Blog

  • গোদাগাড়ীতে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

    গোদাগাড়ীতে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
    রাজশাহীর গোদাগাড়ীতে এক নারীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের আবু সাইদ (৪০) নামে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ভুক্তভোগি নারী থানায় মামলা দায়ের করেছেন। এরআগে গত ১৬ এপ্রিল রাতে আবু সাইদ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার দিয়াড় মানিকচক এলাকায়নওই নারী গত ১৬ এপ্রিল রাতে খাওয়া দাওয়া শেষে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরে লাইট জ্বালানো ছিল। বাড়ীর প্রধান গেটের দরজা বন্ধ করা হলেও তিনি শয়ন কক্ষের দরজা খোলা রেখেছিলেন। রাত ১ টার দিকে আবু সাইদ কৌশলে বাড়ীর মেইন গেটের দরজা খুলে ওই নারীর শয়ন কক্ষে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলে সাইদ পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগি নারী নিজে বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা

    নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা। নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৩ মে ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার এসিল্যান্ড দেবাশীষ অধিকারী। জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ খুলে মানুষের সাথে প্রতারণা করতো এই মহাদেব। তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন লেখেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই মেডিকেল রিপ্রেজেনটেটিভ এই মহাদেবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বলেন, মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড, এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:শুভাশিস বিশ্বাস,ডা:শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • তেঁতুলিয়ায় বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ে পাসের হার সর্বনিম্ন, অভিভাবকরা হতভম্ব

    তেঁতুলিয়ায় বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ে পাসের হার সর্বনিম্ন, অভিভাবকরা হতভম্ব

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ে পাসের হার সর্বনিম্ন হওয়ায় বিদ্যালয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে পরে এক অভিভাবক হাতে ব্যানার ধরিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

    সোমবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজারের জাতীয় মহাসড়কের পাশ্বে দাঁড়িয়ে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়। ব্যানারে স্থানীয় সচেতন মানুষ ও অভিভাকবৃন্দের আয়োজনে হওয়ার কথা থাকলে সটকে যায় অনেকেই তবে নুর আলম নামে ওই অভিভাবককে সটকে যেতে দেখা য়ায়নি। তিনি তাঁর ধীরতার সহিত সামনে ব্যানার ধরিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির অবহেলার অভিযোগ এনে বক্তব্য তুলে ধরেন।

    জানা যায়, দেশব্যাপী সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ পেয়েছে ১২ মে গত রোববার। তারই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলায় অবস্থিত মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের নামানুসারে ফলাফল প্রকাশ করেন। ফলাফল প্রকাশের পর দেখা যায়, এই বিদ্যালয়টি সর্বনিম্ন পাসের হার অর্জন করেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটে যার পাসের হার শতকরা ২০ দশমিক ৬৯।
    আরোও জানা যায়, ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ছিলেন ২৯ জন, পাস করেন ৬জন। এর মধ্যে গত বছরের তিন পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

    বীরমুক্তিযোদ্ধা সন্তান অভিভাবক বাবুল হোসেন ও অভিভাবক নুর আলম হোসেন বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটি অভিভাবকদের নিয়ে কোন অভিভাবক সমাবেশ করেন নাই। তাঁরা শুধু নিয়োগ নিয়ে ব্যস্ত। এই স্কুলের শিক্ষকরা অবহেলিত, শিক্ষকরাই ঠিকমত স্কুলে আসেনা বলে অভিযোগ তুলেছে।
    এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আগে স্কুলটি ভালোই ছিল কয়েকবছর ধরে শিক্ষা ব্যবস্থাপনায় ধ্বস নেমে এসেছে। শিক্ষক থাকতেও শিক্ষক নেই চালানো হতো প্রক্সি দিয়ে। তবে ইতোপূর্বের শিক্ষক নিয়োগের তথ্যেও রয়েছে জালজালিয়াতি বলে জানা গেছে।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, ‘প্রধান শিক্ষক নিজেকে খুব বড় মনে করেন, আমি যে ওই বিদ্যালয়ের একজন সভাপতি সেই মূল্যায়ন তিনি দিচ্ছেন না। শুধু তাই নয়, প্রধান শিক্ষক ঠিকমত দায়িত্ব পালন করছেন বলে আমার মনে হচ্ছেনা। বিদ্যালয়ে ৫লাখ টাকার বরাদ্দ আসলে সে বরাদ্দের কোনো কাজ তিনি আদৌ করেননি। আমি তার বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস ও এমপি মহোদয়কে জানিয়েছি যতটুকু ব্যবস্থা নেওয়ার উনারা ব্যবস্থা নিবেন আশা করছি। বিদ্যালয়ে যথেষ্ট শিক্ষক নেই তা নিয়োগের ব্যবস্থা নিতে গেলেই বাধা প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

    এ বিষয়ে বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যায়য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম বলেন, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও ক্লাসে থাকতেই বিয়ে হওয়ার কারণে এই সমস্যাটি হয়েছে। আমরা অভিভাবক সমাবেশে অভিভাবকদের অনেকবার আসার জন্য চেষ্টা করলে অভিভাবকদের নিয়ে আসতে পারিনি। আপনি এবং আপনার অন্যান্য শিক্ষকগণ সময়মত বিদ্যালয়ে উপস্থিত হননা বলে অভিযোগ উঠেছে এমন প্রশ্নে তিনি বলেন, যারা এ সমস্ত কথা বলেছে তাঁরা ভুল বলেছে।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, তিনি মানববন্ধন ও সমাবেশের বিষয়ে অবগত নন। সর্বনিম্ন পাসের হার হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই মাত্র রেজাল্ট হল আমাদের অফিসিয়াল যতটুকু ব্যবস্থা নেওয়ার তা আমরা ব্যবস্থা নিব।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • তানোরের কামারগাঁ ইউপি আওয়ামী  লীগে কুটুম আতঙ্ক

    তানোরের কামারগাঁ ইউপি আওয়ামী লীগে কুটুম আতঙ্ক

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের রাজনীতিতে একশ্রেণীর অনুপ্রবেশকারী হঠাৎ আওয়ামী লীগ
    (কুটুম) নেতা ও তাদের চ্যালা-চামুন্ড্যাদের বির্তকিত কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং নেতা ও কর্মীসমর্থকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
    জানা গেছে, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ও প্রকাশ্যে নৌকার বিপক্ষে এবং কাঁচি প্রতিকের পক্ষে যারা কাজ করেছিল। এমনকি কামারগাঁ ইউপিতে কাঁচি প্রতিকের বিজয় ঘোষণার সঙ্গে যারা বিজয় মিছিল করে বিভিন্ন গভীর নলকুপের ঘরে থালা, বাড়ির ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও নৌকার পক্ষের লোকজনকে মারপিট করেছিলেন। গত ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে (কাপ-পিরিচ) প্রতিকের ভোট করেই রাতারাতি তারা ঐশ্বরিক শক্তির অধিকারি হয়েছে।
    এখন আবার তারাই আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীদের গভীর নলকুপ দখল ও ডিস লাইন সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে এলাকার শান্তিপুর্ণ পরিবেশ অশান্ত করে তুলেছে। এর চাইতে দুঃখ-কষ্টের কি থাকতে পারে দীর্ঘশ্বাস ছেড়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা।
    জানা গেছে, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের প্রবীণ, ত্যাগী, পরীক্ষিত নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী-সমর্থকদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক এসব কুটুম। অধিকাংশক্ষেত্রে এসব কুটুমেরা কখানো আওয়ামী
    লীগ করেনি তাদের রাজনৈতিক জীবনটাই পালাবদলের। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। তারা আগে যেই ডালে ছিল আগামিতেও সেই ডালেই বসবে, মাঝ খানে শুধু আওয়ামী লীগকে আখ মাড়াই করে খেতে বসেছে বলে মনে করছে তৃণমুল।
    স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচনের পরপরই অনুপ্রবেশকারী এসব কুটুমদের সরকারি খাস পুকুর, গভীর নলকুপ অপারেটর, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, নিয়োগ দেখভাল ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তদারকির দায়িত্ব দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অথচ দীর্ঘদিন যাবত দলের পরীক্ষিত প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীগণ এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তৃণমূলের অভিযোগ যারা বিএনপি-জামায়াতের অর্থের যোগানদাতা ছিলো উপজেলা ভোটের পর তাদের অনেকে
    এখন রাতারাতি আওয়ামী লীগ হয়ে উঠেছে।স্থানীয় আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীরা এসব কুটুমদের হাত থেকে পরিত্রাণ পেতে দলের নীতিনির্ধারণী মহলের জরুরী হস্তক্ষেপ করেছেন। এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দীন আলী প্রামানিক বলেন, উপজেলা নির্বাচনের পরপরই দলের ভিতরে অনুপ্রবেশকারিরা শক্ত বলয় সৃষ্টি করেছে। তিনি বলেন, তাদের দমন-নিপিড়ণের হুমকি-ধমকিতে আওয়ামী আদর্শিক পরিক্ষিত নেতাকর্মীরা রীতিমতো দিশেহারা। তিনি বলেন, সু-কৌশলে আওয়ামী লীগেে ভাঙন সৃষ্টির অপতৎপরতা করা হচ্ছে।

  • বানারীপাড়ায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

    বানারীপাড়ায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: চতুর্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে জমা প্রদানকারী প্রর্থিদের মনোনয়নপত্র বাছাইের পর বৈধ হয়েছে বলে বানারীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।
    গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর সকল প্রার্থির মনোনয়নপত্র বৈধ হয়েছে। তিন জন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা এবং মোহাম্মদ জিয়াউল হক মিন্টু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, বতর্মান ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাংবাদিক মোঃ রাহাদ হোসেন, মোঃ সুলতান সিকদার এবং শরীফ উদ্দীন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, ঝুমু খানম, নাজনীন হক মিনু, নাজমিন জাহান পলি, বিলকিস ও সাবিনা ইয়াসমিন।
    এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনই প্রথম প্রার্থী হয়েছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ছাড়া বাকী ক’জন নতুন প্রার্থী হয়ছেন।#

  • জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও নব বিভাগীয়  কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও নব বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কুমিল্লা নগরীর হোটেল নুরজাহানে ১৩ মে ২০২৪ সোমবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা কমিটির সভাপতি মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তরুণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হারিসুর রহমান, বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল ভুঁইয়া সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ এন সি জুয়েল, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদার, কোষাধ্যক্ষ সাংবাদিক নারায়ণ চন্দ্র কুন্ড,জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় জেলা কমিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির মতবিনিময় হয়।এসময় কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম সংগঠন কে শক্তি শালী করার লক্ষে বিভিন্ন পরামর্শ বক্তব্য দেন।

  • বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

    বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবার ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার পারভেজ সজল, নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স নুরজাহান বেগম প্রমুখ। এ সময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্স ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। এর আগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিগুনে’ এই স্লোগানকে সামনে রেখে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন সোহেল হোসেন

    রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন সোহেল হোসেন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল হোসেন । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী ও সদস্য সচীব আঞ্চলিক কমিটির ড. মোঃ আলমগীর কবীর – ১৩২৩২ স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়।

    এতে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রাজশাহী বিভাগের মধ্যে চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( বর্তমানে কর্মরত) মো. সোহেল হোসেন শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোহেল হোসেন তার অনুভুতি প্রকাশ করে বলেন, বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন চারঘাট উপজেলার শিক্ষা পরিবারসহ সকলের।

    তার এ অর্জনে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন স্তরের মানুষ অভিবাদন জানান।

    উল্লেখ্য তিনি ২০২৩ ইং সালের ১৬ এপ্রিল চারঘাট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে ন্যায়নিষ্ঠা, স্বচ্চতার ও জবাবদাহিতার সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন। এর আগে তিনি গোদাগাড়ী উপজেলায় বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গোদাগাড়ী ও চারঘাট উপজেলার শিক্ষা পরিবার এ অর্জনে গর্ববোধ করে এবং তার দীর্ঘায়ু কামনাসহ আগামী দিনের পথচলা আরও সুদৃড় হউক এ প্রত্যাশা করে।
    তার এ সাফল্যে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম অভিনন্দন জানিয়েছেন, আরও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রিদওয়ান ফিরদৌস, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, চারঘাট উপজেলার শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি অভিনন্দন পূথক পূথকভাবে জানিয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

    বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    সোমবার (১৩ মে) বেলা ২টার দিকে পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নেয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
    আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে – এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
    নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দু’সন্তান রয়েছে।
    নিহত আলম ফরাজির মা রহিমা বেগম বলেন, তার ছেলে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল। পরিবারের সদস্যরা তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। রোববার দিবাগত রাত ১টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি রশি পেঁচানো ছিল।
    খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। জ্ঞিাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। এখন লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করানো হবে।

  • সাংবাদিক আঃ রহিম সরদার এর মেয়ে মোহনার গোল্ডেন এ প্লাস অর্জন

    সাংবাদিক আঃ রহিম সরদার এর মেয়ে মোহনার গোল্ডেন এ প্লাস অর্জন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃবরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও উজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার ও শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন নেছা মনি এর মেয়ে রুবাইয়া জাহান মোহনা গত ১২ মে রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। মোহনা উজিরপুর পৌরসভাস্থ উজিরপুর শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার ভাল ফলাফলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন গর্বিত পিতা- মাতা। তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং সকল আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।