Blog

  • শত ভাগ পাশের সাফল্যে আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়

    শত ভাগ পাশের সাফল্যে আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে।ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে ছাত্রীরা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পরে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও কমিটির সদস্যদের অংশ গ্রহণে এক আনন্দ শোভা যাত্রা বের হয়। শেষে মিষ্টি বিতরণও করা হয়। অত্র এলাকায় নারী শিক্ষা বিস্তারে আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়টি অনন্য ভুমিকা পালন করে আসছে।শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,মেধা, আন্তরিকতা ও নিরলস পাঠদানে প্রতি বছরই জেএসসি,এসএসসিসহ সকল পরীক্ষায় গৌরবজ্বোল ভুমিকা পালন করে আসছে।প্রধান শিক্ষিকা মোছা. হুসনে আরা বলেন,প্রতিষ্ঠানটির শুরু থেকেই শিক্ষা ক্ষেত্রে যথারিতী সাফল্য অর্জন করে আসছে।আমাদের এ কৃতিত্বের মুল কারিগর হলেন,বিদ্যালয়ের সচেতন ম্যানেজিং কমিটি ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী।শিক্ষকদের পরিশ্রমের ফসলই আজ জিপিএ-৫ ও শতভাগ পাশ।তিনি আরও বলেন,সকলের সহযোগীতা ও সুদৃষ্টি থাকলে অতীত এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি তাদের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছি।

  • র‌্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালে অদ্য ১৭ মে ২০২৪ খ্রি. ভোর ০৫.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও ২। মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রায়গঞ্জে কুইজ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    রায়গঞ্জে কুইজ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    যতো বেশি বইপড়া,ততো বেশি পুরস্কার- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নৈঃশব্দ্য মহাকাল উন্মুক্ত পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক মো. সাজেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সদরের ধানঘরা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,উপজেলা সামাজিক বনায়ন ও নার্সারি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদুজ্জামান, বিআরডিবির ইউসিসিএ লি. এর সভাপতি মো. ফরহাদ আলী, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক তাপস কুমার পাল,প্রভাষক শিশির কুমার দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খান,জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল ইসলাম খান,উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান,শিক্ষক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খোন্দকার,ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকিদুল ইসলাম,প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো,সাধারণ সম্পাদক রাজু আহমেদ,সামাজিক সংগঠন আমাদের ধানগড়ার অ্যাডমিন আতিকুল ইসলাম প্রমুখ।একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে পুরস্কার লাভ করে। এছাড়া প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা আয়োজিত ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

    জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬) বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ডাকরা ভোকেশনাল স্কুল মাঠে রাজশাহী জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু’র সভাপতিত্বে ও রাজশাহী জেলা জাপার সদস্য সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় চারঘাট উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সর্ব সম্মতিক্রমে ও সকলের উপস্থিতিতে আকবর আলী আসকান কে আহবায়ক ও আব্দুল হাদীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক রাহাত হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সহ উপজেলার আহবায়ক, সভাপতি, সম্পাদক, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, শনিবার (১১ মে) রাজশাহী জেলা জাপার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু ও সদস্য সচিব মশিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • রংপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ  সেন্টার,রংপুর  এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

    রংপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুর এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে গতকাল ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে।
    আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন এই স্লোগানকে সামনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    দিবসটি উপলক্ষে ১৭ মে শুক্রবার বিকাল ৩ টায় রংপুর জেলা স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো.খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর কার্য নির্বাহী কমিটির সদস্য, সুশীল সমাজের নেত্রিবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রংপুর সিটি ম্যাটস এন্ড আইএইচটি এর ছাত্র ছাত্রী, শিক্ষক বৃন্দ , হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সকল ষ্টাফ, ও সাংবাদিক বৃন্দ ।
    পরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অধ্যাপক ডা,.মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো.খুরশীদ আলম, সম্মানিত অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ অধ্যাপক ডা.মো.মাহফুজার রহমান, বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট সমাজসেবক জয়িতা নাসরিন নাজ, সমাজসেবক বেলাল হোসেন, কৃষি বিভাগের সাবেক পরিচালক কৃষিবিদ শওকত আলী সরকার, প্রকৌশলী সেলিমুর রহমান প্রমুখ।
    উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠানবৈঠক কর্মশালা নিয়মিত করে আসছে এ পর্যন্ত উঠানবৈঠক ও জনসচেতনতামূলক সেমিনার, ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছে । হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকার রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত
    ১৬ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

  • সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    ঢাকার ধামরাই সরকারি কলেজের জয় বাংলা চত্বরে ব্যবস্থাপনা বিভাগের ২৫০ জন শিক্ষার্থী এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

    উক্ত অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারীর সভাপতিত্বে এসময় সভা প্রধান হিসেবে উপস্থিতb ছিলেন, ধামরাই সরকারি কলেজের বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক এবং অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক, সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাবিহা সুলতানা, ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনিরা বেগম, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষন বিশেষজ্ঞ প্রফেসর  নুরুলদীন আবুল কালাম।

    ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের কর্তৃক অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়াকে সম্মাননা স্মারক প্রদান, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদানসহ আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী ছিলো নাটক, গান, কবিতা আবৃত্তি, নাচ ও রাজশাহী অঞ্চলের মনোমুগ্ধকর “গম্ভীরা” উপস্থাপন করা হয়।

    অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো. রাকিব শেখ  বলেন, প্রিয় ক্যাম্পাস থেকে আমাদের আজ বিদায় নিতে হচ্ছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটলো আজ। সেই সাথে সমাপ্তি ঘটলো প্রিয় শিক্ষা গুরুর সাথে যুগলবন্দী হয়ে অভিনয় করার সুযোগেরও। এটাই হয়তো আমার জীবের শেষ অভিনয় শ্রদ্ধেয় গুরুর সাথে। জীবনে আর এমন সুযোগ পাবো কিনা জানিনা। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী স্যারের প্রতি।

    ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী বলেন, আমার ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজ বিদায় বেদনার না আনন্দের।  বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিদায়। সেজন্য নাচ, গান, আবৃত্তি, নাটক, গম্ভীরা, আলোচনা অনুষ্ঠানে রেখেছিলাম। এখানকার শিক্ষা ও দক্ষতা কর্মজীবনে প্রয়োগে কর্মস্থল আপন করে নিবে। প্রিয় এই ছাত্র-ছাত্রীদের মাঝেই আমরা বেচে থাকবো।

    এসময় উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের
    ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার, সহকারী শিক্ষক মো.টিটন হোসাইন, মৃত্তিকা জবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমান, ছাত্রলীগের সভাপতি মো.সাইদুল ইসলাম পিয়াসসহ প্রমুখ।

  • তেঁতুলিয়ায় নিয়মিত অফিস না করেই বেতন  নিচ্ছেন চতুর্থ শ্রেণির কর্মচারী খাদিজা

    তেঁতুলিয়ায় নিয়মিত অফিস না করেই বেতন নিচ্ছেন চতুর্থ শ্রেণির কর্মচারী খাদিজা

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত অফিস না করেও প্রতিমাসের হাজিরা ষোল আনা দেখিয়ে বেতনসহ অফিসের আনুষঙ্গিক সুবিধা ভোগ করছেন চতুর্থ শ্রেণির কর্মচারী খাদিজা আক্তার।
    বুধবার (১৫ মে) দেবনগড় ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গেলে হৃদয় চন্দ্র শীল নামে অফিস সহায়ক অফিসে বসে কাজ করার দৃশ্য চোখে পড়ে অন্যদিকে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল গণি তার অতিরিক্ত দায়িত্ব পালনে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে রয়েছেন জানা যায়। এদিকে অফিস সহায়ক খাদিজা আক্তার কোনো ছুটি ছাড়াই অফিসে না আসার তথ্য পাওয়া যায়।

    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দেবনগড় ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে আব্দুল গণি ও অফিস সহায়ক পদে হৃদয় চন্দ্র শীল এবং খাদিজা আক্তার দায়িত্বে রয়েছেন। তবে অফিসে নিয়মিত দায়িত্ব পালনের কথা থাকলেও খাদিজা আক্তার তাঁর খেয়াল খুশিমতো অফিসে আসেন এবং অফিস ত্যাগ করেন সংশ্লিষ্ট সূত্রে জানতে পারা যায়।
    জানা যায়, খাদিজা তাঁর খেয়াল খুশিমতো অফিস করার কারনে এর আগে জাতীয় দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন পত্রিকায় গত সালের আগস্ট মাসে শিরোনাম প্রকাশিত হয়। প্রকাশিত নিউজটি সহকারী কমিশনার (ভূমি) এর দৃষ্টিগোচর হওয়ায় শোকজ করা হয় খাদিজাকে। সতর্ক করার পরেও খাদিজা তার খেয়াল খুশিমতো অফিস করার অভ্যাস ছাড়েনি।

    স্থানীয় ও ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা লোকজনদের কাছ থেকে জানা যায়, বেশির ভাগ খাদিজা আক্তারকে অফিসে দেখা যায়না। হৃদয় নামে অফিস সহায়ক ছেলেটিকেই তাঁরা সব সময় অফিসে দেখতে পায়। অনেকেই জানান, খাদিজা অল্প কথায় খিটখিটে মেজাজের হয়ে উঠে। ভয়ে তাকে কেউ কোন কিছু সহযোগিতার কথা বলতে সাহস পাচ্ছেনা। চাকরির বয়স দীর্ঘদিন হলেও খাদিজা আক্তার অফিসের কাজে ততটা অভিজ্ঞতা সম্পন্ন নয় বলেও জানা গেছে।

    অফিস সহায়ক খাদিজা আক্তার মুঠোফোনে বলেন, ‘তাঁর প্রেসার বেড়ে যাওয়ার কারণে অফিসে আসেনি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবগত না করার করণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং প্রায়শই অফিসে না আসার বিষয়ে জিজ্ঞাসাতেও কোনো সদুত্তর মিলেনি। এমন প্রশ্ন জিজ্ঞাসায় সাংবাদিককে তিনি দেখা করতে বলেন।

    ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল গণি বলেন, ‘খাদিজা অফিসে না আসার বিষয়ে আমাকে কোনো অবগত করেননি। খাদিজা আক্তার কোনো ছুটি নিয়েছেন কিনা জিজ্ঞাসায় তিনি বলেন, কোনো ছুটি সে নেয়নি। তিনি আরও বলেন, শুধু আজকে নয় প্রায় তিনি এ ধরণের কাজ করে আসছে। ইতিপূর্বে এসিল্যান্ড স্যার নিজেই অফিসে এসে তাকে নিয়মিত অফিসে আসার কথা বলে গেছেন।

    এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুল হাসান বলেন, ‘এর আগে দৈনিক পত্রিকায় প্রকাশিত নিউজের মাধ্যমে এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে খাদিজার এমন কার্যকলাপে শোকজ করা হয়। সতর্ক করার পরেও যেহেতু খাদিজা কোনো কিছুকে তোয়াক্কা করছেননা এবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুরভীর স্বামী কারণে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না- পেতে হলো পরপারে

    সুরভীর স্বামী কারণে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না- পেতে হলো পরপারে

    গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী। শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বামী পাস করতে না পারা ও
    পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন পুলিশ। বুধবার (১৫ মে) দিবাগত রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর সদরের গোদাগাড়ী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী তরিকুল ইসলামের মেয়ে সুরভী খাতুনের (২৮) মেডিকেল মোড়ের শামসুদ্দীন ইসলাম ধলু মাস্টারের ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক করে ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারী) রাতে বিয়ে হয়।

    বিয়ের পর থেকেই স্বামী মোস্তাফিজুর রহমান এক রকম বেকার অবস্থায় জীবন-যাপন করতেন। এই নিয়ে পরিবারের মধ্যে হতাশা ও অসন্তোষ কাজ করতো।

    বুধবার (১৫মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এদিন স্ত্রী সুরভী খাতুন মায়ের বাড়িতে থাকায় রাতে সেখানে যান মোস্তাফিজুর রহমান। এনটিআরসিএর ফলাফলে সুরভী খাতুন উত্তীর্ণ হন। অপরদিকে স্বামী মোস্তাফিজুর রহমান একই পরীক্ষায় অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেননি।

    এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। দীর্ঘদিন থেকে কর্মহীন থাকায় মোস্তাফিজুর রহমানের শ্বাশুরিও তাকে বকাঝকা করেন। এভাবেই রাতে তারা ঘুমিয়ে পড়েন।

    সকাল সাড়ে ৮ টার দিকে সুরভির মা তাদের ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন মেয়ের মরদেহ বিছানায় পড়ে আছে। জামাই মোস্তাফিজুর রহমান ঘরে নেই। তড়িঘড়ি করে সুরভীর মরদেহ গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

    পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে মৃত্যুর প্রাথমিক তদন্ত শুরু করে ও মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

    এ বিষয়ে গোদাগাড়ী সার্কেল সহকারি পুলিশ সুপার ( এএসপি) সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। মৃত সুরভীর গলায় হালকা দাগ বুঝা গেছে। মনে হচ্ছে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

    রাতে তারা স্বামী-স্ত্রী ঝগড়া করে ঘুমিয়েছে। তার স্বামী মোস্তাফিজুর রহমান পালিয়েছেন। ভোর ৫ টার দিকে স্থানীয় একজন মোস্তাফিজকে রাস্তায় দেখেছে তাতে মনে হয়েছে সে অপরাধ করেছে।

    আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলার মাসিক সাধারণ ও আইনশৃংখলা কমিটির অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৬মে বৃহস্পতিবার উপজেলা
    প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক
    সাধারণ ও আইনশৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউসার আলী, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম,
    পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিন কামারগাঁ ইউপির প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞার আত্তার মাগফেরাত কামনায় দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সভায় উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে গোপণে ৩৮টি সেচ মটরসহ নির্বিচারে বানিজ্যিক মিটারে বৈদ্যুতিক সংযোগ দেয়ায় ডিজিএম জহুরুল ইসলাম তোপের মুখে পড়েন। তাকে ভৎসনার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।#

  • পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে;রপ্তানী হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে

    পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে;রপ্তানী হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাপন।জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে।তাল শাস দেহকে রাখে ক্লান্তিহীন।তবে বিগত বছরের তুলনায় তালের দাম বেশী ।
    প্রতিদিন পাইকগাছার গ্রামের হাট বাজারে প্রচুর পরিমাণে তাল বিক্রি হচ্ছে। গ্রাম অঞ্চল থেকে তাল জেলা শহর ও রাজধানী ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। পাইকগাছা থেকে প্রতি সপ্তাহে ২/৩ ট্রাক তাল ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা ঢাকা কারওয়ান বাজারে পাইকারী বিক্রয় করছে।
    তালের শাঁস পানি শূন্যতা দূর করে। দেহকে রাখে ক্লান্তিহীন। খাবারে রুচি বাড়িয়ে দেয়। তাল শাঁসে থাকা উপকারী উপাদান লিভার সমস্যা ও রক্ত শূন্যতা দূরিকরণে দারুণ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নতি করে। তাল শাঁস বমিভাব আর বিস্বাদ দূর করতে ভূমিকা রাখে। তাল শাঁস জেলীর মত হওয়ায় খেতে খুব মুখোরোচক এবং শিশুদের কাছে খুব প্রিয়। পাঁকা তালের মজা বের করে রান্না করে খাওয়া যায়। তালের বড়া , হালুয়া সহ নানা ধরনর খাবার তৈরী করা যায়। তাছাড়া তালের আটি কেঁটে আটির ভীতর থেকে সাদা রঙ্গের শাঁস বের করে খাওয়া যায়। যা খেতে খুব সুস্বাধু।
    এ বছর পাইকগাছা অঞ্চলে তালের ফলন ভালো হয়নি। বৈরি আবহাওয়া আর অনাবৃস্টির কারণে ফলন কম হয়েছে। ছোট-বড় কাঁদি হিসাবে ১০/৪০ টি পর্যন্ত তাল একটি কাঁদিতে ধরেছে। এ এলাকায় দুই রকম তালের জাত দেখা যায়। একটি কালছে রঙ্গের আর একটি ধুষর হলদে বর্ণের। স্থানীয় বাজারে এক একটি তাল তিন থেকে পাচ টাকা দরে বিক্রি হচ্ছে। একটি তালে দুই থেকে চারটে আটি হয়। প্রতিটি আটির ভিতরে শাঁস। তাল ছোট-বড় হিসাবে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা তাল গাছের মালিকের কাছ থেকে গাছ চুক্তি ৪শত থেকে ১২শত টাকায় তাল ক্রয় করছে। উপজেলার সিলেমানপুর গ্রামের তাল ব্যাবসায়ী মুজিবুর রহমান জানান, প্রতিদিন তিনি ফেরি করে ২ থেকে ৩ হাজার টাকার তাল বিক্রি করেন।একটি তাল ১০ টাকায় বিক্রি করছেন। ভ্যানে করে স্থানীয় বাজার সহ পাইকগাছা বাজারে তাল বিক্রি করেন। গরম বেশী থাকায় প্রচুর পরিমাণে তাল বিক্রি হচ্ছে বলে তিনি জানান।
    স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন গাজী ও ইনছার আলী বলেন, হাট বাজারে খুচরা বিক্রয়সহ জেলা ও ঢাকা শহরে তাল সরবরাহ করছে। বড় সাইজের তাল গুলো অধিক দামে বিক্রয়ের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ ট্রাক তাল ঢাকায় পাঠানো হচ্ছে। স্থানীয় ফল ব্যবসায়ী আব্দুর সাত্তার জানান, বড় গাছের পরিমাণ কমে গেছে। তাছাড়া এ বছর অনাবৃস্টির কারণে তালের ফলন কম হয়েছে।
    তাল গাছের সব কিছু মানুষের উপকারে আসে। তাল কাছের গুড়ি থেকে ঘরের কড়ে ও বর্গা তৈরী হয়। তালের পাতা ঘরের ছাউনী ও জ্বালানী হিসাবে ব্যবহার হচ্ছে। তা ছাড়া তাল গাছ প্রাকৃতিক ঝড় প্রতিরোধে ভূমিকা রাখে। তাল গাছ ক্ষেতের আইলে, বাগান ও অনাবাদী জায়গায় অবহেলা ও অনাদরে বেড়ে ওঠে। তাল গাছ মানুষের এতো উপকারে আসার পরও প্রতি বছর এলাকা থেকে শত শত তাল গাছ কেঁটে ফেলা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অসিম কুমরি দাশ জানান, প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকার তালের আটি রোপন করা হচ্ছে। তাল গাছ মানুষের উপকারী বন্ধু। তাল গাছ প্রাকৃতিক ঝড় ও ভূমি ক্ষয়ে রোধ করে। তাই কৃষক ও এলাকাবাসীকে তাল গাছ না কেঁটে আরো গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।