Blog

  • যশোরের  বাগআঁড়ায় ভুতুড়ে  বিদ্যুৎ বিল

    যশোরের বাগআঁড়ায় ভুতুড়ে বিদ্যুৎ বিল

    আজিজুল ইসলামঃ
    মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করা ও সময় মত বিল না পাওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের বাগআঁচড়া অঞ্চলের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।

    যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আওতায় বাগআচড়া সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ গ্রাহকরা।

    প্রতি মাসে বাড়ি বাড়ি যেয়ে মিটার রিডিং না নেওয়া ও সময়মত বিদ্যুৎ বিল বাড়িতে পৌঁছে না দেওয়া টা তাদের নিয়মে পরিনত হয়েছে।গ্রাহকরা বলছেন,কয়েক মাস ধরে চলছে এ অবস্থা।অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

    বাগআচড়ার জামতলা এলাকার আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ প্রতিমাসের ২৬ তারিখ।অথচ ২৪মে শুক্রবার পর্যন্ত এলাকার কেউই মে মাসের বিলটি হাতে পায়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

    একজন বিদ্যুৎ গ্রাহক লেছি ইয়াসমিন বলেন,মিটার রিডাররা প্রতিমাসে না এসে মাঝে মাঝে আসে।সব সময় তারা অনুমান নির্ভর বিল করে থাকে।এতে প্রকৃত বিল আমরা দিতে পারি না।বিশেষ বিশেষ সময় মিটার দেখে রিডিং নিয়ে আমাদের উপর বাড়তি বিলের বোঝা চাপিয়ে দেয়।

    অনুমান নির্ভর বিদ্যুৎ বিল হলেও, এত টাকার বিল তো হওয়ার কথা নয়। আর তারা অনুমান নির্ভর বিল দেবেই বা কেন?

    বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা ও মিটার রিডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত বিদ্যুৎ কোম্পানিগুলোর মিটার রিডাররা বাসায় বাসায় গিয়ে মিটারের বর্তমান রিডিং নিয়ে আসেন। সেই রিডিং থেকে আগের মাসের প্রাপ্ত রিডিং বাদ দিলেই এই মাসের ব্যবহৃত বিদ্যুতের হিসাব পাওয়া যায়। সেগুলো বিভিন্ন স্ল্যাব অনুযায়ী হিসাব করে বিদ্যুৎ ব্যবহারের বিল করা হয়।

    মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।

    সামটা গ্রামের সেলিম রেজা বলেন,এদের পলিসিটা হলো এরা দু-চার মাস প্রকৃত বিলের চাইতে ইউনিট কম লেখে।বিশেষ করে জুন ও ডিসেম্বর মাসে প্রকৃত ইউনিট দিয়ে বিল করে তাতে এদের লাভ হচ্ছে বেশি ইউনিটে রেট বেশি পাওয়া যায়। আমরা জনগন আমাদের কিছু করার থাকে না। এ যেন শরতবাবুর শুভঙ্করের ফাঁকি।
    জামতলা জামে মসজিদের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, গত মাসের
    (এপ্রিল) জামতলা জামে মসজিদের বিদ্যুৎ বিলের কাগজ ওরা দেয়নি।আজ ২৪মে।মে মাসের বিল দেওয়ার শেষ তারিখ ২৬মে অথচ মে মাসের বিলের কাগজও পায়নি।দায় তাদের,অথচ জরিমানা দিতে হবে আমাদের।
    একই কথা বলেন সোহেল রানা।তিনি বলেন,আমিও গত মাসের বিলের কাগজ পায়নি।মোবাইল ফোনে ম্যাসেজ দেখে বিল দিলাম। এখনও এমাসের বিলের কাগজ পায়নি।

    বাগআচড়ার গোলাম রব্বানী বলেন,ওরা আমার মিটারের রিডিং না দেখে বিল করেছে ১২হাজার ৭৩৮ টাকা।এব্যাপারে অফিসে যোগাযোগ করলে তারা বলছে, ‘তোমার বাড়ি এসি চলে তাই অতিরিক্ত বিল এসেছে।’ অথচ আমার বাড়ি কোন এসি নেই।বুঝিয়েও কোন লাভ হয়নি কারন ওদের রিডিং বই এ লেখা আছে আমার বাসায় এসি চলে।
    টেংরা গ্রামের শামীম আহমেদ বলেন,
    গত মাসে এক দিন আগে বিলের কাগজ পাইছি।বিদ্যুৎ অফিসের লোকেদের গ্রামে কিছু খাসচামচা (ইলেকট্রিশিয়ান)আছে যাদের কাছে বিদ্যুৎ বিলের কপি দিয়ে যায়।এরাই মুলত গ্রাহকদের কাছে পৌছে দেয়।একারনেই সময় মত গ্রাহকরা বিল হাতে পায় না।

    বাগআচড়া সাব জোনাল অফিসের এজিএম গাজী সোহরাব হোসেনের কাছে জানাতে চাইলে তিনি বলেন,বিদ্যুৎ বিল রিডিং যারা করেন তারা বাড়ি বাড়ি গিয়েই তো বিল রিডিং করে।তারা কেন অফিসে বসে বিল রিডিং করবে।এটা কোন সমস্যা না দ্রুত ঠিক হয়ে যাবে।আমাদের নতুন বিল রিডার এসেছে অনেক সময় বাড়ি খুজে পাইনা এজন্য হয়তো দেরি হয়ে গেছে। তবে সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে।

  • বরগুনা জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    বরগুনা জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ২৫ মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। সভায় আগামী জুন মাসে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধদের সাথে যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আলোচনায় অংশগ্রহন করেন যুগ্ম আহবায়ক সঞ্জীব দাস, সদস্য শুকরঞ্জন শীল, অশোক মজুমদার, ফজলুল করিম,গৌরাঙ্গ শিকদার শিবু, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, সাইদুল ইসলাম মন্টু ও তানিয়া সুলতানা। বক্তারা উল্লেখ করেন যে ইতিমধ্যে আস্থা প্রকল্পের আয়োজনে শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে যুব ফোরামের আয়োজনে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ভাবনা ও তাদের প্রত্যশা নিয়েও যুব ভোটার ও বয়স্কদের সাথে কলেজ পর্যায়ে ও এলাকায় বিভিন্ন কর্মসুচী বাস্তবাযন করা হয়েছে। সভায় বক্তারা শান্তি সম্প্রীতির এই আন্দোলন সব পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য উদাত্ব আহবান জানান। সভায় ্রবরগুনা জেলার ০৬ টি উপজেলা থেকে ৩০ জন সদস্য অংশগ্রহন করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা সমন্বকারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহায়তায ছিলেন ফিল্ড অফিসার কোহিনুর বেগম

  • গায়ে হলুদ শেষে নদীতে গোসলে যাওয়া নববিবাহিত বরের লাশ উদ্ধার

    গায়ে হলুদ শেষে নদীতে গোসলে যাওয়া নববিবাহিত বরের লাশ উদ্ধার

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে গায়ে হলুদ শেষে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

    ২৫ মে শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে সন্ধা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরের চাচা শ্বশুর মোঃ সেলিম সিকদার ও উজিরপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই ওয়াহিদুজ্জামান মিলন।

    প্রত্যক্ষদর্শী আমানউল্লাহ আমান জানান দুপুর সাড়ে তিনটার দিকে বড়াকোঠা ইউনিয়নের চতলবাড়ি নামক স্থানে সন্ধ্যা নদীতে ঘটনাস্থলের কয়েকশো গজ দূরে মরদেহ ভেসে ওঠে।

    উল্লেখ্য, গত ২৪ মে শুক্রবার বেলা পৌনে একটার দিকে নব বিবাহিত বর নদীতে গোসলে নেমে তলিয়ে যায়। নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক। মৃত আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের(২০) সাথে বিয়ে হয়। পারিবারিক রীতি অনুযায়ী বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়। পরে পরিবার উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রাখে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, সন্ধা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • শার্শার জামতলা বাজারে আগুন, ৪ লাখ টাকার ক্ষতি

    শার্শার জামতলা বাজারে আগুন, ৪ লাখ টাকার ক্ষতি

    আজিজুল ইসলাম : যশোরের শার্শার জামতলা বাজারে আগুন লেগে তিনটি দোকান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছেন ।ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

    শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জামতলা বাজারে সোহাগের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। এতে ৩ টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়।
    স্থানীয়রা জানান,আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন করা হয়। তখন তাদের ফোন বন্ধ দেখায়। এরপর তারা ৯৯৯ তে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই মসজিদের মুসল্লীরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে অনেক দেরি করায় দোকানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এবং দোকানগুলো সম্পুর্ণ পুড়ে যায়। তারা জানান আগুনের তীব্রতা এতো বেশী ছিলো যে সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিলো।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন বিদ্যুৎের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে.প্রধান অতিথি সিএমপি কমিশনার

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে.প্রধান অতিথি সিএমপি কমিশনার

    মোঃ শহিদুল ইসলাম
    স্টাফ রিপোর্টারঃ

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের আয়োজনে গতকাল ২০মে সোমবার চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভবনের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম(বার),পিপিএম (বার) ।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মামলা তদন্তের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের উপর আলোকপাত করেন। তদন্তের ভুলত্রুটি কমিয়ে কীভাবে সাজার হার বাড়ানো যায় এসময় তিনি এসব বিষয়েও বিশদ আলাপ করেন। এছাড়াও তিনি ডিজিটাল সাক্ষ্যের সাথে বস্তুগত সাক্ষ্যের সমন্বয় করে তদন্ত প্রতিবেদনকে আরও বেশি তথ্যপ্রমাণনির্ভর করতে তদন্তকারী কর্মকর্তাদের জোর দিতে বলেন।

    এই সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালকমোঃ সাইফুল্লাহ্ রাসেল, বিএএম, পিএএমএস।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সেমিনারটিতে অংশগ্রহণ করেন।

  • আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

    আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে মঙ্গল বার বিকেলে রাজিহার ইউনিয়নবাসীর আয়োজনে বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচনী কমিটির সদস্য সচিব আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। রাজিহার ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়, পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার আবুতাহের মিয়া, মোঃ বক্তিয়ার হোসেন শিকদার, শিক্ষক নেতা সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, ধান ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাচান, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু, বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, আওয়ামী লীগ নেতা নিকুঞ্জ লাল হালদার, মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, এইচ এম মতিউর রহমান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এডভোকেট আবুল কাসেম সরদার, উপজো যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক,রাজিহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা বেগম, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান ফকির, রাজিহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম মামুন, রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম খায়ের, সহ সভাপতি রফিকুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন মোল্লা, রাজিহার ইউনিয়নের ওয়াড আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ হাবুল ঘরামী, জহিরুল ইসলাম জুলহাস মোল্লা, ছাত্র লীগ নেতা মোঃ সেলিম মোল্লা, মোঃ ইসমাইল হোসেন রনিসহ রাজিহার ইউনিয়ন পরিষদের মেম্বারগন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জনসভায় ওই এলাকার লোকজন ছাড়াও অন্যান্য বিভিন্ন এলাকার লোকজনের ঢল নামে। বক্তারা আগামী ২৯ মে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতকে পুণরায় আনারস মার্তায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

  • নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে ভালুকায় ওসির নেতৃত্বে পুলিশের  মনিটরিং জোরদার

    নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে ভালুকায় ওসির নেতৃত্বে পুলিশের মনিটরিং জোরদার

    ষ্টাফ রিপোর্টারঃ
    হেলমেট না পরলে মোটরসাইকেল চালকদের জ্বালানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ এসেছে পুলিশের তরফ থেকে।

    সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ও শিল্পাঞ্চল ভালুকার বিভিন্ন পেট্রোল পাম্পে জোরদার মনিটরিং শুরু করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

    বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে বিষয়টি নিশ্চিত করে
    শাহ কামাল আকন্দ বলেন, হেলমেট সহ যারা তেল নিতে এসেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছে ভালুকা মডেল থানা পুলিশ এবং যারা হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে প্রবেশ করেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হেলমেট পড়ার উপর জোর দিয়েছেন ভালুকা থানার ওসি।

    এদিকে পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক দুর্ঘটনার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা বলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আতিকুল ইসলাম।

  • বানারীপাড়ায় উপজেলা নির্বাচনে ফুটবল মার্কা নিয়ে জনপ্রিয়তার শীর্ষে মিনু

    বানারীপাড়ায় উপজেলা নির্বাচনে ফুটবল মার্কা নিয়ে জনপ্রিয়তার শীর্ষে মিনু

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে  জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু। দিন যত গড়াচ্ছে নির্বাচনী মাঠে প্রার্থীদের গনসংযোগ ও প্রচার প্রচারনা তত বৃদ্ধি পাচ্ছে। আসন্ন ৫ ই জুনের নির্বাচনে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু মার্চ মাসে প্রার্থীতা ঘোষণা করে।

    অদ্যবধি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা নাজনীন হক মিনু সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শিবাদ,সহযোগিতা এবং তার ফটবল মার্কায় ভোট চান। তিনি আমরণ মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন হক মিনু বলেন, তিনি বানারীপাড়া উপজেলা নারী নেত্রী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এবং তিনি একজন জয়িতা। তিনি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সামাজিক অনেক ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন।  তিনি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে গ্রামকে শহুরে সুবিধার আওতায় নিয়ে আসার সুপ্ত অভিপ্রায়স ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে সরকারি যে ভাতার টাকা পাব তাও আমি অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেব। তিনি বলেন আমার ফুটবল মার্কায় সকলের দোয়া ও ভোট বিজয়ী হয়ে অসহায় মহিলা ও স্কুল কলেজের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা দানের সকল ধরনের ব্যবস্থা করে দিব।

  • সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

    সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১৭ মে) রাত পৌনে নয়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর নানী মোছা.জহুরা খাতুন বাদী হয়ে অভিযুক্ত আব্দুল বারেক মন্ডল নামে এক যুবককে প্রধান আসামী করে ৫ জনের নামে সুজানগর থানায় মামলা করেছেন। বখাটে যুবক আব্দুল বারেক মন্ডল স্থানীয় ভাটপাড়া গ্রামের মো.উমেদ আলীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার রাত পৌন নয়টার দিকে প্রকৃতির ডাকে সারা দিলে নিজঘর থেকে বাইরের টয়লেটে যাওয়ার সময় কিশোরীর মুখ চেপে ধরে আব্দুল বারেক মন্ডলসহ ৫জন বাড়ির পাশর্^বর্তী সুপারির বাগানে নিয়ে যায়। এ সময় আব্দুল বারেক মন্ডল কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে ধর্ষকসহ অন্যরা পালিয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান,এ ঘটনায় মামলা দায়েয়ের পর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত আব্দুল বারেক মন্ডলসহ অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিজ্ঞান) জাহিদুল ইসলাম জানান, নির্যাতিতা ওই কিশোরী রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন কয়েক দিন ক্লাস করার পর ২০২২ সালে লেখাপড়া ছেড়ে দেন এবং এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন তেঁতুলিয়ার এসিল্যান্ড মাহবুবুল হাসান

    পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন তেঁতুলিয়ার এসিল্যান্ড মাহবুবুল হাসান

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান। সদ্য পদোন্নতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান।

    জানা যায়, বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১ কর্মকর্তার মধ্যে সহকারী কমশিনার (ভূমি) মাহবুবুল হাসানকে (পরিচিতি নং-১৮৬৫৪) কে ১৯৮১ এর বিধি ৫(বি) জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
    সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া মাহবুবুল হাসানের বাড়ী পঞ্চগড়ের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও সদর উপজেলায়।
    মোঃ মাহবুবুল হাসান বলেন, পদোন্নতি হলেও বর্তমানে স্বপদে বহাল রেখেছেন পরবর্তী আদেশ না দেযার আগ পর্যন্ত।

    উল্লেখ্য, তিনি ২০২৩ ইং সনের ১১ জুলাই থেকে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।