Blog

  • সকলকে নিয়ে আধুনিক স্মার্ট সুজানগর গড়তে কাজ করতে চাই-উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব

    সকলকে নিয়ে আধুনিক স্মার্ট সুজানগর গড়তে কাজ করতে চাই-উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব

    এম এ আলিম রিপনঃ উপজেলা পরিষদ নির্বাচন পর্যন্ত দুইটি পক্ষ ছিল এখন কোন পক্ষ নেই। সুজানগরের উন্নয়নকে এগিয়ে নিতে নির্বাচিত জন-প্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। বৃহস্পতিবার সুজানগর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সুখী,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার পূরণে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের দিক নির্দেশনায় সুজানগরের সার্বিক উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর আমি বিশ^াস করি সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একটি পরিবারের সদস্য হয়ে যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সুখী,সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব ইনশআল্লাহ। এ সময় তিনি বলেন, প্রথমে একাধিকবার ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পরবর্তীতে সুজানগর পৌরসভার মেয়র এবং সর্বশেষ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে সুজানগরবাসী যে সম্মান দিলেন। আমি সারাজীবন উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞ থাকব। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও বিপদে-আপদে উপজেলাবাসীর পাশে থাকতে চাই। সেই সঙ্গে সামনে এগিয়ে যেতে সবার পরামর্শ চাই। কারণ উপজেলাবাসী আমার উপর আস্থা রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, পাবনার বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী মিলন কুমার সরকার,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,সুজানগর থানার এসআই আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে প্রথম কর্ম দিবসে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব। এছাড়া এদিন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই এর স ালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে গত ৮ মে বুধবার অনুষ্ঠিত সুজানগর উপজেলা পরিষদের এ নির্বাচনে ৪৩১১ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্বমোট ৭২টি কেন্দ্রে সর্বমোট ভোট পান ৬২৭৫২। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা চশমা প্রতিক নিয়ে ৬৩২৮৫ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীক নিয়ে শারমিন আক্তার শিপরা ৬৪৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তানোর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোল্লাপাড়া বাজার ও
    হালদারপাড়া মহল্লায় বেওয়ারিশ কুকুরের ভয়াবহ উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন যাবত বেওয়ারিশ কুকুরের উপদ্রব অব্যাহত রয়েছে। এ ঘটনায় মহল্লাবাসীর মাঝে চরম আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
    “নিজ বাড়ি থেকে হেঁটে উপজেলা হাসপাতালে যাচ্ছিলাম। স্বর্ণকার নান্টুর বাড়ির সামনে পৌঁছা মাত্রই পাঁচটি কুকুর আমার পথ রোধ করে। অবস্থা বেগতিক দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। এরই মধ্যে একটি কুকুর তেড়ে এসে পায়ে কামড় দেয়ার চেষ্টা করে। এভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রপের বর্ণনা দেন হাসপাতালের কর্মচারী শিউলি রাণী।
    জানা গেছে, পৌরসভার বিভিন্ন মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে ৫ নম্বর ওযার্ডের হালদার পাড়া মহল্লায় কুকুরের উপদ্রবের মাত্রা ভয়াবহ। গত কয়েক দিনে প্রায় ১৫টি গরু-ছাগল (গবাদিপশু) কুকুরের কামড়ে আহত হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়ছেন গবাদিপশু মালিকেরা।এছাড়াও ভুক্তভোগীদের মধ্যে অনেকেরই ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
    জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নেই। এক সময় উপজেলা পরিষদ থেকে ভ্যাকসিন সংরক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হতো। এখন দেওয়া হয় না।
    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নেই। জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বিনা মূল্যে ভ্যাকসিন পাওয়া যায়। এক সময় উপজেলা পরিষদ থেকে ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য কিছু অর্থ বরাদ্দ দেওয়া হতো। বর্তমানে ভ্যাকসিন ক্রয়ের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। এবিষয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে উপজেলার নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান তানভির রেজা বলেন, দায়িত্ব গ্রহণের পর জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখভাল করা হবে ইনশাল্লাহ।#

  • কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

    কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
    কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তফসিল মোতাবেক ৩১ মে ২০২৪ বিকেল তিনটায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পদাধীকার বলে সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক,
    ও দুইজন সহ-সভাপতি কুমিল্লা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ছাড়াও ৩১ সদস্য কমিটির ২৮ সদস্যের নাম ঘোষনা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কারেক্টর ফাহরিয়া ইমলাম। এ সময় উপস্থিত ছিলেন অন্য দুই কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও আবুল হাসনাত বাবুল।
    কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হন নাজমুল আহসান ফারুক রোমেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কারেক্টর ফাহরিয়া ইমলাম যখন সাধারন সম্পাদক হিসেবে নাজমুল আহসান ফারুক রোমেন এর নাম ঘোষনা করেন উপস্থিত সকলে হাততালি দিয়ে তাকে বরণ করে নেন।
    পর পর তিনি নির্বাচিত সকল সদস্যের নাম ঘোষনা করেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি সহ-সভাপতি এয়ার আহমেদ সেলিম, এড. জহিরুল ইসলাম সেলিম, এড. আতিকুর রহমান আব্বাসী ও মো: মনজুর কাদের মনি।
    সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলমা সোহাগ, যুগ্ম-সম্পাদক মো: শফিরুল ইসলাম খন্দকার বাদল, মোহাম্মদ আবদুল কুদ্দুছ, কোষাধাক্ষ মো: আল আমিন ভূইয়া, কমিটির সদস্যরা হলেন প্রনব কুমার দে ভানু, মোহাম্মদ মাহবুবুল আলম চপল, মো: মুজিবুর রহমান, অভিজিৎ রায় চৌধুরী পার্থ, সুলতান শাহরীয়ার, মাহবুব আলী, মোজাহের উদ্দিন সেন্টু, নাঈম ইউসুফ সেইন, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল আলম বাবু, দেলোয়ার হোসেন জাকির, মাহমুদ আলী, সরকার মাহমুদ জাবেদ, তাবারক উল্লাহ্ কায়েস, জেলা ক্রীড়া অফিসার, মো: মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এড. রাশেদা রহমান, বেগম আরিফা হোসেন নিনা, মো: মোখলেছুর রহমান আবু।

  • গতকাল স্বর্গীয়া রেভা দাশ গুপ্তা’র বার্ষিক ক্রিয়া সীতাকুণ্ড মন্দিরে সম্পর্ণ করা হয়েছে

    গতকাল স্বর্গীয়া রেভা দাশ গুপ্তা’র বার্ষিক ক্রিয়া সীতাকুণ্ড মন্দিরে সম্পর্ণ করা হয়েছে

    নিজস্ব প্রতিনিধি।। রাউজান উপজেলার ছেমরী সওদাগর বাড়ির বাসিন্দা মৃত সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহধর্মিনী ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বিকাশ দাশ গুপ্তের মমতাময়ী মা রেভা দাশ গুপ্তের বার্ষিকী ক্রিয়া হিন্দু ধর্মবলম্বীদের প্রধান তীর্থ স্থান সীতাকুণ্ড মন্দিরে পন্ডিত শ্রী মিঠুন চক্রবর্তী ও শ্রী চন্দন চক্রবর্তীর পরিচালনায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বার্ষিক ক্রিয়া সম্পর্ণ করা হয়। অনুষ্টান শেষে বিকাশ দাশ গুপ্ত তাঁর মা এর আত্মার জন্য সকলের নিকট আশির্বাদ কামনা করেন।
    উলেখ্য তিনি গত বছর ১৯ এপ্রিল২০২৩ইং রোজঃ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি কামনাই ওই দিন বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

  • রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  চেয়ারম্যান প্রার্থী ইমনের মতবিনিময়

    রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী ইমনের মতবিনিময়

     অভিজিৎ কুমার সিরাজগঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা পরিষদ নির্বাচনের (দোয়াত কলম) প্রতিকে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন। শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলা প্রেসক্লাবের হল রুমে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা করেন চেয়ারম্যান প্রার্থী ইমন। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন বলেন, উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে মাদক,সন্তাস,কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরো বলেন, শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আবাদি জমিগুলোকে
    জলাবদ্ধতা নিরসন মাধ্যমে ফসলের উপযোগী করে তুলবে। আর উপজেলার অসমাপ্ত কাজ গুলোকে গুরুত্ব দিয়েই শেষ করবেন। এ সময় তিনি দূর্নীতিমুক্ত হিসাবে দাবি করেন নিজেকে। একজন সমাজ সেবক হিসাবে বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান হিসাবে এলাকাবাসির পাশে ছিলেন বলে জনগণ তাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা করে তিনি।
    তিনি আরো বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাজ।কোনো অপরাধের সঙ্গে আপস নয়, বস্তুনিষ্ঠ তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশ ও জাতিকে সচেতন করতে হবে। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

  • বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে  এস এম খালেদ হোসেন স্বপনের নির্বাচনী উঠান বৈঠক

    বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে এস এম খালেদ হোসেন স্বপনের নির্বাচনী উঠান বৈঠক

    কে এম সোহেব জুয়েল বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাবেক বাবুগঞ্জ উপজেলা সফল চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা আ- লীগের সভাপতি ও ৫ জুন বাবুগঞ্জ উপজেলা পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচনের পদপ্রার্থী এস এম খালেদ হোসেন স্বপনের কাপ পিরিচ প্রতীককে বিজয়ের লক্ষে শুক্রবার ৩১ মে বেলা ৪ ঘটিকায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদ হাওলাদারের বাড়িতে কাপ পিরিচ মার্কার নির্বাচনি উঠান বৈঠকে ৫ জুন কাপ পিরিচ মার্কাকে বিজয়ের লক্ষে দিক নির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আ- লীগের ওয়ার্ড সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্টু।

    নির্ভর যোগ্য এই আলোচনা সভায় উপজেলা ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মোঃ রাজু খন্দকারের সঞ্চালনায় ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচের বিজয় সু- নিশ্চিত করার লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন অনুষ্টানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ানম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ তারেকুল ইসলাম তারেক, উপজেলা কৃষক লীগের সিনয়র সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন,ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস,আওয়ামীলীগ নেতা মোঃ ছানাউল হক মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক, বাবু উপেন চন্দ্র মন্ডল, প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এবং বাবুগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাপ পিরিচের বিকল্প অন্য কিছু চিন্তে না করে ৫ জুন একযোগে সকলে মিলে কাপপিরিচ মার্কায় ভোট অধিকার প্রয়োগ করে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে তাদের নেতা সরদার খালেদ হোসেন স্বপনকে ফুলের মালা পরাবেন বলে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন তারা।

  • মহালছড়িতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বৈদ্যুতিক খুঁটি পুকুরে

    মহালছড়িতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বৈদ্যুতিক খুঁটি পুকুরে

    (রিপন ওঝা, মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সকল ইউনিয়নের প্রায় এলাকায় সারাদেশের ন্যায় ২৬মে ২০২৪ ঘূর্ণিঝড় “রেমাল” এর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে, মহালছড়ি আবাসিক প্রকৌশলী(বিদ্যুৎ) সরবরাহ কর্তৃপক্ষ সমাধানের চেষ্টায়।

    সচেতন নাগরিক বলেন ঘূর্ণিঝড় “রেমাল” এ ব্যাপক বজ্রপাত হয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, কৃষকের শাকসবজি ফসলাদি নষ্ট হয়েছে, অনেক পুকুর চাষীর বাধঁ ভেঙ্গে মাছ ও পোনা চলে গেছে, কিছু কিছু অংশে পাহাড় ধ্বসে পড়েছে, বড়বড় গাছ উপড়ে গেছে, গাছের ডালপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিসমিল্লাহ সমিল ও কুমিল্লা টিলাসহ আশপাশের কয়েকটি এলাকা বিদ্যুৎ সুবিধা হতে বঞ্চিত এলাকাবাসী।

    পর্যবেক্ষণে দেখা যায়, কিছু কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি জীবন্ত গাছ ও মরা গাছের খুঁটি হওয়ায় ঝুঁকিপূর্ণ মাইসছড়ির পশ্চিম ক্যায়াংঘাটের জনগণ, সদর ইউনিয়নের দূর্পয্যানাল এলাকায় খোলা তার জীবন্ত গাছে থাকায় অতি ঝুঁকিতে জনগণ, মোহাম্মদপুরে খুঁটিবিহীন তার ঝুলে থাকায় পথচারীদের যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

    বিসমিল্লাহ ব্রীকফিল্ড মালিক মোঃ আক্তার সাহেব ব্রীকফিল্ড চালানোর উদ্দেশ্যে পূর্বে কুমিল্লা টিলার নিকট মহালছড়ি থানা বা মহালছড়ি উপজেলা পরিষদ টু মহালছড়ি সরকারি কলেজ মূল সড়কের পাশে কুমিল্লা টিলা যাওয়ার ইটসলিং এর উভয়পাশে ২টি পুকুর খনন করছে। পুকুরের কারণে ২৬মে ২০২৪ ঘূর্ণিঝড় “রেমাল” এর কারণে পুকুরে পাশে থাকা রেইনট্রি গাছটি বাতাসের অতিরিক্ত বেগের কারণ গোড়া থেকে উপড়ে গিয়ে বৈদ্যুতিক তারের উপরে পড়ায় ১টি বৈদ্যুতিক খুঁটি পুকুরের পানিত এবং সচল ট্রান্সফরমারসহ ২টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যায়। বৈদ্যুতিক লাইনের খোলা তার ছিড়ে যাওয়ায় কুমিল্লা টিলার জনগণ সপ্তাহখানেক সময় ধরে বিদ্যুৎহীন দিনযাপন করছে।

    তবে এ বিষয়ে মহালছড়ি আবাসিক প্রকৌশলী(বিদ্যুৎ) সরবরাহ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান ঘুর্ণিঝড় “রেমাল” এ ক্ষতিগ্রস্থের মধ্যে প্রায় এলাকার ছোট সমস্যাগুলো ইতিমধ্যেই রাতদিন উপেক্ষা করে জনবল দিয়ে সমস্যা সমাধান করার প্রয়াস করছি। মুবাছড়ির কয়েকটি গ্রামে ও সদর ইউনিয়নের কুমিল্লা টিলা ও বেশ কয়েকটি এলাকার সমস্যাটি একটু বড় হওয়ায় পুকুরের পাশ থেকে মূল সড়কের খুঁটির গোড়া হতে মাটি সড়ে গিয়ে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, পুরাতন ট্রান্সফরমার নষ্ট হয়েছে, বৈদ্যুতিক তার নষ্ট হয়েছে, বৈদ্যুতিক ৪টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় প্রয়োজন জনবলের অভাবে কাজ করতে দেরি হয়েছে, নতুন ট্রান্সফরমার সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল জেলা হতে এনে কুমিল্লা টিলার নিকট কাজ করবো।

  • নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদ্রাসা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুপারসহ তিন পদে নিয়োগ

    নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদ্রাসা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুপারসহ তিন পদে নিয়োগ

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুড়িগ্রামের নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদ্রাসায় সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী (তিন পদে) নিয়োগ সম্পন্ন করা হয়েছে। গত ১৮মে ২৪খ্রিঃ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিয়োগ পাওয়া সুপার ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে।

    গত ৭মার্চ ২৪খ্রিঃ মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা এবং গত ২এপ্রিল ২৪খ্রিঃ স্থায়ী নিষেধাজ্ঞা দেয় কুড়িগ্রাম সদর সিনিয়র সহকারী জজ আদালত। আদেশের কপি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নিয়োগকালীন ভারপ্রাপ্ত সুপার (শরীর-চর্চা জুনিয়র শিক্ষক) লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যদের কাছে পৌঁছানো হয়। এমনকি অত্র প্রতিষ্ঠানের সহ-সুপার শাহজাহান আলীর আবেদনের প্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দেন আদালত এবং সহ-সুপার শাহজাহান আলী বাদী হয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা প্রশাসক, নাগেশ্বরী ইউএনও, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে লিখিত অভিযোগ করেন।

    মাদ্রাসার সহ-সুপার শাহজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় গত ২জানুয়ারি ২০১৯খ্রিঃ থেকে তিনি ভারপ্রাপ্ত সুপার। প্রতিষ্ঠানের সভাপতি অতি-গোপনে নিয়োগ সম্পুর্ন করতে বলেন কিন্তু আমি অস্বীকৃতি জানালে বিধিবহির্ভূতভাবে সভাপতি বরখাস্ত করে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে। ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন পদে ৪৫লাখ টাকা হাতিয়ে নিয়ে ৯জন পরীক্ষার্থীর মধ্য ৬জন প্রক্সি প্রার্থী দিয়ে সুপার পদে আব্দুল খালেক, আয়া পদে মোর্শেদা খাতুন ও নিরাপত্তা-কর্মী পদে মাইদুল ইসলাম কে গত ১৮মে ২৪খ্রিঃ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    সদ্য নিয়োগ সুপার আব্দুল খালেক নিয়োগ সম্পন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা আছে, এটা আমার জানা নেই। গত ১৮মে ২৪খ্রিঃ মাদ্রাসায় পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছি। তবে অপর দুই পদে নিয়োগ পাওয়া দুই প্রার্থী আয়া মোর্শেদা খাতুন ও নিরাপত্তা কর্মী মাইদুল ইসলাম নিয়োগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

    নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শক্রমে সুপারসহ তিপ পদে নিয়োগ দেয়া হয়েছে।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় নিয়োগ সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞার কথা শুনেছি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদের উপস্থিতির কারণে তিন পদে পরীক্ষা হয়েছে।

    মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) ও নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, মাদরাসার সভাপতির চাপে এই নিয়োগ পরীক্ষা নিতে বাধ্য হয়েছি। সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, আদালতের উদ্ধে কেউ না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ পরীক্ষা হলে তদন্ত সাপেক্ষে উধ্বতর্ন কর্তৃপক্ষে জানানো হবে।

    কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের মামলায় আটক ১

    তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের মামলায় আটক ১

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) হিরানন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী (৩৭) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদি হয়ে হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামানিকের পুত্র জসিমুদ্দিন প্রামানিককে (৬৪) আসামি করে তানোর থানায় ধর্ষন মামলা করেছেন। এদিকে মামলার প্রেক্ষিতে পুলিশ আসামি জসিমুদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

    অভিযোগে বলা হয়েছে, আসামী জসিমুদ্দিন তার প্রতিবেশী ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের পথে প্রায়ই সময় ভিকটিমের দিকে কু-নজর দিতো এবং কু- প্রস্তাব দিয়ে আসছিল।
    এমতাবস্থায় গত ২৯ মে বুধবার রাত ৯ টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জসিমুদ্দিন তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। এসময ভিকটিমের চিৎকারে তার স্বজনেরা এসে জসিমুদ্দিনকে আটক করে ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ গিয়ে জসিমুদ্দিনকে আটক করেন। এসময় জসিমুদ্দিন ভিকটিমকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষনের কথা শিকার করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষন মামলার প্রেক্ষিতে আসামি জসিমুদ্দিনকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পাইকগাছার দেলুটিতে ওবদা  ভাঙ্গন মেরামত করে  প্রশংসায় ভাসছেন সাবেক চেয়ারম্যান এনামুল হক

    পাইকগাছার দেলুটিতে ওবদা ভাঙ্গন মেরামত করে প্রশংসায় ভাসছেন সাবেক চেয়ারম্যান এনামুল হক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের তেলিখালীতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পানির চাপে ওয়াপদার বাঁধ ভেঙ্গে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়লে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে তেলিখালী ভাঙ্গন কবলিত স্থান মেরামত করতে চলে যান এবং এস এম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গন মেরামত করেন। ভাঙ্গন মেরামত করার কথা শুনে ও দেখে হাজারো মানুষ এস এম এনামুল হকের জন্য দোয়া ও আর্শিবাদ করেন। ভাঙ্গন মেরামত করার সময় এস এম এনামুল হকের নেতৃত্বে সাথে ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ এস এম এনামুল হকের ভালোবাসার কিছু মানুষ অংশগ্রহণ করেন তেলিখালী এই ভাঙ্গন মেরামতের সময়। মেরামত শেষে এস এম এনামুল হকের নেতৃত্বে ও তার নিজ অর্থায়নে মেরামত কাজের অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। এবিষয় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন বিএনপি গণমানুষের একটি দল তাই জনগণের পাশে সব সময় আছে এবং থাকবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।