Blog

  • সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান মোল্লা

    সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান মোল্লা

    হেলাল শেখঃ মানবতার ফেরিওয়ালা ও আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকলেছুর রহমান মোল্লা’র পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা।

    ঢাকার আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ির কৃতিসন্তান ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মোল্লা বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এবং ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানির ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদের খুশী সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা হিসেবে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ এবং এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • বানারীপাড়ার পাশ্ববর্তী সীমান্তে বাস ও মোটরসাইকেলের সংঘ*র্ষে ২ জন নি*হত

    বানারীপাড়ার পাশ্ববর্তী সীমান্তে বাস ও মোটরসাইকেলের সংঘ*র্ষে ২ জন নি*হত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ার পাশ্ববর্তী সীমান্ত স্বরূপকাঠি থানায় বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে (স্বরূপকাঠী- বানারীপাড়া)-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাকিল স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। মোটরসাইকেলে করে তারা স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিল।
    নেছারাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. পনির খান এ তথ্য নিশ্চিত করেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
    নেছারাবাদ থানার এসআই মো. পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালককে আটক করা হয়েছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

    মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক এই বাংলার স্টাফ রিপোর্টার শাহনাজ বেগম হীরা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের চীফ রিপোর্টার এম এম রহমান । দৈনিক স্বদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদকে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত করে ১১ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। গত ০৬ জুন বৃহস্পতিবার ২০২৪ ইং তারিখে মাঠপাড়া এলাকায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলীর সভাপতিত্বে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, সভাপতির পদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বিবিদ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা ১নং- বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় বিগত সভার কার্য বিবরণী সর্ব সম্মতি ক্রমে গ্রহণ করা হয়। ২ এবং ৩ নং আলোচ্য বিষয়ে সভার বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতি ক্রমে বিগত কার্য পর্ষদ বিলুপ্তি করা হয় এবং সংগঠন গতিশীল করার জন্য ১১ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন করার জন্য বলা হয়। সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যের নিকট হতে সভাপতি পদের জন্য নাম প্রস্তাব চাইলে মো. মাসুম হাসান আফিফ শাহনাজ বেগমকে সভাপতির নাম প্রস্তাব করলে মহিউদ্দিন আহমেদ সমর্থন করেন। সভার সভাপতি সকল সদস্যের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন। সাধারণ সম্পাদক পদে সভার সভাপতি নাম প্রস্তাব চাইলে হামিদুল ইসলাম লিংকন এম.এম.রহমানকে সাধারণ সম্পাদক পদে তার নাম প্রস্তাব করেন। এবং তা আসাদউজ্জামান নবীন সমর্থন করেন। সভার সভাপতি উপস্থিত সকলের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন। এছাড়াও সভায় সকলের সম্মিতি ক্রমে নতুন কমিটিতে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত হন দৈনিক স্বদেশ প্রতিদিনের মো. মহিউদ্দিন আহমেদ। সভায় পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করার জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে নির্দেশ প্রদান করা হয়। ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সকলের মতমতের উপর ভিত্তি করে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করবেন। যা আগামীতে আনুষ্ঠানিকভাবে কমিটির সকল সদস্যেদের পূর্নাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ১১ সদস্যের কার্য নির্বাহী পরিষদ।

  • ঘটনার প্রায় একমাস পর সত্য ঘটনা সামনে আসতে শুরু করেছে

    ঘটনার প্রায় একমাস পর সত্য ঘটনা সামনে আসতে শুরু করেছে

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার গোগা দারুচ্ছালাম হাফেজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার ছাত্র নয়ন নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরন করেছেন। মৃত্যুর আগে সে তার বাবা মায়ের কাছে এমনটি অভিযোগ করে বিচার দাবী করে গেছেন। গত ৮ মে রাতে তাকে নির্যাতন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা এটাকে দুর্ঘটনা বলে প্রচার করেছেন।

    এঘটনায় শার্শা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    পরিবারের অভিযোগ তার নির্যাতনের পর মাদ্রাসায় থাকা বাক্স ভাংচুর করা হয়। মাহিম মৃত্যুর আগে তার নির্যাতনের কথা পরিবারের কাছে জানিয়ে বিচার দাবী করেছে বলে জানান স্বজনেরা। এই ঘটনার শুষ্ট বিচার দাবী করেন নিহতের পরিবার।পিতা মাতা ও স্বজনেরা প্রকৃত ঘটনা বের করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

    বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়ে স্বজনেরা নয়নের চিকিৎসার জন্য প্রথমে যশোর ও পরে ঢাকায় নিয়ে যায়। ৩জুন ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানায তারা।

    তবে ঘটনাটির বিষয়ে ভিন্ন কথা বলছেন অভিযুক্তরাসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও অধ্যাক্ষ আব্দুল মজিদ। মাদ্রাসার দড়িতে গলায়ফাস লেগে সে আহত হয়েছে বলে দাবী করেন তারা।

    এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হযেছে ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের পোষ্ট মটাম করা হয়েছে। রিপোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কেউ দোষী হলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

    প্রকৃত ঘটনা উদঘাটিত হোক দোষীদের শাস্তি দেয়া হবে এমনটাই দাবী পরিবার ও স্থানীয়দের।

  • উজিরপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরন

    উজিরপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরন

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থধাপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল ও ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা কে ফুলের মালা তোরা দিয়ে বরণ করে নিলেন উজিরপুর পৌরসভার কাউন্সিলর, নজরুল ইসলাম মামুন, মজিবর রহমান ও খাইরুল ইসলাম। ৮ জুন বিকাল পাঁচটায় উজিরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এসএম জামাল হোসেন, বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ কামাল হোসেন সবুজ, আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন বালি। উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল। এ সময় কাউন্সিলরদের সৌজন্যে নেতা কর্মী ও সমর্থকদের মিষ্টিমুখ করানো হয়।

  • কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ র‌্যালী, আলোচনা সভা ও প্রেস কনফারেন্স

    কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ র‌্যালী, আলোচনা সভা ও প্রেস কনফারেন্স

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ প্রেস কনফারেন্স, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত (৮ই জুল)২০২৪ইং শনিবার ১১ঘটিকার সময় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা চ্বত্তর থেকে একটি র‌্যালী বেরহয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বর্তমানে উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ স্লোগানটি ভিশন ২০৪১ এর অন্যতম অগ্রাধিকারভুক্ত ক্ষেত্র। য্যার্ট বাংলাদেশ রোড ম্যাপে ৪টি পিলার যথাক্রমে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গতনেন্স অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভূমিসেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রনালয় বেশ কিছু যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে ভূমি মন্ত্রণালয় ভূমিসেবাসমুহকে যুগোপযোগী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

    স্মার্ট ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হল:
    ভূমি পরিসেবায় অটোমেশন সিস্টেম প্রবর্তন, ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে খতিয়ান ও পচা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং এছাড়াও ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা (ডিজিটাল মৌজা ম্যাপের মোবাইল অ্যাপ ও ওয়েবভার্শন), স্মার্ট ভূমি পিডিয়া, (কৃত্রিম বুদ্ধিমত্তার), স্মার্ট ভূমি রেকর্ড (দ্বিতীয় প্রজন্মের খতিয়ানের ধারাবাহিক চেইন/টি সিস্টেম), স্মার্ট ভূমিসেবা কেন্দ্র তৈরি করা হয়েছে যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিগত ২৯ মার্চ ২০২৩ ভারিখে জাতীয় ভূমি সম্মেলনে উদ্বোধন করা হয়েছে।

    ‘সমগ্র দেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প’ এর আওতায় ১ম পর্বে ১০৪৩ টি আধুনিক ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়েছে এবং ২য় পর্বে আরো ১৩৩৩ টি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কার্যক্রম চলমান আছে। নাগরিক অংশীজনের ভূমি সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভূমি সংক্রান্ত বিদ্যমান আইন ও বিছি বিধান সম্পর্কের সেমার পরা তুমি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জাতীয় পাঠ্যপুস্তকের কারিকুলামে বৃদ্ধি সংক্রান্ত পাঠ্যসূচি অষ্টভুক্তকরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

    ভূমিসেবা সপ্তাহ-২০২৪ প্রেস কনফারেন্স, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলা, সধারন সম্পাদক তিতাস আলম, রিপোটার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, হাসমত উল্লাহ, সহ আরো অনেকে।

    হাসমত উল্লাহ ।

  • কালীগঞ্জে জমি, গৃহ প্রদান কর্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স

    কালীগঞ্জে জমি, গৃহ প্রদান কর্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্সে অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম,

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১৫০টি, ২য় পর্যায়ে ২৫০টি, ৩য় পর্যায়ে ২২৫টি, ৪র্থ পর্যায়ে ৩২৫টি ও ৫ম পর্যায়ে ১ম ধাপে ৯০টি গৃহের কাজ সম্পন্ন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ে মোট ৮৭৫টি গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেলে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আগামী ১১ জুন, ২০২৪ খ্রি. তারিখে সরাসরি গণভবন প্রাপ্ত থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প, কালীগঞ্জ, লালমনিরহাট প্রান্তের সাথে যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। ৫ম পর্যায়ের মোট ৮৭৫টি গৃহ, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ ভূমিসহ গৃহ উপহার প্রদান করবেন। নির্মিত ঘরসমূহে দুইটি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার রয়েছে। এছাড়াও উপকারভোগী পরিবারের জন্য বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক পরিবারকে সরকারি খরচে জমির দলিল নিবন্ধন ও নামজারী করে দেয়া হয়েছে। ১১ জুন, ২০২৪ খ্রি. তারিখ উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারী কপি হস্তান্তর করা হবে।

    প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অনন্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলা, সধারন সম্পাদক তিতাস আলম, রিপোটার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, নিয়াজ আহমেদ সিপন, হাসমত উল্লাহ, সহ আরো অনেকে।

    হাসমত উল্লাহ।

  • উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন 

    উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন 

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন সকাল ১০ টায় হেল্প ডেক্স,রেলি ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে হেল্প ডেক্স এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

     উদ্বোধন শেষে একটা রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ে শেষ হয়।পরে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি )হাসনাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ।সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্র্য  বিমোচন কর্মকর্তা শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা কানুনগো মোঃ রুহুল আমিন,  ইউনিয়ন ভূমি অফিসের তসিলদার সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 

     আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ভূমি অফিসে সকল কর্মকর্তা কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, তিনি আরো বলেন, ভূমি অফিসের কর্মকর্তারা যদি অমনোযোগী হয় অথবা বিশেষ সুবিধার মাধ্যমে একটা ভুল সিদ্ধান্ত দেন তাহলে তার মাসুল ভূমির সেবা গ্রহীতাকে বছরের পর বছর দিতে হবে।তাই তিনি ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। তিনি বলেন সরকার  ভূমি সেবা কে স্মার্টনেস করার ফলে  ঘরে বসেই জমির মিউটিশন রেকর্ড আবেদন ও ডি,সি,আর এর টাকা মোবাইলে জমাদানের মাধ্যমে ঘরে বসেই সেবা নেওয়া সম্ভব । এমনকি ভূমি উন্নয়ন কর, জমির পর্চা অথবা সার্টিফাই পর্চার কপি  ঘরে বসে  তুলতে পারবেন। কোন দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি ভূমি অফিসে এসে সেবা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন এখন জমির মিউটিশন করতে খরচ হবে মাত্র ১১ শত ৭০ টাকা । ভূমি সেবা সপ্তাহে এবারের প্রতিপাদ্য বিষয়ক হচ্ছে স্মার্ট ভূমি সেবা , স্মার্ট নাগরিক।

  • সুজানগরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    সুজানগরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ‘স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ । উপজেলা ভূমি অফিস চত্বরে শনিবার সকালে ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও মাঝে মাঝে শোনা যায়। এ থেকে পরিত্রাণের জন্য সকলকে ই-সেবা গ্রহণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, ভূমি সেবা এখন ডিজিটালাইজড। ০৮ জুন থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহটি চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। আগামী ৭ দিন ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর এবং ‘১৬১২২’ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে। এছাড়া রেজিস্ট্রশন- মিউটেশন আন্তঃসংযোগ,স্মার্ট ভূমি নকশা,স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ,মর্টগেজ তথ্য যাচাই এবং স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমি সেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে এই ভূমি সেবা সপ্তাহে। এছাড়া ভূমি সেবা সপ্তাহকালীন সেবাবুথ স্থাপনের মাধ্যমে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমি সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের চিনাখড়া গোরস্থান থেকে কঙ্কাল চুরি

    সুজানগরের চিনাখড়া গোরস্থান থেকে কঙ্কাল চুরি

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় গোরস্থান থেকে এক রাতে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ চোরের দল শুক্রবার রাতে কোন এক সময় ওই কবরস্থানের ৫টি পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। শরিফুল ইসলাম নামে স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, শনিবার সকালে কবরস্থানের লতাপাতা পরিষ্কার করতে গিয়ে শ্রমিকেরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদেরকে খবর দেয়। পরে লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। সেগুলোতে কোন মরদেহ ও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। দুলাই ইউপি চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তিনি কঙ্কাল চুরির খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিষয়টির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।