Blog

  • ড্রেজার সম্রাট শেখ ফরিদ জালিয়াতি ও প্রতারনা মামলায় পুলিশের হাতে আটক

    ড্রেজার সম্রাট শেখ ফরিদ জালিয়াতি ও প্রতারনা মামলায় পুলিশের হাতে আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেতুলিয়ায় এক সময় পরিবেশ বিধ্বংসী ড্রেজারের মুল হোতা, শ্রমিক/লেভার থেকে কোটি পতি বনা, সুরমা ও পূর্ণিমা চা কারখানার মালিক এবং পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশ র‍্যাবের গাড়ী ভাংচুর ও বিশেষ খমতা আইনে মামলা সহ একাধিক মামলার আসামি ড্রেজার সম্রাট শেখ ফরিদ জামালপুরে জ্বালিয়াতি ও প্রতারনা করে টাকা আত্মসাধ করার মামলায় তেতুলিয়া পুলিশের সহায়তায় জামালপুর পুলিশের হাতে আটক।

  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে খুন এলাকায় পুলিশ মোতায়ন

    নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে খুন এলাকায় পুলিশ মোতায়ন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে কুপিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুসারেফ শেখের ছেলে।
    উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, উপলেজার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটা থেকে সন্ধারপর আনিসকে দুবৃত্তরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে কটাই শেখ, কাযূম সিকদার,তরিকুলসহ অন্তত ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। হত্যার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতির শান্ত আছে।

  • আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

    আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বিভিন্ন ওয়াডের দুর্গত অসহায় লোকজনের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন প্রশাসন। মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহায়ক, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের জিআর চাল বিতরণ করা হয়েছে। রাজিহার ইউনিয়ন পরিষদ চত্তরে ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ দুর্গত লোকজনের মাঝে ৩০মে বৃহস্পতিবার সকালে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ২শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, উপজেলা ট্যাক অফিসার প্রান কুমার ঘটক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, বাংলা টিভির বুড়ো প্রধান নাজমুল রিপন, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো-দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, আওয়ামী লীগ নেতা নিকুঞ্জ লাল হালদার, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এডভোকেট আবুল কাসেম সরদার, উপজো যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু হরেকৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, রাজিহার ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পাল, রাজিহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক মেম্বার মোঃ ফখরুল ইসলাম মামুন, রাজিহার ইউনিয়নের ৪নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেম্বার মোঃ হাবুল ঘরামী, রাজিহার ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও মেম্বার মোঃ রাশেদুল ইসলাম খায়ের মোল্লা, সহ সভাপতি রফিকুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন মোল্লা, ছাত্র লীগ নেতা মোঃ সেলিম মোল্লা, মোঃ ইসমাইল হোসেন রনিসহ রাজিহার ইউনিয়ন পরিষদের মেম্বারগন। এর পরে ওই দিনেই সকালে বাগধা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপভাবে ২শ দুর্গত পরিবারের মধ্যে খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময়ে ইউএনও, পিআইও, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গতকাল ২৯মে বুধবার গৈলা মডেল ইউনিয়ন ও বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপভাবে ২শ +২শ দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

  • আমাকে হত্যার উদ্দেশ্যে এমন সমাবেশ কি না, তদন্ত করতে হবে, এমপি ফারুক

    আমাকে হত্যার উদ্দেশ্যে এমন সমাবেশ কি না, তদন্ত করতে হবে, এমপি ফারুক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে উপজেলা চত্ত্বরে শত শত মানুষের জমায়েত নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন,রাজনৈতিক সচেতন মহলেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দাযিত্বভার নিতে গিয়ে যদি শত শত নেতাকর্মী জমায়েত হয়, তাহলে একজন এমপি দায়িত্বভার নিতে গেলে তো লাখো নেতাকর্মীর জমায়েত হবার কথা। সেটা কি কখানো হয়েছে ? নির্বাচিত একজন জনপ্রতিনিধির দাযিত্বভার গ্রহণের দিন তার অনুগত নেতাকর্মী আসবে এটা স্বাভাবিক, তবে সেটা দু’দশজন বা বিশ-পঞ্চাশ হতে পারে। কিন্ত্ত কখানোই তা শত শত হতে পারে না, এমনটি হলে এর নেপথ্যে ভিন্ন কিছু আছে সেটা মনে করাটাই স্বাভাবিক। আর বেলাল উদ্দিন সোহেল কি একাই নির্বাচিত চেয়ারম্যান না আর কেউ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেসব চেয়ারম্যানগণ কি দায়িত্বভার নেয়ার দিন দিন শত শত নেতাকর্মী জমায়েত করেছেন, না বেলালের মতো
    তাদের কোনো জনপ্রিয়তা নাই, বেলাল একাই জনপ্রিয় ব্যক্তি ? আবার বলা হচ্ছে বেলালের দায়িত্বভার গ্রহণের দিন ঝামেলা হতে পারে তাই তিনি আগে থেকেই সাংবাদিক নিয়ে এসেছেন। তার দায়িত্বভার নেয়ার দিন ঝামেলা হবে এমন আগাম তথ্য তাকে কে দিল সেটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। অন্যদিকে উপজেলার মাসিক সাধারণ সভার দিন উপজেলা চত্ত্বরে শত শত মানুষের জমায়েত কতোটা যৌক্তিক বা আইন-সিদ্ধ সেটাও অবশ্যই খতিয়ে দেখা দরকার।
    স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৩০মে বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা সমন্বয় কমিটির সভা ছিল। এদিন সভায় যোগ দিতে উপজেলা চত্বরে যান স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী। কিন্তু আগে থেকে সেখানে জমায়েত ছিল বিপুল পরিমাণ মানুষ। কোনো পুর্ব ঘোষণা ব্যতিত হঠাৎ এতো মানুষ জমায়েতের কারণ জানতে চান সাংসদ। এরপর সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যে জমায়েত কি না সন্দেহ আছে।’ তিনি এটি তদন্তের দাবি জানান।
    স্থানীয়রা জানান, গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলও এদিন দায়িত্ব নিতে উপজেলায় যান। এদিন সকাল থেকেই তার কর্মী সমর্থকরা পুরো উপজেলা চত্বরে অবস্থান নেন। যাদের মধ্যে অচেনা নতুন মুখেরও অনেক মানুষ ছিলো। উপজেলা সমন্বয় সভার দিনে এমন জমায়েত দেখে প্রশ্ন তোলেন সাংসদ ফারুক চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামও সাংসদের পাশেই দাঁড়িয়েছিলেন। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী জানান, সমন্বয় কমিটির সভার নিউজ সংগ্রহ করতে শহর থেকে তিনটি মাইক্রোবাসে করে সাংবাদিক যান। উপজেলা সমন্বয় কমিটির সভায় এত সাংবাদিক এটা স্বাভাবিক না। এর আগেও তো অনেক সভা হয়েছে কই কখানো তো এমন সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়েনি।
    আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার এটা একটা উদ্যোগ বলে আমার মনে হয়েছে। না হলে একটি মাসিক সমন্বয় সভায় রাজশাহী শহর থেকে তিন মাইক্রোবাস সাংবাদিক নিয়ে যাওয়ার কি এমন কারণ থাকতে পারে ? তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যেন আমি একটা কিছু বলি বা করি বা আমার সমর্থক যদি আমি নিয়ে যেতাম তাহলে বিশৃংখলার সৃষ্টি হতো এবং তারা এই সমস্ত সাংবাদিক সাহেবদেরকে দিয়ে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা করতে পারতো। এরকম একটা সম্ভাবনা বা চিন্তা ভাবনা থেকে আমার রাজনৈতিক ভাবমূর্তিকে নষ্ট করার অসৎ উদ্দেশ্যে তারাই সমাবেশ করে এবং এ সাংবাদিকদেরকে নিয়ে আসে। বারবার আমাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমি এ বিষয় নিয়ে থানায় জিডি করেছি। এই বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তিনটি মাইক্রোবাস, এটি তাদের কে দিয়েছে সেটাও ভাবার বিষয়।
    তিনি বলেন, আওয়ামী লীগের চেতনা বিরোধী,আদর্শ বিরোধী মানুষের সমন্বয় ঘটানো হয়েছে কোনো অসাধু উদ্দেশ্যে, এটার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এত লোকের উপস্থিতি, এত লোকের গাড়ি ভাড়া কে দিয়েছে, কেন দিয়েছে, এ পেছনে উদ্দেশ্য কি। কারণ আমি বিষয়টি নিয়ে দুইবার ইউএনও সাহেবকে ফোন করেছি। লোকজন সরাতে বলেছি। মাইকিং করেও লোকজন সরানো যায়নি। প্রশাসনের মাইকিং শুনেও কেন লোকজন সরলো না। এর মধ্যে যে কোনো আর্মস ক্যাডার বা ক্রিমিনাল ছিল না তার তো কোনো নিশ্চয়তা নেই। ইচ্ছা করে পরিস্থিতি খারাপ করে তারপর আক্রমন করার প্ল্যন ছিল কিনা যথেষ্ট সন্দেহ আছে।
    তিনি জানান, এটা পূর্ব পরিকল্পিতভাবে একটা ঘটনা সৃষ্টির ষড়যন্ত্র বলে মনে হয়েছে। এর নেপথ্যে কারা আছে, সেটি বের করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
    গোদাগাড়ীর দুইজন ইউপি চেয়ারম্যান জানান, সমন্বয় কমিটির সভাতে গিয়ে জমায়েত দেখে সাংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ জিজ্ঞেস করেছেন। কিন্তু সাংবাদিকরা হঠাৎ অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করে পরিস্থিতি উত্তেজনাকর করার চেষ্টা করেন। তাদের প্রশ্নের ধরন ছিল, আগে থেকে প্রস্তুতি নেয়া। কারণ ওইখানে সাংবাদিকদের থাকার কোনো কারণ ছিল না। কেউ পরিস্থিতি ঘোলাটে করতে সাংবাদিকদের সেখানে নিয়ে যেতে পারে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বেলা সাড়ে ১১ টার দিকে কয়েকশ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দায়িত্বভার গ্রহণ করতে যান। কর্মী-সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হয়েছিলেন। অন্যদিকে উপস্থিত হন সাংসদদ ওমর ফারুক চৌধুরী মাসিক সমন্বয় সভায়। এ সময় সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করেন সাংসদ ফারুক চৌধুরীকে।সমন্বয়ে সভা শেষে ইউএনও আতিকুল ইসলাম বলেন, এমপি সাহেবকে যদি হত্যা চেষ্টার ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে তদন্ত করে। যদি এর সঙ্গে আমিও জড়িত থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
    উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ঘটনার সময় তিনি ভেতরে ছিলেন। বাইরে কী হয়েছে তা তিনি জানেন না। তিনি বলেন, ‘নতুন একজন জনপ্রতিনিধি দায়িত্ব নিতে গেলে তাঁর সঙ্গে অনুসারীরা প্রথম দিন গিয়ে থাকেন। এ জন্যই মানুষ ভালোবেসে আমার সঙ্গে এসেছিল। কেউ এমপিকে হত্যার উদ্দেশ্যে আসেননি। এ রকম কেউ চিন্তাও করে না।#

  • তানোরে ১২ বছরের শিশুকে বলাৎকার

    তানোরে ১২ বছরের শিশুকে বলাৎকার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে মুঠোফোনের লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকার করা হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলাৎকারকারি রুস্তম আলীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অন্যদিকে ঘটনা জানাজানি হবার পর থেকে মুঠোফোন বন্ধ করে বলাৎকারকারি রুস্তম আলী আত্মগোপণ করেছে। এদিকে ঘটনার প্রায় ৭ দিন পেরিয়ে গেলেও বখাটে রুস্তম আলীর ভয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী পরিবার। বলাৎকারের শিকার শিশুটি এখন মানুষিকভাবে বিধস্ত।
    জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামের ইয়ার উদ্দিনের পুত্র রুস্তম আলী। রুস্তম
    একই গ্রামের জনৈক ব্যক্তির পুত্রকে (১২) মোবাইল ফোন কিনে দেবার লোভ দেখিয়ে, মাঠের একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে বলাৎকার ও সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে।এদিকে বলাৎকারের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় রুস্তম ওই শিশুকে বলাৎকার াকরছে।
    বলাৎকারের শিকার ওই শিশুর এক স্বজন জানান, শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য মতিউর রহমান ঘটনা ধাঁমাচাঁপা দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে,তিনি বলেন, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।#

  • নড়াইলে অতিরিক্ত ডিআইজিকে ফুলের দিয়ে  শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান

    নড়াইলে অতিরিক্ত ডিআইজিকে ফুলের দিয়ে শুভেচ্ছা জানান এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে অতিরিক্ত ডিআইজি’র কালিয়া সার্কেল ও লোহাগড়া থানা পরিদর্শন।
    নড়াইল জেলার কালিয়া সার্কেল অফিস ও লোহাগড়া থানা পরিদর্শন করেন মোঃ নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইনান্স), বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ, খুলনা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অ্যাডিশনাল ডিআইজি বৃহস্পতিবা (৩০ মে) কালিয়া সার্কেল অফিসে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এসময় উপস্থিত ছিলেন প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল)। এরপর অ্যাডিশনাল ডিআইজি কালিয়া সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লোহাগড়া থানার উদ্দেশ্যে রওনা করেন। অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারকে সাথে নিয়ে লোহাগড়া থানায় উপস্থিত হলে তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )সহ কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা। পরে অ্যাডিশনাল ডিআইজিকে লোহাগড়া থানা পুলিশের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। অ্যাডিশনাল ডিআইজি লোহাগড়া থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রেঞ্জ অফিস খুলনার উদ্দেশ্যে রওনা করেন।

  • গোদাগাড়ীর বোগদামারী এলাকায় বিজলী পড়ে এক গৃহবধুর মৃত্যু

    গোদাগাড়ীর বোগদামারী এলাকায় বিজলী পড়ে এক গৃহবধুর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুশানড্যাং, বোগদামারী গ্রামে বাজপড়ে (বিজলী) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটের সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এসময় ওই গৃহবধু মাঠের গরু নিতে যাওয়ার সময় প্রচন্ড শব্দ করে বিদ্যুৎ চমকায় এবং তার উপর পড়ে ঘটনা স্থলে সুন্দরী বেগম (৩৫) নামে গৃহবধু মারা যায়। তার স্বামীর নাম রেজাউল করিম।

    গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জানান, বৃষ্টির সময় গরু আন্তে মাঠে যাওয়ার সময় বাজপড়ে (বিজলী) তিনি মারা যান।

    এ ব্যাপরে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মাতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মাত্র আমি শুনলাম, ঘটনা স্থলে পুলিশ পঠানো হচ্ছে।

    উপজেল নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার নিকট এধরনের সংবাদ নেই। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে আর্থিক সাহায্য দেয়া যেতে পারে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য

    বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য

    হেলাল শেখঃ সারাদেশে ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার’ স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন, এর মাধ্যমে বৃটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে আসল ঘটনা হচ্ছে- এদেশে বৃটিশদের শাসনের সময়কালে সীমানা পিলার গুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দুরত্ব মেপে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো। যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারনে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্য তৈরী হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষন করে আর্থিং এর কাজ করতো। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেতোনা।

    অসাধু কিছু লোক এই পিলার গুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিষ্চিন্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহা-মুল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউ ই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি ।

    সীমান্ত পিলার গুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরী বলে এগুলো বিদ্যুত সু-পরিবাহি হয়ওয়াতে একে মহা মুল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে।

    বিশেষ করে বৃটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলার গুলো সারাদেশ জুড়ে মাটির নিচে পুতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দুরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে মেপে। (এ পিলারের রেডিও ইলেট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুতে করতে এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময়) এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দুরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয় ।

    আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে, মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে । এখন নিশ্চই সবাই বুঝতে পারছেন কেন বৃটিশ আমলে এগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিলো।

    বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে বৃটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্দোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে । এ উপলক্ষ্যে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এদিন সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সুজানগর পৌরসভার পক্ষ থেকে মেয়র রেজাউল করিম রেজা সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন, পুলিশের পক্ষ থেকে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর(সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এবং আরএমও ডাঃ সেলিম মোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করার পর পুলিশ সহ অন্যান্য বাহীনির সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্টিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে বাক প্রতিবন্ধী কিশোরী

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ৩০ মে ২০২৪ খ্রিঃ রাত্রি ২০.০০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ধোপাগাড়ী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ রবিন (২০), পিতা-মোঃ মানিক, সাং-বিনশারা, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-১৪/১৩৪, তারিখ ২২ মে ২০২৪ খ্রি. ধারা: ৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; মানসিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অপরাধে মামলা রুজু করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২০ মে ২০২৪ তারিখ সন্ধ্যাবেলা বাদীনির নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে বাক প্রতিবন্ধী ভিকটিমকে তার মা তাদের ঘরে রেখে বাড়ির দায়িত্ব¡ ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যান। দাফন কার্য শেষে রাত ২১.০০ ঘটিকার সময় বাড়িতে আসলে বাদীর ভাসুর এবং শাশুড়িকে তাদের ঘরে বসে থাকতে দেখেন। বাদীনি তার বাক প্রতিবন্ধী মেয়েকে দেখে শাশুড়িকে জিজ্ঞাসা করলে শাশুড়ি বলে যে, রবিন ভিকটিমকে ধর্ষন করে পালিয়ে গেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১২ এর ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধৃত আসামি মোঃ রবিন (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।