Blog

  • ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশসহ সবাই এক সঙ্গে কাজ করছে-আইজিপি

    ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশসহ সবাই এক সঙ্গে কাজ করছে-আইজিপি

    হেলাল শেখঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব, পুলিশের বিশেষায়িত অন্যান্য ইউনিট এক যোগে কাজ করছেন। পুলিশের সাথে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকরাও কাজ করছেন।

    আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রি.) সকালে গাবতলী বাসটার্মিনাল ও গরুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আইজিপি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) যাত্রী ও গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন।

    দেশবাসীকে আসন্ন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, প্রতিবারের মতো ঈদের জামাত, গরুর হাট, রেল, সড়ক, নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সবদিকে সব কিছু বিবেচনা রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঘরমুখো মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, অনেকে রওনা হচ্ছেন। তারা যাতে স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেজন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে।

    তিনি বলেন, রমজানে ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে হয়, কিন্তু এই ঈদে মানুষসহ পশুবাহী গাড়ি এই দ্বিমুখী চ্যালেঞ্জ পুলিশকে সামাল দিতে হয়। এসব বিষয়ে বিবেচনা রেখেই আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথ স্থানে নিরাপদে যেতে পারে এজন্য সারা রাস্তায় পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রয়েছে। পশুবাহী গাড়ি কোন অভিযোগ ছাড়া কেউ কোথাও থামাতে পারবেনা, পুলিশের সকল ইউনিট এ বিষয়ে সতর্ক আছে।

    ব্যাংকের মাধ্যমে লেনদেন এবং বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন আইজিপি। জাল টাকার বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। অজ্ঞান বা মলম পার্টি, অতিরিক্ত হাসিল আদায়কারী অথবা চাঁদাবাজদের বিরুদ্ধে কোন তথ্য থাকলে তিনি পুলিশকে জানানোর অনুরোধ করেন এবং দ্রুততম সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশকে জানাবেন প্রয়োজনে ৯৯৯-এ ফোন করলে দ্রুততম সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে।

    আইজিপি বলেন, মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি বা ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর অনুরোধ করেন আইজিপি। গতি পরীক্ষা করতে স্পিডগান দিয়ে গতি পরীক্ষা করবে হাইওয়ে পুলিশ।

    যাত্রীদের প্রতি নিরাপদ ঈদ যাত্রায় আইজিপি বলেন, জীবনের মূল্য অনেক বেশি। যাত্রী হয়ে পণ্যবাহী পরিবহনে উঠবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপদে পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন করে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে আশার প্রত্যাশা করেন আইজিপি। পশুসহ মানুষের জীবনহানির সংশয় থাকায় ট্র্যাক বা টলারে অতিরিক্ত পশু বহন না করার অনুরোধ করেন আইজিপি।

    সম্মানিত নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ঈদের ছুটিতে বাসা বাড়ি ফাঁকা রেখে যাওয়ার সময় নিজ নিজ সতর্কতা অবলম্বন করুন। বাসার সিসিটিভি সচল রয়েছে কি-না তা পরীক্ষা করুন। কারো কোন সমস্যা হলে দ্রুত নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার অনুরোধ জানান তিনি।

    আইজিপি বলেন, পুলিশের সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। ঈদে নিজেরা ছুটিতে না গিয়ে দেশবাসী যাতে নিরাপদ-নির্বিঘ্নে ঈদ উপযাপন করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। জনগণকে সেবা দিয়ে পুলিশ সদস্যরা গর্ব ও আনন্দ অনুভব করে। পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে না গেলেও দেশবাসী উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে দেখে পুলিশ স্বস্তি অনুভব করে।

    আইজিপি ও ডিএমপি কমিশনার গাবতলী বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

  • গৌরনদীর (সরিকলে) পুলিশের হাতে আটক গাঁজা ব্যাবসায়ি শুভ

    গৌরনদীর (সরিকলে) পুলিশের হাতে আটক গাঁজা ব্যাবসায়ি শুভ

    কে এম সোহেব জুয়েল ঃ শুভ নামক এক গাঁজা ব্যাবসায়ীকে গতকাল ১২ জুন বুধবার সন্ধ্যায় গাঁজা সহ পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

    শুভ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের শাহলম মোল্লার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা করে আসছেন।

    কিন্তুু বহুদিন পুলিশকে ফাঁকি দিয়ে ব্যাবসা করে আসলেও গতকাল বুধ পালানো সম্ভব হয় নাই মাদক ব্যাবসায়ি শুভর।

    স্হানীয় সুত্রে জানাগেছে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ শুভর মাদক বহনের ঘটনা বিশ্বস্ত সুত্রে যানতে পেরে পূর্ব থেকে ই শুভকে ধরার জন্য ওতপেতে থাকে। পুলিশের উপস্থিত টের পেয়ে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় শুভ । এক পর্যায় গাঁজা সহ শুভকে আটক করে ফেলেন সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ।

    এ ঘটনায় মাদক আইনে শুভকে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ও শুভর সহোযোগি হিসেবে রফিকের বিরুদ্ধেও মাদক আইনে মামলা দায়েরের কথাও জানিয়েছেন পুলিশ।

  • ভাবখালীতে প্রধানমন্ত্রীর মানবিক  উপহার ভিজিএফ এর চাল পেলো ৩৩৬০ পরিবার

    ভাবখালীতে প্রধানমন্ত্রীর মানবিক উপহার ভিজিএফ এর চাল পেলো ৩৩৬০ পরিবার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ৩৩৬০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল আযহা উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায়
    পরিষদ চত্বরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৩৬০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল।

    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান , ইউনিয়ন পরিষদ সচিব বিকাশ সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন, ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন- ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। এটি একটি মানবিক উদ্যোগ আর শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্রী বলেই তিনি প্রতিটি দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে আনন্দিত এবং সন্তুষ্ট হয়ে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভাবখালী ইউনিয়নের অসহায় দরিদ্র জনগোষ্ঠীরা।

  • বরগুনায় পরামর্শ সভা অনুষ্ঠিত

    বরগুনায় পরামর্শ সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

    জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল এর
    সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

    জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য মনির হোসেন কামাল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, উপপরিচালক সমাজসেবা মো: সহিদুল ইসলাম, উপপরিচালক যুব উন্নয়ন মো:শাখাওয়াত হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহি মেজিস্ট্রেট জাহিদুর রহমান, এনডিসি আবদুল্লাহ আল মামুন,এনজিও ফোরাম এর সভাপতি আব্দুল মোতালেব মৃধা, প্রেসক্লাব এর সভাপতি গোলাম মোস্তফা কাদের , সাধারন সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার, আস্থা প্রকল্প ও উদ্দেশ্য বর্ননা করেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী, আস্থা প্রকল্পের জেলার সমন্বয়কারী মো: খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম।

    সভায় কর্মসূচির কি- নোট পেপার উপস্থাপন করেন যুব সদস্য মো: ইমরান হোসেন ও জেবিন মীম। সভায় উপস্থিত বক্তারা একটি সংবেনশীল সমাজ গঠনের জন্য সাম্পরদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরিতে বিভিন্ন মতামত প্রদান করেন। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং যুবদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান।

    সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলার যুব ফোরামের সদস্যবৃন্দ,নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, স্ংবাদিক,নারী নেত্রী ও এনজিও প্রতিনিধি।

  • জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

    জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তির হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

    একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

    এসময় উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার আরো অনেকে উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • শপথ শেষে অধ্যক্ষ মতিউর রহমানের কবর জিয়ারত করে চেয়ারে বসলেন চেয়ারম্যান আবু সাঈদ

    শপথ শেষে অধ্যক্ষ মতিউর রহমানের কবর জিয়ারত করে চেয়ারে বসলেন চেয়ারম্যান আবু সাঈদ

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলার সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহন শেষে ময়মনসিংহের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর কবর জিয়ারত করে উপজেলা পরিষদের চেয়ারে বসেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

    বৃহস্পতিবার (১৩জুন) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা কাজল শপথ নেন। এছাড়া একইদিন গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোমনাথ শাহা, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই শপথ নেন।

    শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসসহ বি়ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

    আলহাজ্ব আবু সাঈদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহনের পরে ময়মনসিংহ- -৪ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্তর বাবা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর কবর জিয়ারত করেছেন।

    নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, এই আসনে উন্নয়নের শুরুটা হয়েছিল মরহুম সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের হাত ধরে। স্যারের সেই উন্নয়নের ধারা এই আসনে অব্যাহত রেখেছেন বর্তমান সাংসদ আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত এমপি। সদর বাসীর দোয়া ও সমর্থনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই জনগণের দেওয়া সেই চেয়ারে বসবার আগে, মরহুম সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের কবর জিয়ারত করেছি।

    ..

  • লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত

    লালমনিরহাটে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধনী  অনুষ্ঠিত হয়। পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায়- ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার  জহির ইমাম, কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগ্রামার  মোস্তফা চৌধুরী, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইকবাল হোসেন, পিএফ এর চেয়ারম্যান মোতাহারা বেগম  প্রমুখ।

    প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম বলেন যে, প্রফিট ফাউন্ডেশন  ফ্রী ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশ ।আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও  সহযোগীতার আশ্বাস দেন।

    প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করির মধ্যে ২ জন প্রশিক্ষণার্থী সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন।  প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক শাহাবুর আলম ও  দেলোয়ার হোসেন । 

  • নারী ফুটবলার ইয়ারজান পেলেন ঘর

    নারী ফুটবলার ইয়ারজান পেলেন ঘর

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    সাফ অনুর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে জয়ের নায়ক পঞ্চগড়ের নারী ফুটবলারইয়ারজানকে সেমি পাকা ঘর উপহার দিয়েছে জেলা প্রশাসন। সাথে ওয়াশরুম কাম টয়লেট ও সুপিয় পানির ব্যবস্থাও করা হয়েছে তার বাড়িতে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকায় মানসম্মতভাবে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ইয়ারজানের বাবা-মায়ের হাতে ‘ইয়ারজান নীড়’ এর চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় বিশেষ মোনাজাত শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

    ঈদের আগেই এমন উপহার পেয়ে উচ্ছসিত ইয়ারজান ও তার পরিবার। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, স্থানীয় আওয়ামী নেতা ওসমান গণিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ইয়ারজানের মা রেনু বেগম কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরী করে সংসার চালাতেন। বাবা আব্দুর রাজ্জাক হাপানি রোগী হওয়ায় কোন কাজ কর্ম করতে পারেন না। মায়ের আয় দিয়েই কোন মতে খেয়ে না খেয়ে চলতো চারজনের সংসার। ঘরের অবস্থাও ছিলো জরাজীর্ন। বেড়াচাটির ভাঙাচোরা ঘরে বসবাস করতেন তারা।

    সাফ জয়ের পর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে নজরে আসে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের। ইতিমধ্যে ইয়ারজানের পরিবারকে নানাভাবে সহযোগিতা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঢাকা থেকে পঞ্চগড়ে আসার পরদিন ইয়ারজানকে শুভেচ্ছা জানাতে গিয়ে তার বাড়ি পরিদর্শন করে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি ইয়ারজানের পরিবারের জন্য পাকা ল্যাট্রিনসহ দুই কক্ষের পাকা রুম করে দেওয়ার আশা¦স দেন। এরপর প্রশাসনের উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘর এবং প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ওয়াশরুম, টয়লেট ও সুপিয় পানির ব্যবস্থা করা হয়েছে। ইয়ারজান বলেন, ঈদের আগে আমার জন্য এটি দারুন একটি উপহার। আমি খুব খুশি হয়েছি। আমার বাবা-মা একদিন পাকা ঘরে ঘুমাবে,আমি এমনটাই আশা করেছিলাম। আজকে জেলা প্রশাসক স্যারের জন্যআমার সেই আশা পুরণ হয়েছে। আমার জন্য সকলেই দোয়া করবেন।জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি পঞ্চগড়ের কৃতিসন্তান ইয়ারজান ও তার পরিবার যেন সম্মানের সাথে বসবাস করতে পারে। এজন্য দুই কক্ষের সেমি পাকা ঘর, ওয়াশরুম, টয়লেটসহসুপিয় পানির ব্যবস্থা করা হয়েছে।

  • পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম

    পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    পূবাইলবাসীসহ দেশের সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোঃ আইয়ুব আলী ফাহিম। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা জানান শিল্পপতি মোঃ আইয়ুব আলী ফাহিম।

    শুভেচ্ছা বার্তায় আইয়ুব আলী ফাহিম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পূবাইলবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

    মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

    এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

  • পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

    পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের
    পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়নে
    বিনামূলে শিক্ষা উপকর ও পুষ্টিকর খাদ্য সামগ্রী
    বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস
    বাংলাদেশ এর আয়োজনে অত্র অফিস হল রুমে ১হাজার
    ৬৯ জন ছাত্র ছাত্রীদে মাঝে এই সব সামাগ্রী বিতরণ
    করা হয়।
    গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান
    মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
    সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই,
    পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়,
    সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সংস্থার
    এডমিন অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
    আলোচনা শেষে অতিথিবৃন্দ ৭ আইটেমের প্যাকেজ
    হিসেবে ৫টি খাতা, ৬টি কলম, ১কেজি মুসুর
    ডাল, ১কেজি ময়দা, ১লিটার তৈল, একটি পানির পট ও একটি টিফিন বক্স ছাত্র ছাত্রীদে মাঝে
    প্রদান করেন।