ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সিডিল পাচারের সময় দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মুল্যের ৪৪৮ বোতল ফেন্সিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে।
Blog
-

ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেন্সিডিল গ্রেফতার দুই
-

“এমপি আনার হত্যাকান্ডে ঝিনাইদহের গ্যাস বাবুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে”
আতিকুর রহামান,
ঝিনাইদহ প্রতিনিধি
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু তিনি ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি। ডিবির ভাষ্য, কিছু তথ্যের ভিত্তিতে বাবুকে আটক করা হয়। জানা যায়, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ থেকে আটক করা হয় বাবুকে। এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে হত্যাকান্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শিমুল ভূঁইয়া ও বাবুর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্যাস বাবু ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন। ওই জিডিতে তিনটি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন বাবু। এর একটি আইফোন, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন। জিডি করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় বাসা থেকে আটক করা হয় বাবুকে। হত্যাকান্ডের পর শাহীনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর। হয়েছে এসএমএস লেনদেন। একসঙ্গে বৈঠকেও বসেছেন। উঠে এসেছে শাহীনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়ও। শিমুল ভূঁইয়া, বাবু এবং শাহীনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাবুকে আটকের পর তার বড় ভাই কাজী গিয়াস আহমেদ গনমাধ্যমকর্মীদের কাছে বলেছিলেন, চরমপন্থী সংগঠন জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান ডা. মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডা. টুটুল। টুটুল শাহীনের আপন চাচাতো ভাই। সেই সূত্রে শিমুল, শাহীন উভয়ই আমাদের আত্মীয়। -

শৈলকুপায় আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা পুলিশসহ আহত ৩০
ঝিনাইদহ প্রতিনিধি
মোস্তাক শিকাদার নামে এক আ’লীগ নেতাকে ছাড়িয়ে নিতে রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকুপ থানায় হামলা করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েক’শ সমর্থক জোটবদ্ধ হয়ে থানার প্রধান ফটক দিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে এবং আতর্কিত ভাবে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় হামলাকারীর সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ বাঁধে। ১০ মিনিটের রক্তক্ষয়ী সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে পুলিশ বনস্টেবল সোহান হোসেন, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও তরিকুল ইসলাম গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে। এদিকে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে আনুমানিক ২০/২৫ জন হামলাকারী আহত হন। আহতদের মধ্যে হাসানুজ্জামান, সাত্তার শিকদার, সাইফুদ্দীন, সোনা মিয়া, জালাল উদ্দীন, আব্দুল ওহাব, ইমরান, ফারুক হোসেন, তুহিন, নাফিজ, সালামত, ইমন, এস এম রিয়াজুল, মুইম, জান্নাত হোসেন, আসাদুজ্জামান, ইমন শিকদার, ফিরোজ শিকদার, আলী আকবর, বায়োজিদ হোসেন. আজগার মন্ডল ও হারুন শিকদারের নাম পাওয়া গেছে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা সবাই নবনির্বাচিত শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মাস্তফা আরিফ রেজা মননু ও সংসদের উপ-নির্বাচনে বিজয়ী নায়েব আলী জোয়ারদার এমপির সমর্থক। শৈলকুপা থানা পুলিশ সুত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক শিকাদারকে আজ (৯ জুন) রোববার দুপুরে ধাওড়া থেকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর কিছুক্ষন পরই মোস্তাক শিকদারের কয়েক’শ সমর্থক তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শৈলকুপা উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুর রহমান রিংকু অভিযোগ করেন, পুলিশ তাদের উপর বেআইনী ও অন্যায়ভাবে হামলা করেছে। পুলিশের গুলিতে ৩০/৩৫ জন আহত হওয়ার দাবীও করেন তিনি। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া জানান, এজাহার নামীয় আসামী মোস্তাক শিকদারকে রোববার দুপুরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরপরই আসামীর পক্ষে কয়ে’শ উৎশৃংখল জনতা তাকে ছাড়িয়ে নিতে জোটবদ্ধ ভাবে থানায় হামলা চালায়। এ সময় তারা থানার প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের বাঁধা দিলে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিজেদের জানমাল ও সরকারী সম্পদ রক্ষায় বাধ্য হয়ে সটগানের গুলি ছোড়ে। তবে পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি। এদিকে গত শুক্রবার স্থানীয় এমপি নায়েব আলী জোয়ারদার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মননুর উপস্থিতিতে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আযম থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরীকে গলায় গামচা পেঁচিয়ে থানা থেকে বিতাড়ন করার হুমকী দেন। তার এই হুমকীর দুইদিন পর থানায় এই হামলার ঘটনা ঘটলো। এ ব্যাপারে শৈলকুপার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলীর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শৈলকুপার বেশির ভাগ নেতার এ ঘটনার পর থেকে বন্ধ পাওয়া যায়। ফলে স্থানীয় আ’লীগ নেতাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।আতিকুর রহমান
ঝিনাইদহ। -

নড়াইলে ডাঃ ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের শুভ উদ্বোধন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডাঃ ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের শুভ উদ্বোধন। নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী উদযাপন। ১৪৩১ বঙ্গাব্দ দিনব্যাপী নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের পৈত্রিক ভিটায় প্রথম বারের মতো জাঁকজমকভাবে প্রখ্যাত ঔপন্যাসিক ডাঃ নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। সময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী’র সাথে ডাঃ নীহাররঞ্জন গুপ্তের নামকরণে সড়কের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে ঔপন্যাসিক ডাঃ নীহাররঞ্জন গুপ্তের জীবন আদর্শ তুলে ধরেন। এ সময় কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা; এসএম আকরাম শাহিদ, সমন্বয়ক, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশন, নড়াইল ও সাধারণ সম্পাদক, নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদ; সুজন রহমান, সাধারণ সম্পাদক, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশন, নড়াইলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -

তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নে খাস জমি জবর দখল করার পাঁয়তারার অভিযোগ
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় চিরস্থায়ী বন্দোবস্তকৃত খাস জমি জবরদখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। উপজেলার দেবনগড় ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পূণরায় গত সোমবার (৩ জুন) আদালত থেকে বাড়িতে ফিরেই তেঁতুলিয়া থানার এফআইআর ১২ ও জিআর ২০১ নং মামলার আসামী আবুল হোসেন গংরা খাস জমি দখলে অবস্থান নেন। পরে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে আবুল হোসেনরা বাড়িতে ফিরে আসেন।
জানা যায়, উপজেলার ঝারবাড়ী মৌজার জে.এল নং ৩১ এর খাস খতিয়ান ১ হতে ব্রহ্মতোল গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে হাইবুল হক ও তার স্ত্রী আলতাফুন বেগম গত ২০০৯ ইং সনের এপ্রিল মাসের ২২ তারিখে ১১০৯ নং বন্দোবস্ত দলিলমূলে এস.এ ৪১৯১ নং দাগে ৩০শতক, এস.এ ৪২৪৯ নং দাগে ১০শতক, এস.এ ৪২৯১ নং দাগে ২০শতক, এস.এ ৪৩৭৮ নং দাগে ১০শতক, এস.এ ৪৩৭৭ নং দাগে ০৮শতক, এস.এ ৪৩৮২ নং দাগে ০৯শতক, এস.এ ৪৪৮৫ নং দাগে ০৫শতক এবং এস.এ ৪৭৩৬ নং দাগে ০৭শতক মোট ৮ দাগে ৯৯শতক জমি তাদের নিজ নামে ৭৭৮নং খারিজ খতিয়ান খোলার পর বর্তমান বিএস জরিপে খসড়া প্রকাশনা (ডিপি) খতিয়ান প্রস্তুত করে নেন।
বর্ণিত বন্দোবন্ত খাস জমির শর্তাবলী পূরণ সাপেক্ষে হাইবুল হক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সাম্প্রতিক ৬/৭মাস আগে একই গ্রামের মৃত বাজারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন গংরা হাইবুল হকের বন্দোবন্তকৃত জমি জবর দখলের পাঁয়তারা শুরু করেন। এতে হাইবুল হক মারপিটের হুমকির ভয়ভীতিতে থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর একপর্যায় মারপিটের ঘটনা ঘটলে উভয়পক্ষের মধ্যে ফৌজদারী মামলা হয়। অসহায় গরীব হাইবুল হক উপায়ন্তর খুঁজে না পেয়ে উপজেলা সহকারী কমিশনারের স্মরণাপন্ন হোন। হাইবুল হক বাদী হয়ে চলতি বছরের জানুয়ারি মাসের ৯ ও ১৮ তারিখে আবুল হোসেনসহ ৫জনের বিরুদ্ধে খাস জমি চাষাবাদে বাধাগ্রস্থ এবং খারিজ বাতিলের দুটি পৃথক আবেদন করেন।আরোও জানা যায়, উপজেলা সহকারী কমিশার (ভূমি) এর আবেদনের শুনানীর নোটিশ পাওয়ার পরেও বিবাদী আবুল হোসেন গংরা শুনানীতে উপস্থিত হচ্ছেননা।
হাইবুল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে বন্দোবন্তকৃত খাস জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ আবুল হোসেন গংরা তার জমি জবর দখল করার পাঁয়তার শুরু করছেন। তাদের বন্দোবস্তকৃত খাস জমিগুলোতে গেলেই গোটা পরিবারকে তাঁরা(আবুল হোসেনগংরা) মেরে ফেলবে আশঙ্কায় রয়েছেন। তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ওই জমি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। অথচ আবুল হোসেন গংরা তাদের সরকারের কাছ থেকে নেওয়া জমিগুলো ফেলে রেখেছে। তিনি এ বিষয়ে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।
এদিকে আবুল হোসেন বলেন, ওই জমিগুলো তাদের। তারা সরকারের ওপর মামলা করে জমির রায় নিয়েছেন। এই জমি সরকার নিতে পারবেনা। হাইবুলকে মারপিট ও মামলার বিষয়ে জিজ্ঞাসায় তিনি বলেন, সে কোন মামলা করেন নাই উল্টো হাইবুলকে দোষারোপ করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, উভয়পক্ষকে গ্রাম আদালতে ডাকা হলে কেউ কারো কথা মেনে না নেওয়ায় সালিশ করা সম্ভব হয়নি।
খাস জমি ও দখল বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল গণির সঙ্গে কথা হলে তিনি বলেন, এসিল্যান্ড মহোদয়ের পত্র প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানতে ও দেখতে পান অভিযোগে বর্ণিত জমি হাইবুল হক দখলে আছেন এবং জমিগুলো ১নং খতিয়ানের। বিবাদীপক্ষ আবুল হোসেন গংরা তাকে (হাইবুলকে) বাধা প্রদান করে আসছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান বলেন, ‘তিনি বিবাদীপক্ষকে একাধিকবার নোটিশ করলে বিবাদীপক্ষরা উপস্থিত হচ্ছেননা, তাদের কি কাগজপত্র রয়েছে দেখতে শেষ বারের মতো নোটিশের শুনানী আগামী ১০ জুন ধার্য্য করা হয়েছে। যদি সেদিন তাঁরা (বিবাদীপক্ষরা) উপস্থিত না হোন একতরফা আদেশ দিয়ে ব্যবস্থা গ্রহন করবেন জানানো হয়েছে।
মুহম্মদ তরিকুল ইসলাম।
-

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল ডিবি পুলিশের অভিযানে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও মোঃ বোরহান শেখ (৩৫) নামের দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে ও মোঃ বোরহান শেখ (৩৫) লোহাগড়া থানার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (৮ জুন) রাতে দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন খলিশাখালি সাকিনস্থ ইমরান মাস্টারের বসতবাড়ির উঠান হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিঃ) সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও মোঃ বোরহান শেখ (৩৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। -

তানোর পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে সুজন
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোর পৌরসভায় বইছে নির্বাচনের আগাম হাওয়া জমে উঠেছে আলোচনা। তবে তাকে আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র মেয়র পদ ঘিরেই আবর্তিত হচ্ছে। ইতমধ্যে মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ব্যব্য প্রার্থীরা মানবিক ও খাদ্য সহায়তা বিতরণ, এলাকার উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ে আর্থিক অনুদান প্রদান, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের দৃস্টি আকর্ষণ এবং আলোচনায় আশার চেস্টা করছে।এদিকে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন আর্দশিক, তরুণ নেতৃত্ব, প্রথম শ্রেণীর ব্যবসায়ী, বিশিস্ট সমাজ সেবক ও তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন।
জানা গেছে, মেয়র নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক,পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বগুন ইত্যাদি প্রয়োজন সুজন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। তিনি এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে যোজন-যোজন দুরুত্বে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হলে তাঁর বিজয় প্রায় নিশ্চিত।
জানা গেছে,তানোর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে শুধুমাত্র দুর্বল প্রার্থীর কারণে মেয়র পদে আওয়ামী লীগ বার বার পরাজিত হয়েছে।তবে আগামি নির্বাচনে সুজনকে দিয়ে তারা সেই দুঃখ ঘোচাতে চাই।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত তানোর পৌরসভা সৃস্টির পর আগামি নির্বাচনে প্রথমবারের মতো উচ্চ বিত্তশীল ও সমৃদ্ধ পরিবার থেকে সবার কাছে গ্রহণযোগ্য, আর্দশিক, তরুণ ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন প্রার্থী দিতে চলেছে আওয়ামী লীগ। সবাই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। সুজন যদি প্রার্থী হয় তাহলে
তানোর পৌরসভার ইতিহাসে কোনো রাজনৈতিক দলই এর আগে সুজনের মতো যোগ্য প্রার্থী দিতে পারেনি। তানোর পৌরসভার মতো জায়গা থেকে সুজনদের নেবার কিছু নাই,তবে দেবার অনেক কিছুই আছে ইতমধ্যে তিনি তার কাজের মধ্য দিয়ে সেটার বাস্তবায়ন ও পৌরবাসির মধ্যে নিজস্ব জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে তাহলে সুজন মেয়র নির্বাচন করতে চাই কেন ? কারণ রাজনীতি করে মানুষের জন্য ভাল কিছু করতে গেলে একটা জায়গা বা চেয়ার প্রয়োজন সেই জায়গা করতেই সুজনের নির্বাচনে আশা। এর বাইরে অন্যকিছু নাই। সুজনের রাজনৈতিক কর্মকান্ড ও অবস্থানের সঙ্গে অন্যদের অবস্থান বিশ্লেষণ করলেই বিষয়টি সকলের কাছে পরিস্কার হয়ে যাবে এর জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হবার প্রয়োজন নাই। সুজন মেয়র নির্বাচিত হয়ে তানোরের মানুষের জন্য ইতিবাচক এমন কিছু করে যেতে চাই যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃস্টান্ত হয়ে থাকবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, এসব বিবেচনায়
সুজনকে নৌকা প্রতিক দেয়া হলে তার বিজয় প্রায় নিশ্চিত। পৌরসভার মধ্যান্চল থেকে প্রার্থী হবার দৌড়ে তিনিই একমাত্র নেতা, ফলে নির্বাচনের মাঠে অন্যদের থেকে তার সুবিধাও অনেক বেশী, সকলেই তাকে শক্ত প্রার্থী বিবেচনা করছে।
অন্যদিকে করোনা দুর্যোগে ঈদের আগে ও ঈদ পরবর্তী সময়ে তানোর পৌরসভার বর্তমান মেয়র ইমরুল হক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের দৃশ্যমান তেমন কোনো কর্মসুচি না থাকায় তাদের নিয়ে সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে, দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। পৌরবাসী এসব বিবেচনায় সুজন আগামিতে মেয়র হচ্ছে এমনটাই মনে করছেন।# -

স্ত্রী ধ*র্ষনের প্রতিশোধ নিতেই শাহাজান কবিরাজকে হ*ত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে চাঞ্চল্যকর শাহাজান কবিরাজ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রধান আসামী রাজুকে মহেশপুরের খালিশপুর বাজার থেকে গ্রেফতারের পর এই হত্যার রহস্য উন্মোচিত হলো। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার দুপুরে এ খবর নিশ্চিত করে। ওসি মাহবুবুর রহমান কাজল আরো জানান, স্ত্রী ধর্ষণের প্রতিশোধ নিতে শাহজাহান আলী কবিরাজকে গলা কেটে হত্যা করেন রাজু নামে এক যুবক। রাজু যশোরের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। এ ঘটনায় আসামী রাজু ঝিনাইদহ সিনিয়র জুড়িশিয়ান ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে গত বৃহস্পতিবার স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দিতে আসামী রাজু বলেন, “তিনি পেশায় একজন দিনমজুর। কবিরাজ হওয়ার সুবাদে শাহজাহান আলীকে তিনি দাদু বলে ডাকতেন। ভালো সম্পর্ক থাকায় মহেশপুরের বামনগাছার বেলেমাঠ গ্রামে শাহাজানের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। গত ৮ মে স্ত্রীকে নিয়ে শাহজাহান কবিরাজের বাড়িতে যায়। সেখানে ২/৩ দিন থাকার পর চলে আসতে চাইলে দাদু বলেন তোর দাদী তো অসুস্থ। তোর বউকে কয়েক দিনের জন্য রেখে যা। আমার রান্না বান্না করে খাওয়াবে। দাদুর কথা অনুযায়ী আমি স্ত্রী ও তিন বছরের বাচ্চাকে তার কাছে রেখে ঢাকায় চলে আসি”। ম্যাজিষ্ট্রেটের আদালতে আসামী রাজু আরো বলেন, “গত ১৫ মে রাত ১০ টার দিকে আমার স্ত্রীকে ফোন করি। কিন্তু সে ফোন রিসিভ করননি। এরপর দাদু শাহজানকে ফোন করি। তিনিও ফোন রিসিভ করননি। ঘটনারদিন রাত প্রায় ৩টার দিকে স্ত্রীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেই হাউমাউ করে কাঁদতে থাকেন। কি হয়েছে জিজ্ঞাসা করলে স্ত্রী জানায় দাদু তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে”। “পরে দিন ১৬ মে স্ত্রী বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঢাকা থেকে রাজু বাড়ি ফিরে মামলা করতে চাইলে স্ত্রী নিষেধ করে বলেন, মামলা করলে মান সম্মান যাবে। ২৮ মে (বুধবার) রাতে চাচাতো ভাই রাসেলকে সাথে নিয়ে রাজু দাদু শাহাজানের বাড়িতে হাজির হয় এবং রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত আড়াইটার দিকে দাদুর ঘরে থাকা ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে আসি”। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যা মামলার প্রধান আসামী রাজুকে বুধবার সন্ধ্যার একটু আগে খালিশপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। আটক করা হয়। বৃহস্পতিবার (৬মে) দুপুরে সিনিয়র জুড়িশিয়ান ম্যাজিস্ট্রেড রিয়াদ হাসানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে আসামী রাজু শাহাজাহান ফকিরকে গলা কেটে হত্যার ঘটনা স্বীকার করে। উল্লেখ্যঃ গত ২৮ মে গভীর রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বামনগাছার বেলেমাঠ পাড়ার শাহজাহান আলী কবিরাজকে (৬৫) নিজ বাড়ীতে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র মেয়ে রাফিজা খাতুন বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।আতিকুর রহমান
ঝিনাইদহ। -

তানোরে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। এদিন র্যালিটি তানোর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর ভূমি অফিসে গিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, গত ৮ জুন শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)
(চলতি দাযিত্ব) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলঘরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) এটিএম কাওসার আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দুকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, বাঁধাইড় ইউপি চেযারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী,
তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু। আরো উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলী, নাজির ফিরোজ কবির, অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর আরিফুর রহমান শিশির, ইউনিয়ন ভূমি উপ-,সহকারী কর্মকর্তা রাবিউল ইসলাম, ইমান আলী, কাওসার আলীপ্রমুখ। অনুষ্ঠানের সভাপতির ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর এ সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে ই-সেবা গ্রহন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ দিতে হলে সবাইকে স্মার্ট হতে হবে। তিনি আরও বলেন, তবেই একটা সময় ভূমি অফিস হবে দুর্নামমুক্ত।
অন্যদিকে একইদিন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (এসওডি) সদস্যদের নিয়ে জরুরি ‘সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এটিএম কাওসার আলীর সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যুগ্ন-সচিব আব্দুল্লাহ আল-মামুন। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও পরিত্রাণের উপায় তুলে ধরে আলোচনা করা হয়।# -

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গত ৯ জুন উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর খাল পাড়ে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আপেল (১৫)। সে কলমা ইউনিয়নের (ইউপি) গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক আপেল মানুষিক ভারসাম্যহীন। গত রোববার দুপুরে মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লার খাল পাড়ের গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। স্থানীয়রা আপেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#