Blog

  • নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

    নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা। বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা সারাদেশের মতো গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদাহে অতীষ্ট নড়াইল জেলার মানুষের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লহর সন্তুষ্টি অর্জনে লোহাগড়া উপজেলায় দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন হাজারো মুসল্লি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
    স্থানীয়রা জানান, নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন এবং নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজের পর খুতবা শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন তারা।
    নামাজ দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের পর আল্লাহর কাছে রহমতের বৃষ্টির প্রার্থনা করে এবং অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন লক্ষীপাশা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মিরাজুল হক খান।
    তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
    এ সময় লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। তখন আল্লাহর কাছে এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

  • পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

    পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জনপদ পাইকগাছার জনজীবন। এবারই প্রথম মৌসুমের সর্বোচ্চ গরম অনুভব এ অঞ্চলের মানুষ। অতিরিক্ত তাপমাত্রা স্বস্তি কেড়ে নিয়েছে এখানকার মানুষের। অস্বস্তি আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সব বয়সের এবং সব শ্রেণী পেশার মানুষ। মৌসুমের সর্বোচ্চ গরম বিরুপ প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন যাপনে। ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম। গরমে বেড়েছে এসির ব্যবহার। এতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও তীব্র তাপপ্রবাহে বিপাকে রয়েছে কোমলমতি শিশু-কিশোররা। অস্বাভাবিক তাপমাত্রার ফলে শিশু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশু কিশোররা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা ধরনের শিশু রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে গত এক মাসের ব্যবধানে সরকারি হাসপাতাল সহ সবখানেই শিশু রোগী বেড়েছে। একদিকে গরমের অস্বস্তি অপরদিকে শিশু সন্তানদের অসুস্থতার কারণে চরম অস্বস্তিতে রয়েছেন পিতা-মাতা সহ অসুস্থ শিশুর পরিবারের লোকজন। শুক্রবার সকালে শতাধিক অভিভাবক তাদের অসুস্থ সন্তান কে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজীর নিকট চিকিৎসার জন্য নিয়ে আসেন। এসময় প্রচন্ড এই গরমের মাঝে শিশু সন্তানদের অসুস্থতা নিয়ে উদ্বেগের কথা জানান অনেক অভিভাবকরা। মসজিদকুড় গ্রামের মতিউর রহমান বলেন প্রচন্ড গরমের কারণে আমার দুটো বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে। মির্জা আহসান উদ্দিন জানান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে। ৫ বছরের শিশু কন্যা গত এক সপ্তাহ যাবৎ পেটে ব্যাথা বমি জনিত সমস্যায় ভুগছে। একারণে পরিবারের সবাই দুশ্চিন্তা করছেন বলে তিনি জানান। হাবিবা বেগম জানান তার দুই বছরের শিশু সন্তান গত এক মাস প্রচন্ড জ্বর নিয়ে অসুস্থ রয়েছে। চিকিৎসার পর ও কোন ভাবেই যেন জ্বর নিরাময় হচ্ছে না। হাবিবা বেগমের মতো অনেক অভিভাবক তাদের সন্তানের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের আবহাওয়ায় এবং এমন পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়া সহ সতর্ক থাকার পরামর্শ দিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন অস্বাভাবিক তাপমাত্রার কারণে সর্দি, কাশি ও নিউমোনিয়া সহ শিশু রোগ বেড়েছে। এসময় শিশুরা প্রচন্ড জ্বরে আক্রান্ত হচ্ছে, যা কোন ভাবেই কমানো যাচ্ছে না। খাদ্য ও পানি দুষণের ফলে পানি শুন্যতা দেখা দিচ্ছে, প্রসাব কমে যাচ্ছে। প্রসাবের ইনফেকশন বাড়ছে, বিশুদ্ধ পানির অভাব এবং দুষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বমি হচ্ছে, চর্মরোগ দেখা দিচ্ছে, পেটে ব্যাথা, ক্ষুধা মন্দা ও খাবারে অরুচি সহ বিভিন্ন সমস্যা হচ্ছে শিশুদের। নবজাতক থেকে শুরু করে সব বয়সের শিশু কিশোর রা এধরণের সমস্যায় ভুগছে উল্লেখ করে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী বলেন এ সময় সবাই কে সতর্ক থাকতে হবে। শিশুদের প্রতি অধিক দায়িত্বশীল এবং যত্নশীল হতে হবে অভিভাবকদের। রৌদ্র সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ছায়াশীতল ঠান্ডা স্থানে শিশুদের রাখতে হবে। কাপড়চোপড় কম ব্যবহার এবং প্রয়োজনে সুতির কাপড় চোপড় ব্যবহার করতে হবে। খাওয়া এবং গোসলে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। পঁচা, বাঁশি ও বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো যাবে না। শরীরে যাতে ঘাম না বসে সেদিকে লক্ষ রাখতে হবে। তীব্র তাপপ্রবাহের মতো এমন পরিস্থিতিতে শিশুদের স্যালাইন, ডাবের পানি ও বিশুদ্ধ খাবার পানি সহ পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কওসার আলী গাজী। প্রচন্ড গরমের মাঝে সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হোক এমন প্রত্যাশা সকলের।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবার সদস্যকে সংবর্ধনা স্বারক  সংকলণ ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন

    বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবার সদস্যকে সংবর্ধনা স্বারক সংকলণ ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।। দীর্ঘ ৫৩ বছর পর বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ। শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়ার দুই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে ‘স্বারক সংকলণ’ প্রকাশ এর মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতার উপর ৭২ মিনিটের প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

    এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভুইঁয়া। সংবর্ধিত অতিথি ছিলেন ৭১’এর শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বেসরকারি সংস্থা “রিব” নির্বাহী পরিচালক ডক্টর মেঘনা গুহঠাকুরতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সুখরঞ্জন সমদ্দারের পুত্র একই বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডাঃ সলীল রঞ্জন সমদ্দার। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। শুক্রবার ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সম্পাদক মিন্টু কুমার কর, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দেবাশীষ দাস, মুক্তিযোদ্ধা জগন্নাথ প্রমূখ।
    অতিথিবৃন্দ সংগঠনের সহ-সভাপতি এস মিজানুল ইসলামের সম্পাদনায় স্বারক সংকলণের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও উত্তোরীয় পরিধান ও মাণপত্র পাঠ করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল এর তত্ত্বাবধানে নির্মিত প্রমাণ্যচিত্র জ্যোতির্ময় ” The Professor” প্রদর্শিত হয়।

  • সলঙ্গায় বৃষ্টি প্রার্থনায় ইস্তেস্কার নামাজ আদায়

    সলঙ্গায় বৃষ্টি প্রার্থনায় ইস্তেস্কার নামাজ আদায়

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    হে আল্লাহ বৃষ্টি দাও।ও মাবুদ প্রকৃতি ঠান্ডা করো।তোমার কাছে বৃষ্টি ফরিয়াদ করছি ওগো প্রভু। মাবুদ মাওলা অনাবৃষ্টি-খরা থেকে আমাদের রেহাই করো।ওগো দয়ার আল্লাহ তুমি আমাদের ইস্তেগফার কবুল কর।আমাদের মাফ করো। মেহেরবান খোদা তুমি আমাদের উপর খাস রহমত নাজিল কর।নামাজ শেষে এভাবে আল্লাহর দরবারে দু’হাত তুলে কান্নাকাটি করতে থাকেন সলঙ্গার মুসুল্লীরা।তীব্র তাবদাহে পুড়ছে সলঙ্গাবাসী।এতে জনজীবন ও প্রাণীকুল অতিষ্ঠ হয়ে পড়েছে।বেশি কষ্টে আছে জীবিকার তাগিদে বাইরে থাকা মানুষগুলো। চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ইস্তেস্কার বিশেষ নামাজ আদায় করেন স্থানীয় মুসুল্লীরা। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতী হাফেজ মাও: আব্দুর রউফ এর ইমামতিতে জামায়াত অনুষ্ঠিত হয়।এ সময় ২ রাকাত ইস্তেস্কার নামাজের পুর্বে নসিহতপুর্ণ আলোচনা করা হয়।চলমান তাপদাহ,খরা থেকে মুক্তি ও আল্লাহর রহমত বৃষ্টির জন্য দোয়া চেয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নানা বয়সী মুসুল্লীরা এ নামাজ আদায় ও মোনাজাত করেন।

  • চাপারহাটে ইস্তিসকার নামাজ আদায় বৃষ্টির আশায় 

    চাপারহাটে ইস্তিসকার নামাজ আদায় বৃষ্টির আশায় 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

     লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়ন কমপ্লেক্স মাঠে খোলা আকাশের নিচে মুসলিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় (সালাতুল ইস্তিসকার) বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ। গত (২৭শে এপ্রিল)২০২৪ইং শনিবার সকালে চন্দ্রপুর ওলামা মাশায়েক পরিষদের আয়োজনে উপজেলার  ৫নং চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে খোলা আকাশের নিচে

     নামাজে আদায়ের জন্য বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করছেন তারা।  নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহ সুপার লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার মাওলানা খলিলুর রহমান। নামাজ আদায় করতে আসা মুসল্লী চন্দ্রপুর কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান,  বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। আরো বলেন লতাবর একরামিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন  দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

    হাসমত উল্লাহ ।

  • লালমনিরহাটে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

    লালমনিরহাটে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযানে ৫৫বোতল ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার এর দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, নেতৃত্বে এসআই /নিজাম উদ দৌলা ও সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন গোকুন্ডা  ইউপিস্থ তিস্তা বাজার হইতে ৫০০মিটার উত্তর দিকে লালমনিরহাট – রংপুর গামী মহাসড়কের রেলক্রসিং এর উপর হইতে ঢাকাগামী যাত্রীবাহী আহসান এন্টারপ্রাইজ নামক বাস হইতে একটি চালের বস্তার ভিতর হইতে ৫৫বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ একজন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন আব্দুল মজিদ মিয়া (২৪), পিতা-আবু বক্কর ছিদ্দিক, সাং-ছোটকমলাবাড়ী , থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা বাজার হইতে ৫০০মিটার উত্তর দিকে লালমনিরহাট – রংপুর গামী মহাসড়কের রেলক্রসিং হইতে ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। 

    হাসমত উল্লাহ।

  • বেদখল জমি ক্রয় করে দখল নেওয়ার জন্য  একেরপর এক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানির অভিযোগ 

    বেদখল জমি ক্রয় করে দখল নেওয়ার জন্য  একেরপর এক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানির অভিযোগ 

    জহিরুল ইসলাম জয়,
    দোয়ারাবাজার শহর প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন কৃঞ্চনগর গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র মো. ইকবাল হোসেনকে অহেতুক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানি করার অভিযোগ , একই গ্রামের মৃত মতছির আলীর পুত্র মখলেছুর রহমানের বিরোদ্ধে। 

    শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় 

    সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায় ০৯/১২/৯৫ইং ৪৭৩৫/৯৫ দলিল মুলে ডাউকের কারা মৌজার ২০২৬ দাগে ১.৮০ শতাংশ ভূমি রেকর্ডিয় মালিক হাফেজ আব্দুল গনির ওয়ারিশ গনের নিকট থেকে ক্রয় সূত্রে মালিক হন মো. ইকবাল হোসেন। এযাবৎ তিনি জমির ভোগদখলে ও রয়েছেন। ইতিপূর্বে মখলেছুর রহমান মহিলা ওয়ারিশের বেদখল কৃত জমি ক্রয় করে জমির দখল নিতে একাধিক মামলা মোক্ষদমা ও করছেন তিনি। ২০২৬ দাগে মোট ভূমির পরিমান ৩.৬১ শতাংশ। 

    এবিষয়ে ইকবাল হোসেন বলেন,  আমি রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের নিকট থেকে ১৯৯৫ সালে জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। উক্ত দাগের উত্তর সীমান্তে ১.৮০ শতক ভূমি আমার দখলে রয়েছে। আমার জমি ছাড়াও একই দাগের দক্ষিণ পাশে ১৮১ শতক ভূমি রয়েছে। সেখানে মখলিছুর রহমানের জমি থাকতেও পারে।

    এ বিষয়ে মখলেছুর রহমান বলেন আমি রেকর্ডিয় মালিক থেকে জমি ক্রয় করেছি প্রবাসে থাকার কারণে ইকবাল হোসেন আমার জমি দখল করে নিয়েছে। জমি দখল নেওয়ার জন্য আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, মখলিছুর রহমান যার নিকট থেকে  জমি ক্রয় করেছেন তিনিও জমির দখলে ছিলেন না। টাকার গরমে মখলিছুর রহমান  বেদখল জমি ক্রয় করে বিপাকে রয়েছেন।  স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, ইকবাল হোসেন জানান ১৯৯৫ সালে ভূমি ক্রয় করার পর থেকে ১.৮০ শতক ভূমি আমার দখলে রয়েছে। একই দাগের ভূমি মালিক আছদ্দর আলী বলেন, এই দাগে আমারও জমি রয়েছে। আমি ১৯৯৫ সাল থেকে ইকবাল হোসেনকে জমির দখলে রয়েছে। মোখলেছুর রহমান কোন দিন জমির দখলে ছিলো না।

  • সরিকলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  আদায়

    সরিকলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

    কেএম সোহেব জুয়েল ঃ সরিকলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন কয়েক শতাধিক ধর্মপ্রান মানুষ। শনিবার ২৭ এপ্রিল সকাল ৯ টায় গৌরনদীর সরিকল মাধ্যমিক বিদ্যালয় এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    দীর্ঘক্ষন মোনাজাত বৃষ্টির জন্য মহান আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন এ সকল ধর্মপ্রান মানুষ।

    অনাবৃষ্টি ও প্রখর তাপদাহের কারনে পশু পাখি ও মানুষদের চরম দূর্ভোগে পরে হাহাকার করতে দেখা গেছে। জীবনের স্বস্তি পেতে কেউ বা আবার গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে।

    তাপদহের কারনে হাসপাতালেও রুগির সংখ্যাও বেড়ে গেছে। বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান মান্নার সৌজন্যে উপস্থিত মুসল্লীদের মাঝে খাবার সেলাইন ও ঠান্ডা পানি বিতরণ করার দৃশ্য লক্ষ করা গেছে।

  • আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী

    আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী

    প্রেস বিজ্ঞপ্তি।।
    বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বিকাশ দাশ গুপ্তের পিতা স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ এপ্রিল ২০২৪ইং তিনি গত ২৮ এপ্রিল ২০১৫ইং রোজঃ মঙ্গলবার দুপুর ২:৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ি রাউজান উপজেলার ৬নং ওয়ার্ড ছিটিয়া পাড়া, ছেমরী সওদাগর বাড়িতে আত্মার শান্তি কামনাই বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৯ এপ্রিল ২০২৪ ইং তাঁর সহধর্মিণী প্রয়াতা রেভা দাশ গুপ্তের ১ম মৃত্যবার্ষিকী ছিল এবং তা যথারীতি পালন করা হয়।

  • আক্কেলপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাইজুল প্রচার প্রচারণায় শীর্ষে

    আক্কেলপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাইজুল প্রচার প্রচারণায় শীর্ষে

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তাইজুল ইসলাম। তিনি তিলকপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য।

    বর্তমানে নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে প্রচারণায় অন্যতম শীর্ষে রয়েছেন তিনি। ভোটাররাও তাকে ভোট দেওয়ার প্রতিশ্রতি দিচ্ছেন।

    তাইজুল ইসলাম বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন করে সদস্য ও পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। এরপর অনেকটা সময় ধরে মানুষের সেবা করে আসছি। আমি সব সময় মানুষের উন্নয়নের কাজ করতে চাই। আমি যদি এই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আক্কেলপুরে সড়ক, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন করতে চাই। ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

    এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন প্রার্থী।

    নিরেন দাস,জয়পুরহাট।