ্রহণ করে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল

  • পাইকগাছায় গাঁজাসহ মহিলা আটক

    পাইকগাছায় গাঁজাসহ মহিলা আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৫শ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসাহীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিকনির্দেশনায় এসআই অমিত দেবনাথ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভার শিববাটি এলাকা থেকে কয়রার হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী জরিনা বেগম (৩৫) কে ভ্যানিটি ব্যাগে করে বহনকৃত ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আটক জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা

    পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা

    ইমদাদুল হক পাইকগাছা (খুলনা)।।
    তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে।পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ।দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্টোকে আক্রান্ত হচ্ছে। পানি শুন্যতায় মারাও যাচ্ছে পাখি।
    চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। পশু-পাখিরা গরমে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে।
    গেল কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহে প্রাণীকুল ওষ্ঠাগত। তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ ভিজিয়ে নিচ্ছে গা।কুকুর পানিতে নেমে গা ভিজাচ্ছে।
    ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলার পাইকগাছার নতুন বাজার এলাকায় বিদ‍্যুৎ এর তারের উপর থেকে চড়ৃই প্রজাতির পাখিটি ঢলে পড়ে মাটিতে। পাখিটির শরীর থর থর করে কাপছিলো ও দাড়াতে পারছিলো না। এসময় স্থানিয় পরিবেশবাদ সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানতে পেরে পাখিটি উদ্ধার করে পানি পান করান। পানি দিয়ে শরীর ভিজিয়ে ফ‍্যানের বাতাসে রেখে সুস্থ করা হয়। প্রায দুই ঘণ্টা পরে পাখিটি উড়ে যায়।
    প্রচণ্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে।পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে।
    পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

  • আজ পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দী

    আজ পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।। পটিয়ায় বায়তুল শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ১ম বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান আজ শনিবার (২৭ এপ্রিল) মাদ্রসার ময়দানে অনুষ্ঠিত হবে। পটিয়া পৌরসভা ইন্দ্রপোলস্থ মাদ্রসায় বার্ষিক সভা ও শাহ আখতরিয়া হেফজখানার হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্টানে উদ্বোধক থাকবেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়েখ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ.)। প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ওসি মো: জসিম উদ্দীন, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ সিনিয়র সহ-সভাপতি ও এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম খোরশেদ, বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার। সভাপতিত্বে করবেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মো: ইদ্রিস মিয়া। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যাপক শেখ মুহাম্মদ ইউনুস।

  • ঝালকাঠিতে বাড়ির গেট লাগানোকে কেন্দ্র করে  দু’ভাইয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

    ঝালকাঠিতে বাড়ির গেট লাগানোকে কেন্দ্র করে দু’ভাইয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

    ইমান বিমান,

    ঝালকাঠি প্রতিনিধি॥

    ঝালকাঠিতে বাড়ির কলাপসিবল গেট লাগানোকে কেন্দ্র করে আইনজীবি ও শিক্ষক দু’ভাইয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া’র অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি বসুন্ধরা সড়ক সংলগ্ন দুই ভাইয়ের ক্রয়কৃত জমির উপর পূর্ব নির্মিত চারতলা বিশিষ্ট ভবনের নিচতলায় ভবনের মূল ফটকে কলাপসিবল গেট লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়।

    এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, মৃত জিতেন্দ্র নাথ তালুকদারের দুই ছেলের মধ্যে ঝালকাঠি সরকারী স্কুলের সহকারী শিক্ষক তাপস চন্দ্র তালুকদার ও ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সদস্য বাসুদেব তালুকদারের মধ্যে এ ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক এগারোটার সময় তাপস চন্দ্র তালুকদার মিস্ত্রি নিয়ে তাদের ভবনের নিচতলার মূল ফটকে কলাপসিবল গেট নির্মান করছিলেন। নির্মান কাজ চলা অবস্থায় তাপস চন্দ্রের ভাই এ্যাডভোকেট বাসুদেব তালুকদার বাধা প্রদান করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় তর্কবিতর্কের এক পর্যায় তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলেও জানাযায়।

    এ বিষয় ১ম পক্ষ তাপস চন্দ্র তালুকদার সাংবাদিকদের জানান, তাদের মধ্যে গত ৩০ জানুয়ারী ২০২২ তারিখ একটি লিখিত “আপোষ বন্টননামা” হয়। যার ৪নং দফায় উল্লেখ আছে “তিন তলা বাড়ির ১ম পক্ষের গ্রাউন্ড ফ্লোর এর সিড়ির গেট এবং কলাপসিবল গেট যৌথ খরচায় নির্মাণ করিবে। কেহ ইহাতে বাঁধা দিতে পারবে না।” তাপস চন্দ্র কলাপসিবল গেট নির্মাণ করতে গেলে ২য় পক্ষ এড. বাসুদেব তালুকদার তাতে বাঁধা প্রদান করেন। এসময় দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তাপস ও তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। বাসুদেব আইনজীবি হওয়ায় আমাকে মিথ্যা মামলা ও হামলা করার ভয় ভীতি দেখায়। আত্মীয় স্বজনসহ কেহ আমার পক্ষে কথা বললে তাদেরকেও মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দিয়ে আসছে। তিনি আরো বলেন, আমি ও আমার স্ত্রী শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থাকায় লজ্জা শরমের ভয়ে মুখ খুলতে পারছি না। তাদের বৃদ্ধ মা এবং ছোট ভাই মানস তালুকদারের কথাও মানছে না বাসুদেব। এছারাও আইনজীবি সমিতি ও পুলিশের কাছে বিচার দিলেও সে কারো বিচার ও শালিস রোয়েদাদ মানে না।

    এ বিষয়ে এড. বাসুদেব তালুকদার জানান, “কলাপসিবল গেট লাগাতে আমার অনুমতি গ্রহন করতে হবে। আমার অনুমতি ব্যতিত কলাপসিবল গেট লাগাতে দিবো না। সিড়ির অর্ধেক জায়গা আমার। আমার সিড়ির মধ্যে কলাপসিবল গেট লাগাতে দিবো না।

    অপরদিকে ছোট ভাই মানস তালুকদার বলেন, দুই ভাইয়ের মধ্যে আপোষ বন্টননামা স্বাক্ষরিত হয়েছে। সেখোনে উল্লেখ আছে কলাপসিবল গেট লাগালে কেহ বাঁধা দিতে পারবে না। তারপরও এড. বাসুদেব অন্যায়ভাবে বাঁধা দিচ্ছে। তাপস চন্দ্র তালুকদারের স্ত্রী মলিনা সরকার বলেন, আমরা নি:সন্তান হওয়ায় আমাদের সম্পত্তি এড. বাসুদেব তালুকদার জবর দখল করে খাওয়ার জন্য আমাকে ও আমার স্বামীকে মারধর করছে এবং হুমকি ধমকি দিচ্ছে।

    উল্লেখ থাকে যে, জিতেন্দ্র নাথ তালুকদারের পুত্র শিক্ষক তাপস চন্দ্র তালুকদার ও এ্যাডভোকেট বাসুদেব তালুকদারের মধ্যে পূর্ব থেকে বাড়ির ভাগ বাটোয়ারা ও বন্টন নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

  • কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী পিটি আই স্কুল মাঠে ২৬ শে এপ্রিল বিকালে শত শত দর্শকের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে কিং অব কালিয়াজুরী বনাম এনারেন্স ক্লাব অংশ করে ১৩ রানে কিং অব কালিয়াজুরী টিম চ্যাম্পিয়ান অর্জন করে। অনুষ্ঠানে ক্লাব সভাপতি ক্রীড়াসংগঠক আয়তুল্লাহ ভুইয়া র সভাপতিত্বে জহিরুল ইসলাম পিয়াস আর সাইদুল ইসলাম পলাশের সঞ্চালনায় উপস্থিত অতিথি থেকে খেলা উপভোগ করে এবং চ্যাম্পিয়ান ও রানার্স আপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাউছারা বেগম সুমী,ব্যাবসায়ী ফরহাদ হোসেন,এনামুল হক হিরা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন, মান্নান তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা রোটারিয়ান আহমেদ ইমন,সাবেক ছাত্র নেতা নাছিমুল হক,সাংবাদিক জাহিদ হাসান, সাংবাদিক এনসি জুয়েল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।