Blog

  • আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ারপুরে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ারপুরে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার “আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ারপুর ৪ নং জোন কমিটি’র উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী,ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৫ মে) দিনব্যাপী আশুলিয়ার পূর্ব জামগড়া স্থানীয় একটি বিনোদন পার্কের সম্মেলন কক্ষে এই ঈদ পূণর্মিলনীর আয়োজন করেন ইয়ারপুর ইউনিয়নের ৪নং জোন কমিটির নেতৃবৃন্দ। 

    এসময় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম খান (লিটন)। 

    উক্ত অনুষ্ঠানে ইয়ারপুর ৪ নং জোন কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মেহেদী হাসান মিঠু, দ্বিতীয় নির্বাচন কমিশনার ও জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নূর উদ্দিন পাটোয়ারী, তৃতীয় নির্বাচন কমিশনার মো. মারগুব লিটন, আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ আলী খান পাপ্পু।

    এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়াপুর ৪নং জোন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলামসহ ফিরোজ শেখ,মাসুদুর রহমান,মনির সিকদার, সাইদুর রহমান,হিমেল,রায়হান, পিয়াস,সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন,ফারুক শেখ, খোকন,বশির,আব্দুল হক, আবু হানিফ, সজীব মজুমদার, এসময় আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ভালুকার রাজৈ ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নয়নে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    ভালুকার রাজৈ ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    আরিফ রববানীঃ:

    মাদক,বাল্যবিবাহ,চুরি,ছিনতাই,ডাকাতিসহ সমাজের সকল অপরাধ নির্মুল করে ভালুকার আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষে নিয়মিত বিভিন্ন এলাকায় বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা সেমিনার করছে ভালুকা মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২মে) সন্ধ্যায় উপজেলার
    রাজৈ ইউনিয়নের ভালুকা -শ্রীপুর- গফরগাঁও তিন থানার সীমান্তবর্তী এলাকা পারুল দিয়া বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) রাজৈ ইউনিয়ন তথা উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং যেকোন অপরাধ মোকাবেলায় পুলিশকে সহায়তার আহবান জানান। এসময় এলাকাবাসীর অভাবনীয় আন্তরিকতা, সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

    রাজৈ ইউনিয়ন বিট ইনচার্জ এস আই শাহাদত হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় রাজৈ ইউনিয়নের শতাধিক জনসাধারণ, গ্রাম পুলিশের সদস্য ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

    উজিরপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু বরন করেছে।

    ৪ মে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের মোঃ মোকলেস খানের জমির ধান কাটতে যান কৃষক মোঃ জামাল ফরাজী (২৬)। কিছুক্ষণ পর তিনি ধান কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। জমির মালিক মোখলেস খান স্থানীয়দের সহযোগিতা নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোক জনিত মৃত্যু ঘোষণা করেন।

    সুত্রে যানা যায়, মৃত কৃষক মোঃ জামাল ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সৈয়দ ফরাজীর পুত্র। গত ২১ এপ্রিল তিনি(জামাল ফরাজী) উজিরপুরের ডাবেরকুলে ধান কাটার উদ্দেশ্যে এসেছেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান স্ট্রোক জনিত কারনে একজন কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • মাগুরায় এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠিত শামীম আহমেদ প্রেসিডেন্ট, মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি

    মাগুরায় এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠিত শামীম আহমেদ প্রেসিডেন্ট, মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি

    রক্সী খান মাগুরা : বাইশতম চেঞ্জ অভারের মাধ্যমে মাগুরায় এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বোর্ড মিটিং এর মাধ্যমে এ কমিটি গাঠত হয়।
    অনুষ্ঠানে ২০২৪ সালের জন্য মাগুরা ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ খান, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর হয়েছেন এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনু। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি এপেক্স ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
    মাগুরা ক্লাবের সাভির্স ডিরেক্টর লিটন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট শামসুন নাহার আজিজ লীনা, ভাইস প্রেসিডেন্ট এম সায়েম টিপু, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেক্রেটারী শেখ আরিফুর রহমান রাজু, এপেক্স ক্লাবের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল মতিন শিকদার, এপেক্সনার মাকসুদুর রহিম, ডিস্ট্রিক্ট-৬ গভর্ণর শাহানাজ পারভীন সেতু, মতিঝিল ক্লাব প্রেসিডেন্ট ফারহানা আক্তার, নরসিংদী ক্লাব প্রেসিডেন্ট তুষার কান্তি ঘোষ, সাবেক পিডিজি আক্তার জাহান ঝর্ণা, মাগুরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোখলেছুর রহমান অন্যরা।

    রক্সী খান মাগুরা।

  • মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

    মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালিবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

    আজ ৩মে (শুক্রবার )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশে ঢালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭) ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান।
    তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।

    প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হওয়ার
    পরও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পরেন পরিবারের সদস্যরা।

    বাড়ির পাশে অবস্থিত পুকুরের সামনে গেলে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান তারা।

    মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম
    আমাদের কে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • শাজাহানপুরে টানা ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) নির্বাচিত হলেন  মোঃ আতিকুর রহমান

    শাজাহানপুরে টানা ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) নির্বাচিত হলেন মোঃ আতিকুর রহমান

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ নীতিমালা অনুযায়ী শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) ক্যাটাগরিতে টানা ৪র্থবার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) নির্বাচিত হয়েছেন ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি ,বগুড়া জেলা ICT4E অ্যাম্বাসেডর মোঃ আতিকুর রহমান। তিনি চাকুরী জীবনের শুরু থেকেই কারিগরী দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখি শিক্ষাদান করে আসছেন। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি ঝড়েপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সচেতন এবং শিক্ষার্থীদৈর বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করে থাকেন।
    তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান,রাণীরহাট কারিগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর,বাংলাদেশ স্কাউট শাজাহানপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল হালিম দুদু,বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মুতি মামুন, শাজাহানপুর উপজেলা সভাপতি ওয়াদুদ হোসেন, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আলমগীর হোসেন ,বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক জিয়াউল হক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেনিক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান শাহীন, বিহিগ্রাম এডিইউ সেন্ট্রোল ফাযিল মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ইয়াহিয়া,সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাযিল স্নাতক মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,বামুনিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ বিলাল হোসেন,নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম,বড়পাথার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল জামাল।
    মোঃ আতিকুর বলেন, পেশাগত কাজের স্বীকৃতি পেশাগত মান উন্নয়ন কে গতিশীল করে। তিনি তার এই কৃতিত্বের জন্য বিদ্যালয়ের পরিচালনাপর্ষদ,শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উপজেলা পর্যায়ের বিচারকমন্ডলী ও কলাকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সাংবাদিকের পিছে লাগা

    সাংবাদিকের পিছে লাগা

    মোঃ আনিসুর রহমান আগুন

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সবার জন্য দোয়া করি,
    আছেন যারা মোর সিনিয়র জুনিয়র সহচর-সহচরী,
    সাংবাদিক হয়ে যারা সাংবাদিকের পিছে লাগেন,
    তাদেরও একদা সময় আসবে সেটাও মনে রাখেন।

    সাংবাদিকতা হল রাজকীয় পেশা নোংরামি ত নয়,
    যারা এ পেশাকে কলুষিত করে তাদের জন্য দুঃখ হয়।
    আমরা একজনের কথা আরেকজনে করি কানাকানি,
    এ আশায় যে তার কাছে পাই যদি কিছু তেল পানি!

    আমার আছেন যারা সহকর্মী ধর্মী-বিধর্মী দূর-অদূরে,
    সকলে গড়ি ঐক্য একতা করি প্রতিবাদ সমস্বরে।
    যখন মোরা হামলার শিকার হই কোন দুষ্টচক্রের হাতে,
    একে অপরের পাশে দাঁড়াই মোকাবেলা করি একসাথে।

    অপরাধীরা হোক যত শক্তিশালী যতই ধুরন্ধর,
    টিকতে পারবে না কেউ যদি হয় এক কণ্ঠস্বর!
    এসো তাই কলম সৈনিক ভাই এক হয়ে যাই,
    মোদের কারও সাথে কারও ত কোন দ্বন্দ্ব নাই।

    (উৎসর্গ- আমার সকল কলম সৈনিক ভাইদেরকে)

  • বাজুস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরে বাজুসের মতবিনিময় সভা

    বাজুস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরে বাজুসের মতবিনিময় সভা

    নাজিম উদ্দিন রানা : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট বাজুস জেলা শাখা এ আয়োজন করে।

    বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কিমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান।

    বিশেষ অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. ইমরান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান।

    প্রধান অতিথি রিপনুল হাসান বলেন, আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর জুয়েলারীকে শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। তিনি প্রতিনিয়ত জুয়েলার্স সদস্যদের খোঁজ রাখেন। জুয়েলার্সরা কেমন আছেন, কিভাবে আছেন তা নিয়েও প্রতিনিয়ত তিনি খোঁজ রাখছেন। বাজুস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, বাজুসের সকল জুয়েলারী ব্যবসায়ীকে এক ছাতার তলে নিয়ে আসা হবে। যারা বাজুসের সদস্য নয়, তারা সদস্য না হয়ে ব্যবসা করতে পারবে না। সারাদেশে তাদের তালিকা তৈরীর কাজ চলছে। বিক্ষিপ্তভাবে না থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কররুন।

    তিনি আরও বলেন, ছোট বড় সকল ব্যবসায়ী যাতে মিলেমিশে সন্মানের সাথে ব্যবসা করতে পারে, বাজুস সে লক্ষ্যে কাজ করছে।

  • বড়াইগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের  আলোচনা সভা

    বড়াইগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

    বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

    ‘মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বনপাড়া পৌর শহরের লাজ ভেগাস চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবাদিক সংগঠন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।
    প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক রতন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, তথ্য ও গবেষণা সম্পাদক সৈকত হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ওমর ফারুক, আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক মুজাহিদ হোসেন, কার্যকারী সদস্য নাইম সরকার, কার্যকরী সদস্য,মোঃ শাহ আলম প্রমুখ।
    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
    উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছে।

    মোঃ শাহ আলম
    বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  • উজিরপুরে ১০ বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

    উজিরপুরে ১০ বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ১০ বছরের স্কুল পড়ুয়া এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    ৩ মে শুক্রবার বেলা ১২ টায় উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে সুলতান হাওলাদারের একতলা দালান ঘরের ছাদে যাওয়ার দরজার আড়ার সাথে ওড়না বাধা ঝুলন্ত অবস্থায় তামান্না আক্তার (১০) নামের ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    সুত্রে যানা যায়, মৃত তামান্না আক্তার(১০) পার্শবর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে। মৃত তামান্না গত ২ মে বিকাল ৫ টার দিকে উজিরপুর খালাবাড়ি বেড়াতে আসেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, ১০ বছরের একটি মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে বরিশালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও অধিকতর তদন্ত সাপেক্ষে বলা যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা।