Blog

  • বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এ জাতীয় পর্যায়ে যাচ্ছেন বেতাগীর রাব্বি,মুন্না ও সিফাত

    বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এ জাতীয় পর্যায়ে যাচ্ছেন বেতাগীর রাব্বি,মুন্না ও সিফাত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ও বুধবার ( ১১ ও ১২ই জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স আগারগাঁও ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ৮ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৬৪ জেলা থেকে তিন ক্যাটাগরিতে (জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপ) ক্ষুদে বিজ্ঞানীরা আংশগ্রহন করবে ।

    বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্থানীয় বিজ্ঞানমনস্ক তরুণদের ক্লাব সাইন্স সোসাইটি বেতাগী বিশেষ গ্রুপে উপজেলা ও জেলা পর্যায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

    সাইন্স সোসাইটি বেতাগীর হয়ে জাতীয় পর্যায় আংশগ্রহন করবে সংগঠনের আহ্বায়ক মোঃ রাব্বি (২০), সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম মুন্না (১৯),সদস্য মোঃ সিফাত (১৮)।

    ক্ষুদে বিজ্ঞানী মোঃ রাব্বি ও মোঃ খাইরুল ইসলাম মুন্না তাদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে বলেন, স্মার্ট হাইওয়ে এন্ড কার ট্রাকিং ডিভাইস, হাইড্রোলিক পদ্ধতিতে হাইওয়ে আপ ডাউন করে জ্যাম নিরষন ও গাড়ি রং ও নাম্বার প্লেট স্কানিং করে বৈধতা নির্নয় এবং শেখ রাসেল তাপ ও বিদ্যুৎ কেন্দ্র, তাপ শক্তি ব্যবহার করে ৫ মেগা ওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করা হয়।

    সাইন্স সোসাইটি বরগুনার সভাপতি আকিল আহমেদ জানান, আমাদের সংগঠন এর হয়ে জাতীয় পর্যায় প্রতিযোগীতা করছে বেতাগী শাখা। আমরা আনন্দিত এবং তাদের সফলতা কামনা করছি। এভাবেই এগিয়ে যাবে বিজ্ঞান এবং তৈরি করবে বিজ্ঞানমনস্ক তরুণ।

    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এভাবেই বিজ্ঞান চর্চায় এগিয়ে থাকবে বেতাগী।আমাদের পক্ষ থেকে আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছি। আমরা সব সময় এর সাথে আছি।

    বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, তারা জাতীয় পর্যায়ে গিয়েছে এটা আমাদের জন্য গৌরবের। ভালো ফলাফল নিয়ে আমাদের মাঝে আসবে এই প্রত্যাশা করছি এবং বরগুনা জেলাকে এগিয়ে নিয়ে যাবে এটা আশা করছি। আমাদের পক্ষে থেকে সার্বিক সহযোগী অব্যাহত থাকবে।

  • এবতেদায়ি শাখায় শিক্ষক ৪ ও শিক্ষার্থী নেই

    এবতেদায়ি শাখায় শিক্ষক ৪ ও শিক্ষার্থী নেই

     মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    পঞ্চগড়ের বোদা উপজেলার মুসলিমপুর দাখিল মাদ্রাসার এবতেদায়ি শাখায় চার জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী উপস্থিতি একেবারে শূন্য। ফলে পাঠদান বন্ধ রয়েছে। তালাবদ্ধ থাকছে শ্রেণিকক্ষগুলোও। স্থানীয়রা বলছেন, শিক্ষার মান ভালো না হওয়ায় মাদ্রাসাটিতে শিক্ষার্থী আসছে না।

    ঘড়িতে রোববার (৯ জুন) দুপুর ১২ টা। মাদ্রাসার অফিসকক্ষে কয়েকজন শিক্ষক-কর্মচারী বসে আছেন। ২-৩ জন ছিলেন দাখিল স্তরের পাঠদানে। তখনও বন্ধ এবতেদায়ি শাখার শ্রেণি কক্ষগুলো। সংবাদকর্মীদের দেখে তড়িঘড়ি করে কক্ষের তালা খোলা হয়। তবে কক্ষের ভেতরে বেঞ্চ ও টেবিল নেই। চোখে পড়েনি ব্লাক বোর্ড। কক্ষের ভেতরের অবস্থা একেবারে বেহাল।

    বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর দাখিল মাদ্রাসায় গেলে এমন চিত্র দেখা যায়। এ দিন পুরো মাদ্রাসার উপস্থিতি ছিল মাত্র ২৫ জন শিক্ষার্থী। ২৫ জনই দাখিল স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির। 

    এবতেদায়ি শাখায় কোনো শিক্ষার্থী না এলেও হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হচ্ছে ঠিকই। শিক্ষার্থী শূণ্য মাদ্রাসার হাজিরা খাতায় গড় উপস্থিতি ৭০ শতাংশের বেশি। 

    জানতে চাইলে মাদ্রাসার এবতেদায়ি শাখার প্রধান আশরাফুল ইসলাম বলেন, বর্তমান কৃষি কাজের মৌসুম এ জন্য শিক্ষার্থীরা আসছে না। আর আশপাশে অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোতে উপবৃত্তি সুবিধা থাকায় শিক্ষার্থীরা সেদিকে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে, কিছু দিন ধরে কম আসছে। তবে হাজিরা খাতায় উপস্থিতির বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।

    খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসার এবতেদায়ি শাখায় শিক্ষার্থী নেই। হাজিরা খাতায় যাদের নাম রয়েছে, তাদের অনেকে অন্যত্র পড়াশোনা করছে। মাদ্রাসা থেকে এ বছর ২৪ জন দাখিল পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে মাত্র ১১ জন। মাদ্রাসায় শিক্ষার মান খারাপ হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা এখানে আসতে অনাগ্রহী। শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করতে কোনো উদ্যোগও নেই শিক্ষকদের। ফলে পাঠদান ছাড়াই এবতেদায়ি শাখার চার জন শিক্ষক বেতনভাতা তুলছেন। পাচ্ছেন সব সুযোগ সুবিধা।

    মাদ্রাসার সহ-সুপার সামছুল আলম পাঠদান করছিলেন দাখিল স্তরের একটি শ্রেণিতে। এবতেদায়ি শাখার এমন বেহাল অবস্থা কেন জানতে চাইলে সবকিছু ঠিকঠাক আছে দাবি করেন। তিনি বলেন, তাদের ছুটি হয়ে গেছে, এজন্য কোনো শিক্ষার্থী নেই। পরে বলেন, মাদ্রাসার সুপার সাহেব ট্রেনিংয়ে আছেন। দুই দিন পরে আসবেন। উনার সঙ্গে কথা বলবেন।

    মাদ্রাসার সুপার মকবুল হোসেন মুঠোফোনে বলেন, শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করতে তাদের চেষ্টা অব্যাহত আছে।

    বোদা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেশ বলেন, মুসলিমপুর দাখিল মাদ্রাসার এবতেদায়ি শাখায় শিক্ষার্থী না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।

    বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, শিক্ষার্থী ছাড়া প্রতিষ্ঠান তারা (শিক্ষকরা) কীভাবে চালাচ্ছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে রিপোর্ট করা হবে।

  • উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ জুন সোমবার সকাল ১১ টায় শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক আসলাম হোসেন শেখ, উপজেলা মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালেয়র সহকারী শিক্ষক মোঃ নাঈম হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশ্রাফ আলী রাঢ়ী,ইউপি সদস্য হানিফ হাওলাদার, সমাজসেবক মোখলেস হাওলাদার প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল সহ নিষিদ্ধ সকল প্রকার জাল ক্রয় বিক্রয় ব্যবহার সম্পর্কে জেলেদেরকে সতর্ক করতে হবে।তিনি আরো বলেন এখন যদি আমরা দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে পুকুর ভরা মাছ এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গল্পের মত মনে হবে। তাই দেরি না করে আমরা সবাই মিলে দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণের জন্য জেলেসহ সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • ধামইরহাটে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

    ধামইরহাটে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জুন দিন ব্যাপী উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ৪ টি গ্রুপে ধুমপান মুক্ত দেশ গড়তে গ্রুপ ভিত্তিক পরামর্শ প্রদান করেন। এতে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ জেসমিন আক্তার, উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আল জুবায়ের, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ধীমান দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন প্রমুখ। কর্মশালায় ধুমপান ও তামাকের ব্যবহার রোধে চারটি গ্রুপের পরামর্শ ঢাকায় প্রেরন করা হবে বলে ইউএনও আসমা খাতুন জানান।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  • শার্শার মাদ্রাসা শিক্ষার্থী তাজমিরের হাত পা ধরে ছুড়ে ফেলা হয় নিচে, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

    শার্শার মাদ্রাসা শিক্ষার্থী তাজমিরের হাত পা ধরে ছুড়ে ফেলা হয় নিচে, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগা দারুচ্ছালাম হাফেজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার শিশু শিক্ষার্থী তাজমির মাহমুদ নয়ন (১২) দুর্ঘটনায় মারা যাননি। তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছিলো। এবং নির্যাতনের কারণেই তার মৃত্যু ঘটে। তাজমির মৃত্যুর আগে সব কথা তার মায়ের কাছে বলে গিয়েছিলো এমনটি দাবী তুলেছেন তাজমি রের পরিবার। নির্যাতনের একমাস পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    তাজমির মাহমুদ নয়ন শার্শা উপজেলার বেনাপোল বৃত্তিআঁচড়া গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে।

    তাজমিরের স্বজনেরা জানান, গোগা দারুচ্ছালাম হাফেজিয়া মাদ্রাসার ধান সংগ্রহ কালে হরিশ্চন্দ্র পুর গ্রামে সহপাটিদের সাথে তার ঝামেলা হয়। এতে তাজমিরকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। এর জেরে গত ৮ ই মে রাতে আরিফুল, ইয়ানুর ও মহিম তাজমিরের ওপর নির্যাতন করে। রাতে ইয়ানুর তাজমিরের পা ধরে রাখে এবং মহিম তাজমিরের গলায় তার জড়িয়ে ফাঁস লাগায়। তাজমিরের নাক মুখ দিয়ে রক্ত বেরুতে দেখে ঘাতকরা তাজমিরকে দোতালার ওপর থেকে নিচে ফেলে দেয়। এবং প্রচার করতে থাকে তাজমির পাইপ বেয়ে ৩ তলায় উঠতে যেয়ে নিচে পড়ে যায়। তাজমির ঘটনাটি তার শিক্ষকদের সাথে বলতে চাইলে তারা বলেন তুমি সুস্থ্য হলে সব শুনবো। একথা শিক্ষকরা আর শোনেননি।

    পরের দিন তাজমিরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।অবশেষে ৩রা জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ব্যাপারে ৪ ঠা জুন শার্শা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    পরিবারের অভিযোগ তার নির্যাতনের পর মাদ্রাসায় থাকা বাক্স ভাংচুর করা হয়। তাজমির মৃত্যুর আগে তার নির্যাতনের কথা পরিবারের কাছে জানিয়ে বিচার দাবী করেছে বলে জানান স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন নিহতের পরিবার। পিতা মাতা ও স্বজনেরা প্রকৃত ঘটনা বের করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

    এবিষয়ে মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও অধ্যাক্ষ আব্দুল মজিদ প্রকৃত ঘটনা আড়াল করেন। তারা বলেন মাদ্রাসার দড়িতে গলায় ফাঁস লেগে সে আহত হয়েছে। তাজমির মৃত্যুর আগে তার শিক্ষকদের সাথে কিছু বলে যেতে চেয়েছিলো। কিন্তু তারা নানা অজুহাত দেখিয়ে তাজমিরের বিষয়ে কোনো খোজ খবর নেননি।

    এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হযেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের পোষ্ট মটাম করা হয়েছে। রিপোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কেহ দোষী হলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

  • পুঠিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরি

    পুঠিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরি

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ: পুঠিয়ার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে পুঠিয়া সদরের মকসেদ মাকের্টের সামনে এ চুরির ঘটনাটি ঘটে। জানাগেছে, সোমাবার দুপুরের উক্ত ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান তার ব্যবহৃত লাল রংঙের হিরো ইসপ্লিলিন্ডার১০০ সিসি নং ঢাকা মেট্রোহ-৩৭৮১২২ মোটরসাইকেলটি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে রেখে মার্কেটের দোতালায় ব্যাংকে প্রবেশ করে। সেই সুযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে ব্যাংকের কাজ শেষে করে মোটরসাইকেলের মালিক মোস্তাফিজুর বাহিরে বের হয়ে মোটরসাইকেরটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যে সময় মোটরসাইকেলটি চুরি হয় সে সময় বিদ্যুৎ ছিলোনা। চালক চোর বিদ্যুৎ না থাকার সময় চুরি করায় সিসি ক্যামেরায় চুরি ঘটনাটি দেখা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান। 

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী।

  • তারাকান্দায় ছিড়া টাকা নিয়ে খু*নের ঘটনায় সবাই কে সতর্ক থাকার আহ্বান-ওসি ওয়াজেদ আলী

    তারাকান্দায় ছিড়া টাকা নিয়ে খু*নের ঘটনায় সবাই কে সতর্ক থাকার আহ্বান-ওসি ওয়াজেদ আলী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মাঝিয়ালি বাজারে ১০ টাকা নোট ছেড়া নিয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।তিনি বলেন-অনেকেই পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন ইস্যু ব্যবহার করে,শত্রুতা করে মামলায় ফাসানো ছাড়াও বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। এই হত্যাকাণ্ড ইস্যু করে কেউ যেনো কোন ক্রমেই কাউকে ফাসানোর চক্রান্ত করতে না পারে সেদিকে সকলে লক্ষ রাখতে অনুরোধ জানান তিনি।

    উপজেলার আলোচিত ঘটনা ১০ টাকা নোট ছেড়া নিয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে ৯জুন রবিবার মাঝিয়ালী বাজারে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এসময় বাদীপক্ষ, বাজার কমিটির সভাপতি সোহরাব মেম্বার,বানিহলা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার, কাকনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউপি মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে ঘটনার সাথে জড়িত মামলার মুল আসামিকে যথাসময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন থানা পুলিশ। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা জামিনে আছে। এসময় ওসি ওয়াজেদ আলী তার বক্তব্যে-জামিনে থাকা বিবাদীপক্ষের সাথে বাদীপক্ষের যেন নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাই কে সচেতন থাকতে থাকারও আহবান জানান।, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী বলেন- যাতে করে তৃতীয় পক্ষ যেন কোন নতুন ইস্যু তৈরি করতে না পারে সেজন্য সবাই কে সতর্ক থাকতে হবে। ঘটিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।

  • সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ

    সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ

    হেলাল শেখঃ মানবতার ফেরিওয়ালা ও আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মোল্লা বাজার হইতে ২০০ গজ উত্তরে দি-রোজ গার্মেন্টস এর পশ্চিমে, মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার ডোর ও একতা সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনারুল ইসলাম (আকাশ) এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা।

    ঢাকার আশুলিয়ার জামগড়ায় মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এবং ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানির ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদের খুশী সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা হিসেবে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ এবং এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • কৃষকদের দাবি বাস্তবায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ শুরু

    কৃষকদের দাবি বাস্তবায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ শুরু

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু করা হয়েছে। রবিবার সকালে গাজনার বিলের ক্যানাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। এ সময় ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বগাজানি এলাকার কৃষক ও জেলা কৃষকলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, কচুরিপানা ঢাকা পড়ায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলেন গাজনার বিলে চাষাবাদকারী কৃষকেরা। কচুরিপানা অপসারণের এ কার্যক্রম শুরু করায় কৃষকেরা অনেক উপকৃত হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, প্রতিবছর ঐতিহ্যবাহী গাজনার বিলের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়ে থাকে। কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছিল চাষাবাদ। কচুরিপানা অপসারণের মাধ্যমে এখন থেকে কৃষকেরা সঠিক সময়ে ও অল্প খরচে পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন করে ঘরে তুলতে পারবে বলে আশা করছি। সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব জানান, নির্বাচনের পূর্বে গাজনার বিলপাড়ের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নির্বাচনে জয়লাভ করলে প্রথম কাজ হবে বিল থেকে কচুরিপানা অপসারণ করে চাষাবাদের উপযোগী করা। নির্বাচনী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং কৃষকদের কল্যাণে কচুরিপানা অপসারণের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহীর চারঘাটে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্ধোধন

    রাজশাহীর চারঘাটে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্ধোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও উপজেলা ভুমিসেবা সপ্তাহ উদ্ধোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    চারঘাট উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

    রবিবার (৯ জুন) বিকেল ৩টায় ভুমি অফিস চত্বরে ৭ দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন চারঘাট উপজেলা ভুমি অফিস।

    চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

    এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল্লাহ আল মাসুম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার, জমা সহকারি জীবননেছা মুক্তি, চারঘাট উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু  সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা গ্রহনকারী সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বতর্মানে ভূমি অফিস জনগনের দৌড়গড়ায় সেবা দানে বদ্ধ পরিকর। এখানে ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মালিকদের নাগরিক নিবন্ধন, মিস কেসের আবেদন গ্রহন, ডিসিআর প্রদান, ভুমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ও পরার্মশ প্রদান করা হয়। এমনকি ডাকযোগে ভূমি সেবা/মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, হট লাইন সেবা পেতে (১৬১২২) এর সম্পর্কে জনসাধারন কে ধারনা প্রদান করা হবে।

    এবিষয়ে নিবার্হী কর্মকর্তা সাইদা খানম বলেন, স্মার্ট ভুমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভুমিসেবা পাচ্ছেন। ভ্রাম্যমান ভূমি সেবা এখন আপনার দ্বারপ্রান্তে সেবায় নিয়োজিত থাকবে। দালালের খপ্পর থেকে বিরত থাকুন, অর্থ লেন-দেন মাধ্যমে ভূমি সেবায় দুরে থাকুন। সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিত করণে ভুমির মালিকগণের প্রতি আহবান জানান তিনি।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।