Blog

  • স্বর্ণ পাওয়া ইটভাটায় অনুসন্ধান টিমের  মাটির নমুনা সংগ্রহ রাণীশংকৈলে

    স্বর্ণ পাওয়া ইটভাটায় অনুসন্ধান টিমের মাটির নমুনা সংগ্রহ রাণীশংকৈলে

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলোচিত সেই সোনা পাওয়া আর বিবি ইটভাটার মাটির স্তুপে প্রচারিত সংবাদ ও হাইকোর্টে রিটের প্রেক্ষিতে বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তরের দুই সদস্যর একটি টিম সরেজমিনে অনুসন্ধান করেছেন। মঙ্গলবার ও বুধবার ৪ ও ৫ জুন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আল রাজী, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্ম্মন আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তুপ, এবং যে স্থান থেকে মাটি নিয়ে আসা হয়েছিল সেই শ্যামরাই মন্দিরের পাশের জমি ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের মাটির নমূনা সংগ্রহ করেন।
    অনুসন্ধান শেষে টিমের সদস্যরা এদিন দুপুরে এ প্রতিনিধিকে জানান,আমরা এ এলাকার তিনটি স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি এবং চোখে দেখে এ মাটি পরীক্ষা করেছি। এরপর এ মাটির নমুনা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য জমা দেবো। সংগৃহীত মাটি অনুযায়ী এসব স্থানে সোনা থাকার সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তারা বলেন, আসলে এটি ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা না থাকলেও প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে সোনা ইত্যাদি থাকতে পারে। বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে।
    প্রসঙ্গত: গত একমাস ধরে কাতিহার এলাকায় আরবিবি ইটভাটার মাটির ঢিবিতে সোনা পাওয়ার আশায় হাজার হাজার মানুষ মাটি খোঁড়ার কাজে ছুটে এসেছিল। কেউ কেউ সোনার মোহরসহ বিভিন্ন স্বর্ণের জিনিষ পেয়েছিল বলে অনেক মাধ্যমে জানা গেছে। বর্তমানে
    ওই ইটভাটায় ১৪৪ ধারা জারি বলবৎ রয়েছে।

    সাইদুর রহমান মানিক
    রাণীশংকৈল, ঠাকুরগাঁও

  • পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের সহনশীলতা” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিসব উপলক্ষ্যে বুধবার (৫ জুন) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    এসময় র‌্যালিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্, জেলা বাপার সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

    পরে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

    সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগে জোরদার করার আহবান জানান। এছাড়াও বন্যা, খড়া ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় এবং পরিবেশ রক্ষায় ও দূষণ রোধে বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, প্রয়োজন ছাড়া গাছ না কাটা, শব্দ, বায়ূ ও পানি দূষণ রোধ কল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি করা সহ পরিবেশের ভারসম্য রক্ষায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

    সভায় প্রজেক্টরের মাধ্যেমে পরিবেশ দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। শেষে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনে অংশগ্রহনকৃত বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • এমপি আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হলে আন্দোলন গড়ে তুলার  হুমকি

    এমপি আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হলে আন্দোলন গড়ে তুলার হুমকি

    ঝিনাইদহ প্রতিনিধি
    এমপি আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হলে কালীগঞ্জের মানুষ ব্যাপক আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দিয়েছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। এ সময় তিনি বলেন, আমাদের কাছে এমন অনেক তথ্য আছে। আমরা এর শেষটা দেখতে চাই। যদি এমপি আনার জীবিত থাকে তাহলে তার সন্ধান দিন। আর যদি তাকে হত্যা করা হয় তাহলে যে আসামিরা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।বুধবার (৫ জুন) সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আধাঘণ্টা চলা এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক, কর্মচারী ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। এতে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় মেয়র আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই স্নেহধন্য এমপি ছিলেন উনি (আনার)। প্রধানমন্ত্রী নিজেও এটা তদারকি করছেন। আমাদের শতভাগ আস্থা আছে প্রধানমন্ত্রীর উপরে। এ ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না এবং বাংলাদেশের মাটিতে এই খুনিদের বিচার হবে বলে বিশ্বাস আছে। পরবর্তীতে যাতে কোন জনপ্রতিনিধি এমন নৃশংসতার স্বীকার না হয় এটাও নিশ্চিত করা হক। তিনি আরও বলেন, কিছুদিন আগে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। ফরেনসিক রিপোর্টে যদি মানুষের মাংস প্রমাণিত হয় তাহলে পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হবে। এরপরই বোঝা যাবে তিনি হত্যার স্বীকার হয়েছেন কি না। প্রশাসনের যে ভাষ্যমতে আমরা অনেকটাই নিশ্চিত যে তাকে হত্যা করেছে। ডিএনএ টেস্টে যদি প্রমাণিত না হয় তাহলে আমরা বিশ্বাস করবো না যে তিনি হত্যার স্বীকার হয়েছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৬ ইং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাবিত বিন শহীদ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৬ ইং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাবিত বিন শহীদ

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৬ ইং নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
    গত ৩০শে মে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে সাবিত বিন
    শহীদকে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
    করা হয়।

    নব-গঠিত কমিটির সদস্য সচিব হিসেবে আছেন, পুরা দুর্গা
    চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । অন্যান্য সদস্যদের মধ্যে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে
    নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম মজুমদার এবং মো;
    পারভেজ হুদা।
    অভিভাবক সদস্য হিসেবে আছেন আহসান উল্লা, জহিরুল
    ইসলাম চোকদার, মোঃ রফিকুল ইসলাম শেখ এবং মোঃ
    সামসুদ্দিন।

    সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে আছেন জ্যোৎস্না
    বেগম।
    প্রতিষ্ঠানটির দাতা সদস্য হিসেবে আছেন বিশিষ্ট শিল্পপতি,
    ওয়েষ্টার্ণ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।
    এ সময় পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
    নব নির্বাচিত সভাপতি সাবিত বিন শহীদ বলেন,
    ঐতিহ্যবাহী পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের
    ন্যায় এবারও এস এস সি শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন
    করেছে যেখানে পাশের হার ৯৯.১৫%। শিক্ষার্থীদের আরো
    ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের
    সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি
    রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এ সময় তিনি
    বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা
    কামনা করেন।
    এ দিকে নব -নির্বাচিত সভাপতি সহ সকল সদস্যদের ন্যায় ও
    নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে
    সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

  • আশুলিয়ার গোরাট এলাকায় তিতাস গ্যাসের এক হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    আশুলিয়ার গোরাট এলাকায় তিতাস গ্যাসের এক হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়া থানার আওতাধীন ও গোরাট এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০০০ হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

    বুধবার (৫ জুন ২০২৪ইং) সকাল ১০টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আশুলিয়ার গোরাট পাকার মাথা থেকে বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

    উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস কর্মকর্তা আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৫০ জনের মতো শ্রমিক এ অভিযানের কাজে অংশ গ্রহণ করেন।

    আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার তিতাস অফিসের আওতাধীন গোরাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৮-১০টি পয়েন্টে প্রায় ১০০০ হাজার বাসা বাড়ির প্রায় ৩ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনি আরো বলেন, গ্যাস সংশ্লিষ্ট আইনের যতগুলো ধারা আছে আমরা সবগুলো ধারায় ব্যবস্থা নিচ্ছি।

    কি ধরণে পদক্ষেপ নিলে অবৈধ গ্যাস সংযোগ থামানো যাবে, জানতে চাইলে তিনি বলেন, গ্যাস আইন ২০১০, তিতাস গ্যাস বিপণন আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা যায়, তার সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপরেও আইনি দুর্বলতার সুযোগে এই গ্যাস ব্যবহারকারীরা বারবার অবৈধ সংযোগ দিচ্ছে। জনগণের ভেতরে যে, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি, বড় ধরনের অপরাধ জনজীবন ও জান মালের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, প্লাস্টিকের পাইপসহ ২ ইঞ্চি পাইপ দিয়ে অবৈধ সংযোগ নিয়েছে অনেকেই, এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মানুষের জান মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি, এগুলো নিয়ে সাধারণ মানুষের সচেতনতা থাকা দরকার। এ ধরনের অপরাধ বারবার না করে, আমাদের কোম্পানির পক্ষ থেকে এই অবৈধ সংযোগ না দেয় , তার জন্য যত ধরনের পদক্ষেপ আছে আমরা নিবো।

    এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান সহ আরো অনেকে। এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উক্ত বিষয়ে মামলা রেকর্ড করা হবে।

  • সুন্দরগঞ্জে ওসি মাহবুবের নেতৃত্বে ধারাবাহিক অভিযানে মাদককারবারিসহ গ্রেপ্তার-৬

    সুন্দরগঞ্জে ওসি মাহবুবের নেতৃত্বে ধারাবাহিক অভিযানে মাদককারবারিসহ গ্রেপ্তার-৬

    মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৬ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ,পুলিশ সুপার
    মো: কামাল হোসেন,পিপিএম এর নির্দেশনায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে টিম সুন্দরগঞ্জ থানা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ বলে মাদক কারবারি শহিদুল ইসলাম (৩৯), পিতা-মৃত জবেদ আলী,সাং-পশ্চিম বেলকা (জুগিপাড়া), থানা-সুন্দরগঞ্জকে ৫০০গ্রাম শুকনা গাঁজাসহ জিগাবাড়ি ঘাট হতে এসআই সাইদুরের নেতৃত্বে আটক করা হয়। অপরদিকে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সোনা মিয়া সেনাপতি (৪২), পিতা-মৃত নুরুল হক, সাং-রামজীবন কুটিপাড়া, একই গ্রামের আনিছুর রহমান (৩৩), পিতা-আব্দুল ব্যাপারী, ফুল মিয়া ওরফে লুৎফর রহমান, পিতা- আশরাফ আলী, মামুন মিয়া
    পিতা-ফুল মিয়া ওরফে লুৎফর রহমান ও শিপন ওরফে সাদ্দাম (৩০) পিতাঃ মোঃ দবু মিয়া,মহল্লা- ০৩ নং ওয়ার্ড, সুন্দরগঞ্জ পৌরসভাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে থানা অফিসারস ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলছে বিরতিহীনভাবে চলতেই থাকবে।

  • অবাধ, নিরপ্রেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠান

    অবাধ, নিরপ্রেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠান

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চারঘাট মডেল থানা আয়োজিত পুলিশের ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টায় চারঘাট এম এ হাদী কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ এ এস এম সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় ব্রিফিং অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ও রাজশাহী ডি এস বি সহকারী পুলিশ সুপার রেজাউল কবির খান।

    উল্লেখ্য, আগামীকাল ৫ জুন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কর্তব্যরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যদান কালে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবক তাই আগামীকাল অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেই দিকে লক্ষ রেখে তোমরা নিজ নিজ দ্বায়িত্ব পালন করবে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকেজুন মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয় ২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়।

    জানা যায়,ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে
    চেক বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল মজিদ আপেল এবং অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ দেবাশীষ দত্ত সমীর, আনিসুজ্জামান,আব্দুল বাতেন,মোস্তাফিজার রহমান,সাবিনা ইয়াসমিন,ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। সেসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৬০ লাখ টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    উক্ত অনুষ্ঠানে সুবিধাভোগী ও ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • বরেন্দ্র অঞ্চলের জন্য খরা ভাতা ও কৃষি জমি রক্ষার দাবি

    বরেন্দ্র অঞ্চলের জন্য খরা ভাতা ও কৃষি জমি রক্ষার দাবি

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।। রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজশাহীর প্রাণকেন্দ্র, সাহেববাজার জিরো পয়েন্টে, আমরা জমি পুনরুদ্ধার করব, মরুকরণ রোধ করব এবং খরা সহনশীলতা অর্জন করব। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র অঞ্চলের যুবক/যুবকদের একটি বৃহৎ সংগঠন এবং গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) যৌথভাবে খরা মোকাবেলায় বন্ধন কর্মসূচির আয়োজন করে।

    ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়েস-এর সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সঞ্চালনায়, বরেন্দ্র যুব ফোরামের সভাপতি শেখ তাসনিম জামাল স্বাগত বক্তব্য রাখেন।
    খরা মোকাবেলায় বন্ড কর্মসূচিতে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়াস-এর সভাপতি মিডিয়া কর্মী ড. শামিউল আলীম শাওন বলেন, রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলে যেভাবে নির্বিচারে গাছ নিধন করা হচ্ছেযেমন প্রকৃতি, পরিবেশ ধ্বংস হচ্ছে, পুকুর পুকুরে পরিণত হচ্ছে, এমন পরিস্থিতিতে ২০তম পরিবেশ দিবসের প্রাক্কালে আমরা মানববন্ধন করছি। আমাদের সংকীর্ণ অঞ্চল অর্থাৎ রাজশাহীতে যেভাবে তাপ বেড়েছে তা কল্পনাতীত। কেন এই জ্বর? নগর পরিকল্পনাবিদরা এসি রুমে থাকেন। তারা জনসাধারণের মতো রাস্তায় বাস করে না। তারা সবাই এসি রুমে বসে উন্নয়নের পরিকল্পনা করে। ফলে নিজের ইচ্ছানুযায়ী উন্নয়নের পরিকল্পনা করি। পরিকল্পিত এলাকায় একটি পুকুর আছে কি না, শতবর্ষের পুরনো গাছ আছে কি না, কেটে ফেলা হচ্ছে নাকি ভরাট করা হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি না। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে।”
    রাজশাহীতে বসবাসের অযোগ্য শহর রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের অনুকরণে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারকে পরিবেশ ও প্রকৃতি নির্মাণ করে বিশ্বের কাছে একটি আদর্শ ও দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার দাবি জানান। – বন্ধুত্বপূর্ণ সবুজরাজশাহীর সবুজ নগরীতে শহীদ মিনার।আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস বলেন, “আমাদের সংস্কৃতি, প্রকৃতি ও পরিবেশকে অস্বীকার করে কেউ বাঁচতে পারে না। আমরা আমাদের বাংলাদেশকে সবুজ বাংলাদেশ হিসেবে উপস্থাপন করি। যেখানে থাকবে গাছ, পাখি, ফুল, প্রজাপতি, ফায়ারফ্লাই আর মৌমাছি। এমন সুন্দর দেশ আশা করি। আমাদের উন্নয়ন দরকার কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। সেই উন্নয়ন যেন পরিবেশের ক্ষতি না করে।”
    জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, এই শহরের সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব হলো নিরাপদ কৃষি পরিবেশ প্রতিষ্ঠায় উন্নয়ন ও সহযোগিতার অংশীদার হিসেবে ভূমিকা রাখা। শহরের মানুষের জন্য খাদ্য এবং খাদ্য সার্বভৌমত্ব, শুধুমাত্র মানুষের জন্য নয়, সমস্ত জীবের জন্য, বরেন্দ্র। এলাকার আদিবাসী কৃষক অবিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পানির সংকট ক্রমশ তীব্রতর হচ্ছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। খরা সহনশীলতা প্রশমনে কার্যকর ব্যবস্থাবরেন্দ্র অঞ্চলে মরুকরণ ও পানির সংকট।রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার সংহতি প্রকাশ করে বলেন, “আমরা যারা মানুষ, আমরা সারাক্ষণ কাঁদি পরিবেশ বাঁচাতে পরিবেশ বাঁচাতে, কৃষককে বাঁচাতে খরাপ্রবণ এলাকা বাঁচাতে। এবং আমরা যারা মহান মানুষ কি? আসুন আমরা পুকুর ভরাট করি, আমরা গাছ কেটে ফেলি, আমরা নদী দখল করি এবং দূষিত করি। তারপর আমার এসি রুমে সেমিনার সিম্পোজিয়াম করবেন”।
    বরেন্দ্র যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, ‘রাজশাহী অর্থাৎ বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। তাই এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হলে এই অঞ্চলের সংস্কৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।”
    পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সভাপতি মাহবুব তুংকু বলেন, মাটি, পানি, বাতাসসহ সব ধরনের পরিবেশ দূষণ বন্ধ করতে হবেআমাদের শুধু মানুষ নয়, সকল জীবের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য শহর গড়ে তুলতে হবে এবং একই সাথে জলবায়ু ন্যায়বিচারের জন্য স্থানীয়, জাতীয় এবং আঞ্চলিক যৌথ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”।
    অনুষ্ঠানে দাবি তুলে ধরেন বরেন্দ্র যুব ফোরামের সভাপতি শেখ তাসনিম জামাল। দাবিগুলো হলো- বরেন্দ্র অঞ্চলে কৃষি জমি রক্ষায় জমি ফিরিয়ে দিতে হবে; বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীলতা, মরুকরণ ও পানির ঘাটতি দূর করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে; বরেন্দ্রের জন্য বিশেষ ‘খরা তহবিল’ গঠন করতে হবেখরায় ক্ষতিগ্রস্তদের জন্য অঞ্চল এবং ‘খরা ভাতা’ চালু করতে হবে; পুকুর, খাল, খাঁড়ি, নদী, খাল, জলাশয় রক্ষা করা, সেগুলোকে ভরাট, দখল ও দূষণমুক্ত করা এবং ইজারা বাতিল করে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করা; প্রাচীন ও ঐতিহ্যবাহী গাছসহ সব গাছউন্নয়ন কর্মকান্ডে বৃক্ষ নিধন বন্ধ করে রক্ষা করতে হবে; শহরে পর্যাপ্ত খোলা জায়গা, খেলার মাঠ নিশ্চিত করতে হবে এবং নো সয়েল নীতি থেকে সরে গিয়ে ‘প্রকৃতি ভিত্তিক সমাধান ও উন্নয়ন’-এর উপর বিশেষ জোর দিয়েoo উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবেশহরের উন্নয়ন কর্মকান্ড।মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের মহাব্যবস্থাপক নাজমুল হোসেন রাজু, গ্রিন ভয়েস বিভাগীয় সমন্বয়ক আবদুর রহিম, স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টু প্রমুখঅন্যরা খরা মোকাবেলায় বনধ কর্মসূচিতে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর

    দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের বরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

    একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাগত চেয়ারম্যান পারভেজ কবীর, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।

    এরআগে নবাগত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয় বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।