Blog

  • উজিরপুরে মসজিদ কমিটি ও ইমাম  নিয়ে দ্বন্দ্ব, মসজিদের মাইক, ফ্যান, আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ

    উজিরপুরে মসজিদ কমিটি ও ইমাম নিয়ে দ্বন্দ্ব, মসজিদের মাইক, ফ্যান, আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ

    জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধঃ
    বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজীরা গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদের কমিটি ও ইমাম নিয়ে দ্বন্দ্বের জেরে ফ্যান মাইক ও আইপিএস খুলে নিয়ে যায় প্রতিপক্ষ মুসল্লিরা।

    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম আব্দুল হাইকে মসজিদের সভাপতি চাকরি থেকে অব্যাহতি দিলে ইমামপন্থী মুসল্লীরা মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে পরিত্যক্ত একটি মসজিদের স্থাপন করেন। স্থানীয় যুবক মেহেদী হাসান ইমরান জানান ১৭ মে শুক্রবার জুমার নামাজের পূর্বে খলিল মীরের পুত্র খসরু ওরফে বাবু মীর,ইয়াসিন সরদার পুত্র ইয়ামিন সরদার, খোরশেদ শেখর পুত্র সাইফুল শেখ মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেন। এ বিষয়ে অভিযুক্ত বাবু মিরা বলেন, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিদেরকে না জানিয়ে সভাপতি সাহেব ক্ষমতার অপব্যবহার করে চাকরি থেকে বাদ দেন এবং এলাকাবাসীদের সাথে দাম্ভিকতা দেখান যার ফলে মুসল্লিদের টাকায় ক্রয় কৃত ফ্যান, মাইক ও আইপিএস খুলে পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেছি। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মাহবুব উদ্দিন মোল্লা সাংবাদিকদের কে জানান, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের বাহিরে গিয়ে ঝাড়ফুক ও তাবিজ কবজের মাধ্যমে নারী পুরুষের অপ চিকিৎসা দিয়ে থাকেন যার ফলে পর্দা খেলাপ হয়।বিষয়টি বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি শুনেন নাই, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। তার এই ঝাড়ফুঁকের অপচিকিৎসা ব্যবসা চালু রাখার উদ্দেশ্যে স্থানীয় লোকজনদেরকে ক্ষেপিয়ে মসজিদকে ভাগা ভাগীর চেষ্টা করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ডাকুয়া বলেন, ওই জামে মসজিদটি বর্তমান কমিটি নিয়ে বিরোধ চলছে, একই সাথে ইমাম সাহেব কে বহিষ্কার করার ইস্যু নিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

  • সদরের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে  সকলের দোয়া ও ভোট চাই-আশরাফ হোসাইন

    সদরের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সকলের দোয়া ও ভোট চাই-আশরাফ হোসাইন

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহ সদরের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে জনকল্যানে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। সে লক্ষে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে আপনাদের দোয়া ও ভোটের দাবী নিয়ে এসেছি। নির্বাচিত হলে যে সব এলাকা উন্নয়ন বঞ্চিত আছে সেগুলোকে প্রধান্য দিয়ে সদরের উন্নয়নকে আরো তরান্বিত করে উপজেলা পরিষদের সেবাকে আপনাদের মঙ্গলের জন্য স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনতার দোড়গোড়ায় পৌছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

    শুক্রবার (১৭মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদরের চেয়ারম্যান পদে
    দিনভর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব আশরাফ হোসাইন। এ সময় তিনি সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়নের ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন । সকাল -রাত টানা গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফ হোসাইন কে ঘিরে ।

    আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের সাবেক ভিপি আশরাফ হোসাইন তার ঘোড়া প্রতীকের বিজয় ধরে রাখতে উপজেলার সকল ইউনিয়ন এর প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার দিনব্যাপী ঘাগড়া ইউনিয়নের আল কারীমুল বারী মাদ্রাসা ময়দান -সকাল ১১ ঘটিকা,বেলতলী সুইস গেইট -দুপুর ১২ ঘটিকা,চকনজু হাফিজ মেম্বার এর বাড়ী জামে মসজিদে পবিত্র জুন্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন, দুপুর ২টায় পাড়াইল বাজারে,২,৩০ টা পাড়াইল নতুন বাজারে,৩.৩০ মিনিটে মাঝিহাটি শান্তি নগর বাজারে,বিকাল ৫ টায় গোপালনগর বাজারে,সন্ধ্যা ৬ টা সুহিলা কারীর মিলে,সাড়ে ৬টায় সুহিলা বুধবাড়ীয়া বাজারে, সন্ধযা ৭ টায় সুহিলা পশ্চিম পাড়ায়,সাড়ে ৭ টায় উজান ঘাগড়া মাদ্রাসা মোড় -সনধ্যা ৭:৩০ ঘটিকায়,রাত ৮টায় তালতলা বাজারে,সাড়ে ৮ টায়
    চৌরাস্তা বাজারে ও রাত ৯ টা মরাকুড়ি বাজারসহ
    বিভিন্ন জায়গায় পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন

    উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন বলেন : উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়ন কেন্দ্র বিন্দু । ফলে বর্তমান সরকারের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে সাধারণ জনগণ উপকৃত হবে। তাই সদর উপজেলার সকলের কাছে দোয়া ও সুযোগ চাই , জনগণের কল্যাণে কাজ করার জন্য ।
    সবশেষে তিনি রাত ১০টায় তিনি ভাবখালী ইউনিয়নের সিড ষ্টোর বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।এসময় তার সাথে ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সাজু,ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সাত্তার সোহেলসহ ঘাগড়া ও ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

    বিরামপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর প্রতিনিধি:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ৮টায় পৌর শহরের নতুন বাজার আফতাব মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু।

    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলামের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, আ’লীগ নেতা মতিউর রহমান, জাসদ নেতা শাহ্ আলম বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

    এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • সুজানগরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এলজিইডির প্রধান প্রকৌশলী

    সুজানগরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এলজিইডির প্রধান প্রকৌশলী

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন।শুক্রবার(১৭মে)তিনি উপজেলার রাস্তা,ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে.এম. জুলফিকার আলী, পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী মো.আনিসুর রহমান মন্ডল, সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার,ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

    পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে শাহীন গাজী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহত শাহীন গাজী উপজেলার রাড়ুলি ইউনিয়নের বাঁকার বাঁকা গ্রামের আমিরুল গাজীর ছেলে।
    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁকার ফটিক নাথের বাড়িতে গাছ কাটতে যান শাহীন। এ সময় তিনি ট্রান্সমিটারের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
    তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় পথে মারা যান।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হযেছে।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন,কবি শিল্পী লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, মিতু সেন, শহিনুর রহমান,পূষ্পিতা শীল জ্যতি, লাবিবা তাবাজুম লুবনা প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন; পাইকগাছায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৯ প্রার্থীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন; পাইকগাছায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৯ প্রার্থীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছায় প্রতীক বরাদ্দ পাবার পরপরই প্রচার- প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৯ প্রার্থী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট ওলি-গলি। প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত এলাকায় এলাকায় যাচ্ছেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করছেন। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান দু’টি পদ নিয়ে ভোটারদের কাছে খুব বেশি মাথা ব্যাথা না থাকলেও চেয়ারম্যান পদটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। বাকি দু’জন স্বতন্ত্র। যদিও ভোটারদের কাছে মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের তিনজন।
    চেয়ারম্যান পদে যে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত-কলম), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ মন্ডল (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডঃস.ম বাবর আলীরপুত্র অ্যাডঃ স.ম শিবলী নোমানী রানা (কাপপিরিচ) ও
    মোঃ আছাদুল বিশ্বাস (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান পদে যে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক বজলুর রহমান (টিয়াপাখি), সাবেক যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এস,এম হাবিবুর রহমান মুছা (চশমা), মিলন মন্ডল (আইসক্রিম) ও বাবুল শরীফ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলালীগ নেত্রী ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। এদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক স.ম আব্দুল ওয়াহব বাবলু উচ্চ আদালতের রায়ে তার মনোনয়নের বৈধতা ফিরে পেলেও গতকাল পর্যন্ত তিনি কোন প্রতীক পাননি বলে জানা গেছে উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩ ধাপে আগামী ২৯ মে অত্র পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

    সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার জুম্মা বাদ এ-উপলক্ষ্যে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক সম্মেলন কক্ষে সাহিত্য সংসদের সাবেক সভাপতি নাসরিন সুলতানা রেখার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়া, সাহিত্য অনুরাগী আজিম উদ্দিন প্রমূখ। পরে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। এতে সাহিত্য সংসদের সাবেক সভাপতি নাসরীন সুলতানা রেখাকে পুনরায় সভাপতি, সাধারণ সম্পাদক কুশল রায়, দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান আগুন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মোহসহ ২১জনকে কমিটিতে রাখা হয়। এর আগে সংগঠনটির সদস্যরা নিজ নিজ স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

  • বরগুনার তালতলীতে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

    বরগুনার তালতলীতে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুৎ প্রকল্প জন্য তিন ফসলি কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এমন অভিযোগ এনে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুর পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    এ মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের তিন ফসলি কৃষি জমি হারাতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবি, দেশের উন্নয়ন করতে গিয়ে ১ ইঞ্চিও কৃষি জমি যাতে নষ্ট করা না হয়। আমাদের ঘনবসতিপূর্ণ এলাকা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কবরসহ শত বছরে পুরোনো বসতভিটা আমরা কোন মূল্যেই হারাতে চাই না। কোন ধরনের যাচাই-বাছাই ছাড়াই ছাড় এসব জমি অধিগ্রহণ করা হলে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

    মানববন্ধনে আসা কৃষক নেতা শাহজাহান টুকু বলেন, এই এলাকার শতভাগ মানুষ চাষাবাদ ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানের কৃষকরা বছরে তিনবার ফসল উৎপাদন করে এ দিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এই জমি অধিগ্রহণপ্রক্রিয়া বন্ধ না করা হলে যেকোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    কুদ্দুস মৃধা নামের একজন কৃষক বলেন, সরকারের এক শ্রেণির কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিথ্যা প্রতিবেদন দাখিল করে এসব জমি অধিগ্রহণ করার পাঁয়তারা চালাচ্ছে। কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হলে আগাঠাকুর পাড়া ও শিকারীপাড়া গ্রামের কৃষি জমি বলে কিছুই থাকবে না। এই জমি দিয়ে দিলে আমরা খাব কি?

    এসময় বক্তব্য রাখেন, তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী, কৃষক নেতা শাহজাহান টুকু প্রমুখ।

    ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কৃষক, নারী, ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • রাজশাহীর আম  চীন, রাশিয়া  বেলারুশসহ বিভিন্ন দেশে যাবে-কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

    রাজশাহীর আম চীন, রাশিয়া বেলারুশসহ বিভিন্ন দেশে যাবে-কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, চলতি মৌসুমে রাজশাহীতে ফলন কম হওয়ায় আম নিয়ে সিন্ডিকেট হতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষক যেন ঠিকভাবে সেচ সুবিধা সেদিকে নজর দিতে। প্রধান মন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি জমি যেন পতিত না সেদিকে সর্তক দৃষ্টি দেয়ার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন। কোটি টাকা সার বীজে সরকার কৃষকদের সহায়তা দিচ্ছেন, কৃষককে বাঁচাতে হবে, কৃষক যেন উৎপাদিত পুন্যের নায্য মূল্য সে দিকে নজর দিতে হবে।

    তিনি বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। কৃষক যেন সঠিক মূল্য পান। আম নিয়ে কোন সিন্ডিকেট হতে দেব না।

    শুক্রবার (১৭ মে) দুপুর ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে আমবাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস শহীদ বলেন, ভারত, চীন, রাশিয়া ও বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী। দ্রুতই চীনের একটি প্রতিনিধি দল রাজশাহীর আম দেখতে আসবে। আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি। তাই এ দলটির সঙ্গে ঠিকমতো কথা বলে আমের সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে কিছু কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    কৃষিমন্ত্রী আরও বলেন, আম রপ্তানির জন্য ২৫০-৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টের ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জু-উন নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী
    অফিসার আতিকুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ প্রমূখ

    এর আগে কৃষিমন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলে ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফার্মিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান ও কৃষিক্ষেত পরিদর্শন করেন। বাগানটিতে বিশ্ব ব্যাংক, বেসরকারি সংস্থার ডাসকো, কোকাকোলা বাংলাদেশ লিমিটেড ও সিনজেনটার সহযোগিতায় উন্নত প্রযুক্তিতে আম চাষ করা হচ্ছে। এ ছাড়া গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় পানি সাশ্রয়ী প্রযুক্তিতে ধান চাষও পরিদর্শন করেন। এরপর সোনাদীঘি এলাকায় নার্সারিতে উন্নত প্রযুক্তিতে চারা উৎপাদন পদ্ধতি দেখেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    মোঃ হায়দার আলী রাজশাহী।