Blog

  • খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভা

    খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভা

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    স্মার্ট লিগেল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপ্রাদ্য আজ ২৮এপ্রিল রবিবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত এসময়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।

    জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৫৮ জনকে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন‌। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    এসময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা বার কাউন্সিল সভাপতি অ্যাড.আশুতোষ চাকমা।

    এসময়ে সকল জজ কোর্ট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবীগণ, স্থানীয় নেতাকর্মীগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী জনগণ উপস্থিত ছিলেন।

  • রামচন্দ্রপুর সড়কে বাস বনাম সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    রামচন্দ্রপুর সড়কে বাস বনাম সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, কুমিল্লার মুরাদনগরের কামাল্লা ইউনিয়নর নেয়ামতপুর এলাকায় রামচন্দ্রপুর সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয় এবং সিএনজির চালকসহ ৩ জন আহত হয়েছে।

    রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহত হলেন, রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৩৫)। আহতরা হলেন, কামাল্লা গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৮), একই গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল (২৫), অপর একজনের নাম পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশন নামে একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    পরে মুরাদনগর থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাস উদ্ধার করে। পুলিশ ঘটনার স্থল থেকে বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বাস গাড়ি চালক পলাতক রয়েছে। বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রাঙ্গাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন  টর্পেডো

    রাঙ্গাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো

    রফিকুল ইসলাম,
    বাংলাদেশে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো। বঙ্গোপসাগর ঘেষা পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি নদীতে এটির দেখা মেলে। অবিস্ফোরিত এ টর্পেডো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। আনা হচ্ছে নৌ বাহিনীর সদস্যদের।

    রোববার দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডো। ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীর শিশু কিশোররা জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসেন মৌডুবীর কাটাখালী ভাঙার খালের মধ্যে।

    এরপর স্থানীয়রা এটিকে দেখতে জড়ো হন খাল পারে। কেউ এটিকে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মিসাইল বলে আবার কেউ টর্পেডো বলে ধারনা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এর ছবি ও ভিডিও। আলোচনার কেন্দ্র বিন্দুতে তৈরী পুরো এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ।

    এদিকে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে
    বিধ্বংসী এই টর্পেডোকে দ্রুত সময়ের সরিয়ে নেয়ার দাবী স্থানীয়দের।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভেসে আসা বস্তুটি যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো। এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। তাই নিরাপত্তার সাথে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ বাহিনীকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নৌ বাহিনীর সদস্যরা এলে উদ্ধার কার্যক্রম শুরু হব।

    টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়। এটি জলের নিচে চালিত হয় এবং জলের নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়। এছাড়া এগুলোকে বিভিন্ন প্রকারের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।
    মূলত সাবমেরিন ও যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য টর্পেডোকে ব্যবহার করা করা হয়।

  • নোয়াখালীতে প্রচন্ড গরমে ১৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

    নোয়াখালীতে প্রচন্ড গরমে ১৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচন্ড গরমে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।রোববার (২৮ এপ্রিল) সকাল সোয়া দশটা থেকে বেলা এগারোটার টার মধ্যে বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল এ ঘটনা ঘটে।পরে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
    হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের সহকারী জ্যেষ্ঠ শিক্ষিকা ফাতেমা ইসরাত জানান, আজ সকাল দশটার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরুর পর বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা লক্ষ্য করা যায়।এক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির ১১ জন অষ্টম শ্রেণির দুইজন নবম শ্রেণির দুজন ও দশম শ্রেণির দুইজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে।
    শিক্ষিকা ফাতেমা ইসরাত আরও জানান, শিক্ষার্থীদের কারো পেট ব্যথা কারো মাথাব্যথা কারো চোখ ব্যথা লক্ষ্য করা যায়।এ সময় একজন শিক্ষার্থী বমি করে।শিক্ষার্থীদের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক শ্রেণি শিক্ষক তাকে বিষয়টি জানান।তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে এনে অসুস্থ সকল শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিয়া জনকল্যাণ শিক্ষা হাইস্কুলের ঘরটি টিনের হওয়ার কারণে বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে হাঁসফাঁস করতে থাকে।তারা এরই মধ্যে গরমের কারণে শৃষ্ট সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
    অপরদিকে, বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় সকাল ১০টা ২০ মিনিট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।সবাই শ্রেণিকক্ষে শিক্ষকের জন্য অপেক্ষা করছিল।১০টার দিকে আফিফা হঠাৎ গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে।তার মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফেরে।এরপর তার শিক্ষক বাবা তাকে বাড়ি নিয়ে যান। আফিফা ওই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে।মাদরাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আফিফা অজ্ঞান হয়ে পড়েছিল।আমরা তার মাথায় পানি ঢালার পর সে সুস্থ বোধ করলে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। আফিফা ছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। আমরা তাদেরও ছুটি দিয়ে দিয়েছি।
    জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, হাতিয়ার জনকল্যাণ ট্রাস্ট হাই স্কুলে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন।এ ছাড়া তিনি আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাননি।

  • সুন্দরগঞ্জে ধানকাটার লেবার সেজে গাঁজা পাচারের সময়-২ কারবারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ধানকাটার লেবার সেজে গাঁজা পাচারের সময়-২ কারবারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

    রবিবার পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে ধানকাটা লেবার বেশে গাঁজা পাচার করার সময় পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাদক কারবারি আমিনুল হক (৩০) ও সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৪)কে আটক করেন। পরে উপস্থিত জনতার মোকাবেলায় ধৃত ব্যক্তি জাকির হোসেন এর কাঁধে ঝোলানো ট্রাভেল ব্যাগ তল্লাশী করলে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা পায় পুলিশ। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, মাদকসহ সকল অভিযান পুরোদস্তুর চলছে চলবে।

  • লক্ষ্মীপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর করার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ দুইজন আটক

    লক্ষ্মীপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর করার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ দুইজন আটক

    মো:নাজিমুদ্দিন রানা:
    লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। এসময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট, চার রাউন্ড গ্যাস সেল এবং দুই রাউন্ড সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে।

    পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    রাতেই পুলিশ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু এবং পরাজিত প্রার্থী বোরহান চৌধুরী সমর্থক মোহাম্মদ নাজিমকে আটক করে থানায় নিয়ে আসে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী মোট ৬২৩৯ ভোট পান। আর আনারস প্রতীকে ওমর ফারুক ইবনে হুছাইন ৭৫৪২ ভোট পেয়েছেন।

    সন্ধ্যায় ওই ইউনিয়ন ১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণায় অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী ভোট কম পাওয়ায় তার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে উঠে।

    তারা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সহকারী পুলিশ সুপার (রামগতি-সার্কেল) সাইফুল আলমের গাড়ির সামনের গ্লাসের কাঁচ ভেঙে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রাবার বুলেট, চার রাউন্ড গ্যাস সেল এবং দুই রাউন্ড সাউন্ড গ্যানেট নিক্ষেপ করেন। তবে এতে কোন রকম হতাহতের খবর পাওয়া যায়নি।

    এদিকে এ ঘটনায় পুলিশ ওই এলাকা থেকে বিজয়ী চেয়ারম্যান ওমর ফারুক ইবনে ভুলু ও পরাজিত প্রার্থীর সমর্থক মো:নাজিম কে ওই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের গাড়ির ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা রাবার বুলেট ছোঁড়া হয়৷ আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।

  • খাগড়াছড়িতে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন সুসম্পন্ন, ঘোষণা অপেক্ষায় ছাত্রসমাজ

    খাগড়াছড়িতে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন সুসম্পন্ন, ঘোষণা অপেক্ষায় ছাত্রসমাজ

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    খাগড়াছড়িতে প্রায় ৮বছরের অধিক পর আজ ২৭এপ্রিল শনিবার অবহেলিত মতপার্থক্য মতদ্বৈধতার গুনেধরা নেতৃত্বের অবসান ঘটিয়ে যোগ্য নতুন নেতৃত্ব খুঁজতে বাংলাদেশ ছাত্রলীগ, খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হয়েছে তবে অধীর আগ্রহে সকল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দগণ নতুন নেতৃত্ব সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা শোনার অপেক্ষায় ।

    উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পার্বত্য প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং উদ্বোধক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, প্রধান বক্তা হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

    আজকের সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এক উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। ২০২১ সালে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের প্রত্যেক ছাত্রকে স্মার্ট হতে হবে। তিনি বলেন, স্মার্ট মানুষ, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি না হলে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ছাত্র সমাজসহ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ছাত্র সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের ৩টি জেলার চিত্র অনেক বদলে দিয়েছে। প্রতিটি সম্প্রদায়ের সাম্প্রদায়িক, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ভালোবাসা পরস্পরের প্রতি আরো সু-দৃঢ় হয়েছে। পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে এবং এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। এই বছরে পাহাড়ের সকল জনগোষ্ঠী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “ধর্ম যার যার উৎসব সবার” মহামন্ত্রে পবিত্র ঈদ উল ফিতরের পাশাপাশি বৈসাবি পালনে গ্রামে গ্রামে গ্রাম্য খেলা মেলা, লটারি, সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দে কাটিয়েছেন।

    প্রথম অধিবেশনের শুরুতে মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রনেতা ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। সাংগঠনিক সূত্র হতে জানা যায় যে, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের এবারের সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ৬জন করে মোট ১২ জন প্রার্থী পদপ্রত্যাশী রয়েছে।
    সভাপতি পদে পদপ্রত্যাশীরা হলেন রয়েল ত্রিপুরা, অর্ণব ত্রিপুরা টুটুল, ক্যজাইরি মারমা, তেপান্তর চাকমা, জিৎজয় ত্রিপুরা ও সুপ্রিয় চাকমা। প্রত্যেকেই জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

    তবে ছাত্রলীগের তৃণমূল বলছে, সভাপতি পদ প্রত্যাশিদের মধ্যে নেতৃত্ব এবং আলোচনায় এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্নকারী রয়েল ত্রিপুরা এবং ক্যজাইরি মারমা আর সাধারণ সম্পাদক পদের ৬ প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন মোঃ মনির হোসেন ও প্রয়াত নুরুল কাদের চৌধুরীর ছোট ভাই মোঃ নুরুচ্ছাফা চৌধুরী রাফি। তবে ব্যক্তিগত কোনো অর্জন, ত্যাগ না থাকলেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মেধাবি ও আধুনিক মন-মানসিকতার সহমর্মিতা এবং পারিবারিক ইমেজ কাজে লাগছে নুরুচ্ছাফা চৌধুরী রাফি।

    এসময়ে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং বিশেষ বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের হোসেন মঈন, উপ-আপ্যয়ন সম্পাদক শাহাদাত হোসেন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোসতাকিম হোসেন রিয়াদ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং চট্টগ্রাম বিভাগীয় জেলা উপজেলা ছাত্রলীগের সফরসঙ্গী উপস্থিত ছিলেন।
    এসময়ে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নীলোৎপল খীসা, জেলা পরিষদ সদস্য মোঃ জব্বার, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য ক্যজাই মারমা, সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপদপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য আফতাব চৌধুরী, শামীম চৌধুরী, সদস্য অ্যাড.নুরুল্লাহ হিরু, জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু আচার্য্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা ও যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা শ্রমিকলীগ সভাপতি জানু শিকদার ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনজীব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও উপজেলা পর্যায়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি অংসা মারমা ও যুগ্ম আহ্বায়ক রুবেল ত্রিপুরাসহ সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলরগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্মেলনের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২৪ এর শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মানবতার মা দেশত্ববোধক গানে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ শিল্পীগোষ্ঠীর তরুণ-তরুণীরা গান, নৃত্যসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    উক্ত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন অর্কিড চাকমা, শোকবার্তা পড়ে শোনান সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মনির হোসেন। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের মনির হোসেন ও শাহেদুল আলম চৌধুরী সঞ্চালনা করেন।

  • কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথসভা

    কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথসভা

    মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭এপ্রিল সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর স ালনায়।
    প্রধান অতিথি বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা যুগ্মআহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা যুগ্মআহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক হুমায়ুন কবির সুমন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার শফিকুল ইসলাম শফি, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার মকবুর হোসেন মুকুল, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্মআহবায়ক সাইদুজ্জামান সাইদ, পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি আনিসুজ্জামান আনিস, পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক, উপজেলা যুবদলের নেতা আলমগীর ছিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবলু রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল ইসলাম আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ।

    এর আগে সকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট এর মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জানাতে বীটের গ্রামের বাড়িতে আসেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস প্রমূখ।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপির নির্বাচন সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ

    নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপির নির্বাচন সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপির নির্বাচন সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ প্রদান। নড়াইল সদর থানা কম্পাউন্ডে জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৭এপ্রিল)
    উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ প্রদান করেন। নির্বাচন নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে বলেন। সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। কেউ দায়িত্ব পালনে গাফিলতি ও পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। পুলিশ সুপার মহোদয় নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য তীব্র গরম থেকে রক্ষা পেতে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন সরবরাহের প্রত্যয় ব্যক্ত করেন। প্রচন্ড তাপদাহে পুলিশ সুপার’র এই মহতী উদ্যোগে জেলা পুলিশের অফিসার ফোর্সগণ করতালির মাধ্যমে আনন্দঘন অভিব্যক্তি প্রকাশ করেন।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; মীর শরিফুল হক, ডিআইও-১ জেলা বিশেষ শাখা; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোঃ নাজমুল হুদা, ইনচার্জ, অপরাধ শাখা; অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, নড়াইল সহ জেলা পুলিশের পুলিশ সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীতে বিএনপি নেতার নির্বাচনী ক্যাম্প নির্মাণে বাধা

    গোদাগাড়ীতে বিএনপি নেতার নির্বাচনী ক্যাম্প নির্মাণে বাধা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি, পুলিশ দিয়ে ধরিয়ে মামলা দেওয়ার হুমকি ও নির্বাচনী কার্যালয় নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরেক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

    শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা বাসুদেবপুর ইউনিয়নের সুইজগেটে বাজারে বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনীর ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস নির্মাণের সময় বাধা দিয়ে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা আওয়ামী লীগের নেতার নাম আহাদ বিশ্বাস। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। আহাদ বিশ্বাস বর্তমান চেয়ারম্যান ও কাপ-পিরিচের প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থক।

    হুমকি পাওয়া ঘোড়া প্রতীকের কর্মী জিয়া অভিযোগ করেন, আমি জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনীর পক্ষে কাজ করছি। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে সুইজ গেটে বাজারে মোড়ে একটি জায়গায় নির্বাচনী অফিস তৈরীর জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলাম। এই সময় আহাদ বিশ্বাস মোটরসাইকেল চালিয়ে এসে হঠাৎ করেই বলে এখানে যা কিছু হচ্ছে তা করা যাবে না। নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। নইলে থানার পুলিশ দিয়ে মামলা দিয়ে ধরিয়ে দিবো।

    তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনী প্রচার প্রচারণা কেবল শুরু এখনি যদি এমন হুমকি ধামকি চলে তাহলে নির্বাচনী আসতে আসতে পরিস্থিতি আরো খারাপ হবে তাতে মাঠে টিকে থাকা যাবে না বলে জানান।

    ঘোড়া প্রতীকের প্রার্থী ও বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনী বলেন, কেবলমাত্র ভোটের প্রচার প্রচারণা শুরু তাতেই আওয়ামী লীগে নেতাদের পক্ষ থেকে আমার কর্মীদের ভয়ভীতি ও মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি খুবই শঙ্কিত। আমার নির্বাচনী অফিস করতে বাঁধা প্রদার করা হয়েছে। ভোটের সময় ঘনিয়ে আসতে আসতে তাদের অত্যাচার আরো বেড়ে যেতে পারে। তিনি সুষ্ঠ ভোটের পরিবেশ আশা করেন এবং এই ঘটনায় রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করার কথাও জানান।

    হুমকি প্রদান প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আহাদ বিশ্বাস বলেন, যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক না। আমি ওখানে গিয়ে আমার এক শ্যালককে নিষেধ করেছি তোর এসব অফিস করার কি দরকার। জিয়া নামের কাউকে তিনি কোন কিছুই বলেননি বলে জানান।

    এবিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রমানিক বলেন, এই ধরনের তথ্য বা অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। অভিযোগ পেলে অবশ্যই দেখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।