Blog

  • নড়াইলে পৃথক অভিযানে অনলাইন প্রতারক সহ তিনজন গ্রেফতার

    নড়াইলে পৃথক অভিযানে অনলাইন প্রতারক সহ তিনজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পৃথক অভিযানে অনলাইন প্রতারক সহ তিনজন গ্রেফতার। নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের শিমুল মোল্লা (২৬) নামের এক ব্যক্তি “ইলিশের হাট চাঁদপুর (ইলিশের মেলা) নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এমনই ভাবে প্রতারিত হয়ে একজন ভূক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার’র নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় গতকাল সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদ এবং জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) মোঃ সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিমুল মোল্লা (২৬) নামের একজন অনলাইন প্রতারককে গ্রেফতার করে। ধৃত আসামি শিমুল মোল্লা (২৬) নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে।
    ধৃত আসামির হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও চারটি অন্যের নামে নিবন্ধিত ব্ল্যাক সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শিমুল মোল্লা (২৬) কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তার কাজ। ইতোপূর্বে সে “ইলোরা ফ্যাশন” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে কম্বল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামির নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে। অপরদিকে
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    নড়াইলে ষাট পিস ইয়াবা ট্যাবলেট তিনশত গ্রাম গাঁজা সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ তুফান সিকদার (২৮) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ তুফান সিকদার (২৮) নড়াইল জেলার সদর থানাধীন তারাপুর গ্রামের মোঃ মরফু শিকদারের ছেলে। সকালে নড়াইল জেলার কালিয়া থানাধীন কুলসুর সাকিনস্থ পৌরসভার সীমানা গেটের উত্তর পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তুফান সিকদার (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে তিনশত গ্রাম গাঁজাসহ কালিপদ বৈরাগী (৬৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত কালিপদ বৈরাগী (৬৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত ঋতপদ বৈরাগীর ছেলে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক চন্দ্র মন্ডল ও এসআই (নিঃ) নয়ন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের কালিপদ বৈরাগী এর পানের বরজের সামনে পূর্ব দিকে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় ধৃত আসামির নিকট থেকে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া ও নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন; দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

    আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন; দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আজ ৯ জুন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা জানিয়েছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু ও চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে আনন্দ বিশ্বাস এগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকদের অনেকেই।
    ঘূর্ণিঝড় রেমাল এর কারণে স্থগিত হওয়া পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন আজ ৯ ই জুন রবিবার অনুষ্ঠিত হবে । এজন্য শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে ।ফলে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার-প্রচারনায় সকাল থেকে গভীর রাত অবধী ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। প্রতিদ্বন্দি প্রার্থীরা যার যার অবস্থান থেকে জোর প্রচারনা চালিয়েছেন। ভোটারদের দিয়েছেন নানান প্রতিশ্রতি। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এবং পরিষদকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন বলে জানান তারা। উপজেলা চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে আনারস প্রতিক নিয়ে আ’লীগ নেতা কৃষ্ণ পদ মন্ডল,দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ আবুল কালাম আজাদ, কাপ পিরিচ প্রতিক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা এ্যাড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমান রানা ও হেলিকপ্টার প্রতিক নিয়ে আসাদুল বিশ্বাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনে প্রতীক মূল ফ্যাক্ট হলেও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তি ইমেজ বিশেষ গুরুত্ব বহন করবে। সেক্ষেত্রে নম্র ভদ্র ও ক্লিন ইমেজের প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গ্রহণ যোগ্যতা পাবে। এর পাশাপাশি ভোটার উপস্থিতির উপর ভোটের ফলাফল অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা),সিরাজুল ইসলাম (মাইক),বজলুর রহমান ️(টিয়া পাখি),
    স. ম. আব্দুল ওয়াহাব বাবলু (পালকি),এস. এম. হাবিবুর রহমান️ (চশমা),সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ),শেখ ফরহাদ হোসেন ️ (টিউবওয়েল), মিলন মোহন মন্ডল (আইসক্রিম) ও মোঃ বাবুল শরিফ (বই)।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী।
    তারা হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ️ (পদ্ম ফুল) অনিতা রানী মন্ডল ️ (ফুটবল),ইয়াসমিন বুশরা ️(কলস) ও ময়না বেগম ️(হাঁস)। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯৩৮জন। যার মধ্যে পুরুষ ১লাখ ১৬ হাজার ৮৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ১লাখ ১৫ হাজার ৬৭ জন। যার একটা বড় অংশ প্রায় ৭৬ হাজার ভোটার সনাতন ধর্মাবলম্বী।
    এদিকে নির্বাচন শতভাগ সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহেরা নাজনীন।

  • পাইকগাছায় রেমালে  ক্ষতিগ্রস্ত  ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

    পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি ।।
    ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে
    খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ১০ কেজি,আটা২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট , মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস ছওয়াবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, মোঃ আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ ইমদাদুল হক, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য মোঃ সোহাগ মোড়ল, মোঃ আজিবর রহমান, জাহিদুল ইসলাম, মোঃ আলামিন মোল্ল্যা, মোঃ হাসান, মোঃ আরাফাত, মোঃরিদয়, মোঃ ফাহিম, মোঃ ইয়াছিন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে ৮ জুন সকাল ১০ টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ।
    উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার ওসি মো.বাহাউদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, ওসমান গণি, মাহফুজুল আলম লাকী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ। ভূমি অফিসের সকল সেবা সম্পূর্ণ ডিজিটালাইজড ভাবে প্রদান করায় এবং অনলাইনে সকল লেনদেন হওয়ায় কোন দূর্নীতির সুযোগ নেই বলে জানান এসিল্যান্ড জেসমিন আকতার।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  • একটি  নিখোঁজ সংবাদ

    একটি নিখোঁজ সংবাদ

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকার মো. শফিকুল ইসলামের দশম শ্রেনীতে পড়ুয়া ছেলে রাহীম শুক্রবার (৭ জুন) নিজ বাড়ি হতে নিখোজ হয়েছে বলে জানা যায়। এসময তার পড়নে হালকা খয়েরী রংয়ের ফুল শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট ছিল। রাহীমের পিতা শফিকুল ইসলাম জানান বিকেলে আমার ছলে রাহীম বাড়ি হতে বেড় হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। ছেলের শোকে মা প্রায় পাগলের মতো হয়ে গেছে। তারা তাদের বড় ছেলে রাহীমকে না পেয়ে সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে কোথাও পায় নি। রাহীম উপজেলার কুড়ালিয়া বি কে উচচ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
    যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে নিম্নে দেওয়া তার পিতার মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার পিতা শফিকুল ইসলাম। রাহীমের
    পিতা শফিকুল ইসলামের মোবাইল নাম্বার–০১৭৩৬২০৬২৭১

  • বেনাপাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বত্তরা

    বেনাপাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বত্তরা

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বওরা।
    শুক্রবার (৭ জুন) রাত সাড় আটটার দিক তার এক বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বওরা তার ওপর এ হামলা চালায়। খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করেছে।
    রাফিউল ইসলাম বর্তমান বন্দর কাস্টমস ওয়ইং স্লর দায়িত্ব আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মাঃ কাজিম উদ্দিন ছেলে।
    বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ রাত নয়টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়ক রিকশাভ্যান যোগে তার এক বন্ধুক নিয় ঘুড়তে যাওয়ার সময় পাচুয়ার বাওড় এলাকায় দুর্বওরা তাকে এলাপাথারী কুপিয় পালিয় য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহতাবস্থয় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    বেনাপোল পার্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রজাস্ব কর্মকর্তাক কুপিয়েছে দুর্বওরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। কারা তাকে কুপিয় জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।

  • ত্রিশালে  ভুমি সেবা উদ্বোধন, নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে ভূমি অফিসের কর্মকর্তারা

    ত্রিশালে ভুমি সেবা উদ্বোধন, নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে ভূমি অফিসের কর্মকর্তারা

    ষ্টাফ রিপোর্টারঃ
    স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার ঘোষিত ৮জুন হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমিসেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে ময়মনসিংহের ত্রিশালে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে এই ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। শনিবার ৮জুন হতে সপ্তাহব্যাপী উক্ত স্মাট ভূমিসেবা সপ্তাহ চলবে।

    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি বলেন- বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আগুয়ান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমশেনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার আগামী ৮জুন হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

    গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ত্রিশাল উপজেলাধীন সকল ইউনিয়ন পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা করার আহবান জানান সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। তিনি সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের লক্ষ্যে সেবা বুথ স্থাপন করার আহবান জানিয়ে বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করার নির্দেশনা প্রদান করেন এবং সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত রাখারও আহবান জানান।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় সদ্য যোগদান করা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান বলেন,মানুষের ভূমি অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানের নিমিত্তে সারাদেশের ন্যায় ত্রিশালেও ০৮-১৪ জুন,সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ চলমান থাকবে। তিনি জানান-ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ স্যারের সরাসরি তত্ত্বাবধানে ত্রিশাল উপজেলার ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান।একইদিনে আরো বর্নাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়।

    তিনি আরো বলেন- সরকার জনগণের ভুমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভুমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভুমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে সামাধান পাবেন বলে জানান তিনি। যারা জানেনা তাদেরকে জানার জন্য বেশি বেশি প্রচার করতে হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন-ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    ত্রিশাল উপজেলা ভূমি অফিসে নিয়োজিত সার্ভেয়ার সাইদুল ইসলাম বলেন, সাজানো-গোছানো অফিসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে। নিয়মিত প্রতিদিন অফিসে বসে আমি নিজে মানুষকে সেবা দিয়ে আসছি।

    ভূমি অফিসে গিয়ে দেখা যায়-ত্রিশাল উপজেলা ভূমি অফিসে গিয়ে একাধিক ব্যক্তিকে দেখা গেল সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি পরীক্ষা-নিরীক্ষা করাতে। রামপুর মৌজার কয়েকজন এসেছেন কয়েকটি দাগ নম্বর পরীক্ষা করাতে। ওই সব দাগের জমি কেনার আগে তিনি তাতে সরকারি কোনো স্বার্থ আছে কি না, তা জানা প্রয়োজন মনে করছেন।

    সার্ভেয়ার সাইদুল ইসলাম কয়েক মিনিটের মধ্যে কম্পিউটার থেকে দাগ নম্বরগুলো বের করে ওই সব দাগের মধ্যে সরকারি খাসজমির অস্তিত্ব দেখালেন। সেবাপ্রার্থী সিদ্ধান্ত নিলেন তিনি আর ওই জমি কিনবেন না। ত্রিশালে নিরলসভাবে সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন ভূমি অফিসে আসা সকল সেবাপ্রার্থী।ভূমি সেবা সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সার্ভেয়ার সাইদুল ইসলাম। এছাড়াও ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে বলেও জানান তিনি। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না,আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বিসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নৈতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান- উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে ভূমি সেবার তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছে।
    ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে, সকল প্রকার ভূমি সেবার জন্য অত্র কার্যালয়ে এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত সেবা বুথ স্থাপন করা হয়েছে, উপজেলাবাসীকে স্ব-স্ব ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে স্মার্ট ভূমি সেবা গ্রহণ করতে উপজেলার সর্বস্তরের জনগণকে আহবান জানান সহকারী কম

  • সিরতা ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে চেয়ারম্যান হতে চান আলী আকবর

    সিরতা ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে চেয়ারম্যান হতে চান আলী আকবর

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক,তরুণ জনপ্রিয় রাজনীতিবিধ ও আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা কাজী আলী আকবরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ময়মনসিংহের সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।

    তাদের মতে আলী আকবর শুধু একজন একজন আওয়ামী লীগের কর্মীই নয়- একজন জনবান্ধব রাজনীতিবিদ নেতাও তিনি,যিনি জনগণের দুঃখ কষ্ট বুঝেন, ত‍্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন বুঝেন। ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বস্ত হাতিয়ার।

    দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাধারন ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার আনুগত্যতা পোষণ করে কাজ করে যাচ্ছেন তিনি।নিজের জন্য নয় কৃষক শ্রমিক গরিব দুঃখী অসহায় জনগনের সেবা করার জন্যই তিনি নির্বাচন করবেন বলে স্থানীয় ত‍্যাগী তৃণমূল নেতাকর্মীরা জানান।
    তার সততা,আদর্শ গুনেই তাকে চেয়ারম্যান হিসেবে পেতে দাবী তুলেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটাররা।

    সিরতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বেশ কিছু নেতা কর্মীর সাথে যোগাযোগ করে জানা যায়, ইউনিয়নে আওয়ামী লীগ কে সু-সংগঠিত করতে তিনি দলীয় নেতা-কর্মীদের জন‍্য বিগত দিনে শুধু শ্রম দিয়েই আসছেন। তৃনমূল আওয়ামী লীগের নেতৃত্বে যেকোন প্রয়োজনে তাকে পাশে পেয়েছেন নেতাকর্মীরা।তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী আলী আকবরকে সমর্থন দিলে তিনি চেয়ারম্যান হয়ে ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি দলকেও শক্তিশালী সংগঠনে পরিণত করতে ভূমিকা রাখবেন বলে দলীয় নেতা-কর্মীদের দৃঢ় বিশ্বাস । তিনি তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্ট বুঝেন বলেই চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের আরো বেশি মূল্যায়ন করবেন। তিনি এলাকায় মানুষের সেবা করে আসছেন বিধায় এলাকায় আলী আকবর ভাই হিসাবে পরিচিত। সিরতার উন্নয়নের সার্থে ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চায় সর্বস্তরের মানুষ।

    আওয়ামী লীগের জন্য নিরলস ভাবে কাজ করে শ্রম দেওয়ার পরও তিনি উল্লেখ যোগ্য কিছু হতে পারেননি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসী তাকে চেয়ারম্যান হিসেবে পেতে চায়।সাধারন মানুষের দাবী তার বিগত দিনের কার্যক্রম বিবেচনা করলে আগামী নির্বাচনে তিনিই একমাত্র ভোটের দাবীদার। জনগনও তাকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন।

    তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, ওয়ার্ড পর্যায়ের দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। জনপদের প্রতিটি মানুষের সাথে রয়েছে নিভীড় সর্ম্পক। মানুষের সুখে-দুখে পাশে থাকেন। তৃণমূল আওয়ামী লীগ নেতাদের নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়নে দলীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাই প্রার্থী হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য কাজী আলী আকবর। ইতিমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করে সিরতা ইউনিয়ন কে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন।

    এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে , তার জনপ্রিয়তা এলাকায় তুঙ্গে রয়েছে। সহজে সাধারন মানুষ তার নিকট সেবা পেতে কোন ধরণের ভোগান্তি পেতে হয় না। সে হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে পেতে দাবী তুলেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

    সারাদেশে করোনাভাইরাস আতঙ্কে যখন মানুষ ঘর থেকে বাহির হচ্ছে না । ঠিক সেই সময়, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সর্বক্ষণ সেবা দিতে ব্যস্ত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আলী আকবর। রাজনীতির পাশাপাশি তিনি একজন মানবিক মানুষ। করোনার দুর্যোগে মানুষকে বিভিন্ন ভাবে সহযোগীতা দিয়েই শুধু নয়, নিজের শরীর থেকে রক্ত দিয়েও মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য স্বেচ্ছায় রক্তদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজী আলী আকবর।

  • সুন্দরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার  যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন

    সুন্দরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের প্রদর্শনী ব্লকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী( উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা সাদেক হোসেন, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু কুমার মিলন, ইউপি সদস্য তাজুল ইসলাম, কৃষক সাদা মিয়া, মধ্যে মোখলেছুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম, মাহফুজার রহমান, মঞ্জুরুল হক, মমিনুল ইসলাম প্রমূখ।

    এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন করলে অনেক সুবিধা রয়েছে। যেমন দিনমজুর সংকট থেকে কৃষক রক্ষা পায়, সময় ও অর্থের সাশ্রয় হয়। ধানের লাইন সোজা হয়। সব মিলে এই যন্ত্রের মাধ্যমে কৃষক মোটামুটি ভাবে সুবিধা পেয়ে থাকে। এতে এক বিঘা জমিতে ধান রোপন করতে আধা ঘন্টারও সময় কম লাগে। এই যন্ত্রটি কোন কৃষক কিনতে চাইলে সরকার তাকে অর্ধেক ভর্তুকি দেবে। এটি বর্তমানে বিভিন্ন ইউনিয়নের গ্রুপভিত্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বিতরণ করেছেন। ইচ্ছে করলে যে কোন কৃষক এটি ব্যক্তিগতভাবেও কিনতে পারবেন।

    উল্লেখ্য-২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় ব্রি-ধান ৯৮ জাতের ধান উক্ত ব্লকের ৪৮ জন কৃষকের ৬০ বিঘা জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে।

  • র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ৬ জন আসামি গ্রেফতার

    র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে ৬ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার ক্লুলেস লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন,৬ জন আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় গত ০৬ জুন ২০২৩ খ্রিঃ রাত্রি ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত¡র এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। সাইদুর রহমান (২৮), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং-দিয়া সাতুরিয়া, ২। মোঃ আজিজুল হক (৪৮), পিতা- মোঃ হাফিজ উদ্দিন, সাং-গাজীপুর, ৩। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-কাঠাল বাড়িয়া, ৪। মোঃ মতিউর রহমান (৪৩), পিতা-সামছু মিয়া, সাং-বড় বাড়িয়া, সর্ব থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ৫। মোঃ উজ্জল হোসেন (৩৪), পিতা- মোঃ আলী হোসেন, সাং-বিটিবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ ও ৬। মোঃ সুজন মিয়া (২৯), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-কুটিবাড়ী চাঁনপুর, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিগণ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৬/২৪, পেনাল কোড-১৮৬০ ধারা ৩২৩/৩০৭/৩০২/৩৭৯/৫০৬/৩৪ এর মামলার ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    ২। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোঃ হেলাল শেখ (৩৬) একজন লিচু ব্যবসায়ী। ০৩ জুন ২০২৪ খ্রিঃ তারিখে তিনি পাবনা জেলার দাশুড়িয়া এলাকার বিভিন্ন জায়গা থেকে লিচু ক্রয় করে অজ্ঞাতনামা আরেকজন লিচু ব্যবসায়ীর সাথে একটি ট্রাকযোগে (যার রেজি নং যশোর-ট-১১-২৬২৯) সিরাজগঞ্জের দিকে আসছিলেন। ট্রাকে তারা দুইজন ছাড়াও আরও ৬/৭ জন ব্যক্তি ছিল এবং তারা নিজেদের কে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেয়। পরবর্তীতে রাত্রি ১০.৩০ ঘটিকার সময় নাটোর জেলার কাঁচিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর উক্ত ব্যক্তিগন খুন ও লিচু আত্মসাতে উদ্দেশ্যে ভিকটিমকে ও অজ্ঞাতনামা ব্যক্তিকে হাত-পা বেঁধে এলোপাতারিভাবে মারপিট করে গুরুতর জখম করে। রাত্রি আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বোয়ালিয়া এলাকায় ভিকটিম ও অজ্ঞাতনামা ব্যক্তিকে হাত- পা ও চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে দেয়। ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে দুইজনকে উদ্ধার পূর্বক শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাতনামা লিচু ব্যবসায়ীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ৩। উল্লেখিত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে হত্যাকারীদের গ্রেফতার করতে র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে এবং উপরোল্লেখিত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।