Blog

  • উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

    উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত চতুর্থ ধাপের এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ইকবাল কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয় পান বলে জানান নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৩৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৮ হাজার ৫৫৯ ভোট।

    চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী সুখেন্দ্র শেখর বৈদ্য ১০ হাজার ৯৭২ ও আবুল কালাম আজাদ বাদল পেয়েছেন ১০ হাজার ১০৩ ভোট।

    এ উপজেলায় মোট ৩৭.৯৩ ভাগ ভোট পড়ে। ২ লাখ ২২ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৮৪ হাজার ২২০ জন। এর মধ্যে অবৈধ ভোটাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২৩১ জন।

    এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তালা প্রতীক নিয়ে মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা । তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ২৯৪ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব কুমার বাইন রন্টু পান ৩০ হাজার ৫৪৬ ও এবিএম মিজানুর রহমান সবুজ ১৬ হাজার ২০১টি।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী মোসা. মোর্শেদা পারভীন ফুটবল প্রতীক নিয়ে পান ৪৫ হাজার ৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী সীমা রানী শীল পেয়েছেন ৩৫ হাজার ৫৪৬ ভোট।

  • অ্যাডভোকেট তারিকুল ইসলামের মা শামসুন্নাহারের ইন্তেকাল

    অ্যাডভোকেট তারিকুল ইসলামের মা শামসুন্নাহারের ইন্তেকাল

    বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শেখ আব্দুল কাদেরের স্ত্রী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলামের মা শামসুন্নাহার (৭০) বুধবার (৫ জুন) দিবাগত রাত দেড় টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না……রাজিউন)।

    মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শামসুন্নাহার তিনি বরিশাল বেতারের গীতিকার নাট্যকার ও উপস্থাপক কামরুন্নাহার মুন্নীর মা।
    বৃহস্পতিবার (৬ জুন) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • তানোরে খামারিদের মাঝে উপকরণ বিতরণ

    তানোরে খামারিদের মাঝে উপকরণ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে খামারিদের মাঝে বিনামুল্য হাঁস-মুরগীর খাবার বিতরণ করা হয়েছে। ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)
    সহযোগীতায় এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।
    জানা গেছে, গত ৩মে সোমবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন খামারির মাঝে মাথাপিছু ৫০ কেজি করে হাঁস-মুরগির খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম সরকার, এলএফএ- সুমন আলী এলএসপি আশরাফুল আলম ও সারোয়ার হোসেনপ্রমুখ।#

  • ধামইরহাটে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে সিএমসি কমিটির সভা গতকাল বেলা ১১ টায় পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এ.টি.এম বদিউল আলম, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে কুলসুম, জেন্ডার প্রমোটার মনিরা বেগম, জেসমিন আকতার প্রমুখ। সভায় ক্লাবের বিভিন্ন সমস্যা সমাধানে ও কিশোর-কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের উপস্থিতি বিষয়ে জেন্ডার প্রমোটারদের কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত-১

    পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত-১

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের অপর প্রান্ত শ্মরনখালী মোড়ে ( আলমতলা-কয়রা) সড়কে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইল যাত্রি ও ভ্যান চালক নিহত ও এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ভ্যান চলক ইসমাইল গাজী( ৬২) চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর ছেলে।
    নিহত দু’মোটরসাইকেল যাত্রী রিয়াদ (২২) পৌরসভার ৬ ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে ও মাহাবুর গাইন(২৫) গড়ইখালীর হারুন গাইনের ছেলে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুরোপুরি পরিচয় সনাক্তের চেষ্টা করছেন। আহত তৃষা আশাশুনির বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে।
    আহত তৃষার মা জানান,সকালে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে।
    প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান,দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে সবকিছু তছনছ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ওবায়দুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের পরিচয় সনাক্তের চেষ্টা করছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৫ জুন ২০২৪ খ্রিঃ রাত্রী ০৩.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা- রংপুর মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত কাঁচামাল বোঝাই ০১টি পিকআপ, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,০৮০ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ শিমুল সরদার (৩০), পিতা-মোঃ শাহ আলম, সাং-দোকানঘর (কেত্তারপাড়া), থানা-পলাশবাড়ী এবং (২) মোঃ আবু সাঈদ সরকার (১৪), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-চক ভগবানপুর, থানা-সাদুল্লাপুর, উভয় জেলা-গাইবান্ধা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় পিকআপের মধ্যে কাঁচামালের বস্তার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য বহন করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোঃ উসমান গণি

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

  • পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা বনবিবি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে ৫ জুন বুধবার সকালে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সেনেটারি ইস্নপেক্টর উদয় কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাবেয়া আক্তার মলি, রানী খাতুন, রিনি খাতুন, উর্মি আক্তার, ফারুক হোসেন, গৌতম ভদ্র, গনেশ দাশ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি না বাঁচলে মানবজাতী বিপন্ন হবে। পৃথিবীতে খাদ্য, জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখতে প্রচুর গাছ লাগাতে হবে। তাই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পাইকগাছায় গ্রামীণ অবকাঠামোর ৩৫ কি.মি.রাস্তা ক্ষতবিক্ষত

    ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পাইকগাছায় গ্রামীণ অবকাঠামোর ৩৫ কি.মি.রাস্তা ক্ষতবিক্ষত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর ক্ষতবিক্ষত হয়েছে । ভেঙে গেছে অসংখ্য কাঁচা , আধা ও পাকা রাস্তা। কোথাও ভাঙা রাস্তার পানি মাড়িয়ে, কোথাও মাটি-বালি দিয়ে চলাচল করছে স্থানীয়রা। জলোচ্ছ্বাসে কাঁচা-পাকা রাস্তা ভেঙে এ উপকূলীয় অঞ্চলের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এতে উপজেলার ৩০ থেকে ৩৫ কি. মি. সড়ক সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি দপ্তর) জানিয়েছে। সরেজমিন ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ও জলোচ্ছ্বাসে উপজেলার ১০টি ইউনিয়ন সহ ১টি পৌরসভায় প্রত্যন্ত গ্রামের কার্পেটিং, এসবিবি ও কাঁচা-পাকা রাস্তাঘাট ভেঙে ভাসিয়ে নিয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী ৬টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্পটের ২১ থেকে ২৫টি স্থানে অনেক জায়গাজুড়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেলুটি ইউনিয়নে। এ অঞ্চলটি এখনো জলমগ্ন। চারটি দ্বীপ বেষ্টিত এই ইউনিয়নে ১০/১২ জায়গায় বেড়িবাঁধ ভেঙে কমপক্ষে ২২ গ্রাম পানিতে নিমজ্জিত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তেলিখালী, কালিনগর, দারুণমল্লিক, বেড়িবাঁধ ভেঙে ১৫ টি গ্রাম প্লাবিত, দেলুটি পূর্ব ও পশ্চিম পাড়া, জিরবুনিয়া, পারমধুখালী, চাকরিবাকরি সহ অন্যান্য গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষক ও শিক্ষার্থীরা। সোলাদানা থেকে গড়ইখালী ৯.৬ কিলোমিটার প্রধান সড়কের ২/৩ স্থানে ২০ মিটার সম্পূর্ণ বিধ্বস্ত এবং একাধিক স্থানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নুনিয়াপাড়া ওয়াপদা থেকে আমুরকাটা অভিমুখি সড়কে ৫ মিটার জায়গা ভাঙন সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। লতা ইউনিয়নে হানি বাজার হয়ে আসাননগর- লো কাস্ট স্কুল থেকে সুন্দরমহল খেয়াঘাট পর্যন্ত ৬ কি.মি. সড়কে দু’টি জায়গা ২০ মিটার বিচ্ছিন্ন এবং একাধিক স্থানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লতা বাজার সংলগ্ন সড়কে ১৫ মিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার থেকে রাড়ুলী ইউনিয়ন পরিষদ অভিমুখে দুই জায়গায় ৩০ মিটার ও ৪০ মিটার করে ৭০ মিটার সড়ক বিচ্ছিন্ন। এছাড়া জেলেপাড়ায় নদী ভাঙনে আধা কি. মি. কার্পেটিং এর রাস্তা নদীগর্ভে বিলীন। লস্কর ইউনিয়নের আলমতলা চর মসজিদ থেকে গড়ইখালী পর্যন্ত প্রায় ১৫ কি.মি. সড়কে একাধিক স্থানে ৪০ মিটার ক্ষতিগ্রস্ত। উপজেলা এলজিইডি দপ্তরের তথ্যমতে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩৫ কিলোমিটার কার্পেটিং রাস্তা, এসবিবি পাকা ও কাঁচা বিধ্বস্ত হয়েছে। গত শনিবার খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান এবং উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব সরজমিনে এসকল ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন এবং রাস্তাগুলো দ্রুত সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, রেমালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলার ৩০ থেকে ৩৫ কি.মি. এইচবিবি এবং পাকা রাস্তা সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত। যার আর্থিক ক্ষতির মূল্য আনুমানিক প্রায় ২০ কোটি টাকা। তিনি আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নের ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপন করে এলজিইডির সদর দপ্তরে জানানো হয়েছে। এ ছাড়াও ছোটখাটো সংযোগ বিচ্ছিন্ন রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে। বড় ধরনের ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে কাজ করতে সময় লাগবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, রেমালে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পর্যায়ের সকল রাস্তাঘাট গুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে চলাচল উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রকৌশলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া জেলা প্রশাসক স্যারের দপ্তরে প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি তথ্য বিবরণী প্রেরণ করা হয়েছে।

  • রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুর জেলার পীরগঞ্জ এর চতরা হাটে অবৈধভাবে বসুন্ধরা ব্রান্ডে গমের ভূষি উৎপাদন করছে মর্মে প্রাপ্ত অনলাইন অভিযোগ এর ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ

    অদ্য ০৫.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের আদেশের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রাপ্ত অভিযোগ জনাব মোঃ জিয়াউর রহমান মন্ডল, প্রভাষক, চতরা মহিলা ডিগ্রী কলেজ, চতরা, পীরগঞ্জ, রংপুর আলহাজ¦ কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউনে দিনে রাতে চাউলের কুড়া, ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানী নামক বস্তায় প্যাকেটজাত করে তার পিতার প্রতিষ্ঠান মেসার্স তুন-তিশা ট্রেডার্স, চরতাহাট, পীরগঞ্জ, রংপুর এর মাধ্যমে বাজারজাত করেছে। অভিযানে উৎপাদনস্থল, সংরক্ষণস্থল এবং বিক্রয়স্থল তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং গত ০৩-০৪ দিন যাবৎ বন্ধ আছে মর্মে আশেপাশের লোকজন এর থেকে জানা যায়। প্রতিষ্ঠানের ব্যাপারে প্রকাশ্যে কোন লোকই কথা বলতে রাজী হয় নাই তবে পরিচয় গোপন রাখার শর্তে দোকানদাররা জানান গত ০১ বছর ধরে জিয়া নকল গমের ভূষি উৎপাদন করে বাজারজাত করে আসছে। তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে জনাব জিয়ার উৎপাদিত ভূষি যে সকল দোকানের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে সেসকল প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করলে তথ্যের সত্যতা পাওয়া যায় এবং তার ডিলারদের নিকট হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎপাদনস্থল তালাবদ্ধ হলেও কাঁচিগেটের ফাকা দিয়ে আনুমানিক ১০০ বস্তা গমের ভূষি সংরক্ষিত অবস্থায় দেখা যায়।

    উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ মোঃ আহসান হাবিব, পরিদর্শক, (মেট্রোলজি), প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরের নাজিরগঞ্জে সংখ্যালঘুর জমি দখল করে স্পিডবোটের অফিস ঘর নির্মাণের অভিযোগ

    সুজানগরের নাজিরগঞ্জে সংখ্যালঘুর জমি দখল করে স্পিডবোটের অফিস ঘর নির্মাণের অভিযোগ

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে অবৈধভাবে স্পিডবোর্টের অফিস ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জানাযায়, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ ফেরীঘাট এলাকায় স্বর্গীয় শংকর দত্ত ও শুধাংশ দত্তদের পৈত্রিক সম্পত্তিতে ক্ষমতাসীন দলের স্থানীয় একটি প্রভাবশালী মহল হিন্দু এ পরিবারের সম্পত্তিতে অবৈধভাবে স্পিডবোর্টের একটি টিনের অফিস ঘর নির্মাণ করে সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটি ছবি টানিয়ে প্রায় এক বছর ধরে দখল করে রেখেছে। এ বিষয়ে স্বর্গীয় শংকর দত্তের স্ত্রী মুক্তা দত্ত কান্না জড়িত কন্ঠে বুধবার যুগান্তরকে জানান, অনুমতি না নিয়েই সম্পুর্ণ অবৈধভাবে আমাদের সম্পত্তিতে টিনের ঘর নির্মাণ করে স্থানীয় প্রভাবশালী একটি মহল স্পিডবোর্টের অফিস করেছে। আমরা সংখ্যালঘু পরিবারের লোক হওয়ায় ঘর নির্মাণকরা দখলকারীদের বিরুদ্ধে কোন কথা বলতে পারছি না। তাই আমাদের এ সম্পত্তি থেকে অবৈধভাবে নির্মাণ করা স্পিডবোর্টের অফিস ঘর সরিয়ে নেবার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মি. তরিত কুমার কুন্ডু নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি এদেশের মানুষ না? আমরা কি এদেশে থাকতে পারবোনা। হিন্দু পরিবারের ওই সম্পত্তি থেকে অবৈধভাবে নির্মাণ করা স্পিডবোর্টের অফিস ঘর দ্রুত সরিয়ে ফেলতে ও জায়গাটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সরানো না হলে সকল সংখ্যালঘু পরিবারের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির পালনের ঘোষণা দেন তিনি। এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বিষয়টি সম্পর্কে সংখ্যালঘু ওই পরিবারের সদস্যরা আমাকে মৌখিকভাবে অবগত করেছেন। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।