Blog

  • পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান

    পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করেছেন ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজারের ব্যবসায়ী সহ আগত তৃষ্ণার্ত সাধারণ মানুষের জন্য শীতল শরবত পানি পান করার ব্যবস্থা করেছেন। ব্যবস্থা হিসেবে তিনি পৌর বাজারের প্রাণকেন্দ্র কপোতাক্ষ মার্কেটের সামনে শরবত পানির ড্রাম স্থাপন করেছেন। এখান থেকে প্রতিদিন তৃষ্ণার্ত যে কোন মানুষ শরবত পানি পান করতে পারবেন। শনিবার দুপুরে শরবত পানির ড্রাম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির পরিচালক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুনছুর মোড়ল, মোঃ আব্দুল আজিজ, আলাউদ্দীন রাজা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, আশরাফুল ইসলাম রাবু, শাহরিয়ার, রিমন হোসেন, মাওঃ তমজিদ আলম, সুদেব দাশ ও মাসুম বিল্লাহ।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা, লভ্যাংশ ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী রিপন কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ব্যবসায়ী আলমগীর হোসেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সাবেক সভাপতি স ম আব্দুল জব্বার, শামীম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, শাহীন ইকবাল, ব্যবসায়ী শওকত হোসেন মোড়ল, মোকলেসুর রহমান, আনিছুর রহমান, মোহাম্মদ আলী, বাবু রাম মন্ডল, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ গাজী, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু, কোষাধ্যক্ষ হারুন অর রশীদ, আবজালুর রহমান মিঠু, আব্দুল মালেক গাজী, সবুজ মিস্ত্রী, আব্দুস সালাম সরদার, নূরুজ্জামান সানা, বিল্লাল মোড়ল ও আছাবুর রহমান শিমুল। সভায় আড়ৎদারী ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

  • কেশবপুরে আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন  বর্জন করে বিএনপির লিফলেট বিতরণ

    কেশবপুরে আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপির লিফলেট বিতরণ

    মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) ঃ বিএনপি উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জনের অংশ হিসাবে কেশবপুরে আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে ৪মে বিকেলে কেশবপুর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত।
    এসময উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক কাউন্সিলন মশিয়ার রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিরর আব্দুল হালিম মোড়ল, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা ছাত্রদরের সভাপতি রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদরের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ ইউনিয়ন,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    লিফলেট বিতর শেষে শহরে মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন উপজেলা নির্বাচন আমরা বর্জন করচ্ছি। বর্জন করা মানে এমন নাই যে আমাদের প্রার্থী থাকবেনা আমরা কোন ভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় জড়াবো না অর্থাৎ কোন প্রার্থার পক্ষে আমরা ভোট চাইবো না। নির্বাচনী প্রচার প্রচার পরিচালনায় অংশ নেব না এবং আমরা কেই ভোট কেন্দ্র যাবনা। যদি আমরা কেই যায় আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে ২০১৮সালের জাতীয় একাদশ নির্বাচনে আবুবক্কর আবুর লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়। তারেক রহমান যে ঘোষনা করেছেন বিএনপির নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত উপনিত হয়েছেন সে সিদ্দান্ত সকলকে মানতে হবে। তিনি আরও বলেন আত্নসজন বন্ধু বান্ধব পাড়া পতিবেশি নির্বাচনে যাতে না জড়ায় সে বিষয় নিশ্চত হবেন এবং অন্য কেই যাতে না জড়াই সে বিষয় দেখবেন।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী  কর্মীসভা  অনুষ্ঠিত

    মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে আগামী ৮ মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু’র এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
    দোয়াত কলম প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক মেয়র মাসুদ পারভেজ এর আয়োজনে মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পুন্ডুরা সেওড়াতলা এলাকার এক বিশাল বড় মাঠে শনিবার ৪ মে রাতে এ নির্বাচনী কর্মী সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাচনে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও দোয়াত কলম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বিকেল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সভায় যোগ দেয়ার জন্য নারী পুরুষ সহ দোয়াত কলম মার্কার সমর্থক গন উপস্থিত হতে থাকেন। সন্ধার মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
    এসময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,মহিলা লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনী কর্মীসভায় বক্তারা ছরোয়ার আলম খান আবুকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করার আহবান জানান।

  • কালীগঞ্জে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

    কালীগঞ্জে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৭২ বোতল ফেনসিডিলসহ ২জন আসামি, দুইটি মোটর সাইকেল ও ১টি সি আর সাজা পরোয়ানা সহ ১টি সি আর ওয়ারেন্ট ভুক্ত ০১ জন আসামীসহ মোট ৩জন গ্রেফতার করেন পুলিশ। লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮নং কাকিনা ইউনিয়নের ইশ্বরকোল মৌজাস্থ জনৈক সওদাগর মন্ডল এর বাড়ীর সামনে কাচা রাস্তার উপরে দুইটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মিলন মিয়া (২৩),পিতা- এন্তাজ আলী, খাদেমুল ইসলাম রিয়াদ @ মোল্লা (২০),পিতা- হাবিবুর রহমান , উভয় সাং- লতাবর, থানা-কালীগন্জ,জেলা- লালমনিরহাট। মোটরসাইকেল চালকদ্বয় ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক হয়। উভয়  কে  তল্লাশীকালে  উভয়ের শরীরে পরিহিত কালো রংয়ের কটিতে বিশেষ কায়দায় রক্ষিত ১৭২বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে মামলা রুজু করা হয়। এবং অপর অভিযানে থানা এলাকা হতে ১টি সি আর সাজা পরোয়ানা নং ২৭/২১ সহ ১টি সি আর ওয়ারেন্ট নং ৩৮৫/২৩ এর একই  আবু সাঈদ,পিতা- রমজান আলী,সাং-সুন্দ্রাহাবি,থানা-কালীগঞ্জ জেলা- লালমনিরহাট কে গ্রেফতার করে। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজা পরোয়ানা ও ফেনসিডিলসহ তিন জন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান সিকদারের গনসংযোগ

    বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান সিকদারের গনসংযোগ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বানারীপাড়া উপজেলা আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ সুলতান সিকদার সকলের কাছে দোয়া আশীর্বাদ চেয়ে গনসংযোগ করেছেন। উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সু পরামর্শ ও স্মার্ট বানারীপাড়া গড়তে ৪ মে দুপুরে বানারীপাড়া বন্দর বাজারে  ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সুলতান সিকদার তার সমর্থকদের নিয়ে সকলের কাছে দোয়া চেয়ে লিফলেট ও কলম বিতরণ করেছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনার ভোট আপনার আমানত। আমি ভোট চাইতে নয় দোয়া চাইতে এসেছি। ভোট যেহেতু আপনার, তাই সিদ্ধান্ত নেবার অধিকারও আপনার। আপনি যাকে যোগ্য ও দক্ষ মনে করবেন আপনার ভোট আপনি তাকেই দিবেন। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শিবু দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক অসীম সরকার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর শীল, রিপন হাওলাদার, সৈয়দকাঠী স্বেচ্ছেসেবকলীগ নেতা সমীর মন্ডল প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • উজিরপুরে জেলেদের মাঝে  বৈধ জাল ও ছাগল বিতরণ করেন – এমপি রাশেদ খান মেনন

    উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করেন – এমপি রাশেদ খান মেনন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর কর্তৃক আয়োজিত দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে উপকরন ও জাল বিতরন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন।
    ৪ মে শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৭ নং বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান,মোঃ ইউছুব হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের শ্রেনী পেশার মানুষ।এ সময় ২০ পরিবারের মাঝে ৪০ টি ছাগল, ছাগলের ঘর ও প্রতি গ্রুপে ৫ জনের মোট ৪০ জনকে ৮ টি বৈধ জাল বিতরণ করেন।

  • বেতাগীতে গরমে উপজেলা প্রশাসনের উদ্যোগে,ঠান্ডা পানি বিতরণ

    বেতাগীতে গরমে উপজেলা প্রশাসনের উদ্যোগে,ঠান্ডা পানি বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    রোদ ও গরমে বরগুনার বেতাগীতে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের জন্য রাস্তায় রাস্তায় শরবত, ঠান্ডা পানি বিতরণ করছে বেতাগী উপজেলা প্রশাসন এর সহযোগিতায় স্থানীয় যুবকদের সংগঠন গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও এনসিটিএফ বেতাগী।

    অব্যাহত তাপমাত্রায় জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ায় বেতাগী পৌর শহরের টাউন ব্রিজসহ বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের জন্য শনিবার (৪ মে) দুপুর ১২ থেকে ২ ঘটিকা পর্যন্ত প্রয় ৫০০ শত মানুষ এর মাঝে শরবত, স্যালাইন পানি ও ঠান্ডা পানি বিতরণ করেন। শরবত বিতরণের উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

    আয়োজকরা জানান, তারা আখের লাল চিনি, ট্যাং, কাগুজীলেবু, তোকমা, বিট লবণ এসব উপকরণ সম্বলিত ৫০০ লিটার সরবত বানিয়ে তা দিনমজুর, পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক, ট্রাক চালক ও শিশুদের এই সরবত পান করান।

    শরবত বিতরণ বাস্তবায়ন করেন স্থানীয় যুবকদের সংগঠন গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনের কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য মো: আরিফুল ইসলাম মান্না, মো সুমন মিয়া, মো: ইমাম, সাইফুল ইসলাম রিয়াজ, সুমাইয়া আক্তার, রাইসা সিকদার, মাইনুল ইসলাম তন্ময়, সিয়াম, সৌরভ জোমাদ্দার, তাওহীদ হোসেন,আদিবা,জারিফ চৌধুরী ও মো: ইমন উপস্থিত ছিলেন।

    শরবত পান করে বেতাগী পৌরএলাকার বাসিন্দা রিকশা চালক মজিবুর রহমান বলেন, ‘খুব তেষ্টা পেয়েছিল। তাই এই ঠান্ডা সরবত খেয়ে পরাণ জুড়িয়েছে। যারা এ আয়োজন করেছে, আল্লাহ কল্যাণ করুন।’

    সংগঠন কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না জানান, আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা করছে। যতদিন পর্যন্ত এই তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ জানান, গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও পথচারীদের পিপাসা মেটানোর জন্য এই ক্ষুদ্র উদ্যোগ। গরম চলমান থাকলে কর্মসূচি অব্যাহত থাকবে।

  • অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বরখাস্ত হলেন মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান

    অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বরখাস্ত হলেন মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান

    আরিফ রব্বানী,
    ষ্টাফ রিপোর্টাঃ
    মাদ্রাসার অর্থ আত্মসাত, অনিয়ম-বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ
    মোঃ আজিজুর রহমান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার গভর্নিং বডির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।

    জানা গেছে, ১৯৮৫সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে ৪০০ শতাধিক শিক্ষার্থী রয়েছে। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান নির্নয়ে এ মাদ্রাসা অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। প্রায় ২ বছর আগে এ মাদ্রাসায় যোগদানের পর থেকে উক্ত অধ্যক্ষ মাদ্রাসা আয়ের টাকা পয়সা মাদ্রাসা তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা,মাদ্রাসার চেয়ার টেবিল বানানোর নাম করে টাকা উত্তোলন কর তা না বানিয়ে অর্থ আত্মসাৎ করা,শিক্ষকদের নিকটদের নিকট থেকে টাকা হাওলাদ করে তা ফিরিয়ে না দেওয়া,মাদ্রসার মহিলা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ইভটিজিং ও অসৌজন্যমূলক আচরণ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে অসধাচরন,মাদ্রাসা উপস্থিত না থেকেও হাজিরা খাতায় অবৈধভাবে স্বাক্ষর করাসহ মাদ্রাসার বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত, অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতা শিক্ষিকা ও ছাত্রীদের সাথে অসৌজন্নমূলক আচরণ ও অন্যান্য কতিপয় অভিযোগের কারণে মাদ্রাসা পরিচালনা কমিটি তাকে সতর্ক করে। কিন্তু তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরন করে আসছে। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় হিতৈষীদের মাঝে দারুন ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসা পরিচালনা কমিটি উক্ত অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও অডিট চালানোর সিদ্ধান্ত নেয়। দীর্ঘ তদন্দ শেষে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে।

    গভর্নিং বডির সভাপতি ড.ইদ্রিস খান জানান, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই, তদন্ত ও অডিট শেষে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির বিষয় প্রমানিত হয়। গভর্নিং বডির সাধারণ সভায় উক্ত অধ্যক্ষকে সাময়িক বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।গত ২৮শে এপ্রিল রবিবার তাকে সিদ্ধান্তের চিঠি প্রদান ও সংশ্লিষ্ঠ দপ্তরে কাগজ-পত্র প্রেরন করা হয়েছে।বরখাস্ত হওয়ার পরও তিনি নানা অনিয়ম বিশৃঙ্খলা শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কতিপয় শিক্ষক কে চাকুরীচ্যুত করন সহ নানা হুমকি ধুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন তিনি।

  • বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী নিহত

    বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী নিহত

    বড়াইগ্রাম (নাটোর )প‍্রতিনিধিঃ

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছে।
    নিহত ব্যক্তির নাম হাফেজ মোঃ আবু জাফর স্বর্ণকার (৫৫)।
    সে জোনাইল ইউনিয়নের বাসিন্দা ও বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের
    মৃত হুজুর আলী মোল্লার ছেলে
    এলাকাবাসীর সূত্রে জানা গেছে, (শনিবার ৪রা মে) দুপুরের দিকে জোনাইল থেকে ব্যবসায়িক কাজে চাটমোহর চাচ্ছিলেন হঠাৎ সড়কে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে গুরুত্ব আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। এ দুর্ঘটনাটি ঘটে চাটমোহর উপজেলার হরিপুর সড়কের ধরোইল নামক এলাকায়।
    ৩নং জোনাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানায়, ব্যবসায়িক কাজে চাটমোহরে যাওয়ার পথে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন।পরবর্তীতে অ্যাম্বুলেন্সে রাজশাহীতে নেওয়ার পথে নিহত হয়।