Blog

  • সিংড়ায় পদক্ষেপ এনজিও’র অফিস উদ্বোধন

    সিংড়ায় পদক্ষেপ এনজিও’র অফিস উদ্বোধন

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’ (মানবিক উন্নয়ন কেন্দ্র) এর ঋণ বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় পৌর শহরের চকসিংড়ায় সংস্থার নতুন অফিসের উদ্বাধন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সাজ্জাদ আহমেদ এবং সহকারী পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার।

    এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, মো. মতলেব আলী, সিংড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলাম, নাটোর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস কুদ্দুস, সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন পদক্ষেপ এনজিও শুধু মানুষকে ঋণই প্রদান করেন না তাদের মানবিক দিক বিবেচনা করে, ঋণ গ্রহণের পরে ঋণ গ্রহীতা এবং তার স্বামী নিহত বা কোন দূর্ঘটনায় আহত হলে তাদের সমুদয় ঋণের অর্থ মাফ করে এবং সারাদেশে সদস্যদের ছেলেমেয়েদের উপবৃত্তিসহ বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছেন পদক্ষেপ।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া,নাটোর

  • দালালদের খপ্পরে পরে খালি হাতে বিদেশ ফেরত যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি

    দালালদের খপ্পরে পরে খালি হাতে বিদেশ ফেরত যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    দালালদের খপ্পরে পরে বিদেশ গিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে দেশে ফেরা যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বরিশালের আগৈলঝাড়ায় স্বাবলম্বী হতে ব্র্যাকের সহায়তা পেল ওমান ও সিঙ্গাপুর ফেরত বেকার দুই যুবক। ওই দুই যুবককে গবাদী পশু পালন ও মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে তাদের গবাদী পশু ও মাছের পোনা এবং তা প্রতিপালনের জন্য বিন্যামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ গিয়ে অনাকাঙ্খিতভাবে বিদেশ ফেরত ওই দুই যুবককে ১৬মে বৃহস্পতিবার সকালে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় বিনামূল্যে গবাদী পশু, মাছের পোনা ও তা প্রতিপালনের জন্য খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-১) মো. সাইফু ইসলাম ও ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-২) পাপড়ী বাড়ৈ। এ সময় আগৈলঝাড়া ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. শাহাদাৎ হোসেন খান, বিএন (এসসিডিপি) ম্যানেজার শান্ত কুমার ঘোষ, মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ দেলোয়ার হোসেন বাপ্পি, হিসাব রক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
    সূত্র মতে, উপজেলা রাজিহার গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে ওমান ফেরত সুরুজ ফকিরকে মৎস্য ঘের চাষের জন্য ৬৫হাজার টাকার মাছের পোনা ও ১৬ হাজার টাকার মাছের খাবার বিতরণ করা হয়েছে। সুরুজ জানায়, এক বুক স্বপ্ন নিয়ে ধার দেনা করে ২০২৩ সালে সাড়ে তিন লাখ দিয়ে ওমান যায় সে। সেখানে গিয়ে দালাল তাকে কোন কাজ দেয়নি। খেয়ে না খেয়ে আড়াই মাস দুঃসহ জীবন যন্ত্রনা ভোগ করে দেশ থেকে টাকা পাঠিয়ে বিমানের টিকেট কিনে দেশে ফিরতে হয়েছে তাকে। বর্তমানে নিঃস্ব সুরুজ ব্র্যাকের সহায়তায় আবার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে। অপর সুবিধাভোগী বাশাইল গ্রামের লালচান বেপারীর ছেলে মিলন বেপারী জানায়- সাড়ে ৮লাখ টাকা খরচ করে স্বপ্নের শহর সিঙ্গাপুর যায় সে। ২৪ দিন সিঙ্গাপুর ছিল। এই সময়ের মধ্যে দালাল তাকে কোন কাজ না দিয়ে ফেলে রেখে চলে যায়। অন্যর সহায়তায় এক বছর আগে খালি হাতে দেশে ফেরে সর্বশান্ত মিলন। ১৬ মে বৃহস্পতিবার ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ৬৫হাজার টাকা মূল্যের গবাদী পশু ও তা প্রতিপালনের জন্য ১২ হাজার টাকার খাদ্য সহায়তা পেয়েছে সে। এর মাধ্যমে নতুন করে ঘুরে দাড়িয়ে বাচার স্বপ্ন দেখছে মিলন। ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও পাপড়ী বাড়ৈ জানান, বিদেশগামী সকলকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় তাদের ভিসা চেক করে কোম্পানীর কাজের নিশ্চয়তা জেনে বিদেশ যাবাবার আহ্বান জানিয়ে আরও বলেন- বিদেশ ফেরত যুবকদের জন্য এই কর্মসূচির আওতায় তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্বাবলম্বী করতে সহায়তা করা হচ্ছে। সহায়তা প্রাপ্ত এই সকল যুবকদের ফলো আপও করবে ব্র্যাক।

  • বরিশালের হিজলা ও মুলাদীতে তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

    বরিশালের হিজলা ও মুলাদীতে তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু পোনাসহ বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশের সদস্যরা বুধবার ভোরে ও মঙ্গলবার রাতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
    হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ট্রলার থেকে প্রায় তিন লাখ গলদা রেনু পোনা, রেনু পোনা ধরার ২২টি অবৈধ জাল, ছয় কেজি পাঙ্গাশের পোনা ও রেনু পোনা ধরার সরঞ্জাম নয়টি পাতিল, চারটি ড্রাম ও এক ড্রাম রাসায়নিক তরল জব্দ করার পাশাপাশি চার জেলেকে আটক করা হয়। পরে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত রেনু নদীতে অবমুক্ত এবং অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত অন্য মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লপিুরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, একটি মশারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি এক জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা থানার এসআই মোঃ রেজাউল করিম, নৌ পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

  • শার্শার গোগা বাজারে অফিস ঘর দখল করাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫

    শার্শার গোগা বাজারে অফিস ঘর দখল করাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে আওয়ামীলীগের অফিস দখল করাকে কেন্দ্র করে গোগা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তবিবুর রহমানের সমর্থকদের হামলায় গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সহ ৫ জন আহত হয়েছেন।

    বুধবার (১৫ মে) রাত ৯ টার দিকে গোগা বাজারে হামলার শিকার হন, গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ (৬০),কালিয়ানি গ্রামের আফিল উদ্দীনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন (৪৪),গোগা গ্রামের জয়নালের ছেলে জুলফিকার আলী ভুট্রো (৪০),একই এলাকার নুর ইসলামের ছেলে আব্দুল ওহাব (৪৫) ও ইদ্রিস আলী (৪৫)।
    আহতদের উদ্ধার করে রাতেই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এব্যাপারে সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, তিনি তার লোকজনসহ আহত জসিমের দোকানে বসে ছিলেন। এসময় ইউপি সদস্য তরিকুল ইসলাম , বাবুল মেম্বর, শাহ আলম , সাহেব আলী সহ আরো ১০/১২ জন এসে লাঠি ও দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ ৫/৬ জন আহত হন।
    এ ব্যাপারে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান বলেন, গোগা ফুটবল কমিটির একখন্ড জমির ওপর ২০০৬ সালে স্থানীয় আওয়ামী লীগ অফিসঘর নির্মান করেন। গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ দ্বীতিয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে অফিস ঘরটি নিজে দখল নিয়ে ভাড়া দেয়। ২০২১ সালে তবিবুর রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর স্থানীয় আওয়ামী লীগ দোকানঘর দখল করে ছাত্রলীগের অফিস হিসেবে ব্যাবহার করতে থাকে। হঠাৎ গত ১৫ মে বুধবার রাতে আব্দুর রশিদ ও তার ছেলে সহ বেশ কয়েকজন মিলে দোকানের তালা ভেঙে ঘরে প্রবেশ করলে আওয়ামী লীগ কর্মীদের সাথে রশিদের কথা কাটাকাটি হয়। এসময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে চেয়ারম্যান স্বীকার করেন। তবে তিনি এদিন এলাকায় ছিলেননা বলে জানান।
    সিনিয়র সহকারি পুলিশ সুপার(নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, ‘এ ঘটনায় রাতে শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। গোগা ও ভুলোট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা থমথমে থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

  • ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন  পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেবুধবার (১৫ মে) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলা উদ্বোধনী করা হয়।সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো দিনব্যাপী সর্বজনীন পেনশন স্কিম মেলাঅনুষ্ঠিত হয়েছে।পরে বালিয়াডাঙ্গী নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সেসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার,উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল করিম প্রমুখ।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার জানান,দিনব্যাপী মেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বালিয়াডাঙ্গীর জনগণ পেনশন স্কিমে রেজিস্ট্রেশন এর মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল।মেলায় বিভিন্ন সরকারি দপ্তর,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ১৪টি স্টলে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া,সুবিধাদি ও পেনশন সংক্রান্ত নিয়ম-নীতি বিষয়ক পোস্টার, লিফলেট ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়।

  • ময়মনসিংহের বিলুপ্ত যুব মহিলা লীগের স্বপ্না খন্দকার সংবাদ সন্মেলন

    ময়মনসিংহের বিলুপ্ত যুব মহিলা লীগের স্বপ্না খন্দকার সংবাদ সন্মেলন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে সদ্য বিলুপ্ত জেলা যুব মহিলালীগ’র সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকারসহ ৫ জনকে বিবাদী করে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মিথ্যা মামলা ও রানীর মিথ্যাচারের প্রতিবাদ ও বিচার দাবী করেছেন জেলা যুব মহিলালীগ’র সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার। উক্ত যুব মহিলা লীগের কমিটি বর্তমানে বিলুপ্ত অবস্থা আছে।

    বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সন্মেলন করেছেন তিনি।

    সংবাদ সম্মেলনে স্বপ্না জানান, গত ২ মার্চ /২৪ তারিখে ময়মনসিংহ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ইশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক রানী ইসলাম ওরফে রানী মালা (২৭) বাদী হয়ে জেলা যুব মহিলালীগ নেতা স্বপ্না খন্দকারসহ ৫ জনকে বিবাদী করে মামলা করেন।

    সংবাদ সম্মেলনে স্বপ্না দাবী করে বলেন, গত ৬ মে সোমবার রানী মালা প্রেসক্লাবে যে সংবাদ সন্মেলন করে তা সম্পূর্ন মিথ্যা ও সঠিক তথ্যমূলক নয়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই সম্পর্কে আমি স্বপ্না খন্দকার কিছুই জানিনা। আপনারা (সাংবাদিকরা) অবশ্যই ভিডিওটি দেখেছেন। সেখানে রানী মালা নিজেই ছেলেটির উপরে উঠে আদর করছে এবং খুব হাসিখুশি ছিলো এবং অন্তরঙ্গ ভাবে একে অপরজনকে মুখে আঙ্গুর ফল তুলে খাইয়ে দিচ্ছেন। যে পুরুষের সয্যাসঙ্গী হয়েছে তাকে আসামী করা হয়নি। যারা প্রতিবাদ করেছে তাদের আসামি করা হয়েছে। তিনি আরো বলেন রানী ইসলাম একাধিক বাসাবাড়ীতে অনৈতিক কাজ করায় বিতারিত হয়েছে বলে উল্লেখ করেন। তিনি ইমুতে কাজ করে মানুষকে ব্লাকমেইল করে থাকেন বলেও জানান। নিজের অপরাধ ঢাকতে আমার উপর দোষ চাপিয়ে সাইবার আদালতে মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে।

    স্বপ্না আরও বলেন, রানী ইসলাম আমার দিগারকান্দা বাসার নিচতলায় ভাড়া থাকতো এবং সেখানে তার রঙ্গলীলা চলতো। ভাড়াটিয়ার এমন রঙ্গলীলার বিষয়ে এলাকাবাসী আমাকে অবগত করলে আমি তাকে বাসা থেকে তাড়িয়ে দেই । এরপর শুরু হয় তার বেপরোয়া জীবনের রঙ্গ তামাশা । যার শিকার হই আমি এবং আমার পরিবার ও সাধারন মানুষ এই মামলার আসামী হয়েছি। এই ভিডিও ভাইড়াল বিষয়ে আমার কোন যোগসুত্র নেই । সামাজিক এবং রাজনৈতিক ভাবে আমার ক্ষতিসাধান করতে এই মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে । সংবাদ সন্মেলন করার পর একটি মানববন্ধনও করেন এবং রাণী ইসলামের বিচারের দাবিতে জেলা প্রশাসনে স্মারকলিপি হস্তান্তর করেন স্বপ্না ধন্দকার।

  • কালকিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার আলোচনার শীর্ষে

    কালকিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার আলোচনার শীর্ষে

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/

    চলছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ । নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন।

    নির্বাচনকে কেন্দ্র করে জমে গউঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা । উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনী মাঠে এগিয়ে আছেন যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুজ্জামান সরদার।

    কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ।

    উপজেলাবাসী আস্থা রাখতে চান নুরুজ্জামান সরদার এর উপর । তাই এ দিক থেকে জনগণের আস্থার মানুষ হচ্ছেন নুরুজ্জামান সরদার। তাই তিনিই হচ্ছেন কালকিনি উপজেলার সকলের পছন্দের প্রার্থী এমন গুঞ্জনই এখন শোনা যাচ্ছে কালকিনি উপজেলার সাধারণ জণগনের মুখে।

    গত ২ মে ঘোড়া প্রতীক পেয়ে নুরুজ্জামান সরদার বলেন, কালকিনি উপজেলা বাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারাই আমার শক্তি ।

    আমি কালকিনি উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা গড়ে তুলতে বদ্ধ পরিকর। কেননা জনগণই তার নাড়ির স্পন্দন ।

     তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলস কাজ করেছি ।
    জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো, বিজয়ী হতে পারি আর না পারি । ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের । ভোটাধিকারে কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি।

    এই নির্বাচনে খারাপ মানুষ নির্বাচিত হলে ক্ষতি হবে আপনাদের,যেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদান করবেন। অযোগ্য কাউকে নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না। আমি আপনাদের কালকিকিনি উপজেলার সন্তান। আমি আপনাদের সন্তান। আমার চিন্তা চেতনায় বিরাজমান। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই । আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই ।

  • বাবুগঞ্জের আগরপুর দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

    বাবুগঞ্জের আগরপুর দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

    কে এম সোয়েব জুয়েল,
    বাবুগঞ্জের আগরপুর দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় বাবুগঞ্জ থানায় আজ সাধারণ ডাযরী করার কথা জানিয়েছেন নিখোঁজ স্কুল শিক্ষার্থীর বাবা মোঃ সোহেল রানা ও অপর শিক্ষার্থীর বাবা মোঃ জাকির হোসেন হাওলাদার।

    ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ এপ্রিল বুধবার বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর সরাসরি প্রাথমিক বিদ্যালয়। নিখোঁজ মাহিম হাসান শান্ত ১২ আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেনীর ছাত্র ও আগরপুর গ্রামের মোঃ সোহেল হাওলাদারের পুত্র। অপর নিখোঁজ স্কুল শিক্ষার্থী একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র রাব্বি -১১ ও একই বাড়ির মোঃ জাহিদ হাসান জাকিরের পুত্র।

    নিখোঁজ স্কুল ছাত্রের পিতা মোঃ সোহেল হাওলাদার জানায় নিখোঁজ স্কুল ছাত্র মোঃ ফাহিম ও রাব্বি সম্পকের একই বংশের চাচাতো চাচাতো ভাই। তারা প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকালে খাবার খেয়ে দুজনেই তার বিদ্যালয় যায় এবং প্রতি নিয়ত স্কুল ছুটির শেষে তারা নিয়ম মাফিক একত্রেই বাড়ি ফিরেন। তবে গতকাল তারা যথাসময় বাড়ি না আসাতে চিন্তিত হয়ে নিখোঁজের পিতা মাতা তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন। এতেও অধ্য পর্যন্ত কোন খোঁজ মিলাতে না পেরে নিখোঁজের পিতা মাতা আত্বিয় স্বজন পাগল প্রায়। এ বিষয় আজ নিখোঁজ স্কুল ছাত্রকে খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার কথা জানিয়েছেন নিখোঁজ স্কুল ছাত্রের পিতা
    সোহেল রানা ও আরেক নিখোঁজ ছাত্রের পিতা মোঃ জাকির হোসেন হাওলাদার। অনুরোধেঃ ০১৭১৬১৪২১৪৪

  • নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের লোহাগড়ার আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৪ই মে)
    এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্য বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তির উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।” পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।
    এছাড়াও শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, প্রকল্প পরিচালক, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক আলহাজ সৈয়দ মশিউর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশেক পারভেজ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগড়া। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ মেলায় অংশগ্রহণকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।
    অপরদিকে
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    ৬ষ্ঠ লোহাগড়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে লক্ষ্মীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা নির্বাচন অফিস, লোহাগড়ার আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ মে) উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”
    এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া; আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি), লোহাগড়া; কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

    নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:

    নড়াইলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ। নির্মাণাধীন ভবন থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতাল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে জানান, বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এয়াকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
    নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আ
    ইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে জানান,
    চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ। নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজ শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বরাশুলা গ্রামে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
    নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ রাজ শেখ বরাশুলা গ্রামের মো.সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
    স্থানীয়রা জানায়, মঙ্গলবার আছরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে রাজ। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজকে টেনে নিয়ে যায়। এসময় রাজের সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয়রা এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে । তবে তার সন্ধান পাওয়া যায়নি।