Blog

  • জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ  সদর

    জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ সদর

    ময়মনসিংহ প্রতিনিধি:
    শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই শ্লোগানকে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনী, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনীতে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে।

    ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে
    রবিবার ২৬মে সকালে ময়মনসিংহের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মাহফুজুল আলম মাসুম,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহকারী পরিচালক তাহমিনা আক্তার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ময়মনসিংহের সুপারিনটেনডেন্ট
    (ভারপ্রাপ্ত),মো:জয়নাল আবেদীন প্রমুখ।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মো:শফিউল হক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও মেলায় অংশগ্রহণ করেন।

    এই উপলক্ষে ময়মনসিংহ জেলার মোট উপজেলার অংশগ্রহণে শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হলে মেলায় দশটি উপজেলার ১০টি উপকরণ প্রদর্শনীতে প্রথম নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে ময়মনসিংহ সদর উপজেলা। পরে সদর উপজেলা শিক্ষা অফিসার মদিকা পারভীন এর হাতে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তারা।

  • চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত

    চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত

    অভিজিৎ কুমার সিরাজগঞ্জ প্রতিনিধি :

    সিরাজগঞ্জের চৌহালীতে পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক।
    মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার সিরাজগঞ্জ প্রতিনিধি আল ইমরান মনু। অভিযুক্ত ভিপি রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই। সাংবাদিক ইমরান হোসেন আপন জানান, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।

    চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্তপূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

  • হবিগঞ্জে এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী  এমদাদুল হকের মৃত্যু

    হবিগঞ্জে এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হকের মৃত্যু

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হকের মৃত্যু হয়েছে।

    জানা যায় ২৯ মে সকাল সাড়ে নয়টায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হক।
    উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় ভোট কেন্দ্রের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাছিরুল ইসলাম, মশিউর রহমান শামীম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল গভীর শোক প্রকাশ করেন।

  • আগৈলঝাড়া, গৌরনদীসহ স্থগিত ২০টি উপজেলা পরিষদের ভোট গ্রহন ৯ জুন

    আগৈলঝাড়া, গৌরনদীসহ স্থগিত ২০টি উপজেলা পরিষদের ভোট গ্রহন ৯ জুন

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বরিশালের আগৈলঝাড়া, গৌরনদীসহ ২০টিতে ভোট হবে ৯ জুন। বাকি দুটিতে হবে ৫ জুন।যে ২০ উপজেলায় ৯ জুন ভোট হবে, সেগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি,পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।এর আগে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া, গৌরনদী উপজেলাসহ দক্ষিণাঞ্চলীয় ১৯টি উপজেলার ২৯মে ভোট গ্রহন ২৭মে স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সহকারী রিটানির্ং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বুধবার সন্ধ্যায় জানান, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলাসহ স্থগিত করা ১৯টি উপজেলার সাথে আরও একটি উপজেলাসহ মোট ২০টি উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৯জুন।

  • মহালছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে পুরাতনরাই চেয়ারে

    মহালছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে পুরাতনরাই চেয়ারে

    রিপন ওঝা,মহালছড়ি

    জেলার মহালছড়িতে আজ ২৯মে বুধবার অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে বিমল কান্তি চাকমা চেয়ারম্যান, বই প্রতীকে মোঃ জসিম উদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান, প্রজাপতি প্রতীকে সুইনুচিং চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্বের ন্যায় এবার চমক দেখিয়ে জনগণের প্রত্যেক্ষ ভোটে
    বেসরকারি ভাবে জয় পেয়েছেন।

    মহালছড়িতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হালকা রোদ ও বৃষ্টিবিঘ্নিত ঘূর্নিঝড় “রেমাল” বৈরি আবহাওয়ার মধ্যেও আজ নিরিবিলি পরিবেশে ১৪টি কেন্দ্রে জনগণের প্রত্যেক্ষ ভোটে প্রত্যেক প্রার্থী জয়লাভ করেন।

    উক্ত নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু) কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০১৩৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী কংজরী চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৫২ ভোট, ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ জসিম উদ্দিন বই পেয়েছেন ১১১০৭ভোট নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীকে মোঃ জিল্লুর রহমান রহমান পেয়েছেন ৬৪৪২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুইনুচিং চৌধুরী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১৮২৯ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৫৯৪৭ ভোট।

    ৩য় ধাপে অনুষ্ঠেয় মহাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ মহালছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা নির্বাচন অফিস কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

  • নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

    নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

    এ,কে,এম,খোরশেদ আলম
    জেলা প্রতিনিধি, নাটোর।

    বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
    বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শাহজাহান আলী এই বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম বিদ্যুৎ, মোজাম্মেল হক, মাসুদ রানা, জাহেরুল ইসলাম, আব্দুল আলিম, মুকুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা বেগম, নাসিমা বেগম, নুর নাহার আঙ্গুরা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ইউপি সচিব মাহফুজ আলম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
    বিপ্রবেলঘড়িয়া ইউপি সচিব মাহফুজ আলম জানান,বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৭ হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৩ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন, নারী, শিশু, যুব উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ যোগাযোগ উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

    এ,কে,এম, খোরশেদ আলম
    জেলা প্রতিনিধি, নাটোর।

  • পাবনার চরতারাপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী সভা

    পাবনার চরতারাপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী সভা

    এম,এ আলিম রিপন ঃ আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৩ বারের সদর উপজেলার নির্বাচিত সফল চেয়ারম্যান ও সাবেক ২ বারের পাবনা পৌরসভার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ মোশারফ হোসেনের ঘোড়া মার্কা প্রতীকে ভোট চেয়ে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে রবিবার রাতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান। অন্যদের মাঝে বক্তব্য সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ মোল্লা, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদশা, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ জানু, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, চরতারাপুর ইউনিয়ন আ.লীগ নেতা মকছেদ আলী, কৃষকলীগ নেতা ইসলাম খা, নাসিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজা প্রাং,সাধারণ সম্পাদক মধু প্রাং, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্রাং, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রাং,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ১ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবর আলী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজমত আলী, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদশা, শ্রমীকলীগ নেতা আজমত বিশ^াস, আ.লীগ নেতা আহমেদ মোল্লা, খোকন জোয়াদ্দার, গফুর শেখ,হেলাল মোলা,সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের তরুণ নেতা জয় মাহমুদ জিয়া সহ চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । সভায় পাবনা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন বলেন,আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। উপজেলার সর্বস্তরের মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনারা আমাকে পূণরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করা এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে পূণরায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট কামনা করেন। সভায় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দিন-রাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন । ইতিমধ্যে ঘোড়া মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন ,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশআল্লাহ।সভা শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মোহনপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে গাবরু

    মোহনপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে গাবরু

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
    রাজশাহীর (পবা-মোহনপুর) এই দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসন ৫৪, রাজশাহী-৩।
    স্থানীয় সুত্রে জানা গেছে এই আসনের বর্তমান সাংসদ আসাদুজ্জামান আসাদ এবং সাবেক সাংসদ আয়েন উদ্দিন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের এই দুই হেভিওয়েট নেতা তাদের পচ্ছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।
    মোহনপুর উপজেলা জুড়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ? অনেকে বলছে,এ নির্বাচন হচ্ছে বর্তমান ও সাবেক সাংসদের অঘোষিত লড়াই।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, যেহেতু সাবেক এমপি আয়েন উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, তার বাড়ি মোহনপুর উপজেলায় এবং তিনি নিজেও মাঠে নেমে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়াসহ সমানতালে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। এছাড়াও তার সঙ্গে প্রকাশ্যে মাঠে নেমেছেন ৪ জন ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র। সেহেতু তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আল-মোমিন শাহ্ গাবরুর (কাপ-পিরিচ) বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে।
    অপরদিকে অনেকের ধারণা, বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদের সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুলের (আনারস) বিজয়ী হবার সম্ভবনা রয়েছে। তবে বর্তমান এমপি দলীয় নির্দেশনার কারণে ভোটের মাঠে নামতে না পারায় আফজাল কিছুটা বিপাকে পড়েছে। এদিকে চেয়ারম্যান প্রার্থী গাবরু ব্যতিত সকলেই সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের কাছে দাবি করছেন তাদের প্রতি বর্তমান এমপির সমর্থন রয়েছে। যদিও বর্তমান এমপির ছোট ভাই রফিকুজ্জামান রফিককে (আনারস) প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বকুলের পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে দেখা গেছে।
    সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটারদের বিশ্লেষণ বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদ প্যানেলের প্রার্থী আলহাজ্ব এনামুল হক (ঘোড়া), মেহেবুব হাসান রাসেল(দোয়াত-কলম) ও আলমগীর মোরশেদ রনজু (মোটরসাইকেল)
    নিজেদের বিজয় অর্জনের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
    জানা গেছে,
    মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন(ইউপি)নিয়ে মোহনপুর উপজেলা গঠিত। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আগ্রহী প্রায় সব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে অন্য দলের প্রার্থীরাও রয়েছেন। ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা গোটা উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় ছোট ছোট নির্বাচনী জনসভা করছেন। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। গত ১৩ই মে সোমবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৪৩ জন।
    এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭২ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৩৯ জন। উপজেলা নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় জামাত-বিএনপি বা অন্যকোন দলের চেয়ারম্যান প্রার্থী না থাকায় এই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান নির্বাচনে মাঠে কাজ করছেন। এবিষয়ে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে প্রার্থীদের ভক্ত-সমর্থকদের মধ্যে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
    এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই উপজেলার নির্বাচনী মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রচারণাসহ নির্বাচনে বিজয়ী হবার দৌড়ে এখন পর্যন্ত অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক সাংসদ আয়েন উদ্দিন সমর্থিত প্রার্থী আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)। তবে শক্ত অবস্থানেও রয়েছেন সাংসদ আসাদুজ্জামান আসাদ সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুল (আনারস)। ফলে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই এমপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হবে তীব্র লড়াই বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
    সরেজমিন ২৬মে রোববার উপজেলার কেশরহাট পৌরসভা,ঘাষিগ্রাম, রায়ঘাটি, বাকশিমইল ও ধুরইল ইউপির বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)।#

  • ত্রিশালে জনপ্রিয়তায় চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার  এগিয়ে: কৈ মাছ মার্কার গনজোয়ার

    ত্রিশালে জনপ্রিয়তায় চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার এগিয়ে: কৈ মাছ মার্কার গনজোয়ার

    ময়মনসিংহ প্রতিনিধি.
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই কৈ মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার কে বিজয়ী করতে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। জনপ্রিয় এই চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।অন্যদিকে প্রচার-প্রচারণায় তিনি যেখানেই যাচ্ছেন সেখানে দীর্ঘদিনের বেশ পরিচিত মুখ হিসেবে জুয়েলকে দেখামাত্র মানুষ তার কাছে ছুটে আসছেন, বুকে জড়িয়ে আশ্বস্ত করছেন ভোট দিয়ে বিজয়ী করার। হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকারের (কৈ মাছ ) সমর্থনে প্রতিটি পথ সভায় ভোটারদের ব্যাপক উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ভালোবাসা ও কঠোর পরিশ্রমে অসহায় মানুষের স্বপ্ন পূরণ করে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গণজোয়ারে সৃষ্টি হচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকদের আয়োজনে প্রতিদিন থাকছে ৬-৭টি করে পথসভা হচ্ছে আর প্রতিটি পথ সভায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তরুণ প্রার্থী হিসাবে তরুন ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে জুয়েল সরকার । পাড়া মহল্লায় আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা। ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার বলেন, আমি নির্বাচিত হলে কোন ব্যক্তি পরিষদ থেকে খালি হাতে ফেরত আসবে না। সরকারি বরাদ্দকৃত অর্থের সুষম বন্টন হবে ইনশাআল্লাহ । সেটি ত্রিশাল উপজেলার রাস্তাঘাট মসজিদ- মাদ্রাসা কবরস্থান মন্দির , শ্মশান সর্বত্রই উপজেলা পরিষদের উন্নয়নের ছোঁয়া থাকবে। উপজেলা জুড়ে আমার পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তার দৃষ্টান্ত দলমত নির্বিশেষে আগামী ২৯ মে নির্বাচনে কৈ মাছ মার্কায় ভোট দিয়ে উপজেলা বাসী আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবে, এটাই আমার বিশ্বাস । ত্রিশাল উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুয়েল সরকার ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার উপজেলার সংসদীয় আসনের সাবেক বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন,বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য-ব্রিটিশ শাসনামলে ১৯০৯ সালে ত্রিশাল থানা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে ত্রিশাল থানাকে ১২টি ইউনিয়ন ও ৯১টি মৌজা নিয়ে উপজেলায় রূপান্তর করা হয়। এই উপজেলায়
    মোট ভোটার সংখ্যা ২,৫৭,০৫২ জন;তার মাঝে পুরুষ ভোটার সংখ্যা ১,২৮,৫৯৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১,২৮,৪৫৭ জন। তৃতীয় ধাপে এ উপজেলায় আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান তার মেয়ে ডরিন

    এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান তার মেয়ে ডরিন

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রবিবার (২৬ মে) দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ডরিন বলেন, ‘আমার বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুটি আংটি, ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনির কিছু একটা প্রমাণস্বরূপ আমাদের দেখাতে হবে। তার ব্যবহৃত আরো অনেক জিনিস ছিল।কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। তা না হলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হিসেবে আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করব কিভাবে যে আমার বাবাকে হত্যা করা হয়েছে?’তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তারা বলছেন, শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। পরে ছুরি বা চাকু কিছু একটা দিয়ে তার শরীরের চামড়া ছাড়ানো হয়।তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তারা।’গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হন।এর পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম। বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামের একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।