Blog

  • পঞ্চগড়ে অজগর সাপের বাচ্চা উদ্ধার করলেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন

    পঞ্চগড়ে অজগর সাপের বাচ্চা উদ্ধার করলেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে ৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপের বাচ্চা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাজোত গ্রাম সংলগ্ন করতোয়া নদীতে ফজিবর নামের এক ব্যক্তি মাছ ধরার সময় তার জালে সাপটি আটকা পড়ে। অজগরটি ৫ কেজি ওজনের প্রায় সাড়ে ৪ ফুট লম্বা ছিল।

    তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, স্থানীয় জেলে ফজিবর রহমান ভজনপুরের করতোয়া নদীতে মাছ ধরছিলেন। সে সময় অজগরের বাচ্চাটি তার জালে আটকা পড়ে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ সাপটিকে ঠাকুরগাঁওয়ের সিংড়া ফরেস্টে অবমুক্ত করবে।

    তিনি আরও বলেন, সাপটি সংকটাপন্ন প্রাণী হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৯ ধারা অনুযায়ী উক্ত বন্য প্রাণীটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

    এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫ কেজি ওজনের এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। আমরা এ প্রাণীটিকে চিকিৎসা দিয়েছি। উদ্ধার হওয়া সাপটিকে ঠাকুরগাঁও শিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুজানগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

    সুজানগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদের স ালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ রুহুল আমীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ,তাতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

    সুজানগরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সুজানগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ ও গার্ল গাইডস এসোসিয়েশন সুজানগর উপজেলা শাখার স্থানীয় কমিশনার মোছা. লুৎফুন্নাহার।অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি মনসুর আলী, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সহ সভাপতি মিজানুর রহমান, তাতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি ও মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুন্দরগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

    সুন্দরগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।
    থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টার দিকে ওই তদন্ত কেন্দ্রে কর্মরত কন‌স্টবল/৪৪২ হযরত আলী ডিউটি চলাকালীন অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত ডক্টর আবু হেনা মো: আশরাফুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। হযরত আলীর অকাল মৃত্যুতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার মোঃ মাহবুব আলম মৃত হযরত আলীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তার রুহের মাগফেরাত কামনাসহ সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

  • রাঙ্গাবালীর উপজেলা চেয়ারম্যান হলেন মামুন খান

    রাঙ্গাবালীর উপজেলা চেয়ারম্যান হলেন মামুন খান

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন সাইদুজ্জামান মামুন খান।

    বুধবার (০৫ জুন) রাত সোয়া ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন খান ঘোড়া প্রতীক নিয়ে ৪৮ হাজার ৭৬৭ জন ভোটারের মধ্যে ২৬ হাজার ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাশেদ সরদার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫১ ভোট। আরিফবিন ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৫ ভোট।

    এদিকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৯ হাজার ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মো. আসাদুজ্জামান আসাদ । তার নিকটতম প্রার্থী উড়োজাহাজ প্রতীকের রবিউল হাসান পেয়েছেন ১০ হাজার ৭৮৮ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী চসমা প্রতীকের মো. রওসোন মৃধা পেয়েছেন ৮ হাজার ৩৪৩ ভোট ও টিউবওয়েল প্রতীকের সাদ্দাম হোসেন ৮ হাজার ২৬৭ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী পারভীন। তিনি হাস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারগিস পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫৪ ভোট। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি পেয়েছেন ৪ হাজার ১১১ ভোট।

  • গোদাগাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রমের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রমের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকাল ১০ টার সময় আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লসগাইডস এসোসিয়েশন গোদাগাড়ী উপজেলার আয়োজনে কমিশনার মোসাঃ ফোজিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
    আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোসাঃ তৌহিদা আকতারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন,
    একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

    জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

    মোঃ শহীদ উল্যাহ

    জেলা প্রতিনিধি খাগড়াছড়ি। 

    অদ্য সকাল ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালার আয়োজন করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে কিছু অসাধু লোকজন জাল নোট দিয়ে সাধারণত মানুষ কে বিপদে ফেলতে পারে। তাই সবাই কে সচেতন হতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে তাদের কুকর্ম রুখে দিতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 

    প্রধান অতিথি জনাব আরিফ হোসেন খান  নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম। বিশেষ অতিথি জনাব মুক্তা ধর পিপিএম বার  পুলিশ সুপার খাগড়াছড়ি জনাব মোঃ সাইফুর রহমান ডিজিএম রাঙামাটি  জনাব নাঈমা ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা খাগড়াছড়ি। সভাপতিত্ব করেন জনাব সহিদুজ্জামান জেলা প্রকাশক খাগড়াছড়ি। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন সমর কান্তি  ত্রিপুরা শাহ মনির হোশেন ম্যানেজার আই এফ আই সি ব্যাংক খাগড়াছড়ি। প্রধান অতিথি  ক্যাশলেস অর্থনীতি প্রচলন করে জালনোট প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। পরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় জাল নোট সনাক্তকরণ তথ্য চিত্র উপস্থাপন করা হয়।

  • বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রীর হোপ  প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

    বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রীর হোপ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

    বগুড়া থেকে ফিরে রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির বিশেষ করে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহন জোরদারকরন প্রকল্পের (হোপ) অবহিতকরন সভা গতকাল ৬ জুন শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ।
    বাস্তবায়ন করছেন পল্লীশ্রী,অর্থায়নে ও সহযোগীতায়: বিএমজেড ও নেটজ্ জার্মান বাংলাদেশ।
    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার,সভাপতিত্ব করেন জনাব শামসুন নাহার, প্রোগ্রাম ম্যানেজার, জেন্ডার জাস্টিজ এন্ড ট্রেনিং ও প্রকল্প পরিচালক হোপ প্রকল্প, পল্লীশ্রী।
    সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মো: তাসনিমুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মো: গোলাম মাহবুব মোরশেদ
    জনাব ডা: মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: নুরে আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: গোলাম রব্বানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সুলতান আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোছা: নাহিদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছা: রাজিয়া সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা. মো: আমিরুল ইসলাম উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মোছা: রাবেয়া আক্তার, তথ্য সেবা কর্মকর্তা, মো: আব্দুর শাকুর, মৎস কর্মকর্তা সহ অত্র উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ । মো: শহিদুল ইসলাম শহীদ- শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান, মো: শফিকুল ইসলাম- রায়নগর ইউপি চেয়ারম্যান, মো: আব্দুল মোত্তালিব- সৈয়দপুর ইউপি চেয়ারম্যান, মো: আহসান হাবিব সবুজ-মোকামতলা ইউপি চেয়ারম্যান, মো: জাহেদল ইসলাম-দেউলি ইউপি চেয়ারম্যান । কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: হাফিজার রহমান ও শিক্ষার্থী-২ জন ।বিভিন্ন ইউনিয়ন হতে আগত সিএসও সদস্য ১৫ জন উপস্থিত ছিলেন ।
    অবহিতকরন সভা সঞ্চালনায় ছিলেন এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার, প্রকল্প প্রেজেন্টেশন করেন এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি সহ আখেরা খাতুন, দেলোয়ার হোসেন ও জয়ন্ত রায় ফিল্ড ফ্যাসিলিটেটর ।

  • বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাব উপজেলা চেয়ারম্যান

    বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাব উপজেলা চেয়ারম্যান

    কে এম সোহেব জুয়েল ঃ চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে বরিশালের বাবুগঞ্জের সর্বসাধারনের পছন্দনীয় আওয়ামী লীগের নেত্রী ফারজানা বিনতে ওহাবকে ভোট অধিকার প্রয়োগ করে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করায় সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাাশ করেছেন ফারজানা বিনতে ওহাব।

    তিনি ভাইসচেয়ারম্যান থেকে সরে দাড়িয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে অংশ গ্রহন করে উপজেলা পরিষদের আনারস মার্কার প্রার্থী কাপপিরিচ মার্কার প্রতিদ্বন্ধী হয়ে ৩৪০০ ভোটে সরদার খালেদ হোসেন স্বপনকে হারিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    তিনি (ফারজানা বিনতে ওহাব) আনারস মার্কায় মোট ভোট পেয়েছেন ২৮৫১৪, তার নিকটতম প্রতিদ্বন্ধী কাপপিরিচ মার্কার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মোট ভোট পেয়েছেন ২৫১১৪ ভোট।

    একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল মার্কার প্রার্থী রিফাত জাহান তাপসী ২৬৪৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী ভাইসচেয়ারম্যন হাঁস মার্কার প্রার্থী মৌরিন আক্তার আশা পেয়েছেন ২৫৪০৫ ভোট।

    হাস মার্কার প্রতীক মৌরিন আক্তার আশাকে ১০৩৩ ভোটে হারিয়ে ফুটবল মার্কার প্রতীক রিফাত জাহান তাপসী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

    অপরদিকে পুরুষ ভাইসচেয়ারম্যান তালা মার্কার প্রার্থী ওবায়দুল হক জুযেল ২৪৮১৭ ভোট ও তার নিকটতম প্রার্থী লাঙ্গল মার্কার প্রতিদ্বন্ধী মোঃ হাদিসুর রহমান ২০৭৪৩ ভোটে পেয়েছেন। ৪০৭৪ ভোটে লাঙ্গল মার্কার প্রতীক মোঃ হাদিসুর রহমানকে হারিয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্ধী তালা মার্কার প্রতিক মোঃ ওবায়দুল হক জুয়েল।

  • ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী তরুণদলের কমিটি গঠন

    ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী তরুণদলের কমিটি গঠন

    রিপোর্ট : ইমাম বিমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী তরণদল এর ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী তরণদল’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডাঃ আবু বকর সিদ্দিক ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো: রাছেল ফকিরকে সভাপতি ও মো: শাওন মিয়াজিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটির ঘোষনা করা হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী তরণদল এর ঝালকাঠি জেলা শাখার
    নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: সজিব আহমেদ, সিনিয়র সহ সভাপতি, মো: মাইনুল ইসলাম সহ-সভাপতি, মো: হাফিজুল ইসলাম মুরাদ সহ-সভাপতি, সাইফুল ইসলাম সোহাগ সহ-সভাপতি, মো: নাজমুল হুদা সহ-সভাপতি, মো: ফিরোজ সহ-সভাপতি, মো: সুজন হাওলাদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লেলিন ইসলাম যুগ্ম সাধারণ ডায়রি, এইচ এম ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক, মো: মিঠু হাওলাদার সাংগঠনিক সম্পাদক, মো: নিয়াজ মোর্শেদ সহ সাংগঠনিক সম্পাদক, মো: তানিম হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, মো: রিয়াজ মীরবহর দপ্তর সম্পাদক, মো: এনামুল হক মল্লিক দপ্তর সম্পাদক, মো: শান্ত হাওলাদার প্রচার সম্পাদক, রাসেল হাওলাদার সদস্য, আল মামুন সদস্য, গিয়াস হাওলাদার সদস্য, সোহেল মল্লিক সদস্য, সবুজ মৃধা সদস্য, রুমান হোসেন সদস্য।