Blog

  • নড়াইলের হাওয়াইখালি ব্রিজে মোটরসাইকেল দু*র্ঘটনায় কিশোর নিহ*ত

    নড়াইলের হাওয়াইখালি ব্রিজে মোটরসাইকেল দু*র্ঘটনায় কিশোর নিহ*ত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাঈম শেখ শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • নড়াইলে পুলিশ সদস্যের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেয়া সেই ডলির বিরুদ্ধে মামলা

    নড়াইলে পুলিশ সদস্যের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেয়া সেই ডলির বিরুদ্ধে মামলা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের একটি আবাসিক হোটেলে পুলিশ সদস্য ইমদাদুল ইসলামকে (২৭) তারই তালাক প্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ডলি খাতুন বিশেষ অঙ্গে ধারালো চাকু দিয়ে আঘাত করার ঘটনায় পুলিশ সদস্যের পরিবার মামলা করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৩ জুন) নড়াইল সদর থানায় ইমদাদুলের বাবা ডলি খাতুনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
    ইমদাদুল ইসলাম লোহাগড়া উপজেলার হামরোল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. বজলেয়ার রহমান মল্লিকের ছেলে। তিনি যশোর পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত আছেন।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
    মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে যশোরে কর্মরত থাকা অবস্থায় পুলিশ সদস্য ইমদাদুল ইসলামের পরিচয় হয় যশোর সদরের ডলি খাতুনের সঙ্গে। ওই বছরের ২১ সেপ্টেম্বর তাদের সম্পর্ক গড়ায় বিয়েতে। পারিবারিক কলহের জেরে পরের বছর ২০২৩ এর ৩০ সেপ্টেম্বর পুলিশ সদস্য তার দ্বিতীয় স্ত্রী ডলিকে তালাক দেন।

    পরে ডলি ইমদাদুলের বিরুদ্ধে যশোরের আদালতে দুটি মামলা দায়ের করেন। ইমদাদুল ও পরবর্তীতে ডলির বিরুদ্ধে নড়াইলের আদালতে অভিযোগ করেন।

    আরও জানা যায়, সোমবার (১০ জুন) যশোর আদালতে পুলিশ সদস্যের বিরুদ্ধে ডলির করা মামলার হাজিরার দিনে আদালত চত্বরেই দুইজনের মধ্যে ৩ লাখ টাকার চুক্তিতে মামলা নিষ্পত্তির আলোচনা হয়। পরদিন মঙ্গলবার (১১ জুন) দুপুরে নিরিবিলি স্থানে কথা বলার জন্যেই তারা নড়াইল পৌর এলাকার আবাসিক হোটেলে প্রবেশ করে। সেখানেই সুযোগ বুঝে ডলি ধারালো চাকু দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে।

    পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নেয়া হয়।
    এ বিষয়ে পুলিশ সদস্য ইমদাদুলের বাবা মো. বজলেয়ার রহমান মল্লিক বলেন, ‘আমার ছেলের অপারেশন হয়েছে। যতটুকু জানি তার (ইমদাদুল) অবস্থা এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নয়।’

    মামলার বিষয়ে তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে এবং কর্মস্থলের ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষার জন্য মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।’

    উল্লেখ্য, নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টা ৪৮ মিনিটে কালো শার্ট পরিহিত পুলিশ সদস্য ইমদাদুল ইসলাম তার সাবেক স্ত্রীকে নিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় হোটেলে প্রবেশ করছেন।

    ঐদিনই বিকেল ৫ টা ১১ মিনিটে ইমদাদুল অস্বাভাবিক অবস্থায় বিশেষ অঙ্গ চেপে ধরে হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামছেন, তার পেছনে ডলি খাতুন ও তড়িঘড়ি করে নামছেন। পুলিশ সদস্য দৌড়ে হোটেলের বাহিরে এসে দাঁড়িয়ে ডলিকে চলে যেতে ইশারা করেন। হোটেলের বাহিরে দুজনকে স্বাভাবিক ভঙ্গিমায় কথা বলতে দেখা যায়।
    এর ঠিক এক মিনিট পর ইমদাদুল দৌড়ে আবার হোটেল রুমে প্রবেশ করেন। সেখান থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়েই আবার দৌড়ে হোটেল থেকে বের হয়ে যান।

    ঘটনার দিন রাতেই অভিযুক্ত ডলি খাতুনকে যশোর পুলিশ আটক করে। তার দেয়া তথ্য মতে নড়াইল সদর থানা পুলিশ হোটেলের কক্ষ থেকে ইমদাদুলের শার্ট সহ বেশ কিছু আলামত জব্দ করে।###

  • সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউ সৌদি জুয়েলার্সের মালিক আলহাজ্ব মিজান

    সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউ সৌদি জুয়েলার্সের মালিক আলহাজ্ব মিজান

    হেলাল শেখঃ মিরপুর ১১ নাম্বারে নিউ সোসাইটি মার্কেটে নিউ সৌদি জুয়েলার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান মিজান সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন।

    আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা ও ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানি, ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মাঝে ছড়িয়ে পড়ুক প্রাণঢালা ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ, এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই মানুষের কাছে হাত পেতে মাংস গোস্ত নিতে পারেন না, তাদের পরিবারে ছোট শিশু ও বৃদ্ধ লোকজন আছে তাদের মুখে একটু মাংস গোস্ত খাওয়ার ব্যবস্থা করলে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ।হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    আলহাজ্ব মিজানুর রহমান মিজান আরও বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

    শুভেচ্ছান্তে- আলহাজ্ব মিজানুর রহমান মিজান, নিউ সৌদি জুয়েলার্স, নিউ সোসাইটি মার্কেট, মিরপুর ১১, ঢাকা।

  • সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মোল্লা

    সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মোল্লা

    হেলাল শেখঃ আশুলিয়ার জামগড়া এলাকার স্থানীয় বাসিন্দা, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন মোল্লা সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন।

    কবির হোসেন মোল্লা বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা ও ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানি, ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মাঝে ছড়িয়ে পড়ুক প্রাণঢালা ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ, এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই মানুষের কাছে হাত পেতে মাংস গোস্ত নিতে পারেন না, তাদের পরিবারে ছোট শিশু ও বৃদ্ধ লোকজন আছে তাদের মুখে একটু মাংস গোস্ত খাওয়ার ব্যবস্থা করলে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ।হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    কবির হোসেন মোল্লা আরও বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • ঈদুল আজহা উপলক্ষে  বেনাপোল বন্দর দিয়ে ৫দিন আমদানি-রফতানি বন্ধ

    ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ৫দিন আমদানি-রফতানি বন্ধ

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : ঈদুল আজহা কুরবানির ঈদ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকেই ছুটি শুরু বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
    বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। ঈদের বন্ধের আগেই পচনশীল পন্য অগ্রাধিকার ভিত্তিতে খালাস সম্পূর্ণ হয়েছে। তবে অনেক পন্যবাহি ট্রাক বন্ধে আটকা পড়বে বলে জানান তিনি। ১৭ জুন ঈদুল আজহা। এ উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে। সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে।
    বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ১৪জুন থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। চলবে ১৮জুন। তবে ঈদের দিন ব্যাতিত এসময় গুরুত্বপূর্ন পন্য আমদানি-রফতানি করা যাবে। ১৯ জুন সকাল থেকে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি।

  • বসত ভিটা নিয়ে বিরোধের জের ধরে ভাইর হাতে ভাই খু*ন

    বসত ভিটা নিয়ে বিরোধের জের ধরে ভাইর হাতে ভাই খু*ন

    কে এম সোহেব জুয়েল ঃ বসত ভিটা নিয়ে বিরোধের জের ধরে ভাইর হাতে ভাই খুন হয়েছে বলে এমন অভিযোগ করেন, মৃত দিনমজুর আলঙ্গির সরদার ৪৭ এর স্ত্রী শেফালী বেগম ৩৫।

    ঘটনাটি ঘটেছে ১৪ জুন শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে।

    মৃত আলঙ্গির সরদারের স্ত্রী সেফালি বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে, আমর আপন দেবর মৃত আতাউর সরদারের পুত্র মুদি ব্যাবসায়ি শাহাজালাল সরদার শাহা ৩৮ আমার স্বামীর বসত ভিটার জমি নিয়ে প্রাসই বাকবিতন্ডা করে জোর পূর্বক বসত ভিটা দখলের পায়তারা সহ আমার স্বামীকে একাধিক বার খুন করার হমকি দিয়ে আসছিলেন দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর বেগম।

    অপরদিকে নানান লোকের ধারনা মতে সম্প্রতি গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্তির জয় পরাজযের জের ধরে কোন প্রাথীর পক্ষে সমার্থন করা নিয়ে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে কিনা ? এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আলঙ্গিরের স্ত্রী শেফালী বেগম বলেন, আমার স্বামী রাস্তায় নেমে কাউর নির্বাচন করে নাই। এমনকি তার কোন পচন্দের প্রার্থীও ছিলনা তার নিজ ইচ্ছায় পচন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই নির্বাচনকে ঘীরে আমার স্বামীর এমন কোন শক্রু ছিলনা বলে জানিয়েছেন স্ত্রী সেফালী বেগম।

    স্বামী আলঙ্গির সরদারকে হত্যার দায় হিসাবে এক মাত্র তার দেবর শাহাজালাল শাহা ও তার স্ত্রী ঝুমুরকে দায়ী করছেন স্ত্রী শেফালী বেগম । এ ছারা আরো বলেন দেবর শাহাকে আইনের আওতায় আনা হলে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে বিশ্বাস করেন তিনি। তিনি আরো বলেন বসত ভিটাই হত্যার এক মাত্রই কারন।

    তারি ধারাবাহিকতায় গতকাল ১৩ জুন বিকেলে তুচ্ছ ঘটনা কেন্দ্রীক আমার স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন আমার দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর।

    আমার স্বামীকে হত্যা না করে ঘরে ফিরবেনা বলে এমন হুমকি দিয়ে ঘর থেকে বেড়িয়ে যান চন্দ্রহার বাজারের মুদি ব্যাবসায়ি আমার দেবর শাহাজালাল শাহা।

    তারি ধারাবাহিকতায় গতকাল রাত থেকেই আমার স্বামী ঘড়ে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও তার সন্ধ্যান মিলাতে না পেরে অসহায় হয়ে পরি।

    ১৪ জুন শুক্রবার সকালে একই গ্রামের আতাহার সরদারের পুত্র গাছ ব্যাবসায়ী বাচ্চু সরদার তার পুকরে মুখমণ্ডল ধুতে গিয়ে লাশ দেখতে পেয়ে ভয়ে ডাকচিৎকার দেন। এতে লোকজনের উপস্থিতি হলে স্হানীয়রা আলঙ্গিরকে চিনে ফেলেন। এবং তৎখনাত উপস্থিতি লোকজন গৌরনদী থানা পুলিশ ও ডুবরিদের খবর দিলে তারা ঘটনা স্হানে উপস্থিত হয়ে আলঙ্গিরের লাশ পুকুর থেকে উত্তোলন করেন। ও সুরাতাল কাজ শেষে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আলঙ্গিরের লাশ ময়না তদন্তর জন্য প্রেরন করেন গৌরনদী থানা পুলিশ।

  • খাগডহরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও-ইউপি চেয়ারম্যান

    খাগডহরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও-ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ২২০০টি (২হাজার ২শত জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২২০০০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও
    চেয়ারম্যান আবু সাঈদ বাদল।

    যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্নোধন করা হয়। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন-প্রধানমন্ত্রী চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পরে পিআইও মনিরুল হক ফারুক রেজা একই দিনে উপজেলার ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির পরিদর্শন করেন।

    চেয়ারম্যান আবু সাঈদ বাদল বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছি এবং আগামীতেও থাকবো। শেখ হাসিনা যতদিন সরকারে থাকবে যতদিন জনগণ কিছু না কিছু পাবেন। শেখ হাসিনার মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ২হাজার ২শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন- পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

  • দাপনিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের ভিজিএফ চাল পেলো ৩৩২৯ পরিবার

    দাপনিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের ভিজিএফ চাল পেলো ৩৩২৯ পরিবার

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে
    পবিত্র ঈদুল ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসাবে বরাদ্ধকৃত ভিজিএফ চাল পেলো ইউনিয়নের ৩৩২৯টি অসহায় দরিদ্র পরিবার। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে ইউনিয়নে ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ৩৩২৯টি (৩হাজার ৩শত২৯ জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩৩২৯০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও চেয়ারম্যানের পক্ষে ইউপি সদস্য আনিসুর রহমান কাজল

    যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্নোধন করা হয়। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন-প্রধানমন্ত্রী চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যেনো দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির চাউল উপহার হিসাবে পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পরে পিআইও মনিরুল হক ফারুক রেজা একই দিনে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির পরিদর্শন করেন।

    ইউপি সদস্য আনিসুর রহমান কাজল বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ সহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আমরা আছি এবং আগামীতেও থাকবো। শেখ হাসিনা যতদিন সরকারে থাকবে যতদিন জনগণ কিছু না কিছু পাবেন। শেখ হাসিনার মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ৩হাজার ৩শ২৯ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব ও পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

  • রংপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    রংপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

    প্রেস বিজ্ঞপ্তি

    রংপুর মহানগরীতে ০৬টি অবৈধ প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং নিম্নমানের আইসললি উৎপাদনের দায়ে ০১টি প্রতিষ্ঠান সীলগালা।

    অদ্য ১৩.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে- (১) মেসার্স সুবাহ ট্রেড কর্পোরেশন (আজওয়া বেকারী), কলেজ রোড, মাহিগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক, চানাচুর (২) মেসার্স এ্যানি টাইম ফুড প্রোডাক্টস, মাহিগঞ্জ, খোর্দ্দা রংপুর, আমতলা, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক (৩) মেসার্স গাজী ফুড এন্ড কনফেকশনারী, ছোট রংপুর, মাহিগঞ্জ, সদর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক (৪) মেসার্স ফুলকলি বেকারী ও আলাউদ্দিন লাচ্ছা সেমাই, ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক, লাচ্ছা সেমাই (৫) মেসার্স মুবিন আইসক্রিম ফ্যাক্টরী, তাজহাট, মোল্লাপাড়া, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রিম (৬) মেসার্স মিতু আইসক্রীম ফ্যাক্টরী, তাজহাট, ডিমলা, মাহিগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম ও আইসবার।
    প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে এবং নিয়িমিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে। মেসার্স মিতু আইসক্রীম ফ্যাক্টরী, তাজহাট, ডিমলা, মাহিগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটি স্যাকারিন, নিম্নমানের রং ও পানি ব্যবহার করে বিএসটিআই’র অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে আইসললি উৎপাদন, বিক্রয়-বিতরণের দায়ে উৎপাদনস্থল সীলগালা করা হয়।

    উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়াবুড়ি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ

    বুড়াবুড়ি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাউল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৭৬জন কার্ডধারীর মাঝে এই চাল বিতরণ করা হয়। প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

    এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, উপজেলা পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার শাহজাহান আলী, ইউনিয়ন পরিষদ সচিব আলোপ্তগীন মুকুল, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আনিসুর রহমান, ইউপি সদস্য আনতাজুল হক, আইবুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।