Blog

  • ২৮ শূন্য পদে আছেন ছয়জন ডাক্তার সংকটে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    ২৮ শূন্য পদে আছেন ছয়জন ডাক্তার সংকটে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা নিতে রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় বহির্বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন ফার্মাসিস্ট। এখানে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার তাই ফার্মাসিস্ট দিয়েই চলছে বহির্বিভাগ। হাসপাতালে জরুরি বিভাগে রোগী আসলেই তাদের পাঠিয়ে দেয়া হয় জেলা সদরসহ অন্য হাসপাতালে।

    জানা যায়, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী এবং জরুরি বিভাগে ৫০ থেকে ১০০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এর মধ্যে ইনডোরে রোগী ভর্তি হোন ৭০ থেকে ৮০ জন। চিকিৎসক সংকটের কারনে বেশির ভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্যত্র পাঠানো হয়। শুধু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে উপজেলায় ১লাখ ৬০ হাজার ৯০ জন মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটির স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে।

    রোগীদের অভিযোগ, এতো বড় হাসপাতালে মাত্র ৬ জন চিকিৎসক থাকলে চিকিৎসা পাব কিভাবে? হাসপাতালে চিকিৎসক সংকট থাকার কারণে তারা চিকিৎসা সেবা থেকে বি ত হচ্ছেন। বাধ্য হয়ে বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে ডাক্তার দেখাতে হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্লিনিকে ডাক্তার দেখানোর মতো সামথ্যও নেই তাদের।

    হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে। এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জনসহ ২৮ জনের পদ রয়েছে। কিন্তু ২৮ জনের স্থলে রয়েছে ৬জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জুনিয়র কনসালটেন্ট (গাইনি) হিসেবে রয়েছেন ডাক্তার আফিফা জিন্নাত আফি ও ডেন্টাল সার্জন ডা.আনোয়ার হোসেন এবং মেডিকেল অফিসার ৩জন এরমধ্যে আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) পদে একজন নিয়োজিত। বর্তমানে আবাসিক মেডিকেল অফিসারসহ মোট ২২ জন চিকিৎসকের পদ শূন্য। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (যৌন ও চর্ম) এবং সহকারী সার্জন (ইএমও), সহকারী সার্জন (প্যাথলজি), সহকারী সার্জন (এনেসথেসিয়া), এমও (হোমিও/আয়ুর্বেদিক) চিকিৎসকের পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। ফলে ২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পাশাপাশি ফার্মাসিস্ট দিয়ে জরুরি বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসাসেবা প্রদান করতে হচ্ছে। জরুরি বিভাগে আসা রোগীদের মধ্যে ২০ থেকে ২৫ জন আন্তঃবিভাগে ভর্তি থাকেন। কিন্তু রোগীদের পর্যাপ্ত বেড না থাকায় অনেক ভর্তি রোগীকে বারান্দার ফ্লোরে থেকে চিকিৎসাসেবা নিতে হয়। অনেক মা ও শিশু রোগীর চিকিৎসাসেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক, এনেসথেশিয়া চিকিৎসক, সার্জারি চিকিৎসক না থাকায় অনেক অন্তঃসত্ত্বা মাকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

    তবে বর্তমানে সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী প গড়ে যোগদানের পর থেকেই এ উপজেলার গর্ভবতী প্রসূতি মাসহ সার্জারি রোগীর মাঝে আশার আলো জ্বালিয়েছে। গত নভেম্বর মাস থেকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত প্রতি মাসে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন এ সিভিল সার্জন।

    হাসপাতালটির বর্তমান চিকিৎসকদের সঙ্গে কথা হলে তারা বলেন, প্রান্তিক এ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক সংকটের কারণে আমাদেরকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও চেষ্টা করে যাচ্ছি রোগীদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিতে। এর মধ্যে একজন চিকিৎসক যোগদান করেছেন। আশা করছি আগামীতে এ সমস্যা থাকবে না।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন বলেন, আমি কয়েকদিন আগে যোগদান করেছি। আমাদের ৫০ শয্যার এ হাসপাতালটিতে বেশিভাগ মেডিকেল অফিসারে পদ সহ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য থাকায় জরুরি ও বহির্বিভাগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। তবে হাসপাতালে মেডিকেল অফিসারের পদায়ন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। তথাপিও সংকটের মধ্যেই আমাদের যা জনবল রয়েছে তা দিয়েই আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে মেডিকেল অফিসার হিসেবে ডা. ফারহান হোসেন হাসপাতালে যোগদান করেছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • নড়াইলে ইজিবাইক কিনে দেওয়ার প্রলোভনে অপহরনের পর হত্যা, ৩ জনের ফাঁসির আদেশ

    নড়াইলে ইজিবাইক কিনে দেওয়ার প্রলোভনে অপহরনের পর হত্যা, ৩ জনের ফাঁসির আদেশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ইজিবাইক কেনার প্রলোভনে পলাশ মোল্যা নামে এক যুবককে অপহরনের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১২ জুন) বেলা ১১ টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এই আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মৃত আবুল খায়ের মোল্যার ছেলে আনারুল মোল্যা, একই উপজেলার মরিচপাশা গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া এবং উপজেলার আড়পাড়া গ্রামের আকুব্বর শিকদারের ছেলে মো.নাজমুল শিকদার। এরমধ্যে আসামী আনারুল মোল্যা ও নাজমুল শিকদার পলাতক রয়েছেন।
    নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন সকালে লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৫) কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আনারুল মোল্যা, জিনারুল ইসলাম এবং মো.নাজমুল শিকদার। তারা ৪০ হাজার টাকায় ইজিবাইক কিনে দেবার প্রলোভন দেখিয়ে পলাশকে অপহরন করে। পরে পুলিশ ২০১৮ সালে ২৬ জুন মাগুরা জেলার সদর থানার ধানখোলা গ্রামের জাহাঙ্গীর এর পাটক্ষেত থেকে শ্বাসরোধ করে হত্যার পর কাঁদামাটি দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ৮ জুলাই পলাশ মোল্যার পরিবার বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এবং ছবি দেখে পলাশ মোল্ল্যার মরদেহ শনাক্ত করে।
    এ ঘটনায় পলাশের ভাই আহাদ আলী বাদী হয়ে লোহাগড়া থানায় প্রথমে হারানোর জিডি এবং পরে অপহরন করে হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী জিনারুল ইসলাম ওরফে তারা মিয়া উপস্থিত ছিলেন। অপর দুই আসামী আনারুল মোল্যা ও নাজমুল শিকদার ইতিপূর্বে জামিনে থেকে পলাতক রয়েছেন।
    এ ব্যাপারে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.এমদাদুল ইসলাম ইমদাদ, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, পলাতক আসামীদের গ্রেফতার পরবর্তী আদালতের রায় কার্যকর হবে, উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে।

  • সুন্দরগঞ্জে অবৈধভাবে গরুর হাট বসাকে কেন্দ্র করে মারামারিতে ৪ পুলিশ আহত

    সুন্দরগঞ্জে অবৈধভাবে গরুর হাট বসাকে কেন্দ্র করে মারামারিতে ৪ পুলিশ আহত

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গরুর হাট বসাকে কেন্দ্র করে মারামারিতে ৪ পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।

    পুলিশ পরিদর্শক( তদন্ত) মিলন কুমার চ্যাটার্জির নিকট থেকে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার মজুমদার হাটে অবৈধ ভাবে গরুর হাট বসানো হয়। এসময় অজ্ঞাত নামা একাধিক ব্যক্তি ৯৯৯ এ ফোন দেয়। যার কারণে চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনা স্থলে চলে যায়। হাট ইজারাদার ও তার লোকজনের সাথে পুলিশ কথা বলতে গেলে হঠাৎ পিছন থেকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলা হয়। তখন পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজন কে আটক করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী, সোলাদানা ও দেলুটী ইউনিয়নের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। আগড়ঘাটাস্থ বেগম শামছুন্নাহার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, দাতা সংস্থার প্রতিনিধি বিকাশ মাহারজান, সংসদ সদস্যের প্রতিনিধি যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শ্রদ্ধা

    পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শ্রদ্ধা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বুধবার সকালে দলীয় নেতাকর্মী ও তাদের কর্মী সমর্থদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন ৩ জনপ্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, আলহাজ¦ শেখ জিয়াদুল ইসলাম, জিএম আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাধন ভদ্র, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, আওয়ামী লীগনেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন, এসএম রেজাউল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, এম বুলবুল আহম্মেদ, এসএম শামছুর রহমান, প্রাণ কৃষ্ণ দাশ, সাবেক কাউন্সিলর এসএম মোস্তাফিজুর রহমান, তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, প্রভাষক মোমিন উদ্দীন, বাবুরাম মন্ডল, জগদীশ চন্দ্র রায়, শাহীন গাজী, প্রণব কান্তি মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, শাহীন গাজী, রিপন রায়, রাজিকুজ্জামান সুমন, হামিম সানা, রমজান সরদার, নাজমা কামাল ও শেখ লিমা।

  • নড়াইল জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৪ জন গ্রেফতার

    নড়াইল জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৪ জন গ্রেফতার

    উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে ১ জন (লোহাগড়া থানা), নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ জন (নড়াগাতী থানা) মোট ১৪ জন আসামি গ্রেফতার করে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় নড়াইল বাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।

  • বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    প্রেস বিজ্ঞপ্তি
    রংপুর জেলার পীরগঞ্জ এর চতরা হাটে অবৈধভাবে নকল ও নিম্নমানের বসুন্ধরা ব্রান্ডে গমের ভূষি উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    গত ০৫.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার চতরা হাট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের আদেশের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রাপ্ত অভিযোগ জনাব মোঃ জিয়াউর রহমান মন্ডল, প্রভাষক, চতরা মহিলা ডিগ্রী কলেজ, চতরা, পীরগঞ্জ, রংপুর আলহাজ¦ কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউনে দিনে রাতে চাউলের কুড়া, ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানী নামক বস্তায় প্যাকেটজাত করে তার পিতার প্রতিষ্ঠান মেসার্স তুন-তিশা ট্রেডার্স, চতরাাহাট, পীরগঞ্জ, রংপুর এর মাধ্যমে বাজারজাত করেছে। যে সকল দোকানের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে সেসকল প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ করে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করলে তথ্যের সত্যতা পাওয়া যায় এবং তার ডিলারদের নিকট হতে পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা ০৭টি প্যারামিটারের মধ্যে ০৫টি প্যারামিটারে অকৃতকার্য হয় এবং রংপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় ০৩ জন মেম্বারের উপস্থিতিতে গত ১০-০৬-২০২৪ খ্রিঃ তারিখে উৎপাদনস্থল হতে বসুন্ধরা ব্রান্ডের ইনটেক বস্তা, বিক্রয়ের রশিদসহ বিভিন্ন মামলার আলামত জব্দ করে মোঃ জিয়াউর রহমান এবং মোঃ সোলাইমান মন্ডল এর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরে নিয়মিত মামলা দায়ের করা হয় যার নম্বর ৩৬০/২৪।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে পল্লীশ্রীর হোপ প্রকল্পের ইউনিয়ন  নাগরিক সমাজ সংগঠনের গঠন সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে পল্লীশ্রীর হোপ প্রকল্পের ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের গঠন সভা অনুষ্ঠিত

    আবু নাসের সিদ্দিক তুহিন। —

    অদ্য ১১ জুন মঙ্গলবার পল্লীশ্রী (হোপ) প্রকল্পের আয়োজনে বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ১০ নং সৈয়দপুর ইউনিয়নের ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।সংস্থা এবং প্রকল্পের লক্ষ উদ্দেশ্য এবং ইউপি সিএসও গঠন সম্পর্কে তথ্য বহুল আলোচনা পেশ করেন পল্লীশ্রী হোপ প্রকল্পের এরিয়া কো- অডিনেটর তাইবাতুন নেহার প্রীতি।
    সভা সঞ্চালনা করেন এফএফ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্যগন, গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

  • তারাকান্দায় ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    তারাকান্দায় ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দায় ২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারাকান্দা থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মনির হোসেন (৩৬),সে উপজেলার বালিখা ইউনিয়নের শিকারপুর এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার পুত্র।

    বুধবার ১২জুন মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

    পুলিশ জানায়- মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত,সে ইয়াবাসহ অন্যান্য মাদক ক্রয় করে তারাকান্দাসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই শামিম, এএসআই সুজন, এএসআই আরমানসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। পরে তাকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়।

    তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারাকান্দা থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

  • সিএসএস এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয় স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

    সিএসএস এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয় স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

    আরিফুর রহমান মাদারীপুর:
    মাদারীপুর রাজৈর ব্রাঞ্চে সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী মহোদ্বয়ের স্মরণে “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং” অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল দশটায় মাদারীপুর রাজৈর ব্রাঞ্চে সিএসএস-এর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র, বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন (রাজিব) কাউন্সিলর রাজৈর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মোশারফ হোসেন (সাবেক ব্যাংক কর্মকর্তা. মাদারীপুর প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান, দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি,ডাক্তার গোলক বাড়ৈ,মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজৈর, মাদারীপুর। এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মি. মধুসূদন সরকার আরএম, সিএসএস মাদারীপুর অঞ্চল, মো: জাহাঙ্গীর হোসেন(ব্রাঞ্চ ম্যানেজার), সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শেখ জহুরুল হকসহ সংগঠনের কর্মকর্তা বৃন্দ ।
    ইউনিমেডি ইউনি হেলথ কোম্পানির পক্ষ থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ফ্রি ওষুধের বিতরণে যোগান দেন ইউনি হেলথ কোম্পানির রিজিওনাল ম্যানেজার মোঃ সবুজ হোসেন এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রিন্টু কীর্তুনীয়া।

    আরিফুর রহমান, মাদারীপুর।