Blog

  • নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা ও বিদায় অনুষ্ঠান

    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা ও বিদায় অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা ও কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে/ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাঃ মেহেদী হাসান, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৬ জুন) অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল মহোদয়।
    অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসন্ন পবিত্র ঈদুল আযহার ছুটিতে ব্যাংক বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান এবং জুয়েলার্স দোকানগুলোতে চুরি, ডাকাতি না হয় সেজন্য রাতে টহল জোরদার করতে পুলিশ সুপার মহোদয় নির্দেশ প্রদান করেন। এছাড়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের আয়ের একমাত্র অবলম্বন গরু, ছাগল যাতে চুরি না হয় সেজন্য চেকপোস্ট জোরদার করতে বলেন। রাত ১২ টার পর সন্দেহজনক লোকজনদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত আইনী সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিটি বিটে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গঠন করে রাতে পালাক্রমে টহল ডিউটি করার ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় রেঞ্জ অফিস, খুলনায় পদায়ন হয়েছে বিধায় পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। এছাড়া পুলিশ সুপার মহোদয়ের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করা হয়। জনাব প্রণব কুমার সরকার গত (৬ এপ্রিল ২০২১) অত্র জেলায় যোগদান করেছিলেন। তিনি দীর্ঘ তিনবছর দুইমাস কালিয়া সার্কেলাধীন কালিয়া ও নড়াগাতী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন । পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া নড়াইল জেলার সিআইডিতে সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করায় পুলিশ সুপার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
    অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার, সিআইডি, নড়াইলসহ সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, সিআইডির পুলিশ পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • তানোরে পুলিশের অভিযানে আটক ৭

    তানোরে পুলিশের অভিযানে আটক ৭

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে সিআর এবং জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামিসহ মোট ৭জনকে আটক করেছেন। রাজশাহী পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) (এএসপির দিকনির্দেশনায় ৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে, তানোর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়াভুক্ত তিনজন আসামীসহ, নিয়মিত মামলায় একটি Suzuki Gixxer SF মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন আসামীসহ মোট সাতজন আসামীকে আটক করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ৭ জুন শুক্রবার তাদের
    বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বিভিন্ন অপরাধে ৭ জন আসামি আটক ও আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।#

  • তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা-বার্তা

    তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা-বার্তা

    হেলাল শেখঃ মানবতার ফেরিওয়ালা তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা, তিনি ৬বার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মান অর্জন করেছেন।
    ঢাকার বাসিন্দা ঢাকা জেলার ৬বার শ্রেষ্ঠ করদাতা ও মানবতার ফেরিওয়ালা তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এবং ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরতমুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানির ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মাঝে ছড়িয়ে পর–ক ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ এবং এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো।
    হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
    ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকার ভুঁইয়া বাড়ির কৃতিসন্তান আলহাজ্ব মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও তছিমন্নেছা দম্পতি’র তৃতীয় ছোট ছেলে মানবতার ফেরিওয়ালা, তরুণ উদ্যোক্তা আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী)।
    আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া অভিমত প্রকাশ করে বলেন, আমি নিজে করদাতা হিসেবে সরকারকে কখনো করফাঁকি দেইনি, সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই আমি কখনো কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকাইনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যত এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। আমি প্রথম ২০১৬ইং সালে ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে আবারও ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি। আমি মনে করি রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ না। ব্যবসায়ীদের কখনো সম্পদের হিসাব বা তথ্য গোপন রাখা ঠিক না। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পরুক, পবিত্র ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। শুভেচ্ছান্তে-তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা লিগ্যাসী লিঃ।

  • সুন্দরগঞ্জে ৬ কেজি শুকনো গাঁজাসহ মাদক কারবারি মিল্লাত গ্রেফতার

    সুন্দরগঞ্জে ৬ কেজি শুকনো গাঁজাসহ মাদক কারবারি মিল্লাত গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি শুকনো গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ সুপার
    মো: কামাল হোসেন,পিপিএম এর নির্দেশনায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে টিম সুন্দরগঞ্জ থানা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ বলে বহুল আলোচিত মাদক কারবারি মিল্লাত খন্দকার (৩৬), পিতা-মৃত লাবলু খন্দকার, সাং-মধ্য শান্তিরাম, থানা-সুন্দরগঞ্জ গাইবান্ধাকে ৬ কেজি শুকনো গাঁজাসহ পরাণ মধ্যপাড়া নামক স্থান হতে এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। মিল্লাত মামলার খরচ চালাতে নাকি গাঁজার ব্যবসা করেন বলে জানা গেছে। সে এভাবে ব্যবসা করায় মামলাসহ পুলিশ তাকে গ্রেফতার করেছেন এপর্যন্ত ১৫ বার। পরে তাকে যথাযথ পুলিশ হেফাজতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে থানা অফিসারস ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযান সব সময় চলছে চলবে।

  • নলছিটিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট”র সহায়তা

    নলছিটিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট”র সহায়তা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে ঘূর্ণঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে রেড ক্রিক্রিসেন্ট”ননফুড সহায়তা প্রদান।

    ৭ জুন শুক্রবার সকাল সারে ১০টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সহয়তা প্রদান করা হয়।
    রেড ক্রিসেন্ট”র ঝালকাঠি জেলার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, রেড ক্রিসেন্ট”র ইউনিট প্রধান মোঃ জাকির হোসেন, আজীবন সদস্য শাহাদাত হোসেন ফকির, যুব রেড ক্রিসেন্ট”র যুব প্রধান ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার যুব প্রধান সাথী আক্তার।
    অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

  • ঈদে পশুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে-ডিএমপি কমিশনার

    ঈদে পশুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে-ডিএমপি কমিশনার

    হেলাল শেখঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় সব কুরবানির পশুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এজন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    আজ শুক্রবার (৭ জুন ২০২৪) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর হাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯টি গরুর হাট বসবে। যার মধ্যে দুটি স্থায়ী ও ১৭ টি অস্থায়ী। আমরা গরুর হাটের সকল ইজারাদারকে বলেছি, তাদের হাটে যে সমস্ত খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে, গরুর ট্রাকে যেন সেই হাটের নাম, ইজারাদারের নাম ও মোবাইল ফোন নম্বর লিখে ব্যানার টানিয়ে দেয়। যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করা হলে বা নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে যেন নিরাপদে গরু বেচাকেনা ও লেনদেন করতে পারে সেজন্য পোশাক পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে।

    তিনি আরো বলেন, গরুর হাটে ড্রোন পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত হাসিল যেন না নেওয়া হয় সেজন্য হাসিলের হার নির্ধারণ করে ব্যানার টানিয়ে দিতে বলা হয়েছে। কেউ যেন জাল টাকার লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। লেনদেন সহজ করার জন্য প্রত্যেক হাটে নিকটস্থ ব্যাংকের শাখা খোলা থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে। প্রত্যেক হাটে পুলিশের একটি করে ক্যাম্প থাকবে। সকল হাটে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সে জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

    তিনি বলেন, গরুর হাটে নিরাপত্তার নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আমরা একটি সমন্বয় সভা করেছি। সমন্বয় সভা থেকে প্রতি হাটে একটি করে কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। যারা হাটের নিরাপত্তা নিশ্চিত করবে। তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে যাতে কোন ধরনের কোন সমস্যা তৈরি হতে না পারে।

    ডিএমপি কমিশনার বলেন, যে সব নদীপথে গরু আসবে সেখানে নৌ পুলিশ টহলরত থাকবে এবং স্থল পথে ডিএমপির সদস্যরা থাকবে। যাতে কেউ ট্রলারে আসা এক হাটের গরু অন্য হাটে নেওয়ার অপতৎপরতা চালাতে সক্ষম না হয়।

    তিনি আরো বলেন, রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে আগামী ১৩ জুন থেকে গরু আসা শুরু হবে। ঈদের দিন পর্যন্ত পশুর হাট চলবে। সে দিন পর্যন্ত পুলিশ তৎপর থাকবে। কোনো ধরনের অভিযোগ আসলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

    তিনি বলেন, হাট সংলগ্ন রাস্তায় কোন অবস্থাতেই যেন গরু না বসে সে বিষয়ে লক্ষ্য রাখতে ইজারাদারদের বলা হয়েছে। রাস্তায় ট্রাক থেকে পশু নামানো যাবে না। অননুমোদিতভাবে ফাঁকা জায়গায় কোন হাট বসানোর চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ডিএমপি কমিশনার বলেন, যারা অনলাইনে গরু কিনবেন তারা সচেতন থাকবেন। অনলাইনে প্রতারণা ঠেকাতে ডিএমপির সাইবার মনিটরিং টিম প্রস্তুত রাখা হয়েছে। তারা প্রতিনিয়ত সাইবার পেট্রোলিং করবে। অজ্ঞান ও মলমপার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে হাটে।

    এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • মধুপুরে প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ায় থানায় অভিযোগ  বাদীকে হুমকি

    মধুপুরে প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ায় থানায় অভিযোগ বাদীকে হুমকি

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অস্ট্রেলিয়া প্রবাসী শামসুল আবিদ শিমুলের বাড়িতে গাড়ি পার্কিং করা টিনের গ্যারেজে সুপরিকল্পিত ভাবে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে থানায় অভিযোগ করায় বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সোনিয়া জানান, গত সোমবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে কে বা কাহারা আমাদের গাড়ি রাখার টিনশেড গ্যারেজে আগুন লাগিয়ে দেয়।
    আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই মধুপুর থানার টহল পুলিশ আগুন জ্বলতে দেখে বাসার সামনে এসে আমাদেরকে ডেকে তুলে।
    আমরা বাসা থেকে বেরিয়ে দেখতে পাই আমার বাসা সংলগ্ন গাড়ি রাখার গ্যারেজে দাউদাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে টহল পুলিশ ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, এ সময় টহল পুলিশ বাসার লোকজনকে ডেকে না উঠালে বাসায় ঘুমিয়ে থাকা অস্ট্রেলিয়া প্রবাসী শিমুলের স্ত্রী ও দুই কন্যা সন্তান সিহা (২২) ও সাফা(১২) এবং তার নাতি সিহার মেয়ে এ্যামিলি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো।
    এই দুর্ঘটনার খবর শোনার পর শামসুল আবিদ শিমুলের বড় ভাই সামছুল কবির বাদল স্ট্রোক করে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে বলে জানান পরিবারের লোকজন।
    পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জান যায়, একই এলাকার রক্তিপাড়া গ্রামের ইউনুসের ছেলে মাফিজুর (৩৫) ও তার ছোট ভাই সেলিম(৩০)এর সাথে শামসুল আবিদ শিমুলের বড় ভাই মুকুলের সাথে পারিবারিক ভাবে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে আগুন লাগার দুইদিন আগে মাফিজুর প্রবাসীর ভাই মুকুলের বাড়িতে গিয়ে মুকুলকে না পেয়ে মুকুলের বড় ভাই বাদল ও ছোট ভাই বিপুলকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। গ্যারেজে আগুন দেয়ার ঘটনায় এরাই জড়িত বলে প্রবাসীর পরিবারের লোকজন ধারণা করছেন।
    এই ঘটনায় প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আতংকে দিন কাটাচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
    উক্ত ঘটনায় শামসুল আবিদ শিমুলের স্ত্রী সোনিয়া শারমিন বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • সুজানগরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

    সুজানগরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাব ম্যানেজমেন্ট কমিটি(সিএমসি) এর এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মোহা.আলমগীর কবিরের স ালনায় অনুষ্ঠিত কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ,তাতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর,দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্বণা কাকন ও জেন্ডার প্রোমোটার সুমি রানী প্রমুখ। সভায় উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিল্ড সুপারভাইজার ও জেন্ডার প্রোমোটারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • ঝিনাইদহে বিপুল পরিমান অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা ব্যার্থ

    ঝিনাইদহে বিপুল পরিমান অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা ব্যার্থ

    ঝিনাইদহ প্রতিনিধি
    জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ সেজে সরকারের ‘ক’ তফশীলভুক্ত বিপুল পরিমান সম্পত্তি আত্মসাতের চেষ্টা অবশেষে ব্যার্থ হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহের একটি আদালতের রায়ে সরকারের প্রায় সাড়ে ৮ কোটি টাকা মুল্যের ৮৩ বিঘা জমি রক্ষা পেয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন চাঞ্চল্যকর এই রায় প্রদান করেন। জেলা প্রশাসকের ভিপি শাখা ও মামলার রায় সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মুধুহাটী ইউনিয়নের ৪টি মৌজায় বিপুল পরিমার ‘ক’ তফশীলভুক্ত অর্পিত সম্পত্তি ছিল। ২০১৩ সালে সদরের কালীচরণপুর গ্রামের প্রদ্যুত মিত্রের ছেলে স্মৃতি মিত্র নামে এক ব্যক্তি ভুয়া ওয়ারেশ সেজে অর্পিত সম্পত্তি আইনে দুইটি মামলা করেন, যার মামলা নং ৮১৮/১৩ ও ৮১৩/১৩। মামলায় বাদী দাবী করেন, সদর উপজেলার ২০ নং বসুপুর, ২১ নং মহামায়া, ২২ নং বামুনপাড়া পদ্মবিলা ও ৪৮ নং চান্দুয়ালী মৌজায় তার পুর্ব পুরুষরা ২৪.৪৪ একর জমির মালিক ছিলেন যা পরবর্তীতে ভিপি তালিকাভুক্ত (‘ক’ তফশীল) হয়। ওযারেশ প্রমানে জনৈক স্মৃতি মিত্র জাল কাগজপত্র ও ওয়ারেশ কায়েম সনদও যোগাড় করেন। এদিকে এলাকাবাসি আজিজুর রহমান সালাম জানান, ১৯৪৬ সালে রায়টের সময় বসুপুর, মহামায়া ও বামুনপাড়া পদ্মবিলা এলাকার অনেক হিন্দু তাদের জমিজমা ও অস্থাবর সম্পত্তি ফেলে ভারতে চলে যান। ফলে বসুপুর ও বামুনপাড়া পদ্মবিলা মৌজা হিসেবে বহাল থাকলেও সেখানে কোন গ্রাম নেই। আগে এই দুইটি স্থানে গ্রাম ছিল। সেই জমিগুলো পরবর্তীতে ‘ক’ তফশীল হিসেবে তালিকাভুক্ত হয়। অন্যদিকে ৭ বছর মামলা চলার পর ২০২০ সালে ঝিনাইদহের নিম্ন আদালতের বিচারক কে এম আলমগীর হোসেন বাদী স্মৃতি মিত্রের পক্ষে রায় দেন। এ নিয়ে সে সময় ঝিনাইদহ জেলা প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। মামলায় হেরে ২০২০ সালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে সরকার পক্ষ আবার আপীল করেন, যার মামলা নং ১৯/২০ ও ২০/২০। মামলার বাদী স্মৃতি মিত্রের পিতা ও উল্লেখিত ৮৩ বিঘা জমির প্রকৃত মালিকের পিতার নাম এক হলেও দাদার নাম ছিল ভিন্ন। জমির প্রকৃত মালিকের দাদার নাম ছিল হেমন্ত কুমার এবং তাদের কোন ওয়ারেশ বাংলাদেশে নেই। পক্ষান্তরে মামলার বাদীর দাদার নাম রঞ্জন কুমার মিত্র। আর এটাই আদালতে প্রমানিত হওয়ার পর সরকারের ‘ক’ তফশীলভুক্ত বিপুল পরিমান সম্পত্তি আত্মসাতের চেষ্টা ভেস্তে যায়। সরকার পক্ষের ভিপি কৌশলী এ্যাড সুভাষ বিশ্বাস মিলন বৃহস্পতিবার বিকালে খবর নিশ্চিত করে জানান, সরকারের পক্ষে মামলাটি খুবই চ্যালেঞ্জ ছিল। আমরা প্রমান করতে সক্ষম হয়েছি বাদীর দাদার নাম এক এবং প্রকৃত জমির মালিকের নাম ভিন্ন ভিন্ন। ফলে বিজ্ঞ আদালত বিচক্ষনতার সঙ্গে রায় প্রদান করেন। তিনি আরো জানান, এই মামলায় মধুহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেনসহ ৫ জন সরকারের পক্ষে সাক্ষ্য দেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ মীর সাখাওয়াত হোসন। মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, মামলার বাদী স্মৃতি মিত্রের পিতার নাম ও ভারতে থাকা জমির বর্তমান ওয়ারেশদের পিতার নামের মিল থাকলেও দাদার নাম ভিন্ন ভিন্ন। আমি সাক্ষ্য প্রদানের সময় এ কথায় বলেছি। তিনি আরো জানান, বসুপুর, মহামায়া, বামুনপাড়া পদ্মবিলা ও চান্দুয়ালী মৌজায় এখন ১০/১২ লাখ টাকা করে জমির বিঘা। সেই হিসেবে ৮৩ বিঘা জমির দাম আনুমানিক সাড়ে ৮ কোটি টাকা হবে। এ ব্যাপারে মামলার বাদী স্মৃতি মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রায় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আনজুমান আরা

    নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আনজুমান আরা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইল পৌরসভা পর্যায়ের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার ৬ জুন সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র আনজুমান আরা। এ সময উপস্থি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা আফিসার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন.শিক্ষক বদরুল আলম লিংকন, জাকির হোসেন,আশিকুর রহমান দ্বীপসহ অনেকে।
    উদ্বোধনী দিনের খেলায় মাছিমদিয়া মডেল স্কুল,ভওয়াখালী প্রাথমিক বিদ্যালয়,বরাশুলা প্রাথমিক বিদ্যালয়,ভাটিয়া প্রাথমিক বিদ্যালয়,দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা অংশ গ্রহন করে।