Blog

  • বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত

    বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ১৫ই জুন শনিবার সকাল ১১ টার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সংলাপ অনুষ্ঠিত হয়।

    নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য হাসানুর রহমান ঝন্টুর
    সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু এমপি।

    জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য মনির হোসেন কামাল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

    বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা , আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বেতাগী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, বামনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, তালতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, পাথরঘাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার পাপড়ি, বরগুনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের ও সাধারণ সম্পাদক জাফর হাওলাদার প্রমুখ।

    সভায় আস্থা প্রকল্প ও উদ্দেশ্য বর্ননা করেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী। কর্মসূচির কি- নোট পেপার উপস্থাপন করেন যুব সদস্য মো: ইমরান হোসেন ও জেবিন মীম।

    বক্তারা স্থানীয় জনগোষ্ঠীর দাবী উপস্থাপন এবং সহিংসতা প্রতিরোধ এবং সুশাসনের চর্চার প্রতিশ্রতি দেন। রাজনৈতিক নেতারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সহিংসতা প্রতিরোধ এবং অহিংস সমাজ গঠনের অঙ্গীকার করেন সভায় দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং যুবদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান।

    সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলার যুব ফোরামের সদস্যবৃন্দ,নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, স্ংবাদিক,নারী নেত্রী ও এনজিও প্রতিনিধি।

  • নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে থাকা পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে।
    শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    মৃত শাহিদা একই গ্রামের হারুনের মেয়ে। সে পঞ্চগড় শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
    জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ি সংলগ্ন তাদের নিজস্ব পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার বাবা হারুন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।
    হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • ঘাটাইলে এস কে এম এর শোরুম উদ্বোধন

    ঘাটাইলে এস কে এম এর শোরুম উদ্বোধন

    ঘাটাইল প্রতিনিধি:
    টাঙ্গাইলের ঘাটাইলে এস কে এম এর শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন শুক্রবার বেলা দুইটা সময় উপজেলার পৌর এলাকার বাজার রোডে অবস্থিত সরকার মার্কেটে এই শোরুমের উদ্বোধন করা হয়।শোরুমটি উদ্বোধন করেন,এস কে এম সুজ এর প্রতিষ্ঠাতা মুফতি সাইফুল ইসলাম।এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক তালুকদার,নাট্য ও প্রমোদ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।তাবারক বিতরণ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • খ্রিষ্টান নারীকে ধর্মান্তরিত করে বিয়ের নামে প্রতারণা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    খ্রিষ্টান নারীকে ধর্মান্তরিত করে বিয়ের নামে প্রতারণা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:
    বিয়ের প্রলোভন দেখিয়ে খ্রিষ্টান নারীকে ধর্মান্তরিত করার পর বিয়ের নামে প্রতারণার অভিযোগ ওঠেছে পঞ্চগড়ের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।
    নজরুল ইসলাম প্রধান নামের ওই অভিযুক্ত বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সম্প্রতি তার বিরুদ্ধে পঞ্চগড় আমলী আদালত-২ এ মামলা দায়ের করেছেন ভুক্তভোগি নারী।
    মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগি নারী খ্রিষ্টানধর্মের অনুসারী ছিলেন। স্বামী-সন্তানও ছিলো তার। স্বামীর সঙ্গে পারিবারিক কলহ হলে সুযোগ নেয় অভিযুক্ত নজরুল ইসলাম। আ. লীগের রাজনীতিতে সম্পৃক্ত করার আশ্বাসে ঘনিষ্টতা বাড়ান তিনি। এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নিজের প্রেমের ফাঁদে ফেলেন এই ইউপি চেয়ারম্যান। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করানো হয় ভুক্তভোগিকে। এরপর বিয়ে করে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে দেবীগঞ্জে ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
    ভুক্তভোগি মামলায় উল্লেখ করেছেন, গত ১৫ মে রাতে তাদের পারিবারিক কলহ হলে অভিযুক্ত নজরুল ইসলাম তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে বলেন, ‘প্রকৃতপক্ষে আমি তোর বৈধ স্বামী নই, আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েনি, যেখানে নিয়ে গেছিলাম সেটি কোন কাজী অফিস ছিল না। সেটি ওমরাহ হজ, এয়ার ট্রাভেলস এবং ভিসা প্রসেসিং এর অফিস ছিল। বিয়ের কোন ডকুমেন্ট নেই।’ এই প্রতারণার কারণ জানতে চাওয়ায় ভুক্তভোগিকে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।
    ভুক্তভোগি ওই নারী বলেন, আমাকে প্ররোচণা দিয়ে পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে নজরুল চেয়ারম্যান। পরে জোরপূর্বক ধর্মান্তরিত করে দিনাজপুরে নিয়ে যান, সেখানে আরাফাত নামক হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। এরপর থেকেই দেবীগঞ্জে ভাড়া বাসায় আমরা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করি। তারসঙ্গে বিভিন্ন সময় বিভিন্নখানে তার স্ত্রী হিসেবে গিয়েছি। একসঙ্গে রাতযাপন করেছি। কিন্তু এখন আমাকে অস্বীকার করছে, ভাড়া বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তার স্ত্রী হিসেবে থাকতে চাই, তারসঙ্গে ঘর সংসার করতে চাই। ন্যায় বিচার পেতে আদালতে মামলা করেছি, এখন বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে আমাকে। আমার কিছু হলে নজরুল চেয়ারম্যান দায়ি থাকবে।
    এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত মুঠোফোনের নম্বরে (01717527019) একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
    বাদী পক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগির পক্ষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ডিবির ওসি অথবা পুলিশের পরিদর্শক পদের একজনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগি ন্যায় বিচার পাবেন।

  • পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি আনিছ

    পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি আনিছ

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, জানিয়েছেন ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এবিএম আনিসুজ্জামান এমপি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রিশালসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

    এমপি আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

    ‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি।

    তিনি বলেন, ‘ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে তিনি সবার প্রতি আহবান জানিয়ে আরও বলেন, ‘মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দুর্যোগ থেকে রক্ষা করেন।

  • ইপিজেড থানা পুলিশের অভিযানে  ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানাধীন এলাকার ব্যারিষ্টার কলেজস্থ কাঁচা বাজারের সামনে থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নির্দেশনায় ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম
    এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন ১৩ই‌ জূন ২০২৪; রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজস্থ কাঁচা বাজারের সামনে আসামী সুমেশ চাকমা (২৪), পিতা-শান্তি রঞ্জন চাকমা, মাতা-ঝর্না দেবী ,স্থায়ী: কলেজ পাড়া, ছোট পিলেট, উপজেলা/থানা- গুইমারা, জেলা -খাগড়াছড়ি, বর্তমানে-ব্যারিষ্টার কলেজ, দিদার বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু হয়। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সুজানগর পৌরসভার ৪৬২১ জন দরিদ্র ব্যক্তি পেল ভিজিএফের চাল

    সুজানগর পৌরসভার ৪৬২১ জন দরিদ্র ব্যক্তি পেল ভিজিএফের চাল

    এম এ আলিম রিপন ঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে পৌর কাউন্সিলর পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন, স্যানিটারি ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, এবারে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার ৪৬২১ জন অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তীব্র গরমে পুকুরের পানিতে উপকূলীয়  শিশুদের দুরন্তপনা

    তীব্র গরমে পুকুরের পানিতে উপকূলীয় শিশুদের দুরন্তপনা

    ইসদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    সময় তখন ঠিক দুপুর ১২ টা হবে, সূর্য টা মাথার উপর দাঁড়িয়ে, এমন প্রচন্ড গরমে একটু স্বস্তি কিংবা আরামের আশায় কয়েকটি শিশু পুকুরের পানিতে মেতে উঠেছে দুরন্তপনায়। কখনো তারা দল বেঁধে পানিতে ঝাপ দিচ্ছে, কখনো আবার সাতার কাটছে, কখনো বল ছোড়া খেলছে। শুক্রবার দুপুরে উপকূলীয় জনপদ পাইকগাছা উপজেলার বাইসারাবাদ আবাসনের কয়কটি শিশু এভাবেই দল বেঁধে দুরন্তপনায় মেতে উঠে আবাসনের পুকুরের পানিতে। আবাসনটি মূলত উপজেলা সদর থেকে বেশ কিছুটা দুরে খাল-বিল নদীর ধারে নির্মাণ করা হয়েছে। স্কুল এবং হাটবাজার দুরে থাকায় এখানকার শিশুরা কিছুটা চিত্ত বিনোদন কিংবা শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই এখানকার শিশুরা ঝড় বৃষ্টির মধ্যে কাদামাটি মেখেই বড় হয়। এজন্য এখানকার শিশুদের রয়েছে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। গত ২৬ মে উপকূলীয় এ জনপদে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। তখন ও এখানকার অনেক শিশু জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করে ছিল আবাসনে। জন্ম থেকেই প্রকৃতির সাথে লড়াই করতে করতে বেড়ে ওঠে আবাসনের প্রতিটি শিশু। উন্নত স্বাস্থ্যাভ্যাস সম্পর্কে তেমন কোন ধারণা নেই এখানকার শিশুদের। তবে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক থাকায় এখানকার শিশুদের মধ্যে তেমন কোন অসুস্থতা দেখা যায় না। বৃষ্টিতে ভিজলে যেমন তারা অসুস্থ হয় না, তেমনি প্রখর রোদে ও তাদের তেমন কিছু হয় না। এখানকার শিশু সহ আবাসনে বসবাসরতদের পাশে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে তাদের সুখে দুঃখে কিংবা যেকোনো বিপদে সবার আগে তাদের পাশে ছুটে যান উপজেলা প্রশাসন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার সেখানে বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করতে যান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এসময় শিশুদের পানিতে দুরন্তপনায় মুগ্ধ হন তারা। শুধু তারা নয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে থাকা শিশু সন্তান মাহতিম জাকির ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শিশুদের দুরন্তপনা উপভোগ করেন। শিশুদের দল বেঁধে এমন দুরন্তপনা দেখে শিশু সময়ের কথা খুব মনে পড়ে যায় এবং কিছুটা সময় শিশুকালের স্মৃতিতে আটকে যায় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বলেন এমন দুরন্তপনার মধ্যে ও শিশুদের প্রতিভার বিকাশ ঘটে। শিশুরা হাসিখুশি থাকে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    পাইকগাছায় আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার বিভিন্ন আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার বাইসারাবাদ, বিল পরানমালী ও বোয়ালিয়া আবাসনে বসবাসরত দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন , চিনি, লবন, আটা, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। শুক্রবার সকালে আবাসনে আবাসনে গিয়ে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও ইউএনও মাহেরা নাজনীন ঘুর্ণিঝড় রেমাল এর আঘাতে বাইসারাবাদ আবাসনের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বেড়িবাঁধ এবং হাঁস মুরগির খামার ও সবজি বাগান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মাহতিম জাকির, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের আজিজুর রহমান, সুমন আল মামুন ও হিরন্ময় মন্ডল।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনার উপকরণ হিসেবে ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্পসারণ অফিসার জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব সহ অনেকে।

    উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশী জাতের এই বীজ ১ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক কৃষকের মাঝে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি বিনামূল্যের এই প্রণোদনার বীজ তাড়াতাড়ি বপন করতে কৃষকদের অনুরোধ করেন।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খান বলেন, কৃষকদের উন্নয়নের লক্ষ্যে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। অনেকে এই বীজ বপন করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি কাজে লাগাচ্ছে কিনা সরেজমিনে গিয়ে যাচাই করা হবে। তিনি আরও বলেন, প্রণোদনার এই বীজ ও সার পাওয়ার পর কেউ কোনো দোকানদারের নিকট তা বিক্রি করছে কিনা তাদের চিহ্নিত করতে হবে। সেই সাথে সার ও বীজ ব্যবসায়ী দোকানগুলোতে অভিযানের ব্যবস্থা করতে হবে কারা এই প্রণোদনার সার ও বীজ বিক্রি করছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।