Blog

  • নড়াইলে প্রতারণা মামলার আসামি গ্রেফতার

    নড়াইলে প্রতারণা মামলার আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়ায় প্রতারণা মামলার আসামি গ্রেফতার। নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গার মোঃ টুকু লস্কার (৫০), পিতা-মৃত হাসেম লস্কর ইট, বালু ও রডের ব্যবসায়ী। তিনি তার বিসমিল্লাহ ট্রেডার্স, জামরিলডাঙ্গা (লস্কারবাড়ী) সুইচগেট বাজার, কালিয়া, নড়াইলের কাজ শেষে ২০/০২/২০২৪ তারিখ রাত্রে নিজ বসতবাড়ীতে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল নং-০১৯৮৪-৫৭৫৭১৫ নাম্বার দিয়ে তার ব্যবহৃত মোবাইল নং-০১৭৪৫- ২৯১১৮৪ তে কল করে বলেন যে, তিনি কালিয়া পাটকেলবাড়ি থেকে বলছেন এবং তিনি কিছু ইট বিক্রি করতে চান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অজ্ঞাতনামা ব্যক্তি তাকে মোবাইল ফোনে বলেন যে, তার দশ হাজার ইট দাদনে ক্রয় করা আছে। অজ্ঞাতনামা ব্যক্তির টাকার প্রয়োজনে দাদনে ক্রয়কৃত ইট বিক্রয় করতে চাচ্ছে। পরবর্তীতে মোঃ টুকু লস্কর বিষয়টি মোঃ আক্তার হোসেন মোল্যা (৩৮), পিতা-মোঃ নজরুল মোল্যা, সাং-পেড়লী ২। কিব্রী বিশ্বাস (৪০), পিতা-আতিয়ার বিশ্বাস, সাং-জামরিলডাঙ্গা উভয় থানা-কালিয়া, জেলা-নড়াইলদ্বয়কে জানালে তারা ঠিক আছে বলে অর্ডার দিতে বলেন এবং ইট তারা রিসিভ করবে বলে জানান। অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে বলেন, আপনার ইট গোলায় নামলে টাকা পাঠাবেন।
    তারপর সকাল ট্রাকে করে ২ হাজার ইট আসে এবং তার গোলায় ইট নামানোর পরপরই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে আবার ফোন করে বলেন তার টাকার প্রয়োজন সেজন্য তার দেওয়া বিকাশ হিসাব নাম্বার ০১৮৭৬-৯৯৮১৫৫ তে টাকা পাঠাতে হবে। তিনি ইট পাওয়ায় সরল বিশ্বাসে অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে সতের হাজার টাকা পাঠায়। পরবর্তীতে ঐদিন পুনঃরায় ট্রাকে করে আবার দুই হাজার ইট গোলাতে আসলে তিনি ইটগুলো রিসিভ করেন এবং অজ্ঞাতনামা ব্যক্তির দেওয়া বিকাশ হিসাব নাম্বারে ষোল হাজার) টাকা পাঠান। ঐদিন বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় ট্রাকে করে আবার দুই হাজার ইট তার গোলাতে আসে এবং তিনি উক্ত ইট রিসিভ করে অজ্ঞাতনামা ব্যক্তির দেওয়া বিকাশ হিসাব নাম্বারে পনের হাজার) টাকা পাঠান।২২/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.৩০ মিনিটের সময় পুনঃরায় ট্রাকে করে চার হাজার ইট আসলে তিনি উক্ত ইট রিসিভ করে অজ্ঞতনামা ব্যক্তির দেওয়া বিকাশ হিসাব নাম্বারে তেত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেন। মোঃ টুকু লস্কর ফোনে অজ্ঞাতনামা ব্যক্তির সাথে দেখা করতে চাইলে তিনি বলেন, ভাই এখন একটু ঝামেলায় আছে তাই পরে দেখা করবে এবং একসাথে চা খাবে। বিষয়টি তিনি সরলভাবে বিশ্বাস করেন। এভাবে অজ্ঞাতনামা ব্যক্তির দেওয়া বিকাশ হিসাব নাম্বারে সর্বমোট একাশি হাজার টাকা ১০ হাজার ইট ক্রয় বাবদ বিকাশ হিসাব নাম্বারে প্রেরণ করেন।
    পরবর্তীতে ২২/০২/২০২৪ তারিখ রাত্র অনুমান ২০.৩০ ঘটিকার সময় পেড়লী ক্যাম্পের পুলিশ ও পাটকেল বাড়ীর টিএনবি ভাটার মালিক টিকলু চেয়ারম্যান এর প্রতিনিধি রফিকুল সহ ড্রাইভার আব্দুল্লাহ এসে ইটের টাকা দিতে বলেন। তখন তিনি বলেন, ইটের ব্যাপারে যার সাথে কথা হয়েছে তার মোবাইল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন। তখন তারা মোঃ টুকু লস্করকে জানায় কার নাম্বারে টাকা পাঠিয়েছেন জানি না, আমাদের ইট আমাদের টাকা দেন, না হলে ইট নিয়ে যাবে। একপর্যায় তারা ৪,০০০ (চার হাজার) ইট নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ দেখায় এবং অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে কল করলেও তিনি নাম্বারটি বন্ধ পান। অজ্ঞাতনামা ব্যক্তি প্রতারণা করে মোঃ টুকু লস্করের নিকট থেকে বিকাশের মাধ্যমে একাশি হাজার টাকা গ্রহণ করে। যার কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েন। এ বিষয়ে ভুক্তভোগী গত (২মে) কালিয়া থানায় প্রতারণার অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। বুধবার (১৫ মে) রাতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) গাজী নূরনবী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ, এএসআই (নিঃ) সুশান্ত (নিরব) সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানার একতারপুর (তালতলা) গ্রামের ভাড়া বাসা হতে মাহাবুর রহমান ঢালী (৫২) নামের জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহাবুর রহমান ঢালী (৫২) খুলনা জেলার দাকোপ থানার সবুজ পল্লী গ্রামের মৃত মুজিবুর রহমান ঢালীর ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।

  • মিরপুর পাবলিক লাইব্রেরীর কোটি  টাকার ভুমি বিক্রি করেছে ভুয়া কমিটি

    মিরপুর পাবলিক লাইব্রেরীর কোটি টাকার ভুমি বিক্রি করেছে ভুয়া কমিটি

    এস মশিউর ।।
    স্টাফ রিপোর্টার।। বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর পাবলিক লাইব্রেরীর বৈধ কমিটি থাকা সত্বেও কোটি টাকা মূল্যের ভূমি বিক্রি করে দিয়েছে ভুয়া কমিটি। পাবলিক লাইব্রেরীর মূল্যবান এ সম্পদ রক্ষায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে মিরপুর ইউপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা লাইব্রেরীর সম্পদ পুনরুদ্ধারের দাবি জানান।

    জানা যায়,  ১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিবর্গের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় মিরপুর পাবলিক লাইব্রেরী। প্রাথমিক পর্যায়ে মিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিচালিত হয় পাবলিক লাইব্রেরীর কার্যক্রম। পরবর্তীতে সদস্যদের চাঁদায় ১৮ হাজার টাকায় ক্রয় করা হয় লাইব্রেরীর নামে ১৪ শতক ভুমি। পরে ওই ভুমিতে টিনশেড ভবনের উদ্বোধন করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান কমান্ডেট মানিক চৌধুরী।
    অনুসন্ধানে জানা যায়,  লাইব্রেরী প্রতিষ্ঠার শুরু থেকেই পকেট কমিটি গঠন করে প্রায় ৪৫ বছর ধরে সাধারণ সম্পাকের পদ আঁকড়ে থাকেন মাষ্টার আব্দুল গনি। প্রায় এক দশক আগে দ্বিতল ভবন নির্মাণ করার জন্য লাইব্রেরীর মালিকানাধীন কোটি টাকা মূল্যের ৫ শতক ভুমি মাত্র ৪৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন মাস্টার আব্দুল গণি ও সদস্য মাওলানা মখলিছুর রহমান।
    এনিয়ে কমিটির মাঝে দেখা দেয় অন্তর্কলহ। এলাকাবাসীকে নিয়ে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। নাটকীয়ভাবে সভাপতি নিযুক্ত হন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এরপর অবৈধভাবে ভূমি বিক্রির ব্যাপারে নেয়া হয়নি কার্যকর পদক্ষেপ। তবে অনৈতিক কর্মকাণ্ডের কারণে মাস্টার আব্দুল গণিকে সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেক্রেটারির দায়িত্ব দায়িত্ব দেয়া হয় মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদকে।
    ৫ বছর মেয়াদি এ কমিটির তিন বছরের মাথায় সম্প্রতি কমিটির সেক্রেটারির ভুয়া পদবি দেখিয়ে কোটি টাকা মূল্যের আরও ৩ শতক ১১ লিংক ভূমি বিক্রি করে দিয়েছেন সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ আলী।
    দলিল রেজিষ্ট্রেশন করে নামজারীর প্রাক্কালে লাইব্রেরীর বর্তমান সেক্রেটারি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদকে ১০ লাখ প্রদানের চেষ্টা করা হয়। এ সুবাদে বিষয়টি অবগত হয়ে তড়িৎ উপজেলা নির্বাহী অফিসার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে অবহিত করেন ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ।
    এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল তিন টায় প্রতিবাদ সভায় মিলিত হন পাবলিক লাইব্রেরীর অন্যান্য সদস্য সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আসকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চারগ্রাম নেতা জিতু মিয়া, আমিনুল ইসলাম চৌধুরী ফারুক, দিদার মিয়া মাস্টার, সাবেক ইউপি সদস্য কদর আলী, আব্দুল কদ্দুস মেম্বার, আব্দুল আহাদ কাজল, কাজী আলফু মিয়া, দুলাল মিয়া, জয়নাল আবেদীন, জাহির মিয়া প্রমুখ।

  • নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক

    নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে এক কেজি গাঁজাসহ মোহম্মদ রাসেল তালুকদার এক যুবক আটক করেছে নলছিটি থানা পুলিশ।
    জানা গেছে ১৪ মে রাত সারে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় অভিযান চালায়। এসময় রাসেল পার্শ্ববর্তী নালার মধ্যে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পলিথিনের ব্যাগটি উদ্ধার করে। উদ্ধার করা পলিথিনের ব্যাগে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
    আটক রাসেল তালুকদার পৌরসভার সূর্যপাশা এলাকার ইউনুস তালুকদারের ছেলে বলে জানিয়েছেন ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান এশার ওয়াক্তের পরে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকা থেকে মোঃ রাসেল তালুকদার নামের একজনকে এক কেজি দুইশো গ্রাম গাঁজাসহ
    আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ত্রিশালে টিউবওয়েল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়ন

    ত্রিশালে টিউবওয়েল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়ন

    নিজস্ব প্রতিবেদকঃ
    আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন পৌরসভার ৯নং ওয়ার্ডের মরহুম নিয়ামত আলী মাস্টার এর ৩য় সন্তান প্রয়াত হাজী নজরুল ইসলামের চতুর্থ সন্তান সৎ, সাহসী, কর্মী বান্ধব সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন।

    তিনি টিউবওয়েল মার্কার প্রতিক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানের ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও কুশল বিনিময় করে যাচ্ছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে।

    ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন টিউবওয়েল মার্কা সমর্থনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছাকাছি থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে, এলাকার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই জন্য আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত দরকার। আমি আশাকরি আপনারা আমাকে এ নির্বাচনে আসছে (২৯ মে) তারিখে টিউবওয়েল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করি। আপনাদের সমস্যা গুলো জানাবেন, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে।

  • তাহসিন বুশরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

    তাহসিন বুশরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ তাহসিন বুশরা রাজশাহী পি.এন স্কুল থেকে  ২০২৪ ইং সালে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন)  সহ ১২৫২ নম্বর  পেয়ে উত্তীর্ণ হয়েছে।  সে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারীর কন্যা। ফলাফল এর জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রাইভেট শিক্ষক, মাতা, আত্নীয়-স্বজনের প্রতি চির কৃতজ্ঞত। এই সফলতা যেন ভবিষ্যতে ধরে রাখতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে এ কামনায় সকলের  নিকট দোয়া প্রার্থনা করেছেন তার বাবা মা।

    মোঃ হায়দার আলী।

  • গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে  আটক

    গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে আটক

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করেছেন বাবুবাবুগঞ্জের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

    নাহিদ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুতন চর ভুতেরদিয়া গ্রামের কালাম হাওলাদারের পুত্র। তিনি ( নাহিদ) ২০২৪ ইং সালের এপ্রিল মাসে নুতনচর কেবিজে এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগদান করেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম।

    এ ছারাও একাধিক সুত্র জানায় দীর্ঘদিন যাবত নৈশ প্রহরি নাহিদ ইজিবাইক ছিনতাই সহ নানা ধরনের অপরাধ করে পার পেয়ে গেলেও ১৪ ই এপ্রিল মঙ্গলবার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে আটক হয় তিনি (নাহিদ)।

    চোরাইকৃত ইজিবাইকের মালিক একই গ্রামের রব হাওলাদারের পুত্র সহিদ হাওলাদার জানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যয় একই গ্রামের নৈশ প্রহরী নাহিদ, ছিদ্দিক বেপারির পুত্র সুমন বেপারি, এবং তোফায়েল আকনের পুত্র নেছার আকন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শাহিপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে আমার (সহিদ) ইজি বাইক ভারা নিয়ে শাহিপার্কে ঘুরতে যায়। এবং আমাকে নিয়ে উল্লেখিত চোর চক্রের সদস্যরা চটপটি খেতে গিয়ে আমার অগোচরে নাহিদের সাথে জড়িত অন্যান্য চোরদের ফোন করে ইজিবাইকটি সরিয়ে ফেলে।

    এ বিষয় নাহিদকে চোর সাব্যস্হ করে চাপ প্রয়োগ করা হলে ইজিবাইকটি অন্যান্য লোক দিয়ে অন্যত্র সরিয়ে ফেলার কথা স্বীকার করেন স্কুল নৈশ প্রহরি নাহিদ। বহু খোঁজা খুজির পরে গতকাল রাতেই ইজিবাইকটি ৫০ হাজার টাকা নৈশ প্রহরী নাহিদকে দিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীত চন্দ্র শীল জানায় ছিনতাইকারী নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করা হয়েছে। অপরদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে (নাহিদ) জনতা আটক করেছেন বলে সত্ততা স্বীকার করে বলেন, এ বিষয় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ে হবে।

  • জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বহুল আলোচিত তননি’র প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বহুল আলোচিত তননি’র প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    হেলাল শেখঃ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান, এক জন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ মে ২০২৪ Sanvee’s By Tony, পুলিশ প্লাজা, গুলশান, ঢাকায় সরেজমিনে তদন্ত করে পাকিস্তানি ড্রেস ক্রয়ের পক্ষে কোন ডকুমেন্ট দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত ১৪ মে ২০২৪ অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধিদপ্তরে উপস্থিত হয়ে উক্ত পাকিস্তানি ড্রেস Lakhani Collection, ঠিকানা: ৫১৮/৫১৯ সুবাস্তু এরোমা শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে ক্রয় করেছেন মর্মে জানান। এর ধারাবাহিকতায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে এবং Sanvee’s By Tony’র তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজ ১৫-০৫-২০২৪ তারিখ এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে দেখা যায় Sanvee’s By Tony কর্তৃক পাকিস্তানি ড্রেস্ট নামে যে ড্রেস বিক্রি করা হয়েছে তা Lakhani Collection এর স্বত্বাধিকারী তা বিক্রি করেনি মর্মে লিখিত দিয়েছেন, Lakhani Collection পাকিস্তানি বলে ড্রেস বিক্রি করলেও পাকিস্তানি ড্রেসের পক্ষে কোন ডকুমেন্ট/ ইমপোর্টের কাগজপত্র/বা কোন ক্যাশমেমো দেখাতে পারেনি, Lakhani Collection পাকিস্তানি ড্রেস বিক্রি করলেও যেখান থেকে ক্রয় করেছেন তার পক্ষে কোন ডকুমেন্ট/ক্যাশমেমো দেখাতে পারেনি, এসকল ড্রেস বিক্রির ক্যাশমেমো দেখাতে পারে নি এবং কিছু ক্যাশমেমো পাওয়া যায় যেখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেয়া নেই।

    উল্লেখিত অপরাধে Lakhani Collection এর সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয় এবং আগামীকাল সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উক্ত বিষয়ে নিশ্চিত করেন, আতিয়া সুলতানা
    উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)(অতিঃ দাঃ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

  • ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন  মাসুম রানা

    ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন মাসুম রানা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ রেঞ্জের সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন মাসুম রানা । এএসআই মাসুম রানা কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বেও ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরোস্কার পেয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা।

    গত এপ্রিল-২৪ মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি , ছিনতাইকারী গ্রেফতার ইয়াবা -,হেরোইন , বিদেশী মদ, চোরাই মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নির্মুলে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হয় মাসুম রানা ।

    বুধবার (১৫মে) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
    এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করে এএসআই মাসুম রানা । এসময় রেঞ্জ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    ময়মনসিংহ রেঞ্জ অফিস থেকে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার পাওয়ার পর এএসআই মাসুম রানা গনমাধ্যমকে জানান, আমি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
    স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে শেষ্ঠ এএসআই নির্বাচিত করার জন্য।

    এছাড়াও তিনি ধন্যবাদ জানান জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ও কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিনকে। তিনি বলেন- যাদের অনুপ্রেরণায় আমি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছি। স্যারদের সহযোগিতা না পেলে আমি শ্রেষ্ট এএস আই নির্বাচিত হতে পারতাম না।পুরস্কার প্রাপ্ত হয়ে আরো বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের সহযোগিতা করায় আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য স্যারকে ধন্যবাদ জানাই।নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সফলতা পাওয়া যায় আবারো প্রমাণ করলেন এএসআই মাসুম রানা।

  • উজিরপুরে জাটকা সংরক্ষণে  জনসচেতনতা সভা অনুষ্ঠিত

    উজিরপুরে জাটকা সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ মে বুধবার সকাল ১১ টায় উজিরপুর পৌরসভাস্থ সিকদারপাড়া বালুর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম শিকদার, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ স্থানীয় জেলে সহ আরো অনেকে।এ সময় তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ১ম সংশোধিত এর আওতায় ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট আট মাস জাটকা সংরক্ষণ করতে হবে। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই সবাইকে মিলে ইলিশ সম্পদকে রক্ষা করতে হবে এবং জাটকা নিধন বন্ধ করতে হবে। আমরা যদি জাটকা না ধরি এবং ক্রয় বিক্রয় না করি তাহলেই সম্ভব ইলিশ সম্পদকে রক্ষা করা।

  • নলছিটিতে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন লালন শরিফ

    নলছিটিতে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন লালন শরিফ

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ মোট ১৪ জন ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন। সবাই এখন প্রচার প্রচারনা ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

    ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় এই মূহুর্তে এগিয়ে আছেন মিষ্টিভাষী সবার পরিচিত মুখ সাবেক নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফের ভাই শরিফ মিজানুর রহমান লালন। তিনি আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

    উপজেলার পৌর এলাকার বাসিন্দা বশির হাওলাদার বলেন,লালন ভাই নলছিটির একজন সুপরিচিত মানুষ। ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জরিত আছেন। সাধারণ মানুষ জনের সাথে তার ওঠা বসাও দীর্ঘ দিনের তাই সাধারণ ভোটাররা তাকেই পছন্দ করবেন বলে আমি মনে করি। তাকে আমরা যে কোন প্রয়োজনে সবসময়ই পাশে পাবো।

    তার কর্মী নয়ন হোসেন জানান,আমাদের লালন শরিফ ভাই ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার সরলতা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আশাবাদী আগামী একুশ তারিখ আমরা আপনাদের দোয়ায় শেষ হাসি হাসবো।

    শরিফ মিজানুর রহমান লালন জানান, আমি একজন অতি সাধারন মানুষ। নলছিটি উপজেলাবাসীর কাছে একজন সাধারণ হিসেবেই থাকতে চাই। ছোটবেলা থেকেই এই মফস্বল শহরে বড় হয়েছি। এখানের বড় ছোট সবাই আমার আপনজন। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করতে পারি।