ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)। ।
দুর্যোগে পাইকগাছার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সোলাদানা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে ঘন্টায় ৬৬০ লিটার করে প্রতিদিন ৭ ঘন্টা করে এ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন। শুক্রবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী সবুজ সরকার, সিসিটি অরুণ ঢালী ও মশিয়ার রহমান।
Blog
-

পাইকগাছার দুর্যোগ এলাকায় সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
-

জরুরী ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে….. পানি সম্পদ সচিব নাজমুল আহসান
ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)। ।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামত সহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সচিব নাজমুল আহসান বলেন বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি মেরামত এবং মজবুত করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সচিব এর নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও নয়ন। -

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী কে বিকাশ দাশ গুপ্তের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি।।অভিনন্দন শুভেচ্ছা নব-নির্বাচিত কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান
তারণ্যর আইডল তরুণ সমাজের অভিভাবক, জনাব সামশুদ্দোহা চৌধুরী গত ০৮ মে ২০২৪ইং নির্বাচন অনুষ্টিত হয়। সে দিন টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদের প্রতিষ্টাতা,সভাপতি ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ দাশ গুপ্ত শুভেচ্ছা যানিয়ে বলেন আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি তিনি অনেক বড় মনের মানুষ আমি আশা করি তিনি কাউখালী উপজেলা কে আরো সুন্দর করে সাজিয়ে তুলবে।
উলেখ্য তিনি ২০১১ সালে ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোট জয়যুক্ত হয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ কর্ম করেন। -

প্রাণনাশের হুমকির অভিযোগ করে গোদাগাড়ী মডেল থানায় জিডি করেছেন সংসদ ফারুক চৌধুরী
গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা: প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গত বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষের লোকসমাগমের প্রসঙ্গ তুলে রাত ১০টার দিকে তিনি থানায় জিডি করেন।
জিডিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভা ছিল। সংসদ সদস্য হিসেবে তিনি ওই কমিটির প্রধান উপদেষ্টা। বাসা থেকে সভায় যাওয়ার আগে তিনি খবর পান, উপজেলা পরিষদ চত্বরে দুই থেকে আড়াই হাজার আওয়ামী চেতনাবিরোধী সন্ত্রাসী সমবেত হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে তিনি ইউএনওকে লোকসমাগমের বিষয়ে কেউ পূর্বানুমতি নিয়েছেন কি না জানতে চান। এ সময় ইউএনও জানান, এ বিষয়ে কেউ তার কাছ থেকে কোন অনুমতি নেয়নি।
জিডিতে ওমর ফারুক চৌধুরী আরও উল্লেখ করেন, উপজেলা চত্বরে আসার পর কয়েকজন সাংবাদিক তাকে অপ্রাসঙ্গিক ও অবান্তর প্রশ্ন করলে তিনি তাদের পেশাদার সাংবাদিকের মতো প্রশ্ন করার অনুরোধ করেন।
এ সময় তাদের মাধ্যমে জানতে পারেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের নেতৃত্বে তারা তার (সংসদ সদস্য) প্রাণনাশের জন্য দুরভিসন্ধি করে সেখানে সমাবেত হয়েছেন। অতঃপর তিনি সভা শেষ করে বাসায় ফিরে যান।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানায় একটি জিডি করেছেন। জিডি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত পুলিশ রিপোর্ট আকারে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, বৃহস্পতিবার তার দায়িত্ব গ্রহণের দিন ছিল। এ জন্য তিনি উপজেলা পরিষদে গিয়েছিলেন। সেখানে সমাবেশ করতে তিনি কাউকে ডাকেননি। এছাড়াও আনুষ্ঠানিকভাবে সেখানে সমাবেশ হয়নি। যারা তাকে ভালোবাসেন তারা কেউ কেউ নিজ থেকে গিয়েছিলেন। তারা কোনো বিশৃঙ্খলাও করেননি। সাধারণ মানুষের তো উপজেলা পরিষদে স্বাভাবিকভাবেই যাওয়ার অধিকার আছে। তবে কীভেবে সংসদ সদস্য জিডি করেছেন, বিষয়টি তার জানা নেই।
গত বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার পাশাপাশি নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের দিন ছিল। এবারের নির্বাচনে গোদাগাড়ীতে উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে প্রার্থী হয়েছিলেন।
তিনি বিপুল ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ছিলেন সংসদ সদস্যের পছন্দের প্রার্থী। তিনি তাকে মৌন সমর্থন দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জাহাঙ্গীর হেরে যাওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়েন সংসদ সদস্য। বৃহস্পতিবার বেলাল উদ্দিনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তার কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরে জড়ো হয়েছিলেন।
উপজেলা চত্বরে উপস্থিত হয়ে লোকসমাগম দেখেই সংসদ সদস্য সাংবাদিকদের সামনে বলেন, ‘আমাকে হত্যার জন্য এই সমাবেশ করা হয়েছে। এতে ইউএনও ইনভলভ আছে কি না সন্দেহ।’ সেখানে ইউএনও আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের ওই মন্তব্যের সময় তিনি কোনো কথা বলেননি।
তবে একজন সাংবাদিক প্রশ্ন করলে সংসদ সদস্য তাকে বলেন, ‘তুমি সব সময়ই বায়াস্ট হয়ে পয়সা খেয়ে প্রশ্ন কর, ইট ইস ভেরি ব্যাড।’ সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকেরা এর প্রতিবাদ জানান। তারা সংসদ সদস্যকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানালে সংসদ সদস্য পাশ কাটিয়ে মাসিক সভায় যোগ দিতে চলে যান।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী। -

মোংলায় চাঁদপাই ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা
মোংলা প্রতিনিধি।
স্বচ্ছতা, জবাবদিহিতা-উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলার ১ নং চাঁদপাই ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান স্বপন, জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাক’র
এরিয়া ম্যানেজার মো, শাহাবুদ্দিন, প্রজেক্ট অফিসার
রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসলিটেটর সিএন আর এস ইভলভ প্রকল্পের অমল বিশ্বাস, ইউপি সদস্য রোকন উদ্দিন হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. হারুন মল্লিক, মো. শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, অর্পা মল্লিক, সহ অন্যান্যরা।এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিষদে বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৯২৬ টাকা আয়, ৩ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৭৭৪ টাকা ব্যয়, এবং ১ লাখ ২৪ হাজার ১৫২ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা, (বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন চাঁদপাই ইউনিয়নের সচিব অভিজিৎ দাস শাওন।
। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম বলেন, প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। চেয়ারম্যান বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। সেই সাথে আধুনিক মডেল ও সেরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, এই জন্য ইউনিয়নবাসীর মান উন্নয়নের কথা বিবেচনা করেই এবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এলাকার সাধারণ জনগণ মনে করেন তার ভেতর স্বচ্ছতা আছে বলেই তিনি বিগত কয়েক বছর যাবত একইভাবে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বাজেট ঘোষণা করে আসছেন। তাই এলাকাবাসী উপজেলার প্রতিটি ইউনিয়নেই এধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজেট ঘোষণা ও ইউপি চেয়ারম্যানদের কাজের স্বচ্ছতা দেখতে চান।
বাজেট অনুষ্ঠান শেষে চাঁদপাই ইউপি পরিষদের পক্ষ থেকে উপস্থিত আগাত অতিথি বৃন্দকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।
-

পঞ্চগড়ে ১ লাখ ৬৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার পঞ্চগড়ের পাঁচ উপজেলা এবং একটি পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১ জুন দিনব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯০০ জনকে লাল রঙের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ স্বেচ্ছাসেবক কাজ করবেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।
সিভিল সার্জন জানান, ১ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুর মধ্যে সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার জন; আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ১ হাজার ৮৭৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৬ হাজার ৯০০ জন; বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার ৫০০ জন; দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৩ হাজার জন; তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৩ হাজার ৫০০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৯ হাজার ৫০০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৭ হাজার জন।
ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল রাতকানা, চোখের পানি শূণ্যতা, শারীরিক বৃদ্ধি ও ক্ষয়পূরণে কার্যকরি। শিশুদের জন্য এই ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে না। সকল শিশুকে অবশ্যই ভরাপেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে কাছের কেন্দ্রে নিয়ে আসতে হবে।
সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ জালালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -

শপথ নিলেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব
এম,এ আলিম রিপন ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা এর শপথ ব্যক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। শপথ বাক্য অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা সহ রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩টি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সরকারকে সহযোগিতা ও জনগণের সবসময় পাশে থাকার কথা জানান নির্বাচিত জন প্রতিনিধিদের । অনুষ্ঠানে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাবসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ,আ লিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি -

সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে….ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ উপক‚লীয় অঞ্চলে জীবন যাপন কঠিন করে তুলছে। যদিও দুর্যোগ প্রশমনে সরকারের উদ্যোগ এবং আন্তরিকতার কোন অভাব নেই। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল সহ দুর্যোগ প্রবণ এলাকার জন্য সরকার দুর্যোগ প্রতিরোধে নানামূখী পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানী অতিতের চেয়ে অনেকাংশে কমে এসেছে। মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে যেসব স্থানে বাঁধ ভেঙ্গে পোল্ডারের ভিতরে প্লাবিত হয়েছে এর বেশির ভাগ বাঁধ দুর্বল ছিল বলে জানাগেছে। কেন দুর্বল ছিল এবং কেন মজবুত করা যায়নি সেটি খতিয়ে দেখা হবে। তিনি পানি উন্নয়ন কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি অধিগ্রহণের নামে কোন বাঁধ নির্মাণ কাজ আটকিয়ে রাখা যাবে না। সরকার এখন ভূমি অধিগ্রহণে স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বেশি মূল্য দেয়।
তিনি বুধবার দুপুরে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নে ক্ষতিগ্রস্থ তেলিখালী এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ফুলবাড়ী বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, দেলুটীর ২২ নং পোল্ডার কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ এলাকা। এখানে লবণ পানি ওঠানো হয় না। কৃষি ফসল হয়, সবুজে ভরা গাছ-পালা, গবাদি পশু ও মিষ্টি পানির মাছ চাষ করে এখানকার মানুষ সুন্দর জীবন যাপন করতো। এখান থেকে বছরে কোটি কোটি টাকার তরমুজ বিক্রি হয়। দুর্যোগ এখানকার সবকিছু শেষ করে দিয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে। অর্থের কারণে বাঁধ মেরামত কাজ আটকে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ সম্পর্কে অবহিত আছেন। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। দ্রæত মেরামত এবং মজবুত বাঁধ যাতে হয় সে ব্যাপারে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এমপি রশীদুজ্জামান ভূমি মন্ত্রীর মাধ্যমে দ্রুত বাঁধ মেরামত, ক্ষতিগ্রস্থ এলাকার লবণ পানি নিষ্কসন ও দুর্গত মানুষকে যতদ্রæত সম্ভব তাদের ঘরে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক পিতান কুমার মন্ডল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন ও দেলুটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল মন্ডল।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।
-

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিসিবি’র পণ্য বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মে) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে নগদ ৪৭০টাকা গ্রহন পূর্বক টিসিবি পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মেসার্স রিপা ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের ডিলার সাদেকুল তার বরাদ্দকৃত টিসিবি পণ্য বিতরণের সময় ওজনে কম দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, সকাল ১০টার দিকে যখন পণ্য বিতরণ শুরু করা হয় তখন ট্যাক টীমের সদস্য সচিব মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত আহবায়ক আইবুল হক ও সদস্য আতাউর রহমান উপস্থিত থেকে পরিমাপ দিলে প্রতি ৫কেজি চালের প্যাকেটে ৫গ্রাম ও মসুর ডালে ১কেজিতে ১০গ্রাম কম দেখতে পান। এসময় ডিলারের সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত আহবায়ক আইবুলের মতানৈক্য দেখা দিলে সদস্য সচিব উপজেলা নির্বাহী মহোদয়কে বিষয়টি অবগত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল ইসলামকে চালের বিষয়ে দেখতে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এদিকে বাজারের দোকানগুলোতে চাল ও মসুর ডাল ওজন করলে দেখা যায় ৭কেজিতে ৩০ থেকে ৪০গ্রাম কম বিতরণ করা হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নে উপকারভোগীর কার্ড সংখ্যা ৮০০টি। প্রত্যেককের কাছ থেকে নগদ ৪৭০টাকা গ্রহন করে সয়াবিন ২লিটার, মসুর ডাল ২লিটার ও ৫কেজি চাল বিতরণ করার কথা থাকলেও ডাল ও চালে ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে।
টিসিবি ডিলার সাদেকুল ইসলাম বলেন, চাল অপচয় হওয়া ও নষ্ট থাকার কারণে সামান্য ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এই সামান্য ওজনের কম দেওয়া ধরাছোঁয়ার মধ্যে পড়ে না।
ট্যাক টীমের ভারপ্রাপ্ত আহবায়ক এবং সাধারন সদস্য ও প্যানেল চেয়ারম্যান আইবুল হক বলেন, তিনি ওজনে কম দেওয়ার বিষয়ে ডিলারকে বলতে গেলে ডিলার তাকে হেয় মনে সারাদিন বসে থাকতে বলেন। পড়ে বিষয়টি সদস্য সচিবকে জানালে সদস্য সচিব বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেন।
এ বিষয়ে ট্যাক টীমের সদস্য সচিব ও ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, তিনি ওজনে কম দেখার পর ইউএনও কে অবগত করেছেন। তিনি বলেন, টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার কোনো সুযোগ নেই। কম পাওয়ার পরও বিতরণ চালু থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি তখন আসেননি এমন সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও ইউপি সদস্য আতাউর রহমানসহ আরও কয়েকজনের কথায় এবারের মতো বাদ দেওয়ার সুপারিশক্রমে বিতরণ করতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, তিনি বিষয়টি অবগত হওয়ার পর ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। কম দেওয়ার বিষয়ে নিশ্চিত হলেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মুহম্মদ তরিকুল ইসলাম।
-

নড়াইলে মানব পাচারকারী চক্রের দুই সদস্য চারশোটি অবৈধ মোবাইল সিম ও আটটি মোবাইল ফোনসহ গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মানব পাচারকারী চক্রের দুই সদস্য চারশোটি অবৈধ মোবাইল সিম ও আটটি মোবাইল ফোনসহ গ্রেফতার। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের জনৈক মোঃ আরিফুর জ্জামান (২৬) এর বড় ভাই মোঃ আল আমিন শেখ (২৮) দুই বছর পূর্বে লিবিয়ায় গমন করে। গত মার্চ/২০২৪ মাসে মোঃ আল আমিন শেখ তার ভাইকে জানায় যে, ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। অতঃপর অজ্ঞাতনামা এক ব্যক্তি তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তার ভাইকে বাঁচাতে হলে বিকাশের মাধ্যমে দশ লক্ষ টাকা দিতে হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এছাড়া আরো বলে যে, টাকা না দিলে তার ভাইকে তারা মেরে ফেলবে। এরপর উক্ত ব্যক্তি মোঃ আল আমিন শেখকে মারধর করার কিছু অডিও, ভিডিও এবং ছবি প্রেরণ করে। এজন্য ভিকটিমের পরিবার উক্ত ব্যক্তির দেওয়া বিকাশ নাম্বারে তিনবারে তাদের দাবিকৃত দশ লক্ষ টাকা প্রেরণ করে। কিন্তু উক্ত মানব পাচারকারী চক্রটি আরো টাকা দাবি করে। টাকা না দিলে ভিকটিম মোঃ আল আমিন শেখকে আবারও মারধর করতে থাকে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ছোটভাই মোঃ আরিফুর জামান লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে লোহাগড়া থানার মামলা নং-৮, তারিখ-৬/৫/২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭ ধারায় রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় জেলার সিসিআইসি ও গোয়েন্দা টিম মাঠে নামে। গত ২৮/০৫/২০২৪ তারিখ তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এবং সিসিআইসি শাখার ইনচার্জ মোঃ শাহ দারা খানের নেতৃত্বে লোহাগড়া থানার টিমসহ যৌথ আভিযানিক টিম অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার সদর থানাধীন দহকোলা গ্রাম হতে রাত আনুমানিক ২১.৩০ মিনিটের সময় সন্দিগ্ধ আসামি মোঃ তরিকুল ইসলাম (৩৫) পিতা-মোঃ আয়ুব আলী এবং কুবাদ আলী (৪২) পিতা- মসারত মন্ডল দ্বয়কে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পলাতক অন্যান্য আসামি এবং লিবিয়ায় অবস্থানকারী মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় লিবিয়াতে মানুষকে আটক রেখে মারধর করে অডিও, ভিডিও ও ছবি প্রেরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চারশো টি অন্যের নামে নিবন্ধিত অবৈধ মোবাইল সিম এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। মানব পাচার চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।